Home আঞ্চলিক কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির উৎসবমুখর নির্বাচন

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির উৎসবমুখর নির্বাচন

31

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার শহরের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে তা ৪ টা পর্যন্ত চলে। পরে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে গননা শেষে রাত ১০ টার দিকে নির্বাচন কমিশন চুড়ান্ত ফলাফল ঘোষনা করে। এ নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতিকের আসাদুজ্জামান ১৩৭৭ ভোট, সাধারন সম্পাদক পদে দোয়েল পাখি প্রতিকের এমদাদুল ইসলাম ইনতা ১০৫৫ ভোট ও সাংগাঠনিক সম্পাদক পদে মোবাইল প্রতিকের জহুরুল হক বিপ্লব ১০৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে এ প্রধান ৩ টি পদছাড়াও অন্য যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি পদে ৩ জন- মাসুদ রানা (ঘড়ি প্রতিক ১৩১৬ ভোট), বি,এম সাইদুজ্জামান সবুজ (ছাতা প্রতিক ১২২৭ ভোট) ও কবির উদ্দিন হরিন প্রতিক ১১০০ ভোট। সহ- সাধারন সম্পাদক পদে ২ জন- মোঃ আলামিন (শহিদ মিনার প্রতিক ১৬৪৮ ভোট) ও আক্তার হোসেন দোলা (মোরগ প্রতিক ১০২০ ভোট)। সহ-সাংগাঠনিক সম্পাদক পদে ২ জন- হুমায়ুন কবির সোহাগ (বিনাপ্রতিদ্বন্ধিতায়) ও সুজল কুমার দেবনাথ (বিনাপ্রতিদ্বন্ধিতায়)। কোষাধাক্ষ্য পদে ১ জন- হাজী আবু জাফর ( চাবি প্রতিকে ১৭৪১ ভোট)। শিক্ষা সাংস্কৃতি ও ক্রিড়া সম্পাদক পদে ১ জন- মাইনুল ইসলাম (সেলাই রেন্জ প্রতিকে ৮০৪ ভোট)। ধর্ম ও সমাজ কল্যান সম্পাদক পদে ১ জন- মাসুম বিল্লাহ ( ফুলের টব প্রতিকে ১৫৪৭ ভোট)। প্রচার সম্পাদক পদে ১ জন আজিজুল ইসলাম (কলস প্রতিকে ১৩৫৪ ভোট) ছাড়াও ১০ নং রোড সদস্য পদে শাহিনুর রহমান পিন্টুসহ বিভিন্ন রোড়ে একজন করে মোট ২২ সদস্যের কমিটির নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এনামুল হক জানান, এ নির্বাচনে কালীগঞ্জ ব্যবসায়ীদের মোট ভোটার ছিল ২৯৫৩। এরমধ্যে মোট ২৬৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে এ বৃহৎ ব্যবসায়ী সংগঠনের নির্বাচন শেষ হয়েছে। প্রকাশ থাকে যে, দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর আনন্দমুখর পরিবেশে কালীগঞ্জের ঐতিহ্যবাহী এ ব্যবসায়ী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হলো।