Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

80
পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে এবার ভেসে এলো বিশালাকৃতির অর্ধগলিত একটি তিমির মৃতদেহ। এটি শনিবার সকাল সাড়ে সাতটার দিকে সাগরে জোয়ারের স্রোতে জাতীয় উদ্যান সংলগ্ন ঝাউবাগান এলাকায় বালুচরে আটকা পড়ে। প্রায় ৩০ ফুট লম্বা ও পাঁচ ফুট প্রস্থ্যের তিমিটি প্রথমে স্থানীয়রা দেখতে পায়। ছবি : পিবিএ

পাটকেলঘাটায় এক সপ্তাহে ৩ বাড়ীতে চুরি
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটার পল্লীতে গত ১ সপ্তাহের মধ্যে তিন বাড়ীতে চুরি সংঘটিত হয়। চোরেরা বাড়ীতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় চেতনা নাশক ঔষধ ছিটিয়ে দিয়ে বাড়ীর সবাইকে অজ্ঞান করে নগদ টাকা রুপার চেন কাপড় চোপড় সহ আনুমানিক ১ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
জানাগেছে চৌগাছা গ্রামের শেখ শফিকুল ইসলামের বাড়ীতে চোরেরা প্রবেশ করে চেতনা নাশক ঔষধ ছিটিয়ে বাড়ীর সবাইকে অজ্ঞান করে নগদ ৫ হাজার টাকা, একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, একটি রুপার চেন যার আনুমানিক মূল্য ২৫শত টাকা ও কাপড় চোপড় চুরি করে নিয়ে যায়। এদিকে পার্শ্ববর্তী বাইগুনি গ্রামের ছহিলউদ্দীনের বাড়ীর দরজা খুলে নগদ ১ হাজার টাকা, কাপড় চোপড় সহ ১০ হাজার টাকার মত মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া একই গ্রামের দিনু সরদারের বাড়ীতে চোরের দল নগদ ৬ হাজার টাকা শাড়ি কাপড় চোপড় সহ আনুমানিক ১২ হাজার টাকার মত মালামাল চুরি করে নিয়ে গেছে। এলাকাবাসী এই প্রতিনিধিকে জানায় এই এলাকায় প্রায়ই চুরি হওয়ায় চোর ধরাও পড়ে জেল হাজত খেটে বাড়ী আসার পর আবারও একের পর এক চুরি সংগঠিত হচ্ছে। চুরির ঘটনায় শফিকুল ইসলাম পাটকেলঘাটা থানা পুলিশকে জানিয়েছে।

চলমান উন্নয়ন কর্মকান্ড জনগণের দীর্ঘমেয়াদী উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতিসংঘ কর্তৃক প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ দেশের চলমান উন্নয়ন কর্মকান্ড টেকসই তথা জনগণের দীর্ঘমেয়াদী উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভৌগলিক অবস্থানের কারণে খুলনা শহর জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সরাসরি ক্ষতিগ্রস্থ হচ্ছে যা আমাদের চলমান উন্নয়ন প্রক্রিয়াকেও ব্যহত করছে। সে কারণে নগরীর অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পসমূহে টেকসই উন্নয়ন সংক্রান্ত লক্ষ্যমাত্রাগুলো বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ।
সিটি মেয়র রবিবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে ‘‘টুলস এন্ড মেথডস ফর এসডিজি লোকালাইজেশন : পাইলট ট্রেইনিং এ্যাট খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘ইমপ্রুভড কোঅর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফিনান্স (আইসিআইসিএফ) প্রোজেক্ট-এর আওতায় জিআইজেড ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

সিটি মেয়র উপস্থিত অতিথিদের অভিনন্দন জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন। খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গৃহীত প্রকল্পগুলির সাথে এসডিজি লক্ষ্যগুলিকে সম্পৃক্ত করার বিষয়েও উদ্যোগ নেয়া হচ্ছে। প্রশিক্ষণ হতে প্রাপ্ত অভিজ্ঞতা গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ টেকসই ও জনকল্যাণমুখী করতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক (যুগ্ম সচিব) ইশরাত হোসেন খান ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ইউসুফ আলী। অন্যান্যোনের মধ্যে জার্মান কোঅপারেশন এসডিসি লোকালাইজেশন উপদেষ্টা রেদিতা রকিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ কর্মকর্তাবৃন্দ, জার্মান ও বুয়েটের কনসালট্যান্ট টীমের সদস্যবৃন্দ, কেসিসি’র কর্মকর্তা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্ণমেন্ট কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে সিটি মেয়র প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

বলাবাড়িয়া হাই স্কুলে দুর্নীতি ও স্বজন প্রীতির নিয়োগ বন্ধে সংবাদ সম্মেলন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা সদরে বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়মের মাধ্যমে কর্মচারী নিয়োগ বন্ধের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ টায় আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি রবীন্দ্র নাথ সানা লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির কর্মচারীর ৩টি পদে নিয়োগ দিতে প্রধান শিক্ষক ও সভাপতি গোপনে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে এলাকায় প্রচার হতে দেয়নি। ফলে এলাকার যোগ্য ও মেধাবী প্রার্থীরা আবেদন করতে পারেনি। প্রধান শিক্ষক তার দু’কন্যা ও সহযোগি হিসাবে ৪টি আবেদন সংগ্রহ করেছেন। অপরদিকে সভাপতি তার ভ্রাতুষ্পুত্র তন্ময় সরকার ও সহযোগি হিসাবে আরও ৩টি আবেদন সংগ্রহ করে জমা করিয়েছেন। তন্ময়ের মা বিদ্যালয়ের সংরক্ষিত মহিলা সদস্য। অন্যপদে সভাপতি, প্রধান শিক্ষক ও প্রভাবশালী একজন নেতার আত্মীয় মাধব চন্দ্র মন্ডলের স্ত্রী ও সহযোগি আরও ৩ জনের আবেদন জমা হয়েছে। সভাপতির ভাইপো, প্রধান শিক্ষকের কন্যা ও মাধবের স্ত্রীকে নিয়োগ দিতে সকল প্রস্তুতি তারা চাতুরতার সাথে সম্পন্ন করতে তোড়জোড় করে যাচ্ছেন। তাদের দুর্নীতি, স্বজন প্রীতি ও আর্থিক অনিয়মের কথা জানতে পেরে নিয়োগ বন্ধের জন্য ছাত্র, অভিভাবক ও এলাকার মানুষ ২ সেপ্টেম্বর মানববন্ধন করেন। অবশেষে কর্তৃপক্ষ নিয়োগ স্থগিত করেছেন। কিন্তু সভাপতি ও প্রধান শিক্ষক তাদের অসত উদ্দেশ্য সম্পন্ন করতে পায়তারা চালিয়ে যাচ্ছেন। রবীন্দ্রনাথ আরও বলেন, প্রধান শিক্ষকের চাকুরির মেয়াদ আছে মাত্র ৫ মাস। তিনি অনিয়মের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন এবং মেয়েকেও অনিয়মের মাধ্যমে নিয়োগ দিতে চেষ্টা চালাচ্ছেন। তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ হয়েছিল। বিষয়টি তদন্তের দাবী জানিয়ে সভাপতি ও তার পরিবারের বিরুদ্ধে ভারতীয় নাগরিক ও পুত্র, কন্যা, পুত্র বধু ভারতে স্থায়ী ভাবে বসবাস করছেন দাবী করে তার বিরুদ্ধে অর্থ আত্মসাত করে ভারতে পাচারের অভিযোগ করেন। তারা অনিয়ম ও স্বজনপ্রীতির নিয়োগ কার্যক্রম স্থগিত করে চিহ্নিত ব্যক্তিদের বাদ রেখে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সকলের অংশ গ্রহনে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ সম্পন্ন করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানা।
এসময় স্কুলের প্রাক্তন সভাপতি ও দ্বাতা সদস্য জগদীশ চন্দ্র সরকার, শৈলেন্দ্র নাথ মন্ডল ও গোকুল চন্দ্র সানাসহ এলাকার বহু ব্যক্তি উপস্থিত ছিলেন।

আশাশুনিতে ২৫ জলাশয়ে কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বিভিন্ন ইউনিয়নে ২৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়/পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলরা পরিষদ পুকুরে মাছ অবমুক্তকরণের মাধ্য কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মৎস্য অধিদপ্তরের ২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার ১১ ইউনিয়নের ২৫ টি (আংশিক) প্রাতিষ্ঠানিক জলাশয়/পুকুরে ৪৮৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার সকাল ১০টা অবুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ও সিনিয়ন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনের পরপরই উপজেলার ১১ ইউনিয়নে নির্ধারিত পুকুর/জলাশয়ে মাছ অবক্তকরণ কাজ পরিচালনা করা হয়।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, পিআইও মোঃ সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আশাশুনিতে কৃষকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা

আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের উপর আলোচনা ও বাংলাদেশ কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার নব গঠিত কার্যকরি কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষকলীগ আশাশুনি উপজেলা শাখার নব নির্বাচিত সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিলাল সরকারের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আশাশুনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও শ্রীউলা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিপংকর বাছাড় দিপু, আশাশুনি নাগরিক কমিটির সহ-সভাপতি ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলি।
অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম বদরুদ্দোজা, উপদেষ্টা মাইদুল ইসলাম বাবলু, উপদেষ্টা আলা উদ্দিন লাকী, উপদেষ্টা সমরেশ চন্দ্র মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যাদন করেন অতিথিবৃন্দ।

খুলনা মহানগর কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন ২০২২ উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৯ শে অক্টোবর/২০২২ ইং অনুষ্ঠিতব্য বাংলাদেশ কৃষকলীগ খুলনা মহানগরের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষে এক বর্ধিত সভা গতকাল শনিবার সংগঠনের মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য সচিব অধ্যাপক এবিএম আদেল মুকুল এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন- খুলনা মহানগর কৃষকলীগের আহ্বায়ক এ্যাডঃ এ কে এম শাহজাহান কচি, মহানগর কৃষকলীগের সদস্যবৃন্দ বিভিন্ন ওয়ার্ডে আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দ সভায় বক্তব্য রাখেন এবং সফলভাবে সম্মেলন করার পক্ষে মতামত ব্যক্ত করেন। কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ইতোমধ্যে আগামী ২৯ শে অক্টোবর/২০২২ ইং তারিখ সম্মেলনের দিন ঘোষণা করা হয়। আহ্বায়ক এ্যাডঃ এ কে এম শাহজাহান কচি আনুষ্ঠানিকভাবে সম্মেলনের দিন তারিখ ঘোষণা করলে অনুষ্ঠানস্থলে অভুতপূর্ব আনন্দের সৃষ্টি হয়। কৃষকলীগ সদস্যবৃন্দ মহুর্মুহ হাততালি হর্ষধ্বনি ও শ্লোগান দিয়ে আসন্ন সম্মেলনকে স্বাগত জানান। সভায় বক্তব্য রাখেন- কৃষক নেতা কানাই রায়, আবু নাইম, মফিজুর রহমান, আবু হাসান, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মাস্টার শহিদুল ইসলাম, হাজী কামরুল ইসলাম, বিপ্লব হোসেন, মাস্টার নজরুল ইসলাম, মিলন শেখ, শেখ মোহাম্মদ আলী রানা। সভায় উপস্থিত ছিলেন মোন্তাকিম লালু, হারুন মানু, আবু বকর সিদ্দিকী বাবুল, শামসুদ্দোহা বাঙ্গালী, অনিক রায়, মোঃ আলম হোসেন, আরিফুল ইসলাম, আনন্দ কুমার কুন্ড, মজিবুর রহমান, লুৎফর রহমান, জাহাঙ্গীর শিকদার, হেলালুর রহমান রিপন, মোঃ রিমন, মাহাবুব হোসেন, হাসমত আলী, হরিপদ সাহা, সাইদুল আলম হীরা, হাবিবুর রহমান নাজিম, আমিনুল ইসলাম টিটো, মতিউর রহমান, জাহিদ আহমেদ হিরু প্রমুখ।

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিলেন সাবেক সংসদ এ, কে ফজলুল হক
মোঃ আছাদুজ্জামান লিটন, শ্যামনগর
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা অনুযায়ী আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। তারই আলোকে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাবেক সংসদ সদস্য এ, কে ফজলুল হক। রবিবার ৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় শ্যামনগর প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছেন মুক্তিযুদ্ধের সংগঠক মাননীয় প্রধানমন্ত্রী’র আস্থাভাজন সাতক্ষীরা-৪ আসনের সাবেক এম পি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আলহাজ্ব এ, কে ফজলুল হক। তিনি আরো বলেন, সাত উপজেলা ২টি পৌরসভা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ সম্মানিত ভোটার গন এবং সাতক্ষীরা জেলা বাসির কাছে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশী। এবং বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে আপনাদের পাশে থেকে মানুষের সেবা করতে চাই।

মহসেন জুট মিল মালিকের বাড়ি ঘেরাওসহ ২ দিনের কর্মসূচি ঘোষণা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা এককালিন পরিশোধের দাবিতে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন রেজি নং (১০ ) এর উদ্যোগে এক জরুরী মতবিনিময় সভা গতকাল বিকাল ৪ টায় শিরোমনি শিল্প এলাকার মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সহ সভাপতি মোঃ নিজামউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান। মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী, আমির মুন্সি, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা আলাউদ্দিন, সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, কেসমত আলী, আইনউদ্দিন, বাবুল হোসেন, সভা থেকে মহসেন জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা এককালিন পরিশোধের দাবিতে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আগামি ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় খুলনাস্থ পারহাউজ রোড সংলগ্ন মহসেন জুট মিলের মালিক এর বাসভবন ঘেরাও এবং আগামি ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় মহসেন জুট মিল সংলগ্ন গাফফারফুড মোড়ে শ্রমিক জনসভার কর্মসূচি দিয়েছে শ্রমিক নেতৃবৃন্দ। এরমধ্যে দাবি পুরন না হলে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এর মাধ্যমে কঠিন কর্মসূচি ঘোষনা দেওয়া হবে বলে জানান শ্রমিক নেতারা।

দির্ঘ ৮ বছর পর ইর্ষ্টানগেট বাজার বণিক সমিতির নির্বাচন আজ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে আটরা শিল্প এলাকার ইর্ষ্টানগেট বাজার বনিক সমিতির বহুল কাঙ্খিত নির্বাচন । মোট ২৫৩ জন ভোটারের ভোটে ভাগ্য নির্ধারণ হবে ১৫ প্রার্থীর। নির্বাচন নিয়ে প্রার্থী ভোটার ও এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কে দায়িত্ব পেলে কি করবেন? কে উন্নয়ন করতে পারবেন বাজারের? কার সেবা কেমন হবে? প্রায় দশ দিনের প্রচারণায় প্রার্থীদের দেয়া বিভিন্ন ইশতেহার হিসাব নিকাশ করে ভোটাররা অপেক্ষায় এখন তাদের কাংখিত প্রতিনিধি নির্বাচিত করার। বাজারের একাধিক ভোটারের সাথে কথা হলে তারা জানান, আমরা ভোটার ও সব প্রার্থী এক ঘরে(বাজারে) ব্যবসা করি। কারো প্রতি কারো হিংসা নেই। তাই আশা করা যাচ্ছে কোন প্রকার সহিংসতা ছাড়া নির্বাচন হবে এবং আমরা নিরাপদের আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারব। সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস এম চঞ্চল মাহমুদ বলেন,আমাদের প্রার্থীদের মধ্যে কোন দন্দ নেই। জয় পরাজয় যাই ঘটুক, আমরা সব প্রার্থী ভোটারদের দেয়া রায় মেনে নিতে মানসিক ভাবে প্রস্তুত রয়েছি। উল্ল্যেখ্য আটরা শিল্প এলাকার ঐতিহ্যবাহী ইর্ষ্টানগেট বাজার ব্যবসায়ীদের সংগঠন ইর্ষ্টানগেট বাজার বণিক সমিতির দির্ঘ ৮ বছর পর নির্বাচন হচ্ছে, নির্বাচনের মাধ্যমে পরবর্তী তিন বছরের জন্য তাদের পরিচালনা কমিটি নির্বাচিত করবে। নির্বাচনে ইর্ষ্টানগেট বাজার ঐক্য পরিষদ থেকে কলস প্রতিক নিয়ে সভাপতি পদে নির্বাচন করছেন মোঃ মহিউদ্দিন শেখ, সাধারন সম্পাদক এস এম চঞ্চল মাহমুদ, সহ সভাপতি ডাঃ মোঃ আলী , চঞ্চল পাল, সহ সাধারন সম্পাদক মোঃ নাছিম মোড়ল , মোঃ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কাজী, প্রচার সম্পাদক মোঃ জুয়েল গাজী, কোষাধক্ষ মোঃ শেখ আলী আকবার, দপ্তর সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম সাগর, কার্যনির্বাহী সদস্য মোঃ মেহেদী মিনা, মোঃ জাহিদ, মোঃ মিঠু মোল্লা, মোঃ শরিফুল ইসলাম, মোঃ বুলবুল । অপরদিকে ইর্ষ্টানগেট বাজার উন্নয়ন পরিষদ থেকে তালা প্রতিক নিয়ে সভাপতি পদে নির্বাচন করছেন মোঃ আঃ সালাম গাজী, সাধারন সম্পাদক এস এম রওশন আলী, সহ সভাপতি মোঃ মকবুল হোসেন মোড়ল, আব্দুর রহমান, সহ সাধারন সম্পাদক সামসুর রহমান বিশ^াস (খোকা) মোঃ আলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ মিন্টু, প্রচার সম্পাদক মোঃ হাবিবুর রহমান সরদার, কোষাধক্ষ মোঃ আকতার হোসেন গাজী, দপ্তর সম্পাদক তপন কুমার, কার্যকরী সদস্য মোঃ আব্দুস ছাত্তার, মোঃ মনিরুল ইসলাম গাজী, আব্দুল মতিন শেখ, মোঃ রফিকুল ইসলাম মোড়ল, ও মোঃ মিলন সিকদার। প্রিজাইডিং অফিসার এর দায়িত্ব পালন করছেন ফুলতলা উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মুহাঃ আবুল কাশেম । তিনি বলেন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান জানান বাজারের ব্যবসায়িরা যাতে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এজন্য ভোট শুরু হওয়ার আগে থেকে ফলাফল ঘোষনা না হওয়া পর্যন্ত আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

বর্তমান সরকার জনবান্ধব সরকার – আব্দুস সালাম মূর্শেদী এমপি
দিঘলিয়া প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনবান্ধন সরকার, তাইতো বাজার স্থিতি রাখার জন্য সারাদেশে ১লা সেপ্টেম্বর থেকে ওএমএস কার্যক্রম শুরু করেন, এরই অংশ হিসেবে গতকাল বিকাল ৩ টায় উপজেলা সদরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওএমএস কার্যক্রম দিঘলিয়া উপজেলার শুভ উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে উপস্থিত থেকে খুলনা -০৪ আসনের সংসদ সদস্য জননেতা জনাব আব্দুস সালাম মূর্শেদী এমপি এ কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, উপজেলা ভূমি অফিসার মাহামুদুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, তথ্য সহকারী সমীর বিশ্বাস, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান তারেক,দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাবেক কৃষকলীগ নেতা খান আবু সাইদ, উপজেলা আওয়ামী যুবলীগ এর সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, সহ সম্পাদক শেখ সাইদ, দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগ এর সভাপতি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, ইউপি সদস্য রানা শেখ প্রমুখ।

উল্লেখ্য গতকাল থেকে উপজেলা সদর ও বারাকপুর ইউনিয়নে দুইজন ডিলারের মাধ্যমে ওএমএস পরিচালিত হচ্ছে, শুক্র ও শনিবার বাদে সপ্তাহে ৫ দিন এই কর্যক্রম পরিচালিত হবে। প্রতিজনকে ৩০ টাকা দরে সর্বোচ্চ ৫ কেজি চাউল ক্রয় করিতে পারিবে। পরবর্তী সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত একার্যক্রম চলমান থাকিবে।

বাগেরহাটে মাসব্যাপি শিল্প ও পণ্য মেলা শুরু
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে বাগেরহাট শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনি অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে,এম,আরিফুল হক, পুনাক বাগেরহাটের সভানেত্রী শারমিন আক্তার সোমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, মোঃ রাসেলুর রহমান, মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী এস এম আশরাফুল আলম, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলামসহ পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তা ও পুনাকের সদস্যগণ উপস্থিত ছিলেন।

এই মেলায় বস্ত্র, খাদ্য, কসমেটিক্স, খেলনাসহ বিভিন্ন পন্যের ৫০টি স্টল বসেছে। পুনাকের এই মেলা ৩ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে।

বাগেরহাটে অন্তঃসত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলার পল্লী থেকে কুলসুম আক্তার সাথী (১৯) নামে তিন মাসের অন্তঃসত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ওই গৃহবধূর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে এদিন সকালে উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রাম থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত কুলসুম আক্তার সাথী ওই গ্রামের সাইকেল মেকানিক আরিফ ফরাজির স্ত্রী ছিলো।

সাথীর ফুফাতো ভাই আব্দুর রহিম জানান, এক বছর আগে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের পান্না ফরাজির ছেলে আরিফের সঙ্গে বিয়ে হয় কুলসুমের। বিয়ের কিছুদিন যেতে না যেতেই শাশুড়ি ও ননদের সঙ্গে তার বনিবনা হচ্ছিলো না। গত ৫/৬ মাস আগে স্বামী-শাশুড়ি ও ননদ মিলে কুলসুমকে পিটিয়ে আহত করে। ওই সময় তাকে শরণখোলা হাসপাতালে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়।

এভাবে বিভিন্ন সময় নির্যাতন চালানো হয় তার ওপর। শনিবার দিবাগত রাত ৩টার দিকে আরিফ ফোন করে জানায় কুলসুম গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সঙ্গে সঙ্গে তারা ওই বাড়িতে গিয়ে কুলসুমের মরদেহ নিচে পড়ে থাকতে দেখেন। তার গলার দুই পাশে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গলা টিপে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। কুলসুম আক্তার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলো।

এ বিষয়ে কুলসুমের স্বামী আরিফ ফরাজী বলেন, শনিবার রাত ১১টার দিকে বাজার থেকে বাড়িতে ফিরে বাথরুমে যাই। এরপর ঘরে ঢুকে কুলসুমকে ঘরের দক্ষিণ পাশের বারান্দায় চালের আড়ার সঙ্গে ঝুলতে দেখি। তাকে কোনো প্রকার নির্যাতন করা হয়নি।

শরণখোলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার জানান, সকালে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

ডুমুরিয়ায় হিরা নামের মেয়েটি কে ?
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার টিয়াবুনিয়া জুটমিলের পশ্চিম পাশে হতদরিদ্র বিধবা জাহানারা বেগমের বাসায় আশ্রয় নেয়া হিরা খাতুন (২২) নামের মেয়েটি কে ? গত ২৮ অক্টোবর থেকে অব¯’ান নেয়া নিখোঁজ মেয়েটির আজও সন্ধান মেলেনি। খবর পেয়ে গতকাল রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে কথা হয় মানসিক প্রতিবন্ধী নিখোঁজ হিরা খাতুন ও তার আশ্রয়দাতা জাহানারা বেগমের সাথে। শ্যামলা বর্ণের প্রায় ৫ ফুট ২ ইঞ্চি লম্বা সম্পন্ন হিরার নিকট বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, নাম হিরা, স্বামী ওসমান, পিতার নাম মান্নান, ভাইয়ের নাম উজ্জ্বল, ঠিকানা খুলনা এর বেশি আর কিছু বলতে পারেন না সে। এ প্রসঙ্গে আশ্রয়দাতা জাহানারা বেগম বলেন গত ২৮ আগষ্ট দুপুরে অজ্ঞাত একটি লোক তার বাসায় রেখে যায় হিরা নামের মেয়েটিকে। সেই থেকে তার বাসায় অব¯’ান করছেন মেয়েটি আজও তার সন্ধান মেলেনি। এ প্রসঙ্গে কথা হয় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাসের সাথে। তিনি বলেন মেয়েটির সন্ধান যেন মেলে এজন্য প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে এবং যদি একান্ত সন্ধান না মেলে এবং ভবঘুরে হিসেবে ঘোষিত হয় সেক্ষেত্রে তার পূনর্বাসনের ব্যব¯’া গ্রহণ করা হবে।

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে হবে: বিভাগীয় কমিশনার বরিশাল
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ
ইন্দুরকানীতে উপজেলা পরিষদ হলরুম সংস্কার এর উদ্ধোধন করেন মোঃ আমিন উল আহসান, বিভাগীয় কমিশনার, বরিশাল। রোববার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিন উল আহসান, বিভাগীয় কমিশনার, বরিশাল। এ সময় বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান এড, এম, মতিউর রহমান, উপজেলা জেপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, শাওন তালুকদার, মাসুদ করীম তালুকদার ইমন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহমুদুল হক দুলাল, প্রেসকা¬ব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এম ওবায়দুল্লাহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আগামী প্রজন্মকে তৈরি করে দেশকে এগিয়ে নিতে হবে। এখানে কোন আপোষ নেই। এ উপজেলায় কাজ করার যথেষ্ঠ সুযোগ রয়েছে। জনপ্রতিনিধি, প্রশাসন সহ সকলে মিলে কাজ করলে অল্প সময়ের মধ্যে এ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোল সম্ভব।
পরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পূর্নবাসনের লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়।

ফকিরহাট কৃষি অফিসের অভিযানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ধংশ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বাহিরদিয়া ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার দুপুরে মানসা বাজার ও গাবখালী বাজার সহ বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালন করা হয়। এ সময় গাবখালী বাজারের মাসুদ আলী কৃষি ঘরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক, নকল বীজ জব্দ করা হয়। পরে মাটি খুড়ে গর্ত করে বিপুল পরিমানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ধংশ করা হয়। এবং মাসুদ আলী কৃষি ঘরের প্রোপাইটর হায়দার আলীকে সর্তক করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত ও উপ-সহকারী উদ্ভিদ ও প্রাণী সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন। ##

ফকিরহাটে ১০মাসের সাজা প্রাপ্ত আসামী গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের অভিযানে মাদক মামলাসহ ১০মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শেখ শরিফুল ইসলাম (৩৩)কে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপনে সংবাদ পেয়ে মডেল থানার এসআই হারুন অর রশদি ও এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি দল খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসকি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত শেখ শরিফুল ইসলাম ফকিরহাটের ব্রাহ্মণরাকদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামী শরিফুল শেখের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর একটি নিয়মিত মামলার পলাতক আসামী। এছাড়া সে সিআর-১২০৩/১৯ (খালিশপুর-খুলনা) একটি মামলার ১০মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। #

ফকিরহাটে একটি মহিলা মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন
ফকিরহাট প্রতিনিধি।
বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর সাবেক ডিপুুটি ইঞ্জিনিয়ার আলহাজ¦ তামজীদুর রহমান এর সার্বিক পৃষ্ঠপোশকতায় ফকিরহাটের লখপুর ‘খেতমাতুল ইসলাম মহিলা মাদ্রাসার’ নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। খুলনা আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাক্ষ মওলানা মোঃ জাফরউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মওলানা আঃ মাহবুদ সাহেব। প্রধান অতিথি তার বক্তব্য বলে একটা জাতী বা সমাজকে উন্নয়নের তরান্বিত করতে প্রয়েজনীয় শিক্ষা আর এই শিক্ষা যদি নারীদের মাধ্যমে দেওয়া যায় সেটা বেমি কল্যানকর।একটা মা পারে তার সন্তান কে পারিবারিক শিক্ষা, নৈতিকতা শিক্ষা এবং দেশ ও জাতী কে কল্যানমুখী শিক্ষায় শিক্ষিত করতে। নারীদের ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে সমাজের নানা কু-সংস্কার ও সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষে আমরা এই উদ্দোগ নিয়েছি এ জন্য আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন। আবু বক্কর মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ ওমর ফারক এর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাও.আঃ হাই,মো. বোরহান উদ্দিন মোঃ সাইফুল্লাহ, মো. মেহেদী হাসান, মোঃ জাকারিয়া, মুফতী আবুল হাসান সহ স্থানীয় আলেম ওলামা ও গন্যমান্য ব্যাক্তি প্রমূখ। শেষে আমন্ত্রিত অতিথি, আলেম ও গণ্যমান্যদের নিয়ে খেতমাতুল মহিলা মাদ্রাসার’ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এসময় দোয়া অনুষ্ঠিত হয়। #

পিরোজপুরে বঙ্গমাতা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে খুবি উপাচার্যের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
পিরোজপুরের কচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত দীর্ঘ প্রত্যাশিত বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো পিরোজপুরের কচা নদীর ওপর সেতু নির্মাণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও দূরদর্শী ভূমিকার জন্য আজ এ স্বপ্ন পূরণ হয়েছে। এই সেতু চালু হওয়ার ফলে বরিশাল থেকে পিরোজপুর হয়ে খুলনা সড়কপথের ফেরি যুগের অবসান ঘটলো। একইসাথে বরিশালের সাথে খুলনার নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপিত হলো। উপাচার্য নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও নির্মাণকাজ শেষে এই সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
একই সাথে উপাচার্য পূর্ব সুন্দরবন অংশে পর্যটনের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনে মোড়েলগঞ্জে পানগুছি নদীর উপর নির্মাণ প্রক্রিয়াধীন সেতুটির কাজও ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এ সেতুটি নির্মাণ শেষ হলে সাইনবোর্ড-মোড়েলগঞ্জ-রায়েন্দা-শরণখোলা-বগী নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগের আওতায় আসবে এবং সুন্দরবনের পর্যটনে নতুন স্পট চালু হবে। যা এ অঞ্চলে বিনিয়োগ, আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।

খুবির আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা: ইংরেজি, এগ্রোটেকনোলজি, এমসিজে এবং
রসায়ন ডিসিপ্লিন সেমিফাইনালে উন্নীত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চলমান আন্তঃডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে ইংরেজি, এগ্রোটেকনোলজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) এবং রসায়ন ডিসিপ্লিন। আগামী মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বেলা ২টায় প্রথম সেমিফাইনালে ইংরেজি ডিসিপ্লিনের মুখোমুখি হবে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন। দ্বিতীয় সেমিফাইনালে বিকাল ৪টায় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন লড়বে রসায়ন ডিসিপ্লিনের বিপক্ষে।
৪ সেপ্টেম্বর (রবিবার) কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোতে নিজ নিজ খেলায় জয়লাভ করে ইংরেজি, এগ্রোটেকনোলজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং রসায়ন ডিসিপ্লিন। সকাল ৯.৩০ মিনিটে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইংরেজি এবং বাংলা ডিসিপ্লিন। খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ায় টাইব্রেকারে ফল নির্ধারিত হয়। টাইব্রেকারে ইংরেজি ডিসিপ্লিন ৪-২ গোলের ব্যবধানে বাংলা ডিসিপ্লিনকে পরাজিত করে। সকাল ১১.১০ মিনিটে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে ১-০ গোলের ব্যবধানে ফার্মেসী ডিসিপ্লিনকে পরাজিত করে ইংরেজি ডিসিপ্লিন। বেলা ২.৩০ মিনিটে কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচে গণিত ডিসিপ্লিনকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন। বিকাল ৩.৪০ মিনিটে কোয়ার্টার ফাইনালের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয় সমাজবিজ্ঞান এবং রসায়ন ডিসিপ্লিন। খেলা নির্ধারিত সময়ে ২-২ গোলে শেষ হওয়ায় টাইব্রেকারে ফল নির্ধারিত হয়। টাইব্রেকারে রসায়ন ডিসিপ্লিন ৬-৪ গোলের ব্যবধানে সমাজবিজ্ঞান ডিসিপ্লিনকে পরাজিত করে।

ওসি সেলিম মিয়ার ছোঁয়ায় রুপ বদলেছে মহেশপুর থানা
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সেলিম মিয়ার ছোঁয়ায় রুপ পাল্টেছে মহেশপুর থানা। যোগদানের পরেই ভালবাসা দিয়ে জিতে নিয়েছেন সাধারণ মানুষের মন। বিচার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কুঁড়িয়েছেন বহু প্রশংসা। শান্তি ফিরেছে মহেশপুরে। তার হস্তক্ষেপে আত্মংকে কোণ ঠাঁসা দুষ্কৃতিকারীরা। মাদক নির্মূলে অঙ্গীকারাবদ্ধ সেলিম মিয়া রয়েছেন সক্রিয় ভূমিকায়। বড় বড় মাদকের চালান আটক করে কমিয়েছেন মাদকের সহজতর ব্যবহার। শক্তহাতে প্রশাসনিক ভাবে শান্তি ফিরানো এই মানুষটা ভিতরে এক উদার মনের লেখক-কবি। লিখেছেন বহু বই-কবিতা। “মুজিববর্ষে মুজিব আদর্শে, দোলেনা দোলনা, কুমার নদীর বাঁকে” এছাড়াও অসংখ্য উপনাস লিখেছেন তিনি। ভিতরের কবির কোমল মন নিয়ে প্রশাসনের শক্ত চেয়ারে বসা সেলিম মিয়ার হাতের ছোঁয়ায় এবার মহেশপুর থানার মূল ভবনের পাশে পুরাতন জড়াজিন্ন ভবন ও অপরিষ্কার ঝোঁপ ঝাঁড়ের জায়গাটি এখন থেকে ফুলে ফলে সৌরভ ছড়াবে।
গতকাল রবিবার সকালে মহেশপুর থানা চত্ত্বরে গিয়ে দেখা যায়, পুরাতন ভাঙ্গা ভবন ও ঝোঁপে আছন্ন থাকা সেতসেতে জায়গাটি পরিস্কার করে নতুন করে মাঠি ফেলা হয়েছে। একঝাড় শ্রমিক কাজ করছেন আর খাঁ খাঁ রোদের মাঝে দাড়িয়ে তাদের দিক নির্দেশনা দিচ্ছেন ওসি সেলিম মিয়া।
এ প্রতিবেদকের সাথে কথা হয় ওসি সেলিম মিয়ার। ঝোঁপ ঝাঁড় পরিস্কার করে সুজ্জিত করার কারণ জানতে চাইলে তিনি জানান, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোথাও যেনো এক টুকরো চাষযোগ্য জমিও অনাবাদী না থাকে। সেই কথা অনুযায়ী আমি মানুষের সহযোগীতা নিয়ে এই জায়গায় ফুল ও সবজি চাষের উপযোগী করার কাজ শুরু করেছি। আমার এই কাজের সাথে মহেশপুরের অনেকেই সহযোগীতা করেছেন। এই কাজে কেউ সার, কেউ শ্রমিক ও কেউ বাঁশ দিয়ে সহযোগীতা করছেন। তার সকল কর্মকান্ডে সহযোগীতা করায় মহেশপুরবাসীর প্রতি তিনি কৃজ্ঞতা প্রকাশ করেন।

নড়াইলে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে মাদকাসক্তরা
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে গাঁজার গাছ চুরির অপবাদ দিয়ে খালিদ নামের এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে মাদকাসক্তরা, চলছে শালিসের মাধ্যমে মিমাংশার চেষ্টা। নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের মোঃ মশিয়ার এর ছেলে মোঃ খালিদ (১৬)। সরজমিন ঘুরে জানা যায়, গত শুক্রবার (২সেপ্টেম্বর) খালিদ মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে বের হলে মুন্না ও জুলফিকার নামের দুই যুবোক মোটরসাইকেলে এসে খালিদকে যোঁরপূর্বক তুলে পাশের এক বাগানে নিয়ে যায় এবং মধ্যযুগীয় কায়দায় গাছের ডালের সাথে পা বেধে উল্ট করে ঝুলিয়ে নির্যাতন করে, মাথার নিচে আগুন ধরিয়ে দেয়। নির্যাতনের শিকার কিশোর খালিদ জানায়, আমি কিছুই করিনি কোন গাজাঁর গাছের বিষয়েও আমি কিছু জানিনা। আমি শুক্রবার জুম্মার নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে মুন্না ও জুলফিকার আমাকে যোঁর করে মোটরসাইকেলে উঠিয়ে পাশের এক বাগানে নিয়ে আমার দুই হাত গাছের সাথে বেধেঁ প্রথমে লাঠি দিয়ে মারাসহ কিল ঘুষি মারে, আমাকে মারার সময় রাব্বি মন্ডল (২২), পিতা-লতিফ মন্ডল, মুন্না মন্ডল (২৩) পিতা-মস্ত মন্ডল, চিরন্জিত দাশ (২৪), পিতা-কালি দাশ, বিতাশ ঠাকুর (২৫) পিতা-বদ্দে ঠাকুর, তুরাফ (১৬) পিতা-পুইটে, জুলফিকার (২৩) পিতা-জাকির মোড়ল, মেহেদি মোড়ল (১৫) পিতা-নুরোল মোড়ল, চয়ন, পিতা-আনোয়ার, ফয়সাল আফরিদি পিতা অজ্ঞাত, উভয় গ্রাম উজির পুর। খালিদের দাদা সামসুর রহমান জানান, আমার একটাই পোতা ছেলে যদি ওর কিছু হয়ে যেত, তাহলে আমরা কি করতাম,ওরা আমার পোতা ছেলেকে মেরে ফেলার জন্য বাগানে নিয়ে গেছিলো। খালিদের মা-রাবেয়া বেগম জানান, শুক্রবার সকালে তুরাপ আমাদের বাড়িতে খালিদকে খুঁজতে আসে,পরে আবার দুপুরে খুঁজতে আসে এবং আমার বাড়ির সামনে ১০-১৫ জন ছেলে পেলে ঘুরাঘুরি করে, আমার ছেলে মসজিদ থেকে বের হলে ওরা আমার ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্য করে বাগানে নিয়ে উল্ট করে ঝুলিয়ে মারধোর করে, আমি অপরাধিদের উপযুক্ত বিচার চাই। খালিদের বাবা মশিয়ার জানান, আমি গ্রামের লোকজনদের আমার ছেলেকে নির্যাতনের বিষয়ে জানিয়েছি এবং আমাদের ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাজু মোল্যাকে বলেছি, কাউন্সিলর আমাকে বলেছে, সবাই মিলে এক যায়গায় বসে মিমাংশা করে দিবানি, যদি তোমাদের মনের মত বিচার না হয়, তাহলে তোমাদের যা যা করতে মনে চাই, তুমরা তাই করবা বলেও আমাকে জানান। স্থানীয় উজিরপুর গ্রামের জিয়া, মইনদ্দিন, পলাশ বিশ্বাস, ঠান্ডু মোল্যা অভিযোগ করে বলেন, খালিদের বাবা মশিয়ার একজন ভালো মানুষ এবং খালিদ ছোট মানুষ, খালিদ কত বড় অপরাধ করেছে যে খালিদ মসজিদ থেকে বের হলেই তাকে ধরে নিয়ে প্রথমে গাছের সাথে বেধেঁ মারপিট করে,পরে আবারও গাছের ডালের সাথে উল্ট করে ঝুলিয়ে মারপিট করে এবং খালিদের মাথার নিচে আগুন ধরিয়ে দেয় এই অমানুষরা। খালিদকে যে ছেলেরা নির্যাতন করেছে এরা সবাই মাদকাসক্ত, সব সময় নিশার উপরে থাকে।
নিশাগ্রস্থ অবস্থায় গাজাঁর গাছ নিয়ে ওরা খালিদকে মেরে ফেলার জন্য বাগানে নিয়ে গেছিলো,আল্লাহুর রহমতে খালিদ জান নিয়ে ফিরে এসেছে অপরাধীদের বিচার করতে হবে,ওরা এর আগেও অনেক বার অপকর্ম করেছে, এদের বিচার না হলে এর পরে এর চেয়ে বড় কোন ঘটনা নিশাগ্রস্থ অবস্থায় ঘটাবে বলেও জানান। এবিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া না গেলেও অভিযুক্ত বিতাশ ঠাকুর ঘটনার সত্যতা শিকার করে সাংবাদিকদের জানান, খালিদ ছোট ভাই, ওরা সবাই খালিদকে ধরে আনে একটি গাজাঁর গাছ নিয়েছে কি না এজন্য, কিন্তু খালিদের সাথে যা করা হয়েছে একটু বেশি হয়ে গেছে, খালিদ কে উল্ট করে গাছের ডালে ঝুলানো উচিৎ হয়নি এবং আগুন ধরানোও উচিৎ হয়নি, এগুলা একটু বেশি হয়ে গেছে বলেও শিকার করেন। পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রাজু মোল্যা জানান, ঘটনাটা শুনেছি, আমি পৌরসভায় একটা মিটিং এ আছি এ বিষয়ে আপনাকে পরে জানাচ্ছি বলে জানান।

কয়রায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১১ টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। শিক্ষক জিয়াউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, সাংবাদিক ইমতিয়াজ উদ্দিন, প্রভাষক আনিসুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে আইন শৃংখলা রক্ষায় পুলিশের ভুমিকা, সাধারন মানুষের সেবাদান কার্যক্রম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষর্থিীদের করনীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সদস্য সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কয়রায় মাদক বিরোধী প্রচার অভিযান ও বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী প্রচার অভিযান ও বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধে এক আলোচনা সভা রবিবার বেলা ১১ টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম)। শিক্ষক জিয়াউর রহমানের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, শিক্ষার্থী সাগর হোসেন ,রওশন জেবিন প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক সদস্য সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ২৯২তম আর্বিভাব উৎসব উদযাপন শুরু
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে এই ক্ষীয়মান সমাজে জাতপাতের উর্ধ্বে সকল মানব সন্তানকে ঐক্যের বন্ধনে আবদ্ধকারী ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ২৯২তম আর্বিভাব উৎসব উদযাপন শুরু হয়েছে । শ্রী শ্রী শীতলাখোলা ও লোকনাথ সেবা সংঘ ৬ দিনব্যাপী ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে উৎসব পালন করবে । এ উপলক্ষে রবিবার সকাল ৯ টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছেন । সকাল সাড়ে ১০টায় ভক্তদের নিয়ে মঙ্গলশোভাযাত্রা বের হয় এবং শহর প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গনে শেষ হয় । উদ্বোধনী দিনে দেশবাসীর মঙ্গলকামনায় সন্ধ্যায় প্রদীপ প্রজলন করা হবে এ ছাড়া এইদিন বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষাথীদের মধ্যে শিক্ষা উপকরণ এবং দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় ।

ঝালকাঠিতে অটোরিক্সা বন্ধে ভোগান্তিতে যাত্রীরা
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ভাড়া বৃদ্ধির দাবী ও পৌরসভার কর্তৃপক্ষ বিনা কারনে অটোরিক্সা আটকের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন। রবিবার দুপুর থেকে অটোরিক্সা চলাচল বন্ধ রেখে তারা এ ধর্মঘটের ডাক দেয়। হঠাৎ করে অটোরিক্সা চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পরেছে যাত্রীরা। বেশি ভাড়া দিয়ে রিক্সায় চলাচল করতে হচ্ছে তাদের।
পৌরসভা কর্তৃপক্ষ অটোরিক্সা আটক করায় শহরে চালকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। অটোরিক্সা চালকরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মাঠে অবস্থান করছে।
ধর্মঘটের কারণে বিপাকে পড়া যাত্রীরা জানান, অটো রিক্সা বন্ধ থাকার সুযোগে সাধারণ রিক্সা ও ভ্যানগুলো কয়েকগুন বেশি ভাড়া চাচ্ছে। এর ফলে বাধ্য হয়ে যাত্রিদের অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।
অটোরিক্সা চালকরা জানায়, ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষের কাছে ৪ মাস ধরে অটোরিক্সার ভাড়া বৃদ্ধির দাবী জানানো হয়। তারা ভাড়া বৃদ্ধির প্রতি কর্নপাত না করে উল্টো অটোরিক্সা আটক করার জন্য অভিযানে নামেন। কোন কারন ছাড়াই তার অটোরিক্সা আটক করলে অটোচালকরা বিক্ষোভে নামে। বিক্ষোভ মিছিল ও ধর্মঘটের ডাক দেয়। তাদের দাবী পুরন না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চালিয়ে যাবে বলে জানান, অটো রিক্সা চালক সংগঠনের নেতারা।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) প্রশান্ত কুমার বলেন, অটোচালকদের শান্ত থাকার আহবায় জানানো হয়েছে। তাদের দাবির বিষয়ে ঝালকাঠি পৌরসভায় মেয়রের সাথে কথা বলা হবে।

ঝালকাঠিতে পেনশনভোগী বয়স্কভাতা না পেয়ে জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়ানের চেয়ারম্যান আব্দুর রহিমের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে বয়স্ক ভাতা না দেয়া লিখিত অভিযোগ দায়ের হয়েছে। একই ইউনিয়নের তারপাশা গ্রামের অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী মোঃ নুরুজ্জামান জেলা প্রশাসকের কাছে বয়স্ক ভাতা না দেয়ার অভিযোগ এনেছেন। অভিযোগকারী মোঃ নুরুজ্জামান(৬৮) ও তার স্ত্রী মুকুল বেগম(৬৪) বয়স্কভাতার জন্য আবেদন করেছিলেন কিন্তু, চেয়ারম্যান ও তার পরিষদ নুরুজ্জামান বর্তমানে সরকারি পেনশনভোগী হওয়ার কারণে আবেদন বাতিল করেন। তার পরিবারে ২ ছেলে খাদ্য বান্ধব কর্মসূচির সহায়তা এবং অপর ১জন সদস্য প্রতিবন্ধিভাতা ভোগী ও এই পরিবারটি তুলনামূলকভাবে কিছুটা আর্থিক স্বচ্ছল থাকায় তাকে বয়স্কভাতা দেয়া হয়নি বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।
মোঃ নুরুজ্জামান ঝালকাঠি প্রেসক্লাবে এসে বয়স্কভাতা না পাওয়ার অভিযোগ করে বলেছিলেন। চেয়ারম্যানের মূলবাড়ীর প্রতিবেশি তিনি। তার ৯ শতাংশ জমি রয়েছে এবং চেয়ারম্যান এই জমি কিনতে চেয়েছিল জমি বিক্রি না করায় চেয়ারম্যান ক্ষুব্দহয়ে তাকে বয়স্কভাতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেনি। তারপাশা ওয়ার্ডে ইউপি সদস্য মিল্টন জানান, মোঃ নুরুজ্জামানের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। কীর্তিপাশা ইউনিয়ানের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, এই পরিবারে একাধিক সরকারি সুযোগ সুবিধা দেয়া হয়েছে এবং কোটার তুলনায় এলাকায় তার চেয়েও অপেক্ষকৃত আর্থিকভাবে অস্বচ্ছল পরিবার অনেক রয়েছে বিধায় তারমতো অনেকেই তালিকা থেকে বাদ পরেছে এবং কোটার পরিমান বৃদ্ধিপেলে পর্যায়ক্রমে বিধিমালা মোতাবেক তালিকা ভুক্ত করা হবে।

কুয়েটের সপ্তম ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর দায়িত্ব গ্রহণ

খবর বিজ্ঞপ্তি
প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ০৪ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ রবিবার সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ০১ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মিহির রঞ্জন হালদারকে এ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ দেন। কুয়েটের সপ্তম ভাইস-চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করায় তিনি বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর মহামান্য রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সকালে দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু স্কয়ার’ এ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’য় এবং ‘শহীদ মিনার’ এ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সাথে বিশ^বিদ্যালয়ের সম্মানিত ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, দপ্তর প্রধান, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রশাসনিক ভবনের সম্মুখে বিএনসিসি এর একটি চৌকস দল নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে গার্ড অব অনার প্রদান করে।
কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ইতোপূর্বে অত্র বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন, বিভিন্ন মেয়াদে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনার্জী সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান, লালন শাহ ও অমর একুশে হলের প্রভোস্ট, যানবাহন কমিটির সভাপতি, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ), কুয়েটের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য, রুয়েটের সিন্ডিকেট সদস্য, বিভিন্ন বিশ^বিদ্যালয়ের সিলেকশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ৪০টির অধিক গবেষণা প্রবন্ধ দেশে-বিদেশে বিভিন্ন জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস এ প্রকাশিত হয়েছে।
প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ১৯৮২ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি), রাজশাহী থেকে প্রথম শ্রেণীতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী সম্পন্ন করেন। তিনি ১৯৮৪ ও ১৯৮৬ সালে যথাক্রমে তৎকালীন বিআইটি, রাজশাহী ও খুলনায় প্রভাষক এবং ১৯৮৭ সালে সহকারী অধ্যাপক হিসেবে তৎকালীন বিআইটি, খুলনায় যোগদান করেন। পরবর্তীতে ২০০২ সালে সহযোগী অধ্যাপক ও ২০০৪ সালে অধ্যাপক হিসেবে কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি অধ্যাপক (গ্রেড-১) হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি ইউকে এর ইউনিভার্সিটি অব স্ট্র্যাথক্লাইড থেকে এমএসসি ইঞ্জিনিয়ারিং (১৯৯১) ও ভারতের আইআইটি, খড়গপুর থেকে পিএইচডি ডিগ্রী (২০০২) সম্পন্ন করেন। প্রফেসর হালদার ১৯৬১ সালে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার পারবটিয়াঘাটা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্বর্গীয় হরেন্দ্র নাথ হালদার ও স্বর্গীয়া সুন্দরী হালদার এর একমাত্র পুত্র সন্তান। তিনি বিবাহিত এবং তিন সন্তানের পিতা।
দায়িত্বগ্রহণের পর থেকেই বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা ও সংগঠনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ভাইস-চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বিশ^বিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “আমরা সকলে মিলে একটি পরিবার, আমাদের সকলকে একসাথে বিশ^বিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে কাজ করতে হবে। আমি বিশ^াস করি, আমাদের সকলের ঐকান্তিক চেষ্টায় কুয়েটের ভাবমূর্তি বিশে^র সামনে আরো উজ্জল করতে সক্ষম হবো”।

খুলনার দাকোপে র্যালি ও ধর্মীয় আলোচনা সভা
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজুয়া সাহা পাড়ায় ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ আবির্ভাব তিথি মহোৎসব পালন উপলক্ষে বণার্ঢ্য র্যালি ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাজুয়া সাহা পাড়া মন্দির প্রাঙ্গণ থেকে ৪ঠা সেপ্টেম্বর রবিবার সকাল ৯ টায় এক বণার্ঢ্য র্যালি বের হয়ে বাজুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে র্যালি শেষে সকাল ১০ টায় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, সাবেক চেয়ারম্যান দেবপ্রসাদ গাইন, সমাজসেবক কানু সাহা, ভক্ত বাবলু সাহা, অরবিন্দু রায়, অশোক সাহা, মলয় সাহা, সজল সাহা, শিমুল সাহা, বনমালীসহ ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তবৃন্দ প্রমুখ।

সুবীর রায়’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের স্মরণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সুবীর রায়’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু’র পরিচালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সুবীর রায়ের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর তার সাংবাদিকতার জীবনের উপরে আলোচনাপূর্বক বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, নির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান, এম এ জলিল, কনক রহমান, মোস্তফা জামাল পপলু, কৌশিক দে, ইয়াসিন আরাফাত রুমী, রকিবুল ইসলাম মতি, সাদ আহমদ খান, আনিছুর রহমান কবির, আওয়াল শেখ, রাজু আহমেদ, মারুফ মিনা।
সভায় বক্তরা বলেন, সুবীর রায় ছিলেন এক সৎ ও নির্ভিক সাংবাদিক। অনুসন্ধানী ও ক্রাইম সংশ্লিষ্ট সাংবাদিকতায় তিনি নিষ্ঠার সাথে কাজ করেছেন। সংগঠনের সদস্যরা তার আত্মার শান্তি কামনা করেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর সুবীর রায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সেতুর দ্বার খুলল
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর তথা দক্ষিণ উপকূলবাসীর দীর্ঘ প্রত্যাশিত কচা নদীর ওপর নির্মিত ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব’ ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দ্বার উন্মোচিত হলো। রোববার বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ সেতুর দ্বার উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সেতুর উদ্বোধন ও দুই প্রান্তের উপস্থিত উপকারভোগী মানুষের সঙ্গে কথা বলেন।

এ সময় সেতুর পিরোজপুর প্রান্তের অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমানের সঞ্চালনায় এবং কাউখালী প্রান্তের অনুষ্ঠানে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাত খালেদা খাতুন রেখার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়।

পিরোজপুর প্রান্তের অনুষ্ঠানে এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, বরিশালের বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, সড়ক বিভাগের অতিরিক্ত সচিব শামীম আক্তার, জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. সাদুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদার, পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, বরিশাল ডিজিএফআইর জিএস কর্নেল এসএম আরিফুল ইসলাম, বরিশাল সড়ক বিভাগ সার্কেলের তত্ত্বাবধায়ক মিন্টু রঞ্জন দেবনাথ, সড়ক বিভাগের প্রকল্প পরিচালক মো. আব্দুল আউয়াল মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা লায়লা পারভীন, ৮ম বাংলাদেশ-চীন মৈত্র সেতুর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার (চায়না) মিস্টার ওয়েনচানমিং উপস্থিত ছিলেন।

এ সময় পিরোজপুর প্রান্তে প্রধানমন্ত্রীর সঙ্গে অষ্টম শ্রেণির ছাত্রী তাসলিমা জেরিন ও দশম শ্রেণির ছাত্র আতিফ মোস্তফা কথা বলেন। অনুষ্ঠানে এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাউখালী প্রান্তে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাত খালেদা খাতুন রেখা, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না, সড়ক, সেতু ও মহাসড়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শামিমুজ্জামান, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মুন, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম আব্দুস শহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকাদর পল্টনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী এ সময় সেতুর উপকারভোগী ভাসমান ব্যবসায়ী সোলায়মান হোসেন ও ক্ষুদ্র চায়ের দোকানি শিপ্রা কুণ্ডুর সঙ্গেও কথা বলেন।

পরে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সেতু উদ্বোধনের পরপরই সেতুর অ্যাপ্রোচের দুই প্রান্তে শত শত নারী-পুরুষ আনন্দ উল্লাস করে উঠে পড়ে এবং সেলফি তুলে উল্লাস প্রকাশ করতে থাকেন।

পিরোজপুর সড়ক বিভাগ জানায়, রোববার মধ্য রাত ১২টা থেকে নতুন টোলের ভাড়া কার্যকর হবে এবং এই রেটে যানবাহন চলাচল শুরু করবে।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাই মাসে নির্মাণ কাজ শুরু করেন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু চায়না রেলওয়ের সেভেনটিন ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড। সেতুটির দৈর্ঘ্য ৯৯৮ মিটার, ২৮.৯৮ মিটার উচ্চতা ও ৪৫ মিটার প্রস্ত এবং ৯টি স্প্যান নিয়ে এই সেতুর নির্মাণ ব্যয় ৮৯৮ কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার ২৪৪ কোটি এবং বাকি ৬৫৪ কোটি টাকা ব্যয় করে চায়না কোম্পানি। সেতুটি চায়না কোম্পানি গত ৭ আগস্ট সড়ক ও জনপথ বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ট্রেনে কাটা পড়ে ২ শিক্ষার্থীর মৃত্যু
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মিরপুর রেলওয়ে স্টেশনের অদূরে ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলা পৌরসভার ৭নং ওয়ার্ডের নওপাড়া মহল্লার আজিজের ছেলে নাঈম ও চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে ঋতু। দুজনই দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এদের মধ্যে নাঈম মিরপুর বর্ডার গার্ড অ্যান্ড পাবলিক হাইস্কুল ও ঋতু মিরপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পড়ালেখা করত।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাঈম ও ঋতু কোচিং শেষ করে বাড়ি ফিরছিল। এ সময় রেলওয়ে স্টেশনের অদূরে ব্রিজ পার হচ্ছিল তারা। পেছন দিকে থেকে আসা আন্তঃনগর খুলনাগামী রূপসা ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

হত্যা মামলায় ২ ব্যক্তির আমৃত্যু, একজনের যাবজ্জীবন
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় নজরুল ইসলাম ওরফে লতিফ (৩০) হত্যা মামলায় দুই আসামির আমৃত্যু ও একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার দুপুরের কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম এ রায় দেন।

আদালতের সরকারী কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার ধুনচি গ্রামের মৃত ফয়েজ শেখের ছেলে মজিবর শেখ (৩৭) ও কুষ্টিয়ার মিলপাড়া এলাকার তোফাজ্জেল আলীর ছেলে ফজলু। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি খুশি বেগম (৪৬) খোকসার উত্তর শ্যামপুর গ্রামের মজনু শেখের স্ত্রী।

রায় ঘোষণার সময় যাবজ্জীবনের আসামি খুশি বেগম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আমৃত্যু কারাদণ্ডের আসামি ফজলু ও মজিবর পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় আজিম সর্দার নামে একজনকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৬ জুলাই রাজবাড়ীর কালুখালী উপজেলার সজিরদ্দিন শেখের ছেলে নজরুল ইসলাম ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে বের হন। পরদিন ১৭ জুলাই খোকসা উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের পাটক্ষেত থেকে তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।

আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে নজরুলের মোটরসাইকেল চুরি করতে তার গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড়ভাই বিল্লাল শেখ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে খোকসা থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে ৪ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেন।

একই কক্ষের ৪৮ পরীক্ষার্থী ‘বহিষ্কার’!
যশোর অফিস।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত যশোরের ঝিকরগাছার ৩টি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ৪৮ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তাদের ফলাফলে বলা হয়েছে ‘বহিষ্কার/রিপোর্টেড’। তারা সবাই ঝিকরগাছা মহিলা কলেজ কেন্দ্রের একটি কক্ষের পরীক্ষার্থী ছিলেন।

একটি কক্ষের ৪৮ জন পরীক্ষার্থীকে একই অভিযোগে ‘অভিযুক্ত’ করার বিষয়টি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিষয়টি সুরাহা করার দাবি উঠেছে।

এ সমস্যা সমাধানের দাবিতে রোববার প্রেস ক্লাব যশোরের সামনে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য দেন ঝিকরগাছা সরকারি মশিউর রহমান কলেজের পরীক্ষার্থী আনোয়ার জাহিদ, শারমিলি আক্তার, ইমন হোসেন, নাভারণ ডিগ্রি কলেজের সরদার মেহেদী হাসান।

ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, চলতি বছরের মার্চ মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের ২০২০ সালের পরীক্ষা শুরু হয়। ঝিকরগাছা মহিলা কলেজের ৩১২ নম্বর কক্ষে পরীক্ষায় বসেন তিন কলেজের ৪৮ পরীক্ষার্থী। মাসব্যাপী এ পরীক্ষায় কোনো অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

তারা জানান, গত ৭ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় ফল প্রকাশ করে। ওই ৪৮ পরীক্ষার্থী তাদের ফলাফল জানতে গিয়ে দেখেন ‘বহিষ্কার/রিপোর্টেড’ বলা হচ্ছে। এর মধ্যে ২৮ জন ঝিকরগাছা সরকারি শহীদ মশিয়ূর রহমান কলেজের শিক্ষার্থী। অন্যরা শার্শা উপজেলার ডা. আফিলউদ্দীন কলেজ ও নাভারণ কলেজের শিক্ষার্থী রয়েছে। কলেজ বা কোনো কেন্দ্রের ভুলের জন্য যদি ফলের সমস্যা হয় তাহলে বিষয়টি হতাশাজনক। আমরা দ্রুত এর সমাধান চাই।

এ বিষয়ে মশিয়ূর রহমান কলেজের শিক্ষার্থী শারমিলি আক্তার বলেন, প্রথম বর্ষে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করি। দ্বিতীয় বর্ষেও প্রথম শ্রেণির ফল আসে। এবার তৃতীয় বর্ষের কোনো অভিযোগ ছাড়াই ভালো পরীক্ষা দিয়েছি। এখন ফলাফলই আটকে দেওয়া হয়েছে। খুবই দুশ্চিন্তাই আছি। অবিলম্বে সমস্যার সমাধান করা হোক।

ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের সচিব মো. শাহনুর কবীর সাংবাদিকদের বলেন, কেন্দ্রের কোনো ত্রুটি নেই। সমস্ত নিয়মনীতির মধ্যে পরীক্ষা নেওয়া হয়।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে নগরীতে প্রতিবাদ মিছিল
।। খবর বিজ্ঞপ্তি।।
ফরিদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে ছাত্রলীগ যুবলীগের হামলায় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসাসহ কমপক্ষে ৩০ জন আহত হওয়ার ঘটনায় খুলনায় প্রতিবাদ মিছিল করেছে খুলনা মহানগর কৃষকদলের নেতৃবৃন্দ।
রবিবার (৪ সেপ্টেম্বর) রাতে নগরীর পিটিআই মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিলে উপস্থিত ছিলেন মহানগর আহবায়ক সজিব তালুকদার, সদস্য সচিব শেখ আদনান ইসলাম দ্বীপ, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান, আমির মো. মেহেদী হাসান, সানাউল্লাহ সানী, আবুল কালাম আজাদ, মাহফুজ খান, ওহিদুল ইসলাম, আব্দুল মান্নান, কামরুজ্জামান আলী, মো. টুটুল প্রমূখ।