Home আঞ্চলিক কালীগঞ্জে র‌্যাব পুলিশের পৃথক অভিযান ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক

কালীগঞ্জে র‌্যাব পুলিশের পৃথক অভিযান ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক

7

 

বিশেষ প্রতিনিধি।।

ঝিনাইদহ কালীগঞ্জে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ ২ ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার পৃথক সময় ও স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে দুপুরে শহরের বৈশাখী মোড় থেকে পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী বিপ্লব দাস (২২) কে আটক করা হয়। সে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার ঢাকালেপাড়ার সাধন দাসের ছেলে। ইতিপূর্বে থানাতে তার নামে আরও ২টি মাদক মামলা চলমান রয়েছে। এর আগে একই দিন সকালে র‌্যাবের অভিযানে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নছু মিয়া (২৬) নামে অপর এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়। ঝিনাইদহ র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১ টার সময় শহরের মোবারকগঞ্জ রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ সময় তার নিকট থেকে ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ডসহ উদ্ধার করা হয়। আটক নছু মিয়া মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসার গ্রামের ওহাব আলীর ছেলে।

বিষয়টি ঝিনাইদহ র‌্যাব ৬ ও কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।