Home আঞ্চলিক খুলনা বিএনপির উদ্যোগে নিহত শাওনের গায়েবানা জানাজা শুক্রবার

খুলনা বিএনপির উদ্যোগে নিহত শাওনের গায়েবানা জানাজা শুক্রবার

16

।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে নারায়নগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের গায়েবানা জানাজা  শুক্রবার (০১ সেপ্টেম্বর) বাদ জুম্মা কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। উক্ত গায়েবানা জানায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।

এদিকে খুলনায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে শাসক দলের নগ্ন হামলা, নেতাকর্মীদের মারপিট, দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ সরেজমিনে দেখভাল করতে  ০২ সেপ্টেম্বর (শুক্রবার) খুলনায় আসার কথা ছিলো বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়’র। কিন্তু তার শারীরিক অসুস্থতার জন্য পুর্বনির্ধারিত কর্মসুচি স্থগিত করা হয়েছে।