Home আঞ্চলিক যশোরে ছুরিকাঘাতে নিহত ব্যাক্তি সাতক্ষীরার সুলতানপুরের মোস্তাফিজ

যশোরে ছুরিকাঘাতে নিহত ব্যাক্তি সাতক্ষীরার সুলতানপুরের মোস্তাফিজ

6

 

শহিদুল ইসলাম দইচ, যশোর থেকে।।

যশোরে দূর্বৃত্ত্বদের ছুরিকাঘাতে নিহত ব্যাক্তির নাম মোস্তাফিজুর রহমান। সে সাতক্ষীরা জেলার সুলতানপুর শাহাপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।
তিনি খুলনার একটি ফিড কোম্পানিতে চাকুরি করতেন। নিহতের ভাই মো.মোত্তালির জানায়, গতকাল (৪সেপ্টম্বর) রোববার সকাল সাতটায় বাসা থেকে বের হয়ে খলনায় অফিসে যায়। খুলনা থেকে অফিসিয়াল কাজে ঝিনাইদাহ যায়। এর পরে আর কিছু বলতে পারব না।

নিহতের স্ত্রী জান্নাতুল জানায়, আমার স্বামী মোস্তাফিজুর রহমান ঝিনাইদাহ যাওয়ার সময় সাথে ছিল তার সহকর্মি রবিউল ইসলাম। রবিউলকে সাথে নিয়ে ফেরার পথে চাচড়া এলাকায় সে খুন হয়েছে। স্বামী মোস্তাফিজুরের মোবাইল বন্ধ পেলে খোজ নেওয়ার অনেক চেষ্টা করি। আজ (৫সেপ্টেম্বর) ভোর রাতে জানতে পারি সে খুন হয়েছে। লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

বোববার হাসপাতাল, পুলিশসহ একাধীক সূত্র জানিয়েছিল।চাচড়া এলাকা থেকে অজ্ঞাত ব্যাক্তিকে ইজিবাইকে এনে মৃত অবস্থায় ফেলে রেখে যায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আহম্মদ তারেক শামস বলেন, প্রচুর রক্তক্ষরনের কারনে তার মৃত হয়েছে।
কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মনিরুজ্জান বলেন, নিহতের পরিবার এসে লাশ লাশ শনাক্ত করেছেন।

জানতে চাইলে কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন খুলনাঞ্চলকে বলেন,আর্থিক লেনদেনের কারনে মোস্তাফিজুর রহমান খুন হয়েছে বলে পুলিশ প্রথমিক ভাবে ধারনা করছে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অন্তর মন্ডল (২৪) একজনকে আটক করা হয়েছে।আটক অন্তর যশোর শহরতলির বিরামপুর কালীতলার অনিল মন্ডলের ছেলে।

নিহতের ভাই মোত্তালির অভিযোগ করেন, আমার ভাই খুন হওয়ার সময় তার কলিক রবিউল সাথে ছিল অথোচো বাড়িতে খবর দিলনা খুবই দুঃখজনক ঘটনা।