এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা) ।।
খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ও এম এস এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। গতকাল সকাল ১০ টায় পাটকেলঘাটা গোডাউন সড়কে ডিলার আব্দুর রব পলাশের প্রতিষ্ঠানে এ চাল বিতরণ করা হয়।
ৎএ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চন্দ্র বিশ্বাস,সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল হাই,পাটকেলঘাটা ভারপ্রাপ্ত খাদ্যকর্মকর্তা আবুল হাসান, ডিলার আব্দুর রব পলাশ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় মাথাপ্রতি ৫ কেজি চাল বিতরণ করা হয়। প্রতিদিন দুই টন করে চাল বিতরণ কার্যক্রম চলবে বলে ডিলার প্রতিবেদককে জানায়।











































