শহিদুল ইসলাম দইচ যশোর,।।
যশোরে জেলা গোয়েন্দা( ডিবি) ও শার্শা থানা যৌথ অভিযান করে ত্রিশটি সোনার বার (প্রায়) দশ কেজি উদ্ধার করেছে। এসময় এসময় রবি(৩২)ও আবুল কাশেম (৩১) নামে সোনা চোরা চালানি চক্রের দুই সদস্যকে আটক করেছে।আটক রবিন কুমিল্লা জেলার মোহনা থানার সাতারদিয়া গ্রামের আবুল সরদারের ছেলে ও আবুল কাসেম একই এলাকার পাচগাছিয়া গ্রামের কবির হোসেনের ছেলে।যশোর জেলার সহকারি পুলিশ সুপার( নাভারন সার্কেলের) জুয়েল ইমরান এক প্রস ব্রিফিংয়ে কথা বলেন। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জেলা ডিবির ওসি রুপন কুমার ও শার্শা থানার ওসি মামুন।
এসময় জুয়েল ইমরান বলেন, ডিবি ও শার্শা থানা পুলিশ যৌথ চেকপোষ্ট বসায় সাতক্ষিরা মহাসড়কের জামতলায়। সাদা রংঙ্গের একটি প্রাইভেট কার তল্লাসি কালে ছোট বড় ত্রিশটি সোনার বার উদ্ধার ও দুইজনকে আটক করে। ( ওজন নয় কেজি ৭৫৮ গ্রাম, ও মুল্য সাত কোটি ৫৭ লাখ ১২ হাজার ৬৩০ টাকা ) এময় ১০-১৫টি মটরসাকেলে এসে বিশ থেকে ২৫ টি ককটেল বোমা পুলিশকে লক্ষ করে ছোড়ে সোনা চোরাচালানিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এসময় পুলিশ আত্মরক্ষার জন্য রাবার বুলেট ছোড়ে এবং দুইজন পুলিশ সদস্য ও আহত হয়।
পরে পুলিশ ফেরার পথে দেখতে পায় রাস্থার ওপর সড়ক দুর্ঘটনায় মটরসাইকেলের নিচে এক ব্যাক্তি পড়ে আছে। পুলিশ আহত ব্যাক্তিকে নিয়ে নিকটস্থ সাস্থ্যকম্পেস্কে নিয়ে যায়। ডাকার তাকে মৃত ঘোষনা করেন। পরে জানতে পারি আহত ওই ব্যাক্তি শার্শা উপজেলার রাজাপুর গ্রামের জাহান আলীর ছেলে ওলিয়ার ওরফে ওলি মাকড়া(৩৬)।
জুয়েল বলেন এঘটনায় শর্শা থানায় পৃথক বিশ্ফোরক ও সোনা চোরাচালানিতে দুটি নিয়মিত মামলা হয়েছে।











































