Home আঞ্চলিক যশোরে মদসহ তিন ভারতীয় নাগরিক আটক

যশোরে মদসহ তিন ভারতীয় নাগরিক আটক

10

যশোর অফিস।।

যশোরের শার্শা উপজেলার কামারবাড়ী মোড় থেকে ২০ বোতল মদসহ ভারতের তিন নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও এলাকার তপন দাশের ছেলে উত্তম দাশ (২৮), উত্তম দাশের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসীম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫৮)।

পুলিশ জানায়, যশোর-বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড়ে একটি ইজিবাইকে সন্দেহভাজন তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘তিন ভারতীয় নাগরিকের নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’