Home আঞ্চলিক গড়াই নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ শিশুটিকে ২৪ ঘন্টায়ও উদ্ধার করা যায়নি!

গড়াই নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ শিশুটিকে ২৪ ঘন্টায়ও উদ্ধার করা যায়নি!

16

 

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া ।।

কুষ্টিয়ার গড়াই নদীর ঘোড়াঘাট এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতা চলাকালীন অতিরিক্ত যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার ২৪ ঘন্টা অতিবাহিত হলেও নিখোঁজ শিশু ফাতেমা (১০)-কে উদ্ধার করা যায়নি ।

নিখোঁজ শিশু ফাতেমা কুষ্টিয়ার জুগিয়া এলাকার রমজান শেখের মেয়ে।

আজ শনিবার সকাল থেকে খুলনার ডুবুরি দল নিখোঁজ শিশু উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউপি চেয়ারম্যান আলী হোসেন তিন দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার বিকেলের দিকে নৌকা বাইচ প্রতিযোগিতা উদ্বোধনের পর প্রতিযোগিতা শুরু হলে ঘোড়াঘাট থেকে খেয়া পারাপারের সময় অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা তলিয়ে যায়। এসময় তিনজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় ও এক শিশু নিখোঁজ হয়।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, নৌকা ডুবিতে একটি শিশু নিখোঁজ হয়েছে। খুলনা থেকে ডুবুরি দল এসে শিশুটি উদ্ধারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে।