Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

174
আজও সমাদৃত গ্রাম বাংলার প্রাচীনতম ঐতিহ্য হুকা। প্রায় বিলুপ্তির পথে পারি দিচ্ছে হুকা। তবে মাঝে মধ্যে এখনও গ্রাম বাংলায় দেখা যায় হুক্কা। ছবিটি গাইবান্ধা পৌর এলাকার প্রফেসর কলনি থেকে উপজেলার। শনিবার, ৩ সেপ্টেম্বর। ছবি : পিবিএ

আশাশুনিতে মামলার বাদীকে প্রকাশ্যে পিটিয়ে টাকা ছিনতাই

আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে চাঁদাদাবীসহ বিভিন্ন অপরাধে মামলা দায়ের করায় বাদীকে প্রকাশ্যে সড়কের উপর ফেলে পিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার বেলা ১০.৪৫ টার দিকে মাড়িয়ালা মৎস্য সেট ও বাজারেরর সামনে এ ঘটনা ঘটে।
বিজ্ঞ আমলী আদালত ০৮ নং আদালত, সাতক্ষীরায় সিআর ২৯৭/২২ মামলার বাদী নাকতাড়া গ্রমের মৃত জবেদ আলীর ছেলে আব্দুল হাকিম জানান, সেটে তার ব্যবসা রয়েছে। কেনাবেচা শেষে পকেটে থাকা ২৫০০০ টাকা নিয়ে রাস্তায় কয়েকজন সাংবাদিকের কাছে তথ্য দিচ্ছিলাম। আমি ৯ মাস কারাগারে থাকাকালে আমার স্ত্রী রেশমা বিভিন্ন ব্যক্তির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। বাড়িতে ফিরে ঘটনা জানতে পেরে জিজ্ঞাসা করলে সে মাফ চেয়ে নেয়। কয়েকদিন পর মামলার ১নং স্বাক্ষী আলম মোল্যার কাছে কালাম গাজীর ছেলে মাসুম স্ত্রীর ন্যাকেট ছবি/ ভিডিও দেখিয়ে ৫ লক্ষ টাকা দাবী করে। এনিয়ে আব্দুল্যা, হাফিজুর, মাসুম, রেসমার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তথ্যসহ পরবর্তী ঘটনা সাংবাদিকদের বলার পর পিছন দিক থেকে আসামীরাসহ তাদের লোকজন অসংখ্য মানুষের সামনে সড়কের উপর নির্মম ভাবে পিটিয়ে জখম করে এবং গায়ে থামা জামা ছিড়ে পকেটে থাকা টাকা নিয়ে নেয়।
এসময় কয়েকজন তাকে উদ্ধার করে কলিমাখালী গ্রামের মোটর সাইকেল চালক মৃত নওয়াব আলি সরদারের ছেলে আবাদুল্লাহ আল মামুনের গাড়িতে তুলে দিলে তিনি দ্রুত তাকে কালিবাড়ী বাজারে পৌছে দেন। এব্যাপারে মামলা দেয়েরের প্রস্তুতি চলছিল।

আশাশুনিতে স্কুল শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিকার প্রার্থনা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নকে বাধা গ্রস্থ করতে সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নানা মিথ্যাচারের অভিযোগ পাওয়া গেছে।
এমনকি প্রধান শিক্ষকের বাসভবনে গিয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ৯.৪৫ দিকে ঘর থেকে বের হতে না দিয়ে গৃহবন্ধি করে রাখা হয়। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
প্রধান শিক্ষক জানান, বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩টি পদে ২৪ জন প্রার্থী আবেদন করেন। বাছাইতে ২ জন বাদ পড়লে ২২ জন প্রার্থী রয়েছে। আমার মেয়ে প্রার্থী থাকায় নিয়োগ বোর্ডে আমাকে রাখা হয়নি। ডিজি প্রতিনিধি ও উপজেলা শিক্ষা অফিসারসহ বোর্ড সদস্যরা নিয়োগ কার্যক্রম পরিচালনা করছেন। বোর্ড নিরপেক্ষ ভাবে কাজ এগিয়ে নিচ্ছেন, কোন অনিয়ম ও দুর্নীতির সুযোগ নেই।
সভাপতি মঙ্গল চন্দ্র সরকার জানান, তিনি ৩ বার সভাপতির দায়িত্বে আছেন, ২ বার সদস্য ছিলেন এবং ৩য় বারের মত ইউপি সদস্য হিবাবে দায়িত্বে আছেন। তার দায়িত্ব পালনকালে স্কুলের অর্থে স্কুল বিল্ডিং এর ২য় তলার কাজ, রং এর কাজ, দরজা ও গ্রীলের কাজ, ব্লাকবোর্ড ওয়ালের সংস্কার কাজ, বিভিন্ন শ্রেণি কক্ষে বিদ্যুতায়ন ও ফ্যান লাগানোর কাজ সম্পন্ন বা চলমান রয়েছে। স্কুলের জিআর ফান্ডে ৩০ হাজার টাকাথেকে ৯৬ হাজার টাকা জমা করা হয়েছে। লেখাপড়ার মান উন্নত ও রেজাল্ট ভাল পর্যায়ে রয়েছে। কিন্তু নির্বাচন কেন্দ্রীক পরাজিতরা ও তাদের সহযোগিরা স্কুলের উন্নয়নকে ব্যহত করতে, কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আমাদেরকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে একের পর এক ষড়যন্ত্র ও নিয়োগ কার্যক্রমকে বাধা গ্রস্থ করতে বিভিন্ন দপ্তরে অভিযোগ, মানববন্ধনসহ আপপ্রচার চালানো হচ্ছে। উর্দ্ধতন কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করলেও খোকন, পরিমল, তেজেন্দ্র, নির্মল বাইনসহ ষড়যন্ত্রকারীরা প্রধান শিক্ষকের বাড়িতে চড়াও হয় এবং নিয়োগ বন্দের ব্যাপারে জানতে চেয়ে লিখিত ভাবে তাদেকে দিতে চাপ প্রয়োগ করেন।
প্রধান শিক্ষক তাদেরকে বারবার অফিসে গিয়ে লিখিত নোটিশ করা হবে এবং প্রার্থীসহ অনেককে মোবাইলে ও নৈশ প্রহরীর মাধ্যমে বাড়িতে বাড়িতে খবর পৌছানো হয়েছে জানালেও তারা মানতে রাজী হয়নি বলে তিনি জানান।

বুধহাটায় ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি
আশাশুনির বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবু সূর্য কান্ত ৮দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে নওয়াপাড়া ফুটবল একাদশ বনাম মুরালিকাটি ফুটবল একাদশ মুখোমুখি হয়।
খেলায় নওয়াপাড়া ফুটবল একাদশ ৪-০ গোলের ব্যবধানে বড়দল ইউনিয়নের মুরালিকাটি ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে খেলার গৌরব অর্জন করে। উদ্বোধন করেন ইউপি সদস্য আলতাফ হোসেন সানা। কুঁন্দুড়িয়া পি এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এড. জাকারিয়া আহমদ, ইউপি সদস্য মতিয়ার রহমান, আলতাফ হোসেন সানা, পাইথালী মিলন মহল যুব সংঘের সভাপতি জিয়াদুল ইসলাম, উপজেলা পরিষদের সিও নাজমুল হুদা, পিন্টু কুমার দাস, অবসরপ্রাপ্ত সেনা সদস্য অলিউর রহমান, মেহেদী হাসান প্রমূখ।
রেফারী ছিলেন ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী, পলাশ ও বুধু। ধারাভাষ্যে ছিলেন বেল্লাল হোসেন।

আনুলিয়ায় আইনজীবির জমি জবরদখল চেষ্টার প্রতিকার প্রার্থনা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনির আনুলিয়া ইউনিয়নে এডভোকেটের জমি চেচুয়া গ্রামের আব্দুল বারী সরদারের পুত্র ইসমাইল হোসেন দিং এর বিরুদ্ধে জবর দখলের অপচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, বিআরএস ১৪৯ নং খতিয়ানে ৬৫০ দাগের জমি যথাযথ ভাবে শম্ভু কুমার সিংহ এর নামে রেকর্ড, গেজেট প্রকাশিত হয়েছে। জমির শ্রেণি বিলান হিসাবে তিনি খাজনাদি পরিশোধ করে আসছেন। সম্পত্ত্বি নিয়ে আশাশুনি সিনিয়র জজ আদালত সাতক্ষীলায় দেং ১০/২০২১ নং মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আদালত গত ২৩ জুন সম্পত্তিতে ইসমাইল গং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেছেন। কিন্তু ইসমাইল দিং আদালতের নিষেধাজ্ঞার আদেশ অমান্য করে তপশীল সম্পত্তিতে গায়ের জোরে জবর দখল নিয়ে ক্ষয়ক্ষতি ও আদালতের নির্দেশ অমান্য করে কাজ করতে গেলে চেচুয়া গ্রামের মৃত আহম্মদ আলী গাজীর ছেলে আঃ রহিম বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে জীবন নাশের হুমকী ধামকী প্রদান করতে থাকে। এব্যাপারে তাদের বিরুদ্ধে অসত্য তথ্য দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে তারা (জমির প্রকৃত মালিকপক্ষ) জবরদখল চেষ্টাকারীদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসন, আইন আদালতের সহযোগিতা কামনা করেছেন।

রূপসা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকালঃ দাফন সম্পন্ন
রূপসা প্রতিনিধি ঃ
রূপসার বাগমারা দারুস সালাম জামে মসজিদের দাতা সদস্য ও বাগমারা বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইশারাত হোসেন ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ গাজী’র পিতা মোঃ মোফাজ্জেল হোসেন (৯৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন)।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় তিনি বাগমারাস্থ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি সাত ছেলে তিন মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে বাদ জোহর বাগমারা দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা পরিচালনা করেন মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা মাবুদ। নামাজে জানাজা শেষে দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন ওজপাডিকো (বিক্রয় বিতরণ বিভাগ-৪) নির্বাহী প্রকৌশলী মামুনুল ইসলাম, সহ-প্রকৌশলী ইমরুল হক, প্রিয়াম সী ফডস্ এক্সপোর্ট লিঃ এর চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন খান, ফাল্গুনী-মধুমতি পরিবহন প্রাঃ চেয়ারম্যান মোঃ মামুন হাসান রিপন, রূপসা প্রেস ক্লাবের সভাপতি এসএম মাহবুবুর রহমান, নিউজ টুয়েন্টি ফোর ও বাংলাদেশ প্রতিদিন এর খুলনা প্রতিনিধি মুহাঃ সামছুজ্জামান শাহীন, প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, যুগ্ম-আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, সদস্য সাঈদুজ্জামান খান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, রূপসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, নৈহাটী ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, দৈনিক পূর্বাঞ্চল এর সাংবাদিক মোঃ নাসির উদ্দীন, দৈনিক খুলনান্ঞ্চল পত্রিকার সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শাহজাহান শেখ, আ’লীগ নেতা আলহাজ্ব দেলোয়ার হোসেন দেলো, নৈহাটী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম তারেক, নৈহাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি তারেজ আজিজ, পরিবহন ব্যবসায়ী আবুল কালাম ভুঁইয়া, বিএনপি নেতা মোঃ ইসমাইল হোসেন, , জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা রিয়াজুল ইসলাম রিয়াজ, আ’লীগ নেতা মোঃ ফরিদ শেখ, মোঃ আমির হোসেন, মোঃ কুতুব শেখ, মোঃ হারুন সেখ, মোঃ মামুন শেখ, মোঃ হানিফ শেখ, মোঃ সাইফুল ইসলাম, জয়নাল শেখ, সমাজসেবক শহিদুল ইসলাম সুমন, যুবদল নেতা মোঃ মাসুম বিল্লাহ, আহসান হাবীব লাভলু, মোঃ বাবুল শেখ, জেলা ছাত্রদল নেতা মাঈনুল হাসান, পূর্ব রূপসা থানা ছাত্রদলের আহ্বায়ক কাজী জাকারিয়া, খায়রুল রাজু- যুগ্ম-আহ্বায়ক, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জব্বার শেখ, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবজাল হোসেন, সহকারী শিক্ষক সেখ মোঃ বাবুল হোসেন, মোঃ, স ম মাহবুবুর রহমান, ইউপি সদস্য মোঃ ইলিয়াস হোসেন, ফারুক ওমর, স ম আইয়ুব আলী, আমজাদ হোসেন, আলহাজ্ব রেজাউল ইসলাম, মোঃ ওসমান আলী, মোঃ ওমর আলী, খন্দকার আবুল কালাম, মোঃ তানসেন শেখ, হাফেজ আনিচুর রহমান, হাফেজ মিজানুর রহমান, আনোয়ার সোহেল, হাফেজ আরাফাত হোসেন লিমন, হাফেজ মামুন শেখ, ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ সোহেল রানা, মোঃ জহির উদ্দিন বাবু, ছাত্রলীগ নেতা মোঃ হাসিব শেখ, মোঃ রাসেল, মোঃ নোমান মোড়ল, মোঃ শাওন, মোঃ নাজমুল হোসেন, শাহরিয়ার হোসেন অন্তু প্রমুখ।

কুষ্টিয়ার গড়াই নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ শিশুটিকে ২৪ ঘন্টায়ও উদ্ধার করা যায়নি!
মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া
কুষ্টিয়ার গড়াই নদীর ঘোড়াঘাট এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালীন অতিরিক্ত যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও নিখোঁজ শিশু ফাতেমা (১০)-কে উদ্ধার করা যায়নি। নিখোঁজ শিশু ফাতেমা কুষ্টিয়ার জুগিয়া এলাকার রমজান শেখের মেয়ে। শনিবার সকাল থেকে খুলনার ডুবুরি দল নিখোঁজ শিশু উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউপি চেয়ারম্যান আলী হোসেন তিন দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার বিকেলের দিকে নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধনের পর প্রতিযোগিতা শুরু হলে ঘোড়াঘাট থেকে খেয়া পারাপারের সময় অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা তলিয়ে যায়। এসময় তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় ও এক শিশু নিখোঁজ হয়।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, নৌকা ডুবিতে একটি শিশু নিখোঁজ হয়েছে। খুলনা থেকে ডুবুরি দল এসে শিশুটি উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

পাইকগাছার যুবলীগ নেতার শয্যাপাশে সংসদ সদস্য বাবু
খবর বিজ্ঞপ্তি
হৃদরোগে আক্রান্ত হয়ে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আব্দুল হালিম খোকন রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে গত শুক্রবার রাতে হাসপাতালে যান খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও কর্তব্যরত চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার আশু-সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারি মোঃ তসলিম হুসাইন তাজ।

একটি হুইসেল বাজামাত্র সরকার পতনের চুড়ান্ত যুদ্ধ শুরু হবে
সরকার শাওনের লাশ ছিনতাই করতে চেয়েছিল : অভিযোগ বিএনপির
খবর বিজ্ঞপ্তি।।
সরকারী দল আওয়ামী লীগের বিরুদ্ধে নারায়নগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের রাজনৈতিক পরিচয় ছিনতাই প্রচেষ্টার অভিযোগ এনে খুলনা বিএনপি নেতারা বলেছেন, তাঁর আত্মদানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘন্টা বেজে উঠেছে। সারা দেশে রাজপথে প্রতিটি কর্মসূচিতে বিএনপির লাখো নেতাকর্মীর উপস্থিতি জানিয়ে দিচ্ছে সরকার পতনের চূড়ান্ত আন্দোলন শুরু হয়ে গেছে। একটি হুইসেল বাজা মাত্র গণঅভ্যূত্থানের মাধ্যমে খুনী, জালেম, লুটেরা সরকারকে উৎখাত করা হবে।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নারায়নগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যা, নেত্রকোনা ও মানিকগঞ্জে শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে অসংখ্য নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে খুলনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দলের নেতারা এ কথা বলেন। নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বিএনপি নেতারা বলেন, ভোলার ছাত্রদল নেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, নারায়নগঞ্জের শাওন সহ প্রতিটি হত্যাকান্ডের বদলা নেয়া হবে। চাইনিজ রাইফেলের গুলিতে শাওনকে যারা হত্যা করেছে প্রতিটি ঘটনার উপযুক্ত জবাব দেয়া হবে। বিএনপির যে কোন শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে কোন ধরণের বাঁধা প্রদানের চেষ্টা করা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। একতরফা ভোটের মাধ্যমে সরকার আবারও ক্ষমতা দখলের পায়তারা করছে অভিযোগ করে বক্তারা বলেন, ২০১৪ ও ২০১৮র পুনরাবৃত্তি আর এ দেশে ঘটবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক দেয়া মাত্র সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত যুদ্ধ শুরু হবে।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, নগর সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহীর, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, যুগ্ম আহবায়কবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খান জুলফিকার আলী জুলু, সৈয়দা রেহানা ঈসা, কাজী মাহমুদ আলী, মোল্লা মোশারফ হোসেন মফিজ, আবুল কালাম জিয়া, শেখ তৈয়েবুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, পাইকগাছা উপজেলা বিএনপি সভাপতি ডাঃ আব্দুল মজিদ, মহানগর শ্রমিক দল সভাপতি মুজিবর রহমান, জেলা কৃষক দল সভাপতি মোল্লা কবির হোসেন, মহানগর কৃষক দল সভাপতি আকতারুজ্জামান সজীব তালুকদার, জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। সমাবেশের শুরুতে পবিত্র কোনআন তেলাওয়াত করেন ওলামা দল নেতা হাফেজ জাহিদুর রহমান।
সমাবেশে উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, সাইফুর রহমান মিন্টু, আব্দুর রকিব মল্লিক, শের আলম সান্টু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামসুল আলম পিন্টু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শেখ জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান মনি, খায়রুল ইসলাম খান জনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভিরুল আযম, শাহিনুল ইসলাম পাখী, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, শেখ আসগার আলী, কে এম হুমায়ুন কবির, মোঃ হাফিজুর রহমান, সাজ্জাদ হোসেন তোতন, আনিসুর রহমান, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, এস এম মুর্শিদুর রহমান লিটন, একরামুল কবির মিল্টন, নাজমুস সাকির পিন্টু, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, হাবিবুর রহামন বিশ^াস, খন্দকার ফারুক হোসেন, হাসানউল্লাহ বুলবুল, সেলিম সরদার, অ্যাড. মোহাম্মদ আলী বাবু, সরোয়ার হোসেন, শরিফুল আনাম, রফিকুল ইসলাম বাবু, শেখ জামালউদ্দিন, সাইদুজ্জামান খান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, গাজী আফসারউদ্দিন, সরদার আব্দুল মালেক, মোল্লা ফরিদ আহমেদ, মল্লিক আব্দুস সালাম, নাসির খান, মনির হাসান টিটু, আব্দুস সালাম, আলমগীর হোসেন, আব্দুর রহমান ডিনো, শাহাদাত হোসেন ডাবলু, নাজমুল হুদা চৌধুরী সাগর, গাজী আব্দুল হালিম, ফারুক হোসেন হিল্টন, দিদারুল হোসেন, তারিকুল ইসলাম, শামসুল বারিক পান্না, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা,
যুবদলের ইবাদুল হক রুবায়েদ, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, আনোয়ার হোসেন আনো, শফিকুল ইসলাম শাহিন, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, মহিলা দলের এ্যাড. কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা, আনজিরা খাতুন, এ্যাড. হালিমা আক্তার খানম, নিঘাত সীমা, সালমা বেগম, মঞ্জুয়ারা বেগম, চমন আরা, শাহনাজ সরোয়ার, কাওসারী জাহান মঞ্জু, পাপিয়া রহমান পারুল, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, রশিউর রহমান রুবেল, সৈয়দ ইমরান হোসেন, সাজ্জাদ হোসেন জিতু, হেদায়েতউল্লাহ দীপু, রিয়াজুল ইসলাম খান মুরাদ, জাসাসের ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, আজাদ আবুল কালাম, তাঁতী দলের আবু সাঈদ শেখ, ওলামা দলের মাওলানা ফারুক হোসাইন।
এদিকে সমাবেশ শুরুর অনেক আগে থেকে এবং সমাবেশ চলাকালে মহানগরী ও জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের একের পর এক বিশাল বিশাল মিছিল এসে কর্মসূচিতে যোগ দেয়। #

বেনাপোলে মার্কিন ডলার, ৭৫ হাজার সৌদি রিয়েল ও ৮ বোতল বিদেশী মদ সহ আটক এক

নিজস্ব সংবাদদাতা বেনাপোল

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট টার্মিনাল এলাকা থেকে ২২,৩০০ মার্কিন ডলার, ৭৫ হাজার সৌদি রিয়েল ১০ হাজার কেনাডিয়ান ডলার, ও ৮ বোতল বিদেশী মদ সহ মো: আশিক মিয়া নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ।
শনিবার দুপুরে গোপন সুত্রে খবর পেয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ২২,৩০০ মার্কিন ডলার, ৭৫ হাজার সৌদি রিয়েল ১০ হাজার কেনাডিয়ান ডলার, ও ৮ বোতল বিদেশী মদ সহ মো: আশিক মিয়াকে আটক করে বিজিবি।

আটক মো: আশিক মিয়া শরিয়তপুর জেলার জাজিরা থানার মাস্টারকান্দি গ্রামের নুরুল হক মোল্লার ছেলে।

বিজিবি জানায়, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল একজন আন্তর্জাতিক মুদ্রা পাচারকারী সদস্য বিপুল পরিমাণ মাার্কন ডলার নিয়ে দেশে প্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিণালে অভিযান চালিয়ে বিপুল বৈদেশিক মুদ্রা সহ আশিক মিয়াকে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাহেদ মিনহাজ ছিদ্দিকি জানান, ভারত থেকে পাসপোর্টযোগে আসা এক যাত্রীকে বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ২২,৩০০ মার্কিন ডলার, ৭৫ হাজার সৌদি রিয়েল ১০ হাজার কেনাডিয়ান ডলার, ও ৮ বোতল বিদেশী মদ সহ মো: আশিক মিয়াকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

দেশীয় গাছ-গাছড়া দ্বারা তৈরী ভেষজ ঔষধের সাথে পরিচিত: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আবহমানকাল থেকে এ দেশের মানুষ দেশীয় গাছ-গাছড়া দ্বারা তৈরী ভেষজ ঔষধের সাথে পরিচিত। এক কথায় ভেষজ চিকিৎসা পদ্ধতি আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে। পাশর্^প্রতিক্রিয়া না থাকায় সাধারণ মানুষের কাছে ভেষজ চিকিৎসাই ছিল সর্বোত্তম চিকিৎসা। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ও পরিমিত আহার মানব স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী উল্লেখ করে তিনি স্বাস্থ্যসম্মত জীবন যাপনের জন্য প্রত্যেককে নিজ নিজ ধর্মীয় বিধি-বিধান প্রতিপালনের আহবান জানান।

সিটি মেয়র শনিবার বেলা ১১টায় নগরীর উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিভিন্ন দেশের ভেষজ চিকিৎসা সম্পর্কিত ‘সুখী ও সুস্থ জীবনের পরামর্শ’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক কর্মকর্তা জি এম আনিসুর রহমান বইটি রচনা করেছেন। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ প্রেসক্লাব ও শিল্পকলা একাডেমি এ প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। সিটি মেয়র আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উম্মোচন করেন।

খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র এর সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেএমপি‘র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রাকিবুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক প্রধান মেডিকেল অফিসার ডা. এ কে এম কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার মোল্লা, উমেষ চন্দ্র পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ারুল কাদির, গ্রন্থের লেখক জি এম আনিসুর রহমান, অধ্যাপক গাজী আজিজুর রহমান, অধ্যাপক এস এম হারুনার রশিদ, ড. খ ম রেজাউল করিম, সাংবাদিক আনোয়ার হোসেন, সুকুমার দাস বাচ্চু পমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক মো: হারুনার রশিদ।

জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাটকেলঘাটায় মতবিনিময় সভা
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আগামী ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং পুনরায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম গতকাল শনিবার সকাল ১১ টায় পাটকেলঘাটায় ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটারদের সাথে মত বিনিময় করেন।
সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার শেখ আব্দুল হাই’এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এছাড়া মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের সাবেক সভাপতি শেখ শওকাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রবীর হাজারী, সরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার শেখ জামসেদ আলী, ৪নং ওয়ার্ড মেম্বার শেখ মাসুদ রানা সহ সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

চোরাই ৫ টি গরু উদ্ধারের পর নিলামের উদ্যোগ মূল মালিকদের থানায় অনশন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট চেকপোষ্টে গত ১৯ আগষ্ট ৫ টি চোরাইগরু এবং গরুবহনকৃত ১ টি ট্রাক (ঢাকা মেট্রো ড ১৪-০৯৪৫) সহ আন্তজেলা গরুচোর সিন্ডিকেটের ৩ সদস্যকে আটক করে পুলিশ । এ ঘটনায় ঐ দিনই খানজাহান আলী থানায় আটককৃত ৩ জন সহ পলাতক ৩ জন মোট ৬ জনকে আসামি করে মামলা দায়ের করে পুলিশ। যার নং মামলা নং ১৪। আসামিদের আদালত জেল হাজতে প্রেরন করে, খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান এর তদারকিতে আটক হওয়া গরু ৫ টি থানাতে ছিলো, গরুর মালিক খুজে না পাওয়াতে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে গরু ৫ টি নিলামের জন্য আবেদন করেন। এর মধ্যে যশোর চৌগাছা ১০ নং নারায়নপুর ইউনিয়নের কৃষক মোঃ আব্দুল জলিলের পুত্র হাসানুর রহমান ও পার্শবর্তি বাটিকামাড়ি গ্রামের কৃষক মোঃ খলিলের পুত্র মোঃ সামাউল দৈনিক প্রবাহ সহ বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারেন তাদের চুরি হওয়া গরু খুলনার খানজাহান আলী থানা পুলিশ আটক করেছে, গত ২৬ আগষ্ট তারা খানজাহান আলী থানায় এসে তাদের গরু বলে নিশ্চিত হয়। এ সময় গরুর মূল মালিকরা গরু ফেরত নিতে চাইলেও আইনি জটিলতায় এক বার থানাতে , একবার কোটের বারান্দায় ৫ দিন ঘুরতে থাকে অবশেষে গত ১ সেপ্টেম্বর খুলনা মুখ্য মহানগর হাকিমের আমলী আদালত ৩ গরু ৫ টি নিলামের আদেশ দেই । বিষয়টি নিশ্চিত করেন কোর্টের জিআরও মোঃ নওশের আলী, গরুর মুল মালিকের আইনজীবি এ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান বলেন গত ২৯ তাং গরু ফেরত পাওয়ার জন্য আদালতে আবেদন করি , বিজ্ঞ আদালত আমলে না নিয়ে নিলাম দেয়। তিনি বলেন আমার মক্কেল থানাতে গেলে তাদের গরু দেখা মাত্র সেখানে এক আবেঘঘন পরিবেশ সৃষ্টি হয়, আজ রবিবার আদালতে রিভিশন করবেন বলেও জানান এ আইনজীবি । এদিকে গরু ফেরত পাওয়ার দাবিতে গত বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে খানজাহান আলী থানার সামনে অনশনে বসেন গরুর মালিকরা। এ সময় গরুর মালিক হাসানুর বলেন আমরা কৃষক মানুষ আমাদের গরু শতভাগ প্রমান দেওয়ার পরও আমরা গরু ফিরে পাইনি যদি গরুগুলি ফেরত না পাই তাহলে আমাদের মরা ছাড়া আর কোন পথ খোলা নেই। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান চৌগাছা থানা অফিসার ইনচার্জ ও সেখানকার স্থানিয় জনপ্রতিনিধি মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট গরুগুলির বর্ননা দেন এবং তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হয় যে চুরি হওয়া গরুগুলি যশোর চৌগাছা ১০ নং নারায়নপুর ইউনিয়নের কৃষক মোঃ আব্দুল জলিলের পুত্র হাসানুর রহমান ও পার্শবর্তি বাটিকামাড়ি গ্রামের কৃষক মোঃ খলিলের পুত্র মোঃ সামাউল এর । বিষয়টি নিশ্চিত হবার পর গরুর মালিক পাওয়া গেছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করা হয় বলেও তিনি জানান।

শিরোমণি মাদরাসা মারকাজুল মুসলিমীন হিফজুল কুরআন বিভাগের নতুন ছাত্রদের ছবক ও দোয়া অনুষ্ঠান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মাদরাসা মারকাজুল মুসলিমীন শিরোমণি শাখার মিলিয়নায়তনে গতকাল সকাল ১১ টায় হিফজুল কুরআন বিভাগের নতুন ছাত্রদের ছবক ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ব্যাক্তিত্ব শায়েখ কালিমুল্লাহ জামিল হুসাইন কাসেমী সাহেবজাদা আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন (রহঃ)। প্রধান অতিথি তার আলোচনায় মাদরাসা মারকাজুল মুসলিমীন এর শিক্ষাগত মান এর প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেন। এবং প্রতিটি পরিবারে আলেম হাফেজ এবং সু’সন্তান তৈরির তাকিদ করেন। সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে উক্ত মাদরাসা বিশেষ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন। মাদরাসা মারকাজুল মুসলিমিন এর পরিচালক মুফতী রিয়াজ উদ্দিন খান এর সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক নূরানী শাখা বিভাগীয় প্রধান আবু হুরায়রা এর পরিচলানায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী আব্দুল কুদ্দুস,হাফেজ মোঃ ইব্রাহিম, হাঃ মাওঃ ওহিদুজ্জামান । এসময় বক্তৃতা করেন শিরোমণি হাফেজিয়া মাদরাসা ও সিনিয়র শিক্ষক ও খতিব মুফতী ফজলুল আল মাসুম , হাফেজ মোস্তফা , মোঃ মহিউদ্দিন, নূর মোহাম্মাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় , হিফজুল কুরআন বিভাগের নতুন ছবককৃত শিক্ষর্থীদের মধ্যে পুরস্কার বিতরন এবং মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরন করা হয়।

ইন্দুরকানীতে মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে ইউনিয়ন মহিলা দলের সভাপতি শিরিন শারমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী মোসাঃ সাহিদা বেগম। বক্তাব্য রাখেন জেলা বিএনপির সদস্য এ্যাড. আবুল কালাম আকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা এ্যাড. রহিমা আক্তার হাসি, ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক ফায়জুল কবির তালুকদার সাংগঠনিক সম্পাদিকা সপ্না, মহিলাদলের নেত্রী রেহেনা হাফিজ, সুমিনাজ পারভীন প্রমুখ।

ঝালকাঠিতে পুলিশের বাধায় বিএনপির বিক্ষোভ পন্ড
ঝালকাঠি প্রতিনিধি
নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদলকর্মী শাওন প্রধান নিহতের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। শনিবার দুপুরে শহরের সরকারি মহিলা কলেজ সড়কে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। জেলা বিএনপি সদস্যসচিব মো. শাহাদাৎ হোসেন অভিযোগ করেন, দলের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হলেই পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে মিছল করার চেষ্টা করলে পুলিশ নেতাকর্মীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে জেলা বিএনপির সদস্যসচিবের কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা। বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের সভাপতি শামীম তালুকদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান। সমাবেশে বক্তারা পুলিশের গুলিতে নারায়ণগঞ্জ ভোলায় নিহত যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলনেতার হত্যাকারীদের বিচারের দাবি জানান।

ঝালকাঠিতে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির শহরের ফায়ার সার্ভিস সড়ক এলাকার বাসা থেকে স্কুল শিক্ষিকা সুলতানা জাহান মুন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বাসার ফ্যান থেকে তাঁর মেরদেহ উদ্ধার করা হয়। তিনি কৃষ্ণকাঠি এলাকার টাইগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছে, পরিবারের সদস্যরা তা বলতে পারছেন না। পুলিশ জানায়, ডাচবাংলা ব্যাংকের পাবলিক রিলেশন অফিসার ফরিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয় স্কুল শিক্ষিকা মুন্নির। তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে দুই মাস পূর্বে বিয়ে বিচ্ছেদ হয়। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন মুন্নি। এ কারণেই হয়তো বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারেন এ শিক্ষিকা। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের প্রতিবেদন পেলে তবে তার মৃত্যুর সঠিক কারন। তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই সে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে তাঁর পরিবার দাবি করেছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঝালকাঠিতে যুবককে পিটিয়ে হত্যা, বিচার দাবিতে মরদেহ নিয়ে স্বজনদের মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ার দক্ষিন চেচরী গ্রামে বিরোধীয় জমিতে আমন রোপনকে কেন্দ্র হরে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে এ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে কাঠালিয়া প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন নিহত রাকিবুলের স্বজনরা। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত রাকিবুলের অন্তঃসত্ত¦া স্ত্রী হাঁসি বেগম, পিতা মোঃ শফি হাওলাদার, মা লিলি বেগম, ছেলে মোঃ সাকিবুল ইসলাম, বড় ভাই মোঃ তরিকুল ইসলাম, বোন সুলতানা বেগম ও ভাই মোঃ আরিফ প্রমুখ। এতে আত্বীয়-স্বজনসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইউপি সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৭ সেপ্টেম্বর শনিবার বিকালে তাদের পৈত্রিক সম্পত্তিতে স্থানীয় প্রতিপক্ষরা জোরপূর্বক আমন ধানের চারা রোপন করার চেষ্টা করলে তাতে বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় রাকিবুল ইসলাম গুরুতর আহত হয় এবং ঢাকা মেডিকেলে ৬ দিন চিকিৎসাধীন থাকার পরে ২ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়। কাঁঠালিয়া থানার পরিদর্শক তদন্ত শাহিন আলম জানান, এ ঘটনায় নিহতের ভাই তরিকুল ইসলাম বাদি হয়ে ৫ জনের নামসহ ১২ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ এজাহার নামীয় আসামী নান্না মিয়াকে গ্রেফতার করেছে, বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

জলাবদ্ধতা সৃষ্টি করে দুই গ্রামের মানুষের ভোগান্তি চরমে
মোড়েলগঞ্জের জিউধরায় সরকারি খালে বাঁধ দিয়ে মৎস্য চাষ করছে একটি মহল
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জে লক্ষিখালী গ্রামে রেকর্ড়ীয় সরকারি খাল দখল করে মৎস্য চাষ করছেন প্রভাবশালীরা। পানি চলাচল বন্ধ হয়ে দুই গ্রামের শত শত পরিবারের ভোগান্তি এখন চরমে। স্থানীয় ক্ষমতাসীনদের পালা বদলে হাত বদল হয়েছে একাধিকবার। খাল অবমুক্ত হয়নি এখনও। প্রশাসন নির্বিকার।
সরেজমিনে খোঁজ নিয়ে জানাগেছে, জিউধরা ইউনিয়নের বরইতলা লক্ষিখালী হয়ে ডেউয়াতলা অভিমুখি ১০ কিলোমিটারের সুন্দরবনের ভোলা নদীর প্রশাখা ভারানি খালটি এখন কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এ খালে মধ্যে ৮/১০টি বাঁধ দিয়ে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালীরা।
আবার পলি পড়ে অনেক অংশে মিশে গেছে জমির সাথে। মোরেলগঞ্জ-মোংলা এ দুই উপজেলার সিমান্তবর্তী বড় লক্ষিখালী গ্রাম অপরপ্রান্তে মোংলার মিঠাখালী ইউনিয়নের সাহেবের মেট গ্রাম। এ খালের একটি অংশে বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালী মাসুদ রানা ৪/৫ বছর ধরে বে-দখল করে মাছ চাষ করছেন। পাসেই আরেকটি বাঁধ দিয়ে বাইজিদ সরদার মাছ চাষ করছেন। খালটি এখন পানি চলাচল বন্ধ হয়ে বর্ষা মৌসুমে প্রতিনিয়ত জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভোগান্তি শিকার হতে হচ্ছে লক্ষিখালী ও পালের খন্ড গ্রামের দুই শতাধিক পরিবারের। এদিকে পলি পরে ভরাট হয়ে যাওয়া জমিতে বসতবাড়ি করে ৭/৮ টি পরিবার বে-দখল করে রেখেছে। সরকারিভাবে এদের কোন দলিলপত্র নেই। রাজস্ব খাজনা দিতে হচ্ছে না ওইসব পরিবারকে।
স্থানীয় ভূক্তভোগী গ্রামবাসি স্বপন মিস্ত্রী, জবেদ আলী, দুলাল মন্ডল, নুরুন্নবী হাওলাদার, ইকবাল হাওলাদার, শর্বেশ্বর হালদার, মজিবর শেখ সহ একাধিকরা বলেন, লক্ষিখালী হয়ে ডেউয়াতলা জনগুরুত্বপূর্ন এ খালটি পানি চলাচলের জন্য সরকারিভাবে কেটে অবমুক্ত করে দিলে ভোগান্তির শিকার হতে হবে না এসব ভূক্তভোগীরা খাল কাটার জোর দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি।

সরকারি খাল দখল করে মাছ চাষী বাইজিদ সরদার বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ৩ হাজার টাকা বছরে ডাক নিয়ে মৎস্য চাষ করছেন ওই খালে তিনি। তবে, পরিষদ থেকে কোন কাগজপত্র দেয়নি।

এ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশা বলেন, সরকারি খালে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ডাক অথবা লিজ দেওয়া কোন ইখতিয়ার নেই। তারা কিভাবে ওই খাল ভোগদখল করছে তিনি অবহিত নন।

এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, সরকারি খাল দখল করে বাঁধ দিয়ে যারা মাছ করছেন বিষয়টি খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিগ্রই খাল কেটে জনভোগান্তি দূর করা হবে।

ডক্টর মাহাবুব আহসান খানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের রামপালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অকাল প্রয়াত ডক্টর মাহাবুব আহসান খানের ৫৩ তম জন্ম দিন উপলক্ষে এক “স্মারক আলোচনা, ভাষা শিক্ষা ও ডিজিটাল কন্টেন্ট তৈরির চ্যালেঞ্জ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় রামপাল উপজেলা অডিটোরিয়ামে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার প্রকল্পের সদস্য ও এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ডক্টর রফিকুল্লাহ খান।
বীর মুক্তিযোদ্ধা শেখ আ. জলিল পাঠাগারের আয়োজনে ও ‘আমাদের গ্রাম’ এর সহযোগিতায় এবং শেখ সাদির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার প্রকল্প পরিচালক রেজা সেলিম। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান লিঠু, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক হাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের মন্জুরী কমিশনের উপপরিচালক মো. আ. মান্নান, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভিডিও কনফারেন্স সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশ সংবাদ সংস্থার সাংবাদিক মোরসালিন নোমান, উপজেলা রিসোর্স সেন্টার খুলনার ইনস্ট্রাক্টর জগজ্জীবন জয়, প্রয়াত ডক্টর মাহাবুব আহসান খানের সহধর্মিণী নাইমা মিতা, পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ সুলতান আহমেদ, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক নাজমুল হুদা প্রমুখ।
আলোচকগণ বলেন, ভাষা শিক্ষা কে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে বানান শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। দক্ষ ছেলে মেয়ে আরও বেশি তৈরী করা দরকার। উৎপাদনমূখী শিক্ষা প্রয়োজন। বিজ্ঞান মনস্ক হতে হবে। প্রকৃতি প্রেম, স্বদেশ প্রেম প্রয়োজন। আজ পাড়াগাঁয়েও ডক্টর মাহাবুব আহসান খানের জীবন ও কর্মের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোকপাত করেন। স্মারক আলোচনায় মাহাবুব আহসান খানের সহধর্মিণী নাইমা মিতা বলেন শিক্ষায় জবাবদিহিতা থাকতে হবে। ডিজিটাল কন্টেন্ট তৈরি করে শিক্ষার্থীদের সাথে আত্মীক সম্পর্ক তৈরি করতে হবে, তা হলে আমাদের শিক্ষাটা পরিপূরক হবে।

 

“আগাছা জন্মে ও ইটবালু কাঠের গুড়ি রেখে দখল”
খুলনা-মোংলা ও মাওয়া মহাসড়কের দু’পার্শ্বের সোল্ডার জুড়ে আগাছা: বাড়ছে দুঘর্টনা
পি কে অলোক,ফকিরহাট।
খুলনা-মোংলা ও ঢাকা মাওয়া মহাসড়কের দুইপার্শ্বের সাইড সোল্ডার জুড়ে বিপুল পরিমানে আগাছা জন্মে ও ইটবালু খোয়া এবং কাঠের গুড়ি রেখে সাইড সোল্ডার গুলি দখল করায় তা এখন ব্যবহারের অনউপযোগী হয়ে উঠেছে। এতে করে সাইড সোল্ডার দিয়ে চলাচল করা একপ্রকার প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অতিদ্রুত সাইড সোল্ডারে জন্মানো বিপুল পরিমানে আগাছা কর্তন ও ইটবালু খোয়া এবং কাঠের গুড়ি সরিয়ে ফেলা না হলে সড়ক দুঘর্টনা বেড়ে যাওয়ার আশাংকা করা হচ্ছে।
জানা গেছে, খুলনা-মোংলা ও ঢাকা মাওয়া মহাসড়ক একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ সড়ক হিসাবে দেশের বিভিন্ন স্থানে এর সুপরিচিতি রয়েছে। জনবহুল ও গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারীরা এই সড়কটি দিয়ে চলাচল করে থাকেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, মহাসড়কের দুইপার্শ্বের সাইড সোল্ডার জুড়ে বিপুল পরিমানে আগাছা জন্মে ও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ইটবালু খোয়া এবং কাঠের গুড়ি রেখে সাইড সোল্ডার গুলি দখল করে রেখেছেন। যার ফলে গুরুত্বপূর্ণ সড়ক দুটির সাইড সোল্ডার ব্যবহারের অনউপযোগী হয়ে উঠেছে।
স্থানীয় যানবাহন চালক ও একাধিক পথচারীরা বলেছেন, সাইড সোল্ডারে প্রতিবন্ধিকতা থাকার করনে তারা সড়ক দিয়ে ঠিকমত চলাচল করতে ভয় পাচ্ছেন। কারণ হিসাবে তারা বলেন, বড় কোন যানবাহন সামনা সামনি আসলে তাকে সাইড দেওয়া কোন ক্রমে সম্ভব হয়ে পড়ে না। কারন সাইড সোল্ডারে বিপুল পরিমানে আগাছা ও কোন কোন স্থানে ইটবালু খোয়া এবং কাঠের গুলি রেখে দেওয়া হয়েছে। আমি যদি সাইড দিতে যায় তাহলে আমার গাড়ীটি হয় আগাছার মধ্যে যাবে আর তা না হলে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতে হবে। তাছাড়া রাতের অন্ধকারে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখিন হতে হয়। রাতের বেলায় সড়ক বিভাগের দেওয়া চিহৃগুলি আগাছার মধ্যে ঢেকে যাওয়ায় তা চোখে মালম করা যায়না।
সরেজমিনে অনুসন্ধ্যান করে দেখা গেছে, খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী, শ্যামবাগাত, শুকদাড়া, নবাবপুর, চুলকাটি, ভট্টেবালিয়াঘাটা, ফয়লা, রোনসেন থেকে দিগরাজ পর্যন্ত। এছাড়া ঢাকা মাওয়া মহাসড়কের কাটাখালী টাউন নওয়াপাড়া, বৈলতলী, পালেরহাট, কাঠালতলা, ফলতিতা ও জয়দিহি থেকে মোল্লাহাট পর্যন্ত সড়কের দুইপার্শ্বের কোন কোন স্থানে সাইড সোল্ডারে আগাছা ও ইটবালু খোয়া ও কাঠের গুড়ি ফেলে রাখা হয়েছে। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ বিষয়টির প্রতি সুনজর না দেওয়ায় যানবাহন চালক ও পথচারিরা চরম ঝুকির মধ্যে যানবাহন চালাতে বাধ্য হচ্ছেন। এ ব্যাপারে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহম্মদ আলীর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ে সড়ক বিভাগকে মৌখিক ও লিখিত ভাবে অবগত করিয়েছি, তারা কোন পদক্ষেপ গ্রহন করছেন না। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিনের সাথে মোবাইলে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নী।

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কাঠ ব্যবসায়ী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
৫০ টাকার লোভ দেখিয়ে এক অসহায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কাঠব্যবসায়ী আমজাদ হোসেন (৪০) কে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
শুক্রবার গভীর রাতে উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ডালভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা নুরবানু বাদি হয়ে মহেশপুর থানায় মামলা করেছেন। যার নং-৬(৯)২২।
মামলার এজাহার ও এলাবাকাসী সূত্রে প্রকাশ,উপজেলার কচুয়ারপোতা গ্রামের আমিনুর রহমান কেতার প্রতিবন্ধী মেয়ে খুশি(১৪) (ছদ্মনাম) কে ডালভাঙ্গা গ্রামের মৃত শের আলীর ছেলে আমজাদ হোসেন ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের বাবা একজন দিনমজুর। গত ৩১ আগস্ট দুপুরে পরিবারের অনুপস্থিতিতে অভিযুক্ত আমজাদ হোসেন উক্ত প্রতিবন্ধীকে বাড়িতে একা পেয়ে ৫০ টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিকটিমের মা বাড়ি চলে আসলে আমজাদ হোসেন পালিয়ে যায়। বিষয়টি ভিকটিমের মা কাজীরবেড় ইউপি চেয়ারম্যান ইয়ারনবীকে মৌখিকভাবে জানালে সালিশের চেষ্টা করে ব্যর্থ হয় এবং শুক্রবার বিষয়টি মহেশপুর থানার ওসি সেলিম মিয়াকে অবহিত করেন। ওসি সেলিম মিয়া রাতেই ফোর্স পাঠিয়ে আসামী আমজাদ হোসেনকে আটক করে।
ওসি সেলিম মিয়া বলেন, মামলা হয়েছে আসামীকে জেল-হাজতে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডুমুরিয়ায় এক কৃষকের ফলন্ত সবজি কেটে দিয়েছে প্রতিপক্ষ,অর্ধ লক্ষ টাকার ক্ষতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে এক কৃষকের ফলন্ত সবজি ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষ। এতে হত-দরিদ্র ওই কৃষকের অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত বুধবার দুপুরে উপজেলা খর্নিয়া ইউনিয়নের আংগারদহা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আংগারদহা গ্রামের মৃত বারিক মোড়লের ছেলে হালিম মোড়ল একই এলাকার প্রভাবশালী প্রতিপক্ষ কালাম গং এর সাথে পারিবারিক ভাবে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে কালাম মোড়ল, তুহিন মোড়ল, আব্দুর রাজ্জাক ও সাত্তার মোড়ল সঙ্গবদ্ধ হয়ে হালিম মোড়লের ক্ষেতে গিয়ে ঢেঁড়শ, পুইসাক, করলাসহ বিভিন্ন প্রজাতির ফলন্ত সবজি গাছ কেটে সাবাড় করে দেয়। এতে তার অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া নেওয়া হবে।

কোটচাঁদপুরে ব্লাড ব্যাংকের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কোটচাঁদপুর প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা ব্লাড ব্যাংকের ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রেজিষ্ট্রেশন, টি শার্ট বিতরণ ও র্যালির মধ্য দিয়ে বলুহর বাসষ্ট্যান্ড উত্তরা মটরস শোরুমের দ্বিতীয় তলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সরকারি খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় কমিশনার প্রকল্প পরিচালক (উপ সচিব) আবু সায়েদ মনছুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল রাজ্জাক, উপজেলা নির্বাহী অফিসার দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম, মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদ,
বিশিষ্ট সমাজ সেবক মোঃ কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল।
এছাড়াও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা হিউম্যান রাইটস এন্ড হেল্থ কেয়ার সোসাইটি বাংলাদেশ এর সভাপতি সাংবাদিক রেজাউল ইসলাম, সহ- সভাপতি সাংবাদিক আবুল হাসান, সাধারণ সম্পাদক এ্যাডঃ আশরাফুল আলম মালিতা, দপ্তর সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ বাশার, মানবাধিকার কর্মী সাংবাদিক শওকত আলী, প্রচার সম্পাদক রোকোনুজ্জামান, মানবাধিকার কর্মী কাউন্সিল সাফদার, ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ সাদি, অমেদুল ইসলাম, সুজন হোসেন প্রমূখ। এসময় অত্র এলাকার রক্তদাতা সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নারায়নগঞ্জে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় তদন্তের দাবি জেএসডি’র
খবর বিজ্ঞপ্তি
স্বৈরশাসনের অবসানের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে নির্বাচনের দাবি, ইভিএম বাতিল ও সুষ্ঠু নির্বাচনের লক্ষে গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে পুলিশের গুলিতে নিহতের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। এ সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, জাতির ন্যায্য দাবি আদায়ের লক্ষে আন্দোলন সংগ্রাম করার অধিকার সংবিধান দিয়েছে। এ সরকারের অধিনে গণতন্ত্র ও মানবাধিকার নিরাপদ নয়। ফলে সরকারের পতনের লক্ষে বৃহত্তর ঐক্যের এখনই সময়।
আজ দুপুরে খালিশপুর চিত্রালী সিনেমা হলের পশ্চিমে জিএফই হোটেলে দলের খালিশপুর থানা শাখার প্রতিনিধি সভায় নেতৃবৃন্দ এ আহবান জানান। নেতৃবৃন্দ বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ বিভ্রাট বন্ধ, সন্ত্রাসী কর্মকান্ডের অবসান এবং পাঁচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনার দাবি তোলেন। একই সাথে নেতৃবৃন্দ বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে অবিলম্বে অন্তর্বতীকালীন সরকারের অধিনে নির্বাচন দাবি করেছেন। ডিজেলের মূল্য কমানোর পাশাপাশি বাস ভাড়া ও লঞ্চ ভাড়া কমানো দাবিতে তোলেন বক্তারা। নেতৃবৃন্দ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও মানুষ বাঁচাতে রেশনিং ব্যবস্থার দাবি তোলেন।
স্থানীয় সংগঠক মোঃ মনিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, দলের নগর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, নগর নাগরিক ঐক্য’র সদস্য সচিব মোতাহার রহমান বাবু, জেলা জেএসডি’র সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক, স.ম. রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহবায়ক মুনির চৌধুরী সোহেল, জেলা জেএসডি’র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবলু, স্থানীয় সংগঠক মোঃ বাহার, মোঃ আবু তালেব, জিএম সাইমুন ইসলাম ও হকার্স ইউনিয়নের মোঃ জামাল মুন্সি। সভায় সর্বসম্মতি ক্রমে মোঃ মনিরুল ইসলামকে সভাপতি ও জিএম সাইমুন ইসলামে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট্য খালিশপুর থানা কমিটি গঠন করা হয়। #

খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বদ্বিতায় শেখ আবু হাসান চেয়ারম্যান, মোঃ হুমায়ুন কবীর সেক্রেটারী নির্বাচিত হন। বিনা প্রতিদ্বদ্বিতায় কমিটির অন্য যারা নির্বাচিত হয়েছেন, ভাইস চেয়ারম্যান সুধাংশু কুমার মল্লিক, জয়েন্ট সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এস এম নজরুল ইসলাম, এস এম জাহিদ হোসেন ও মোঃ মামুন রেজা। শনিবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা প্রেস ক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ-এর বিশেষ সাধারণ সভা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলা সমবায় অফিসের পরিদর্শক নীহার রঞ্জন নন্দী খুলনা প্রেস ক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
সভায় বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, মাল্টিপারপাসের সাবেক সভাপতি শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, জেলা সমবায় অফিসের পরিদর্শক নীহার রঞ্জন নন্দী, মাল্টিপারপাসের সদস্য মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা।
সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সদস্য ও দৈনিক পুর্বাঞ্চলের সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারই সম্পাদক মোঃ সাহেব আলী, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক দেশসংযোগের সম্পাদক মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারন সম্পাদক সুধাংশু কুমার মল্লিক, মোজাম্মেল হক হাওলাদার, দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, সোহরাব হোসেন, এস এম কামাল হোসেন, কেইউজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, দেবনাথ রনজিৎ কুমার, সুনিল কুমার দাস, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ মোঃ সেলিম, দিলীপ বর্মন, মোঃ নূর ইসলাম রকি, পলাশ দত্ত, শেখ জাহিদুল ইসলাম প্রমুখ।

১৭ দফা দাবীতে মোংলায় মানববন্ধন-সমাবেশ করেছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
নুন্যতম বেতন ২০ হাজার টাকা, ভারতে ল্যান্ডিং পাস নিশ্চিত, নৌপথে নাব্যতা বৃদ্ধি ও চুরি, ডাকাতি বন্ধসহ ১৭ দফা দাবীতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ করেছেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। শনিবার বেলা ১১টায় পৌর শহরের মেরিন ড্রাইভ সড়কে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা আঞ্চলিক শাখা। ১৭ দফা দাবী আদায়ের মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন মোংলা আঞ্চলিক শাখার সহ-সভাপতি মোঃ মাইনুল হোসেন মিন্টু, সচিব বাবু হালদার, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোঃ কামাল মাষ্টার, যশোর নওয়াপাড়া শাখার আহবায়ক জাকির হোসেন মাষ্টার, সহ-সভাপতি আলআমিন মাষ্টার। এ সময় বক্তারা বলেন, বেতন বৃদ্ধিসহ ১৭ দফা দাবী চলতি মাসের মধ্যে মালিকপক্ষসহ সংশ্লিষ্টরা মেনে না নিলে যে কোন মুহুর্তে সারাদেশে লাইটারেজ (নৌযান) শ্রমিকদের লাগাতার কর্মবিরতি পালন শুরু করা হবে বলেও হুশিয়ারি দেন তারা। দাবী আদায়ের এ মানববন্ধন ও সমাবেশের দেশের বিভিন্ন এলাকার লাইটারেজ শ্রমিকেরা অংশগ্রহণ করেন।
এর আগে গেল মাসেও একই দাবীতে মোংলায় সমাবেশ করে বাংলাদেশ লঞ্চ লেবার এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

বর্ণমালা শিশু শিক্ষালয় অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
নগরীর ইকবালনগরস্থ বর্ণমালা শিশু শিক্ষালয়ের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকল দশ টায় প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে এর আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বর্ণমালা শিশু শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মনির হোসেন। সভাপতি শিক্ষার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন এবং বর্ণমালার অভিভাবকবৃন্দকে অবহিত করেন। অভিভাবকবৃন্দের নিকট থেকে মূল্যবান পরামর্শ গ্রহণ করেন। শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায় পুঁথিগত শিক্ষার পাশাপাশি সকল ধর্মের ধর্মীয় শিক্ষা প্রদান এবং কোমলমতি শিক্ষার্থীদের শারিরীক ও মানষিক সুস্থ্য রাখার জন্য এনডোরিট মোবাইল ব্যবহার থেকে বিরত রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান এবং সন্তানদের প্রতি নৈতিক বিষয়গুলোর কঠোর নজরদাড়ির জন্য অভিভাবকদের পরামর্শ দেন। তিনি সুষ্ঠুভাবে স্কুল পরিচালনার জন্য অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তৃতা করেন ফারজাহান ইসলাম ও হালিমা খাতুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বর্ণমালা শিশু শিক্ষালয়ের অফিস নির্বাহী সানজিদা আফরিন সীমা, শিক্ষকবৃন্দ, মিঠু গাইন, আবু মূসা মেহেদী, মিতা জামান, মনিকা সরকার, নির্মল বিশ্বাস, মোঃ মানিক শেখ, হুমায়ারা ইরা, তামান্না, ফাতেমা ও শিউলী। ॥ খবর বিজ্ঞপ্তি ॥

রূপসা শ্রমিকদলের সাধারণ সম্পাদকের পিতার মৃত্যুতে জেলা বিএনপি’র শোক
খবর বিজ্ঞপ্তি
রূপসা উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ ইউনুচ গাজীর পিতা মোঃ মোফাজ্জেল হোসেন (৯২) গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়ীতে বার্ধক্যজনিতকারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ৩ কণ্যা সন্তানসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জোহরবাদ মরহুমের নামাজে জানাজা শেখে রূপসার বাগমারা দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণের কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুর খবর শুনে শোকাহত পরিবারের পাশে যেয়ে সমবেদনা প্রকাশ করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
শ্রমিক দল নেতা মোঃ ইউনুচ গাজীর পিতার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ, মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলার বিএনপি’র নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।

মোংলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেফতার
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, পৌর শহরের শ্রমকল্যাণ সড়কের বাসিন্দা বাবুল হোসেনের মেয়ে বর্নালীর (২০) বিয়ে হয় মাদ্রাসা রোডের বাসিন্দা এনামুল খাঁনের ছেলে মহসিন খাঁনের সাথে। গোপনে বিয়ের ৪ মাসের মাথায় শনিবার সকালে ঝগড়া-ঝাটি করে স্বামী মহসিন স্ত্রী বর্নালীকে ঘরে আটকে রেখে চলে যান। এরপর সকাল ১০টার দিকে মহসিন তার স্ত্রীর মোবাইল ফোন আনার জন্য শ্যালক/শালা জুবায়ের হোসেন মারুফকে (১৪) ওই ঘরে পাঠান। শ্যালক মারুফ বলেন, দুলা ভাই মহসিন আমাকে ফোন করে আমার বোনের মোবাইলটি এনে দিতে বলেন। তখন আমি বোনের বাসায় গিয়ে দেখি বাহির থেকে ঘরের দরজা দেয়া। পরে ঘরে ঢুকে দেখি আমার বোন রান্না ঘরে চালের আড়ার সাথে গলায় দড়ি দেয়া অবস্থায় ঝুলে রয়েছে। পরে আমি আমার মাকে খবর দিই।

বর্নালীর মা গোলজান বিবি (৫৫) বলেন, আমার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে, আমি মহসিনের বিচার চাই।

বর্নালীর জমজ বোন বাবলী (২০) ও বড় বোন সুইটি (২৩) বলেন, মহসিনের আগের বউ আছে। তারপরও ৪ মাস আগে আমাদের বোনকে ফুসলিয়ে ও ভয়ভীতি দেখিয়ে বিয়ে করে মহসিন। মহসিন আমাদের বোন বর্নালীকে নিয়ে পৌর শহরের সাত্তার লেনে ভাড়া বাড়ীতে থাকতো। আর প্রায়ই বর্নালীকে মারধর করতো মহসিন। কিছুদিন আগেও মহসিন আমাদের বোন বর্নালীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়। সম্প্রতি বর্নালী ও মহসিনের একসাথের ছবি ফেসবুকে আপ করে বর্নালী। এ নিয়ে মহসিনের আগের স্ত্রীর সাথে মহসিনের ঝগড়া হয়। সেই রাগে মহসিন শনিবার আমাদের বোন বর্নালীর সাথে ঝগড়া করে ঘরে আটকে রেখে চলে আসেন। মহসিন আমাদের বোনকে মেরে ঝুলিয়ে রেখে ঘরের দরজা আটকে রেখে বাহিরে চলে আসেন, নাকি ঝগড়ার কারণে রাগ করে আত্মহত্যা করেছেন তাতো বলতে পারছিনা। তবে এ ঘটনার জন্য মহসিনই পুরোপুরি দায়ী, আমরা এর সঠিক বিচার চাই।

এদিকে এ ঘটনার খবর পেয়ে মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল ও মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মহসিনকে জিজ্ঞাসাবাদও করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে বর্নালীকে বিয়ে করার কোন কাগজপত্র দেখাতে পারেনি মহসিন। পরে ঘটনাস্থল থেকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে পুলিশ মহসিনকে গ্রেফতার করেছেন। এরপর শনিবার সন্ধ্যায় বর্নালীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। লাশের ময়না তদন্তের রবিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি মনিরুল ইসলাম।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বর্নালীকে আত্মহত্যার প্ররোচনায় স্বামী মহসিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর রবিবার সকালে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে এটি আত্মহত্যা, কারণ শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু আত্মহত্যার প্ররোচনাকারী স্বামী মহসিনকে গ্রেফতার করা হয়েছে। তারপরও বিয়ে ও এ আত্মহত্যার ঘটনা নিয়ে পরিবারসহ এলাকাবাসীর ভিন্ন ভিন্ন মত থাকায় আরো অধিকতর তদন্ত শেষে পরর্বতীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে খুলনায় আমন চাষ ব্যাহত
হেদায়েৎ হোসেন
আমন চাষাবাদের ভরা মৌসুমেও ধানের চারা রোপণ করতে পারছেন না কৃষকরাআমন চাষাবাদের ভরা মৌসুমেও ধানের চারা রোপণ করতে পারছেন না কৃষকরা

আষাঢ়-শ্রাবণ চলে গেছে। ভাদ্রও শেষের পথে। এই সময়েও পর্যাপ্ত বৃষ্টির দেখা নেই। এতে খুলনায় রোপা আমন চাষাবাদে বিরূপ প্রভাব পড়েছে। আমন চাষাবাদের ভরা মৌসুমে কৃষকরা ধানের চারা রোপণ করতে পারছেন না। ফলে আমন চাষ দেড় মাস পিছিয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনাবৃষ্টির কারণে আমনের পাশাপাশি শীতকালীন শাক-সবজি উৎপাদনেও ভাটা পড়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট আম্পান ও ইয়াসসহ বিভিন্ন প্রকৃতিক দুর্যোগের ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি খুলনার কৃষকরা। চলতি বছরের মে মাসে বোরোর ন্যায্যমূল্য পাননি। অমাবস্যার জোয়ারের ধাক্কায় কয়রা উপজেলার বেদকাশীতে কৃষি অর্থনীতিতে বড় ক্ষতি হয়েছে। জুন মাস থেকে অনাবৃষ্টির কারণে আমন, পাট ও শীতকালীন শাক-সবজি উৎপাদন ব্যাহত হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর বর্ষা মৌসূমে ৯৩ হাজার ১৭০ হেক্টর জমিতে আমন আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু ১৫ ভাদ্র পর্যন্ত মাত্র ১৬ হাজার ৪৫৫ হেক্টর জমিতে আবাদ করা সম্ভব হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১৭ শতাংশ। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় আবাদ দেড়মাস পিছিয়েছে। খুলনা জেলায় তিন হাজার ৬৩০ হেক্টর জমিতে আউশ, এক হাজার ৩১৬ হেক্টর জমিতে পাট, ৩৫ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটো, ২৭৩ হেক্টর জমিতে তরমুজ, ২৯৫ হেক্টর জমিতে শিম, আট হাজার ২৬৫ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজির আবাদ হয়েছে। অধিকাংশ ফসলে সেচ দিতে হচ্ছে।
জানা গেছে, ২০২১ সালের জুনের ৩৮৮ দশমিক ৮৯ মিলিমিটার, জুলাইয়ে ৫০৬ মিলিমিটার ও আগস্টে ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এ বছরের জুনে ৯৪ দশমিক ৩৬ মিলিমিটার, জুলাইয়ে ৯১ দশমিক ২৭ মিলিমিটার এবং ২৩ আগস্ট পর্যন্ত ১৬১ দশমিক ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রামের চাষি আবু হানিফ মোড়ল বলেন, ‘ঘেরের আইলের পাশে দশ বিঘা জমিতে শিম আবাদ করেছি। কলসে করে বয়ে এনে পানি দিয়ে আবাদ বাঁচাতে হচ্ছে। পানির অভাবে খর্ণিয়া ইউনিয়নের অর্ধেকের বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। ভদ্রা নদীর পানি দিয়ে টিপনা, বামনদিয়া, পাঁচপোতা পাথুরিয়া, গোনালী, খর্ণিয়া ও ভদ্রদিয়া গ্রামের চাষিরা আমনের আবাদ করছে। এতে উৎপাদন খরচ বাড়বে।’

ডুমুরিয়া সদরের কৃষক আবদুল মোবিন বলেন, ‘সেই যুবক বয়স থেকে চাষ করে আসছি। কৃষক হিসেবেই ৫০ বছর বছর পার করলাম। কিন্তু এবারের মতো কম বৃষ্টি আগে দেখিনি।’

পাইকগাছার কৃষক আলম সরদার বলেন, ‘গত বর্ষায় কম বৃষ্টি হলেও শরতে বৃষ্টি ছিল প্রচুর। খুলনায় আগে বৃষ্টির কারণে বিল-মাঠ ডুবে থাকতো। জলাবদ্ধতা দূর করতে বিভিন্ন স্থানের বাঁধ কাটতে হয়েছে। এখন বর্ষাকালেও খাল-বিল শুকিয়ে থাকছে। সেচ দেওয়ার মতো পানি পাওয়া যাচ্ছে না।’

পাইকগাছা উপজেলার কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় আমন রোপণের অগ্রগতি কম। রোপণের সময়সীমা বাড়ানো হয়েছে। এ পর্যন্ত ৪০ শতাংশ জমিতে আমন আবাদ হয়েছে। সাড়ে চারশ’ একর জমির উৎপাদিত পাট নদীর জোয়ারের পানিতে, আবার অন্য কোথাও গর্ত করে পলিথিন বিছিয়ে মাটি চাপা দিয়ে পচানো হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতির সহায়তায় সেচ দিতে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে।’

দাকোপ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, অনাবৃষ্টির কারণে আমনের বীজতলা এবার তৈরিতে দেরি হয়েছে। আমন আবাদ দেড় মাস পিছিয়ে গেছে। তার কর্মস্থল পানখালী ইউনিয়নে তরমুজ ও সবজির উৎপাদন কমে গেছে।
খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেরেদ আজাদ বলেন, ‘শুধু আষাঢ়-শ্রাবণই নয়, ভাদ্র মাসেরও ১৩ দিন পার হতে যাচ্ছে, কিন্তু প্রয়োজনীয় বৃষ্টির দেখা নেই। প্রতি ৩-৪ বছর পর এমন অবস্থা সৃষ্টি হয়। এর আগে ২০১৯ সালে এমন পরিস্থিতি হয়েছিল। আর এবারও সেই একই পরিস্থিতি হলো। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী ২-৩ দিনের মধ্যে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসেই একটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সেটা হলে খুলনা অঞ্চলে বৃষ্টি হবে।’

কৃষি সম্প্রসারণ অধিদফতর খুলনার উপ-পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘ফুলতলা, তেরখাদা, রূপসা, বটিয়াঘাটা, ডুমুরিয়া, দিঘলিয়া ও দাকোপ উপজেলায় নদী থেকে পানি উত্তোলন করে আমন আবাদ করা হচ্ছে। পাইকগাছা ও কয়রা উপজেলার নদীর পানি এখনও নোনা। এ কারণে এই দুই উপজেলায় নদীর পানি ব্যবহার করা যাচ্ছে না। ইতোমধ্যে বীজতলা একশ’ শতাংশ সম্পন্ন হলেও আমন উৎপাদন কম হবে।’

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে ভারত
খুলনাঞ্চল ডেস্ক
গত আট বছরে ভারতের অর্থনীতিতে বড় ধরনের কাঠামোগত পরিবর্তন এসেছে। বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হয়েছে ভারত। এর মাধ্যমে যুক্তরাজ্যকে পেছনে ফেলেছে দেশটি। তবে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) তথ্য অনুযায়ী, বর্তমান প্রবৃদ্ধির হারে ২০২৭ সালের মধ্যে জার্মানিকে ও ২০২৯ সালের মধ্যে জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে ভারত। শনিবার (৩ সেপ্টেম্বর) ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ামেনস ইকোনমিক রিসার্চ বিভাগের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সাল থেকে ভারত যে পদক্ষেপ নিয়েছে তাতে ২০২৯ সালে তৃতীয় বৃহত্তম অর্থনীতির ট্যাগ পেতে পারে। ২০১৪ সালে বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল ভারত। সেখান থেকে এই সময়ে সাত ধাপ এগিয়েছে দেশটি।

এসবিআইয়ের গ্রুপ চিফ ইকোনমিক অ্যাডভাইজার সৌম্য কান্তি ঘোষের লেখা প্রতিবেদনে জানানো হয়, এটি যে কোনো মানদণ্ডের দ্বারা একটি অসাধারণ কৃতিত্ব।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জিডিপি পরিসংখ্যান বলছে, ভারত ২০২১ সালের শেষ তিন মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ও ২০২২ সালের প্রথম প্রান্তিকে ব্যবধান আরও বাড়িয়েছে। মার্কিন ডলারের ওপর ভিত্তি করে এ হিসাব করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ অর্থ বছরের প্রথম প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়ায় ১৩ দশমিক পাঁচ শতাংশে। এই হার অনুযায়ী, চলতি অর্থবছরে ভারত সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হতে পারে।

আগস্টে হারানো ৪০ মোবাইল উদ্ধার, খুশি মালিকরা
যশোর অফিস
যশোরে হারানো ৪০টি মোবাইল ফোন উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। দীর্ঘদিন পর হলেও হারানো ফোন পেয়ে খুশি মালিকরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, আগস্ট মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরিভুক্ত হারানো ৪০টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এছাড়া ভুলবশত মোবাইল ব্যাংকিং নগদ ও বিকাশের আরেক অ্যাকাউন্টে চলে যাওয়া আট জনের ১ লাখ ৯ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। হ্যাক হওয়া সাতটি ফেসবুক আইডি পুনরুদ্ধার করা হয়েছে। নিখোঁজ ১৩ জন ভিকটিম উদ্ধারে সহায়তা করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, চলতি মাসে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে দুটি মামলা তদন্তাধীন রয়েছে। এ দুটি মামলায় তিনজন আসামিকেও গ্রেফতার করা হয়।

খসে পড়ছে বিদ্যালয় ভবনের পলেস্তারা, গাছতলায় পাঠদান
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নন্দিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের বিমের পলেস্তারা খসে পড়ছে। এছাড়া বিদ্যালয় ভবনের পিলার ভেঙে রড বেরিয়ে গেছে। আতঙ্কে বাধ্য হয়ে গাছতলায় শিক্ষার্থীদের পাঠদান করছেন শিক্ষকরা।

জানা গেছে, ১৯৭২ সালে উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের নন্দিরগাতী গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৪-৯৫ অর্থবছরে এলজিইডি ৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে চার কক্ষবিশিষ্ট একটি একতলা ভবন নির্মাণ করে। জরাজীর্ণ ভবনে দীর্ঘদিন ধরে শিক্ষকরা ঝুঁকি নিয়ে চালাচ্ছেন পাঠদান কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ভবনটির অধিকাংশ বিম ও পিলারে বড় আকারের ফাটল ধরেছে। ছাদের সুরকি-পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। এরপরও ঝুঁকি নিয়ে ভবনটিতে পাঠদান চলছিল। সম্প্রতি বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মাথায় পলেস্তারা খসে পড়ে আহত হয়। তার পর থেকে বিদ্যালয়ের মাঠে একটি গাছতলায় শ্রেণি কার্যক্রম চালু করা হয়।

বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কাইয়ুম হোসেন বলে, আমরা যখন ক্লাস করি, তখন আতঙ্কে সময় পার করি। সারাক্ষণ ভাবি কখন ভবনটি ধসে মাথার ওপরে পড়ে। মাঝেমধ্যেই ভবনের ছাদ থেকে পলেস্তারা খুলে পড়ে। এর মধ্যে ক্লাস করতে খুব ভয় হয়। এখন এ গরমের মধ্যে আমরা খোলা আকাশের নিচে ক্লাস করছি। এতে আমাদের খুব কষ্ট হচ্ছে।

অভিভাবক শরিফুল ইসলাম বলের, বেশ কয়েক বছর ধরে ভবনটির অবস্থা খুব ভয়াবহ। যে কোনো সময় পুরো ভবন ধসে পড়তে পারে। সন্তানদের ঝুঁকি নিয়ে স্কুলে পাঠাচ্ছি।
বিদ্যালয়ের সভাপতি মেনোকা রাণী বিশ্বাস জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। তাই নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত বাধ্য হয়ে খোলা আকাশের নিচে শিক্ষকরা ক্লাস নিতে বাধ্য হচ্ছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. তাজউদ্দিন মোল্লা বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর একতলা ভবন নির্মাণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ের অবস্থা খুব খারাপ। যে কোনো সময় ভেঙে পড়তে পারে। জীবনের ঝুঁকি নিয়ে আমরা পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অনেক সময় ফাঁকা মাঠে ক্লাস নিতে বাধ্য হচ্ছি। অনেকবার প্রাথমিক শিক্ষা অফিসে ভবন নির্মাণের জন্য লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসরাইল হোসেন বলেন, বিদ্যালয়টির বিষয় আমার নজরে আছে। বর্তমানে বিদ্যালয়টি নতুন ভবন নির্মাণের তালিকায় আছে। টেন্ডার হলে ভবনটি নির্মাণের কাজ শুরু হবে।

সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, হাত বিচ্ছিন্ন মেয়ের
কুষ্টিয়া প্রতিনিধি
পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক গৃহবধূ। ভাগ্যক্রমে দুজন বেঁচে গেলেও ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে মেয়ের বাম হাত। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার হরিশংকরপুর ধোপাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেট এলাকার সাপ্পীরুল ইসলামের (সাপ্পী) স্ত্রী।

নারীর স্বজনরা জানান, প্রায় এক যুগ আগে সাপ্পীর সঙ্গে তার বিয়ে হয়। চার বছরের মেয়ে আট বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে মাঝে মধ্যেই পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া হতো গৃহবধূর। শনিবার সকালে পারিবারিক কলহের জেরে তিনি মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরিশংকরপুর ধোপাপাড়া এলাকায় একটি মালবাহী ট্রেন ফরিদপুর থেকে দর্শনার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় হঠাৎ একটি শিশুকে কোলে নিয়ে এক নারী ওই ট্রেনের নিচে ঝাঁপ দেন। তবে ওই নারী ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে একপাশে পড়ে যান। এতে শিশুটির এক হাত ট্রেনের চাকার নিচে পড়ে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া মা ও মেয়ের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুটির বিচ্ছিন্ন হওয়া বাম হাতের ক্ষত স্থানে ব্যান্ডেজ করা হয়েছে। শিশুটি ও তার মায়ের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা হয়েছে। তারা যন্ত্রণায় চিৎকার করছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল আলম জাগো নিউজকে বলেন আশঙ্কাজনক অবস্থায় শনিবার সকাল ৯টার দিকে মা-মেয়েকে এখানে আনা হয়। আহত শিশুর বাম হাতের কনুইয়ের নিচের অংশ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মা-মেয়ে দুজনকেই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী জাগো নিউজকে বলেন, সকাল ৮টার দিকে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় ফরিদপুর থেকে ছেড়ে আসা দর্শনাগামী মালবাহী ট্রেনে এ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইউপি কার্যালয়ে হামলা: যশোরে বিএনপির ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ ভবনে ভাঙচুর, লুটপাট ও কর্মরতদের মারপিটের অভিযোগে আরো একটি মামলা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) যশোর কোতোয়ালি থানায় বিএনপির ৫৬ নেতাকর্মীর নামে এ মামলাটি করেছেন ওই ইউপির ২ নম্বর ওয়ার্ড মেম্বার মনিরুজ্জামান সাকির।

মামলার আসামিরা হলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যশোর শহরের চুড়িপট্টির রকিবুল ইসলাম চৌধুরী, বারান্দী মোল্লাপাড়ার মাসুম কবীর, ঘোপের রেজাউল ইসলাম মোল্লা, ঘোপ জেল রোডের সৈয়দ আলী আশফাক, শংকরপুর ইসহাক সড়কের এসএম মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার চাউলিয়া গ্রামের সোহেল রানা তোতা, বালিয়াডাঙ্গার নাজমুল হোসেন বাবলু, হামিদপুরের শফিকুল ইসলাম, শেখহাটির আব্দুর রাজ্জাক, মুড়লীর বিহারী রাজু, চাউলিয়ার আব্দুস সালাম বিশ্বাস, রামপুর গ্রামের শিমুল হোসেন, গোপালপুরের হাসানুর রহমান সাকিল, রেজাউল ইসলাম রেজা, শ্রীপদ্দির আবু সাইদ, বারীনগর বাজারের বুলবুল, আব্দুস সালাম, দক্ষিণ ললিতাদহ গ্রামের হাফিজুর রহমান, জামতলা-হাটবিলার আফজাল হোসেন, কামাল শেখ, মণিরামপুরের লাউখালী গ্রামের বাবলু, রূপদিয়ার লাইছ খান, কুয়াদা বাজারের সিরাজ মোল্লা, কুয়াদা গ্রামের সরদার পাড়ার মফিজুর রহমান টিটু, রাজারহাট বাজারের লিটন হোসেন, মুড়লীর মারুফ হোসেন, রাজারহাট ধোপাপাড়ার রাজিব হাসান, রামনগরের জহির হাসান, রামনগর দক্ষিণপাড়ার মন্টু সরদার, মোজাহার, রাজারহাটের জাহাঙ্গীর, মনোহরপুরের দাউদ ইব্রাহিম, আকরাম হোসেন, রামনগর খানকায় ওয়াইছিয়ার ইমামুল, শেখহাটি লিচুতলার বেনজির বিশ্বাস, মথুরাপুরের পারভেজ, ঘাটকুল কচুয়ার আসলাম, গাইদগাছির অহেদ মোড়ল, মশিয়ার রহমান, কাজী রাহী তনি, নরেন্দ্রপুর খন্দকারপাড়ার ফারুকুজ্জামান রাসেল, নরেন্দ্রপুরের জিলহাজ, নরেন্দ্রপুর বেলতলার আব্দুস সামাদ, ঘুরুলিয়ার মজিবর রহমান, বরলামপুরের আব্দুল হালিম, জাহাঙ্গীর আলম, বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান খান, রূপদিয়া কলাপট্টির মকবুল হোসেন, গোপালপুরের ইমামুল ইসলাম তুহিন, কামরুল, ধোপাপাড়ার আলম, বানিয়ারগাতির শফিয়ার রহমান শফি এবং মানিকদিহির শরীফ।

বাদীর অভিযোগ, তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার। ঘটনার দিন গত ২৭ আগস্ট সকাল ১০টার দিকে আসামিরা ইউনিয়ন পরিষদে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করেন। এ সময় তারা পরিষদের দুইটি সোলার প্যানেল, টেলিভিশন, সিসি ক্যামেরাসহ বিভিন্ন ধরনের মালামাল ভাঙচুর করে সাড়ে তিন লাখ টাকার ক্ষতি সাধন করেন। এছাড়া এক লাখ টাকা মূল্যের দুইটি ল্যাপটপ ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যান। এ সময় অন্যান্য ইউপি মেম্বার তাদের ঠেকাতে গেলে তারা তাদের মারপিট করেন। এতে ১০ জন আহত হন। পরে তারা ফের ইট পাটকেল নিক্ষেপ করে চলে যান।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এই মামলায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে আসামিদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নৌকাবাইচ দেখতে গড়াই তীরে লাখো মানুষের ঢল

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় গড়াই নদে দুইদিন ব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়েছে।

দীর্ঘদিন পর আয়োজিত এই নৌকাবাইচ দেখতে গড়াই নদের তীরে লাখো মানুষের ঢল নামে। শুধু কুষ্টিয়া শহরই নয় দূরদূরান্ত থেকেও দল বেঁধে সকল শ্রেণি পেশার মানুষ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে গড়াই নদের তীরে ভিড় জমান।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুমারখালী উপজেলার কয়া এবং শহরের ঘোড়াঘাট এলাকায় গড়াই নদে এই বাইচ প্রতিযোগীতার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম।

কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেনের সভাপতিত্বে এসময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আবহমান গ্রামবাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ খেলায় ঢাক-ঢোলের তালে তালে নদীতে নামানো হয় বেশকিছু নৌকা আর লাল, নীল, হলুদ পোশাকে রঙিন হয়ে ওঠেন নৌকা চালকরা। প্রতিযোগিতার মুহূর্তে নদীরে দুই ধারে লাখো নারী পুরুষ বিভিন্ন স্লোগান আর হাতে তালি দিয়ে আনন্দ উল্লাসে নৌকা চালকদের উৎসাহ প্রদান করে।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাঝিসহ ১২টি দল অংশগ্রহণ করেন। শুক্রবার বিকেলে থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হবে আজ শনিবার। প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের জন্য পুরস্কার হিসেবে তিনটি আলাদা ব্র্যান্ডের মোটরসাইকেল উপহার দেওয়া হবে।

দুই দিনের এই নৌকাবাইচ উপলক্ষে গড়াইর দুই পাড়ে বসেছে গ্রামীন মেলা। অসংখ্য দোকান পাট ও শিশুদের বিনোদন জন্য নাগর দোলা, মিনি রেল, ডিজিটাল নৌকা ভ্রমণ থেকে শুরু করে হরেক রকমের পণ্যের সমাহার সাজিয়ে বসেছেন দোকানিরা। দুই পাড়ের মানুষের মনে বইছে অন্য রকম এক আনন্দের বন্যা।

নৌকাবাইচের উৎসব মুখর পরিবেশ নিশ্চিতসহ বাইচকে কেন্দ্র করে যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

এ বিষয়ে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলী হোসেন বলেন, ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ উপভোগ করতে গড়াই পাড়ে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে।

আ.লীগ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র পাকুন্দিয়া, পুলিশসহ আহত শতাধিক
খুলনাঞ্চল রিপোর্ট
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপি-পুলিশ-আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ প্রায় দুই শতাধিক আহত হয়েছেন। তিন ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ শনিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পৌর সদরের সৈয়দগঁও চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়।

কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির আজকের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুমতি ছিল না। মিছিল নিয়ে পৌর বাজারের দিকে তারা আসতে চাইলে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে আমাদের বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কিছু পয়েন্টে সংঘর্ষ চলছে।
জানা গেছে, পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে পাকুন্দিয়া উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করে। বিক্ষোভকে কেন্দ্র করে বিএনপি, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় তিন পক্ষের প্রায় দুই শতাধিক লোকজন আহত হয়েছেন।

পাকুন্দিয়া পৌর ছাত্রদলের সদস্য সচিব ফেরদৌস আহমেদ মিজান বলেন, সংঘর্ষের ঘটনায় আমিসহ আমাদের দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ ও নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. শফিকুল ইসলাম (ভিপি শফিক) বলেন, বিএনপির আগুন সন্ত্রাসকে প্রতিরোধ করতে গিয়ে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ইয়াবা পাচারে নতুন কৌশল, শ্যালিকা-শাশুড়ির সঙ্গে ধরা পড়লেন যুবক
খুলনাঞ্চল রিপোর্ট
নতুন কৌশলে ইয়াবা পাচার করছিলেন ইসমাইল হোসেন। কৌশল হিসেবে বেছে নিয়েছিলেন কনডম। শুধু তাই নয়, স্ত্রী, শ্যালিকা ও শাশুড়িকেও ব্যবহার করেন ইয়াবা পাচারে। কনডমে ভরে ১০ হাজার ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার থেকে আসার সময় অবশেষে ধরা পড়েছেন ডিবি পুলিশের হাতে।

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে কক্সবাজারের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার স্বপ্ন বিলাস আবাসিক হোটেলের ৬ তলার ৬০৩ নম্বর কক্ষ থেকে ওই যুবকসহ আটক করা হয় তার শাশুড়ি, স্ত্রী ও শ্যালিকাকে।

আটককৃতরা হলেন- ইসমাইল হোসেন, তার স্ত্রী ফারজানা আকতার, শাশুড়ি হোসনে আরা ও শ্যালিকা ছাবিনা আকতার। তারা সবাই গাজীপুরের বাসিন্দা।

জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, টেকনাফ থেকে ১০ হাজার ইয়াবা সংগ্রহ করেন ওই চারজন। রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাদের। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্বপ্ন বিলাস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তল্লাশি করে কনডমে ভর্তি করা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 

প্রেমিকের বিয়ের খবরে রাজশাহীতে অনশনে বসেছেন বরিশালের তরুণী
খুলনাঞ্চল রিপোর্ট
ঢাকা থেকে রাজশাহীর তানোরে বিয়ের দাবীতে এসে অনশনকারী শুরু করেছে ঢাকা ইডেন কলেজের এক ছাত্রী। অনশনের তিন দিনের মাথায় অসুস্থ হয়ে পড়লে তানোর থানা পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। ১৩দিন ওই ছাত্রী না খেয়ে ছিল বলে গণমাধ্যম কর্মীদের জানায়।

ইডেন কলেজে অধ্যয়নরত ও বর্তমানে আড়ং এ কর্মরত ওই ছাত্রী জানায়, তানোর উপজেলার চান্দুড়িয়া গ্রামের রেজাউল ইসলামের পুত্র জুয়েল রানার সাথে ঢাকায় ২০১৮ সালে পরিচয়। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৪বছর ধরে তারা ঢাকাতে প্রেম করেছেন। ঢাকায় একই এলাকায় থাকার কারনে একে অপরের কাছে যাতায়াত করতেন। জুয়েলের ঢাকার বাড়ির দারোয়ান জানে এই ছাত্রী তার স্ত্রী।

গত ১৫ দিনে আগে জুয়েল তার প্রেমিকাকে না জানিয়ে রাজশাহীর নওদাপাড়া এলাকায় জৈনক স্কুল শিক্ষকের মেয়েকে বিয়ে করেছেন। বন্ধুর মুখে জুয়েলের বিয়ের খবর শুনে। এরপর প্রেমিকা তার প্রেমিকের কাছে জানতে চাইলে সে অস্বীকার করেন। বাধ্য হয়েই গত রোববার এই ছাত্রী জুয়েলের নিজ বাড়ি তানোরে আসেন। সেখান থেকে তানোর থানা পুলিশ তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।

ওই ছাত্রী সাংবাদিকদের জানায়, তার বাড়ী বরিশাল বিভাগের ঝালকাঠিতে। ঢাকা ইডেনে অনার্স শেষ করে আড়ং গুলশান শাখায় কর্মরত। রাজশাহীর তানোরের ছেলে জুয়েল ঢাকায় একটি ওষুধ কোম্পানীতে চাকরী করেন।

ওই ছাত্রী জানান, কেউ তার খবর না রাখায় অসহায় হয়ে পড়েছেন। তার মনের অবস্থা বোঝার চেষ্টা করছে না। তাকে সহযোগিতাও করছে না। সবাই নানা অপবাদ দিচ্ছে। পরিবারও তাকে গ্রহন করবে না বলে জানিয়েছে। এমন কঠিন পরিস্থিতির তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। ওই ছাত্রী প্রতারক জুয়েলের শাস্তির দাবী জানান।

তিন প্রজন্মের মাঝি পরিবার রফিকুলরা
স্টাফ রিপোর্টার
শনিবার সকাল সাতটা। রূপসার ঘোলা জলে সবে ভাটার টান শুরু হয়েছে। একটু পরপর আকাশে বদলে যাচ্ছে মেঘের রং। কখনো কালো মেঘ ঢেকে দিচ্ছে সকালের সূর্যকে। আবার কখনো নীলাভ সাদাটে আকাশে পেঁজা তুলার মতো মেঘ জড়ো হচ্ছে। পরক্ষণেই আবার টুকরা টুকরা হয়ে এলোমেলো ছড়িয়ে যাচ্ছে চারদিকে।

মুখে পানে আর হাতে পানের বোটায় চুন নিয়ে অনেকটা অলস ভঙ্গিতে লঞ্চঘাটের পন্টুনের চেয়ারে বসে আছেন রফিকুল ইসলাম। খুলনার নতুন বাজার লঞ্চঘাটের পন্টুনের গা ঘেষে যেসব ট্রলার ভেড়ানো, সেগুলোর একটির মাঝি তিনি। থাকেন রূপসার নৈহাটি ইউনিয়নের রামনগর অধুনা রহমতনগর গ্রামে। ৩৪ বছর ধরে এ ঘাটে মাঝিগিরি করছেন।

কথায় কথায় জানা গেল, খুলনার উপকূলীয় উপজেলা কয়রার মহারাজপুর ইউনিয়নের দেওড়া গ্রামে তাঁদের বাড়ি। দেশ স্বাধীনের পর এলাকায় অভাব–অনটন শুরু হলে তাঁর বাবা খুলনা চলে আসেন। এরপর মা–বাবা দুজন মিলে রূপসার এক চালকলে কাজ করতেন। কিছুদিন পর এ ঘাটের মাঝি তালিকায় নাম অনর্ভুক্ত করেন তাঁর বাবা। তখন অবশ্য ঘাটে নৌকার চল ছিল। বাবা এখন নেই। রফিকুল, তাঁর ভাই, ছেলে প্রজন্মের এ পেশাকে বয়ে বেড়াচ্ছেন।

রফিকুল বলেন, ‘বড় ভাইকে কোলে নিয়ে বাবা খুলনা আসেন। এখানে আসার বছর পনের পর আমার জন্ম হয়েছে। বাবার হাত ধরে বড় ভাই এ কাজ শুরু করে। এরপর আমি একটু বুঝতে শিখলে মানে সাত-আট বছর বয়স থেকেই এ কাজে ঢুকে পড়ি। আর এত বছর ধরে যা শিখেছি, যা করছি, তাতে আর এখান থেকে ওঠার কায়দা নেই। ভালো থাকতে গেলে তো কর্মের বিকল্প নেই। বাকি জীবন হয়তো এভাবেই ঘাটে কাটাতে হবে।’

এখন নতুন বাজার লঞ্চঘাটের জৌলুশ নেই বললেই চলে। অনেকটা নির্জন হয়ে গেছে ঘাট। অথচ ১০-১৫ বছর আগেও এ ঘাটে পা দেওয়ার জায়গা থাকত না। নতুন বাজারে মাছের বড় আড়ত ছিল। আড়তে সব সময় লোক থাকত। দক্ষিণের সব মাছ লঞ্চে করে এ ঘাটে নামত। আবার কয়রাসহ দক্ষিণের মানুষের যাতায়াতের একমাত্র উপায় ছিল লঞ্চ। কাজেই রমরমা থাকত এ লঞ্চঘাট এলাকা। রফিকুল বলেন, ‘মাছের আড়ত রূপসা ফেরিঘাট এলাকায় চলে গেছে।

এর পর থেকে নতুন বাজার ঘাট কানা হয়ে গেছে। আমাদের আয়ও কমেছে। আবার সড়ক যোগাযোগ ভালো হওয়ায় লঞ্চে যাত্রী কমেছে। আড়াই ঘণ্টায় বাড়ি পৌঁছাতে পারলে লঞ্চে কেন সাত ঘণ্টা বসে থাকবে মানুষ?’

আলাপে আলাপে জানা গেল, রফিকুলের এখন পাঁচজনের সংসার। অল্প বয়সেই দুই ছেলে রোজগার শুরু করেছে। এক ছেলে মাঝেমধ্যে ট্রলার চালায় আর অন্য সময় যে কাজ পায় তাই করে। অন্য ছেলে ড্রেজারের বালুর তোলার কাজ করে। মেয়েটা স্কুলে পড়ে।

নতুনবাজার লঞ্চঘাটের সব মাঝিই বলতে গেলে কয়রার মানুষ। ঘাটে তালিকাভুক্ত ৫১ জন মাঝি আছেন। তবে ট্রলার চলে বর্তমানে ২৮টি। দিন–রাত ঘাটে ট্রলার চলে। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত রূপসাপারের লোকজন বিভিন্ন কাজের তাগিদে পার হয়ে শহরে আসেন। কেউ শহরের দোকানপাটে কাজ করেন। কেউ পাথর–বালু টানেন। কেউ ডকইয়ার্ডে কাজ করেন, কেউ আবার চাকরিজীবী।

বেলা তিনটার পর থেকে শহর থেকে আবার মানুষ ফিরতে শুরু করেন। মাঝের সময়টাতে লোকজন কম পার হন। আটজন নিয়ে ট্রলার পার করার নিয়ম। জনপ্রতি ভাড়া পাঁচ টাকা। মোট কথা প্রতিবারে একটা ট্রলার নিয়ে পার হলে ৪০ টাকা আয় হয়।

ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ঘাটে পারাপারের কাজ করেন রফিকুল। ঘাটে চাঞ্চল্য কমে যাওয়ায় কোনো দিন হাজারখানেক, কখনো একটু বেশি আয় হয়। প্রতিদিন ডিজেল খরচ হয় সাড়ে ৩০০ টাকার মতো। ট্রলারের জন্য ভাড়া দিতে হয় ২০০ টাকা। দুপুরে বাসায় গিয়ে খেলেও ঘাটে থাকতে হাত খরচ হয় ৫০ টাকার মতো। সব বাদে দিনে ৪০০ টাকার মতো রোজগার হয় রফিকুলের।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে সংসার চালানো বেশ কষ্টের মন্তব্য করে রফিকুল বলেন, ‘আতপ চাল খাই। আগে যে আতপ ৩৮ টাকা কেজি কিনতাম, এখন সেটি ৪৮ টাকা। জিনিসপাতির যে দাম তাতে চলাই মুশকিল।’ আপনার পরিবারে তো আয়ের লোক তিনজন।

এ কথা বলতেই রফিকুল পাল্টা যুক্তি দিয়ে বলে ওঠেন, ‘ছেলেরা আয় করে। তাদের বিষয় তো আলাদা। আমি সারা দিন কী করলাম, সেটাই হিসাব। আমার আর ছেলেদের আয় মিলিয়ে হয়তো কিছুটা সচ্ছল আছি। এ ঘাটের অনেকে আছে, ভীষণ কষ্টে দিন কাটাচ্ছে।’

কথা বলার মধ্যেই পারের জন্য দু–একজন করে আসতে থাকেন। আগে থেকে অপেক্ষা করা বয়স্ক এক যাত্রী মাঝেমধ্যে জিজ্ঞেস করছিলেন, মাঝি ছাড়বা কখন?

ঝিনাইদহের মাটিতে যেভাবে মিষ্টি আঙ্গুর চাষ সফল
ঝিনাইদহ প্রতিনিধি
আঙ্গুর বিদেশী ফল হলেও জনপ্রিয় এই ফলটি চাষে সফল হয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার একজন চাষি। চীন, যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্স, স্পেন, তুরস্ক, চিলি, আর্জেন্টিনা, ইরান ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোতে বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদন হলেও ফলটি প্রায় সারা বিশ্বেই জনপ্রিয়। বাংলাদেশের বাজারেও পাওয়া যায় সবুজ ও লাল বা বেগুনি রংয়ের আঙ্গুর।

বাংলাদেশের শহর থেকে গ্রামাঞ্চল প্রায় সর্বত্রই এই ফলটির চাহিদা থাকলেও আবহাওয়া, মাটি ও বাণিজ্যিক চাষের জ্ঞানের অভাবসহ নানা কারণে বাংলাদেশে এই ফলটি চাষের আগ্রহ খুব একটা দেখা যায়নি।

তবে এখন কৃষি কর্মকর্তারা ও চাষিরা বলছেন, বাংলাদেশের মাটিতেও আঙ্গুর চাষ করে সফল হওয়া সম্ভব। এর মধ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলা এটি চাষের জন্য বিশেষভাবে উপযোগী বলে দাবি করছেন সেখানকার কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসান আলী।

তিনি বলেন, সেখানে একজন চাষি বাণিজ্যিক উৎপাদনে সফল হয়েছেন এবং ইতোমধ্যে ঢাকা থেকে কিছু বড় কোম্পানির প্রতিনিধিরাও সেখানে গিয়ে দেখে এসেছেন।

বিবিসিকে তিনি বলেন, ‘মহেশপুরের মাটি আঙ্গুরের জন্য উপযোগী। এখানে এই ফলটা হবে বলে আমরা আশা করছি। একজন চাষি সফল হয়েছেন। শুরু থেকেই তিনি আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করেছেন এবং চলতি বছর তার বাগান আরো বিস্তৃত হয়েছে।’

আর যেই চাষি আঙ্গুর চাষ করে সফল হয়েছেন বলে কৃষি বিভাগ বলছে তার নাম আব্দুর রশিদ।

আব্দরি রশিদ বিবিসি বাংলাকে বলেন , তিনি দু’বছর ধরে আঙ্গুর চাষ করছেন এবং এর মধ্যে একবার ফল বাজারজাত করেছেন। এর আগে সবুজ আঙ্গুর চাষ করলেও এবার সাথে তিনি যোগ করেছেন লাল-বেগুনি আঙ্গুর।

ঝিনাইদহে আঙ্গুর এলো কিভাবে:

আব্দুর রশিদ আরো কিছু বিদেশি ফলেরও চাষ করেছেন। এক সময় তার চিন্তায় আসে যে আঙ্গুর উৎপাদনের চেষ্টা করবেন তিনি। এর মধ্যে ভারতে গিয়েছেন এবং সেখানে এটি চাষ করতে দেখেছেন, যা তার মধ্যে আগ্রহ তৈরি করে।

বিবিসি বাংলাকে তিনি বলেন, ‘এসব দেখে আমার মধ্যে চিন্তাটা এলো যে এটা বাংলাদেশেও সম্ভব হবে। তারপর থেকেই আমি চারা সংগ্রহ করার চেষ্টা শুরু করলাম।’

পরে চীন, ইতালি ও ভারত থেকে প্রবাসীদের মাধ্যমে আঙ্গুরের চারা সংগ্রহ করে মহেশপুরে বাগান শুরু করেন।

এখন ৩৮ শতক জমিতে ২০০ বেশি আঙ্গুর গাছ আছে তার। গত বছর ফলন ভালো হয়েছে বলে এবার বাগানের পরিধি কিছুটা বাড়িয়েছেন।

তিনি বলেন, গতবার সবুজটা করেছিলাম। এবার সামনে লাল-বেগুনিটার খবর দিতে পারবো বলে আশা করছি।

কৃষি কর্মকর্তা আলী জানান, গতবছর আব্দুর রশিদের আঙ্গুর স্থানীয় বাজারে কেজি প্রতি ২০০ টাকা দরে বিক্রি হয়েছে।

তিনি বলেন, ফলনটাও ভালো হয়েছে। ফলটাও স্বাদের। তবে সবুজটার মধ্যে বীচি আছে। হয়তো আরো ভালো জাত পেলে সেটা আরো ভালো হবে মহেশপুরে।

সাধারণত আঙ্গুর চাষের জন্য এমন জায়গা দরকার হয় যেখানে পরিমিত বৃষ্টি হবে কিন্তু মাটিতে পানি জমে থাকবে না। আবার আবহাওয়া হতে হবে শুষ্ক ও উষ্ণ থাকে।

আঙ্গুর পাকার সময় বৃষ্টি হলে আঙ্গুরের গুণাগুণসহ আকৃতি নষ্ট হয়ে যায়। আবার আঙ্গুর পাখি খেয়ে ফেলে বলে এ নিয়ে সতর্ক থাকতে হয়।

বাংলাদেশে আঙ্গুরের জন্য নানা চেষ্টা:

বাংলাদেশে এর আগেও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আঙ্গুর চাষের চেষ্টা হয়েছে। ১৯৯৭ সালে গাজীপুরের বিএডিসির উদ্যান উন্নয়ন কেন্দ্রে প্রাতিষ্ঠানিকভাবে আঙ্গুর চাষের চেষ্টা করা হয়েছিল। তবে ব্যক্তি বা বেসরকারি উদ্যোগে খুব বেশি প্রচেষ্টার কথা আগে শোনা যায়নি। যদিও বাংলাদেশের মাটি আঙ্গুরের জন্য উপযুক্ত বলছেন কৃষি কর্মকর্তারা।

পরিমিত মাত্রায় সার ও যথাযথ পরিচর্যার মাধ্যমে একটি আঙ্গুর গাছই বছরের পর বছর ধরে ফলন দিতে পারে। বাংলাদেশে অক্টোবর নভেম্বর মাসে আঙ্গুর গাছ ছাটাই করলে মার্চ এপ্রিলে ফল পাওয়া যায়। এরপর আবার শীতের সময়ে ফলন আসে।

আঙ্গুর পাকার সময় বৃষ্টির সম্ভাবনা থাকলে পলিথিন জাতীয় কাগজ দিয়ে গাছ ঢেকে দিতে হয়। কারণ বৃষ্টির পানি লাগলে আঙ্গুর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।

তবে আবার আঙ্গুর পুরোপুরি পেকে যাওয়ার পরেও সংগ্রহ না করা হলে পরে তার মিষ্টতা নষ্ট হতে শুরু করে এবং এক পর্যায়ে পচন ধরতে আরম্ভ করে।

সূত্র : বিবিসি

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব সেতু উদ্বোধন আজ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলার বেকুটিয়ায় কঁচা নদীর উপর সড়ক ও জনপদ অধিদফতর কর্তৃক নির্মিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু আগামীকাল রবিবার (৪ সেপ্টেম্বর) উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থেকে সকাল ১০টায় সেতুটি উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী তার কার্যালয়ের চামেলী হল প্রান্ত থেকে সেতুর উদ্বোধন ঘোষণা করবেন।
এ সময় প্রধামন্ত্রী সেতুর দুই প্রান্তে পিরোজপুরের সদর উপজেলা ও কাউখালী উপজেলায় উপস্থিত অতিথিবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন এবং বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সভাপতিত্ব করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে চামেলী হল প্রান্ত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত লি জিমিং।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী প্রকল্প বিষয়ে উপস্থাপনা করবেন এবং প্রধানমন্ত্রী কার্যালয় প্রান্তে অনুষ্ঠান সঞ্চালনা করবেন প্রধানমন্ত্রী মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

পিরোজপুরের সেতুর পশ্চিম প্রান্তে অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এবং পূর্ব প্রান্তে অনুষ্ঠান সঞ্চালনা করবেন কাউখালীর ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা।

পিরোজপুরে দুই প্রান্তে যে অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করবেন তারা হলেন, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালের ১০ জুন প্রথমে পিরোজপুরের একটি জনসভায় কঁচানদীর ওপর একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। ২০০১ সালে নতুন সরকার গঠিত হওয়ার পর সেতু নির্মাণ অনিশ্চিত হয়ে যায়। পরবর্তীকালে শেখ হাসিনা ক্ষমতায় আসলে ২০১৩ সালের ১৯ মার্চ পিরোজপুরে আরেকটি জনসভায় এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এরই ধারাবাহিকতায় এপ্রিল ২০১৬ সালে বাংলাদেশ সরকার ও চীন সরকারের মধ্যে বেকুটিয়া নামক স্থানে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।

২০১৮ সালে ১ নভেম্বর প্রধানমন্ত্রী ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন। চার বছর মেয়াদে নির্মাণ কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সড়ক ও জনপথ অধিদফতরের উদ্যোগে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। চার মাস বাকি থাকতেই নির্মাণ কাজ সমাপ্ত হলে ২০২২ সালে ৪ সেপ্টেম্বর নবনির্মিত সেতুর উদ্বোধনের তারিখ নির্ধারিত হয়। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নামকরণ করে যান চলাচলের জন্য এ দিন মধ্যরাত থেকে উন্মুক্ত করা হচ্ছে।

এরশাদ সিকদারের মেয়ের আত্মহত্যা: প্রেমিক প্লাবনকে আসামি করে চার্জশিট শিগগির
# আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ #প্লাবন প্রভাবশালী হওয়ায় পুলিশ আটক করেনি, অভিযোগ পরিবারের
বিশেষ প্রতিনিধি
খুলনার বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী ফাঁসি কার্যকর হওয়া এরশাদ শিকদারের মেয়ে জান্নাতুল নওরীন এশার (২২) মৃত্যুর ঘটনায় তার প্রেমিক প্লাবন ঘোষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হচ্ছে। এশার মৃত্যুর ঘটনায় তার মা সানজিদা আক্তার শোভার দায়ের করা মামলার শিগগির চার্জশিট দিবে গুলশান থানা পুলিশ।
পুলিশের ভাষ্য, আসামি প্লাবন ঘোষ আদালত থেকে জামিন নিয়েছেন। প্লাবন ঘোষের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এশার। সেই প্রেম থেকে বিয়ের প্রস্তাব দিলে প্লাবন ঘোষ তা প্রত্যাখান করে। এরপরই এশা প্লাবন ঘোষকে ভিডিও কলে রেখে বাসার বেড রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে গুলশান থানার ওসি আবুল হাসান বলেন, এশার বাসা থেকে উদ্ধার করা মোবাইল ফোন ডিজিটাল প্রযুক্তির সহায়তা নিয়ে তদন্ত করার পর নিশ্চিত হওয়া গেছে এই আত্মহত্যায় প্লাবন ঘোষের প্ররোচনা রয়েছে। এশার ময়নাতদন্তের রিপোর্ট পুলিশ হাতে পেয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে তার দুই হাতে ব্লেড দিয়ে কাটা জখমের চিহ্ন রয়েছে। তবে তার মৃত্যু ‘আত্মহত্যাজনিত কারণ’ বলে উল্লেখ করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ও ঘটনাস্থল থেকে জব্দ করা ক্রাইম সিন আলামতের সিআইডির পর্যবেক্ষণের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। এছাড়া ভিকটিম ও আসামির ডিএনএ (ডি-অক্সি রাইবো নিউক্লিক এসিড) নমুনা সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্টও এই মামলার একটি গুরুত্বপূর্ণ তথ্য। আমরা এসব রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট হাতে পেলেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলাটির চার্জশিট দাখিল করা হবে।

গত ৩ মার্চ রাতে গুলশান থানাধীন শাহাজাদপুরের সুবাস্তু নজরভ্যালী অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে প্রেমিক প্লাবন ঘোষকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন এশা। পরদিন ভোরে গুলশান থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ওই দিনই এশার মা এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা আক্তার শোভা গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। মামলায় এশার প্রেমিক প্লাবন ঘোষকে আসামি করা হয়। মামলার পর থেকেই প্লাবন ঘোষ পলাতক বলে দাবি করছে গুলশান থানা পুলিশ।

এশার মা সানজিদা আক্তার শোভা বলেন, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মালিকের ছেলে প্লাবন ঘোষ। প্রভাবশালী ব্যবসায়ীর সন্তান হওয়ায় পুলিশ ইচ্ছাকৃতভাবেই প্লাবনকে গ্রেফতার করছে না। পুলিশ চাইলেই আসামিকে গ্রেফতার করতে পারত। পুলিশের গড়িমসির কারণে সময় পেয়ে প্লাবন ঘোষ আদালত থেকে জামিন নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে।

এশার বান্ধবী সুমী বলেন, এশার সঙ্গে আমার ১৫ বছরের সম্পর্ক। ছোটবেলা থেকে একসঙ্গে লেখাপড়া করেছি। ঘটনার আট মাস আগে প্লাবনের সঙ্গে এশার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্লাবন হিন্দুধর্মের হওয়ায় দুই পরিবারের কেউই তাদের সম্পর্ক মেনে নিতে পারেনি। এজন্য বিয়েও করতে পারেনি। এসব নিয়ে প্লাবনের সঙ্গে এশার প্রায়ই ঝগড়া হতো।

তিনি আরও বলেন, এশার যেদিন মৃত্যু হয়, সেদিনও প্লাবনের সঙ্গে সন্ধ্যায় তার ঝগড়া হয়। ওই ঝগড়ার জের ধরে এশা তার দুই হাত ব্লেড দিয়ে রক্তাক্ত করে ভিডিও কল দেয়। তাতেও প্লাবন বিয়েতে রাজি না হয়ে উল্টো বিবাদে জড়ায়। একপর্যায়ে প্লাবন ঘোষকে ভিডিও কলে রেখেই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে এশা।

এশার মামাতো ভাই এসএম সাদিকুল আলম রুশো বলেন, এশা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। শাহজাদপুরে সুবাস্তু টাওয়ারে মায়ের সঙ্গে থাকত। পড়াশোনা অবস্থায় আট মাস আগে প্লাবনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সে। এরপর থেকেই পরিবারের সঙ্গে অস্বাভাবিক আচরণ করত এশা। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ছেলে ভিন্ন ধর্মের হওয়ায় দুই পরিবারের মধ্যে সমস্যা চলছিল। এসব নিয়ে প্লাবনের সঙ্গে এশার প্রায়ই ঝগড়া হতো।

প্রসঙ্গত, খুলনার এরশাদ শিকদার ১৯৯৯ সালে গ্রেফতার হন। এরশাদ সিকদার গ্রেফতার হওয়ার ৪-৫ মাস পর তার দ্বিতীয় স্ত্রী সানজিদা আক্তার শোভার গর্ভে এশা জন্মগ্রহণ করেন। ২০০৪ সালের ১০ মে মধ্যরাতে খুলনা জেলা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে এরশাদ সিকদারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী সানজিদা আক্তার শোভা। শোভা খুলনার মেয়ে। তিনি ছিলেন একজন আইনজীবীর স্ত্রী। পরকীয়ায় জড়িয়ে এরশাদ শিকদারকে বিয়ে করেন। এরশাদ শিকদারের ফাঁসির পর শোভাকে এরশাদ শিকদারের বাড়ি স্বর্ণকমল থেকে বের করে দেন প্রথম স্ত্রী ও অন্যরা। এরপর তিনি খুলনায় কিছু দিন পার্লার ব্যবসা করেন। তারপর চলে যান ঢাকায়। অন্যদিকে এরশাদ শিকদারের প্রথম স্ত্রী খোদেজা বেগমের তিন সন্তান রয়েছে। তারাই বর্তমানে এরশাদ শিকদারের রেখে যাওয়া সম্পত্তি ভোগদখল করছেন।