Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

76
মহানগরীর ফেরিঘাট দেবেন বাবু সড়কের ড্রেনের পুনর্নিমাণের কাজ চলছে। কাজ করতে গিয়ে ইট ও ময়লা রাখা হয়েছে সড়কজুড়ে। ভোগান্তির শিকার হচ্ছেন এ পথে চলাচলকারী ও এলাকাবাসী-খুলনাঞ্চল

বঙ্গবন্ধুর খুনি ঘাতক ও ষড়যন্ত্রকারীরা আস্থাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
সদ্য স্বাধীন সার্বভৌম্য বাংলাদেশে সেদিন কিছু বহুরূপী দোসর ঢুকে পড়েছিল। পরে তারা রূপ পাল্টিয়ে বঙ্গবন্ধুর মন জয় করেছিল যার কারনে দেশে ১৫ আগস্টের মত কালদিন দেখতে হয়েছিল। তেমনি বর্তমান সময়েও ৭৫ এর দোসদের রক্তের উত্তোরাধিকারী কিছু কুলাঙ্গার দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র ও বিভিন্ন অচেষ্টা করে চলেছে। আগস্ট মাস আসলে ষড়যন্ত্রকারীদের চক্রান্ত মাথা চাড়া দিয়ে ওঠে। কিন্তু তারা হয়তো বুঝতে পারেনি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে বাংলাদেশ ছাত্রলীগ কখনো আপোষ করে না। তিনি আরও বলেন বঙ্গবন্ধু বাঙালি জাতিকে নিজের থেকেও বেশী ভালবাসতেন এবং বিশ^াস করতেন। কিন্তু তার এই অকৃত্তিম ভালবাসা ও বিশ^াসের সুযোগ নিয়ে ঘাতকরা তাকে হত্যা করতে পারলেও তার আদর্শ ও চেতনাকে তারা হত্যা করতে বা মুছে ফেলতে পারেনি। পক্ষান্তরে বঙ্গবন্ধুর খুনি ঘাতক ও ষড়যন্ত্রকারীরা আস্থাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে, তারা জাতির কাছে সারা জীবন ঘৃণার পাত্র হয়ে থাকবে।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকাল ৫ ঘটিকায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ছাত্রলীগ আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। শোক সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন বাচ্চু, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, এ্যাড. সাইফুল ইসলাম, অধ্যাপক রুনু ইকবাল বিথার, অসিত বরন বিশ^াস, সফিকুর রহমান পলাশ, শেখ মো: ফারুখ হাসান হিটলু, এম এ নাসিম, ফায়েজুল ইসলাম টিটো। খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় অন্যানের মধ্যে আর উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ নেত্রী এ্যাড রাবেয়া ওয়ালী কবরী, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পারভেজ হাওলাদার, মো: ইমরান হোসেন, সাব্বির আহমেদ শুভ, আইরিন সুলতানা নিপা। আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা সোহেল বিশ^াস, তাজমুল হক তাজু, নাইমুর রহমান নাইম, আসাদুজ্জামান বাবু, এস এম মাসুদ হোসেন সোহান, রনবীর বাড়ই সজল, মাহামুদুল হাসান শাওন, জব্বার আলী হীরা, ঝলক বিশ^াস, মিনহাজ সুজন, জহির আব্বাস, হেলাল হোসেন, ইয়াসিন আলী, পাপ্পু সরকার, দিদারুল আলম, সৌরভ আশঁ, মো: সুমন শেখ, সোহেল শেখ, সাব্বির হোসেন, মেহেদী হাসান সুজন, মাহামুদুল ইসলাম সুজন, খান মোসাদ্দেক হোসেন ইমন, রিপন মোড়ল, শেখ শান্ত ইসলাম, কামরুজ্জামান ইমরান, সোহান হোসেন শাওন, রেজোয়ান মোড়ল, তায়েজুল ইসলাম তাজ, নাইম সরদার, মাহামুদুর রহমান রাজেশ, আব্দুল কাদের সৈকত, এম এ হোসেন সবুজ, আলামিন হাওলাদার, আহানাফ অর্পন, জোয়েব সিদ্দিকী, সাইফুল ইসলাম, সাজু দাশ, মশিউর রহমান বাদশা, আমিনুল ইসলাম শাওন, জুয়েল শেখ, শংকর কুন্ডু, ইমরান হোসেন বাবু, শাহ আরাফাত রাহিব, সৈকত দাশ, চয়ন হোসেন, শেখ ইসতিয়াক আহমেদ জয়, গালিব হোসেন, প্রিতম সাহা, শেখ সাইফ সাজিদ, শাকিল খান, অভিজিৎ সরকার রাহুল, ওমর কামাল, সোহান সাদী, শফিকুল ইসলাম মুন্না, মুক্তাজুল ইসলাম সোহান, রেজোয়ান খান রিজু, তুহিন মোড়ল, মহাদেব গাইন, রাকিব মোড়ল, জনি বসু, মামুনুর রহমান মামুন, নিশাত ফেরদৌস অনি, রুম্মান আহমেদ, আতিকুর রহমান সোহাগ, চয়ন পোদ্দার, সাইফুল ইসলাম, শোভন হাওলাদার, হাদিউাজ্জামান তুরাণ, সাইফুল ইসলাম মিরাজ, আমির হামজা অনিক, মাহামুদল হাসান, আবিদ আল হাসান, হাসান শেখ, রায়হান শিকদার, রাকিব আহমেদ রাব্বি, ইমতিয়াজ মুন্না, তানভীর ইসলাম সাব্বির, রফিকুল ইসলাম রফিক। শোক সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারব বিতরণ করা হয়।

সরকার বিরোধী সকল অপচেষ্টা রাজপথে প্রতিহত করা হবে: বাবু
খবর বিজ্ঞপ্তি
খুলনা ৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার শিক্ষা, কৃষি ও বিদ্যুৎ খাত সহ প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে। দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। বিনামূল্যে টিকা প্রদান করার মাধ্যমে সরকার মহামারী করোনা থেকে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করেছে। সারাদেশের ন্যায় নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রাতেও স্কুল-কলেজ-মাদ্রাসা, মসজিদ-মন্দির, রাস্তা-ঘাট সহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। পর্যটন কেন্দ্র স্থাপন ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে হাজার কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এমপি বাবু বলেন, আগামী নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে জামায়াত বিএনপি ২০১৪ সালের মত জ্বালাও পোঁড়াও শুরু করেছে। এরা রাজনীতির নামে অপরাজনীতি করছে। বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপি জামায়াতের উদ্দেশ্যে এমপি বাবু বলেন, যদি ১৫ ও ২১ আগস্টের মত কোন ঘটনার অপচেষ্টা করা হয় তাহলে আওয়ামী লীগ দেশের জনগণকে সাথে নিয়ে রাজপথে সকল অপচেষ্টা প্রতিহত করবে। তিনি বুধবার (৩১ আগস্ট) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী, সিরিজ বোমা হামলা ও গ্রেনেড হামলাকারী সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গীদের বিচারের দাবীতে পাইকগাছা ছাত্রলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ্বাস, জিএম আব্দুস সালাম কেরু, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, জিয়াউর রহমান জুয়েল, আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, খুকুমনি, ফাতেমা তুজ জোহরা রুপা, নির্মল চন্দ্র অধিকারী, মঙ্গল মন্ডল, নির্মল কান্তি বৈদ্য, এসএম রেজাউল হক, আরশাদ আলী বিশ্বাস, পঞ্চানন সানা, এসএম শাহবুদ্দীন শাহীন, কৃষ্ণপদ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা তৃপ্তি রঞ্জন সেন, কাজী জাহাঙ্গীর হোসেন, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, শেখ রাজু আহমেদ, পরেশ মন্ডল, ফরহাদুজ্জামান তুষার, কেডি বাবু, সায়েদ আলী মোড়ল কালাই, ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক, তানজীম মোস্তাফিজ বাচ্চু, রমজান সরদার, আজমল হোসেন বাবু, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, অহিদুজ্জামান, একে নাসিম, মওদুদ আহমেদ ও মাহবুবর রহমান নয়ন। বিক্ষোভ মিছিলে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে ৭/৮ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌ-রাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।#

তালায় সৎ মার হাতে ১২ বছরের কণ্যা হত্যা
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা তেঁতুলিয়া গ্রামে আঁখি খাতুন (১২) বছরের এক মেয়েকে সৎ মা কর্তৃক হত্যার অভিযোগ। সৎ শেফালী বেগম পুলিশের হাতে গ্রেফতার।
ঘটনার বিবরণে জানাগেছে তালা তেঁতুলিয়া গ্রামের মফিদুল শেখ প্রথম স্ত্রীকে পারিবারিক ঘটনায় তালাক দেওয়ায় প্রথম পক্ষের কণ্যা আঁখি খাতুন কে বাড়িতে নিয়ে আসে। পরে মফিদুল শেফালী নামের এক মহিলাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে ঘরে আনেন। সৎ মা আসার কিছুদিন পর সতিনের কাটা হয়ে দাড়ায় আঁখি। প্রায়ই সময় শেফালী আঁখি কে নির্যাতন চালাত বলে পিতা মফিদুল ও এলাকাবাসী জানিয়েছে। পিতা মফিদুল এর প্রতিবাদ করলে দ্বিতীয় স্ত্রী শেফালী স্বামী মফিদুলকে উল্টা ধমক দিয়ে আসত। এক পর্যায়ে সতিনের কণ্যাকে সরাতে মঙ্গলবার গভীর রাতে স্বামীর অগচরে আঁখি কে হত্যা করে সৎ মা। এ ঘটনায় আঁখির মা অন্তরা বেগম জানতে পেরে দ্রুত ঘটনাস্থল তেঁতুলিয়া গ্রামে উপস্থিত হয়ে তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে দাবী করে। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশের সুরোত হাল রিপোর্টে ডান হাতে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।

পাটকেলঘাটায় গাঁজা সহ আটক ১
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
পাটকেলঘাটা খলিষখালী পাকশিয়া গ্রাম থেকে গতকাল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০২ গ্রাম গাঁজা সহ ১ জনকে হাতে নাতে গ্রেফতার করে। আটককৃত ইউনুছ (৪৮) পাকশিয়া গ্রামের তছিমুদ্দীনের পুত্র।
পুলিশ সূত্রে জানাগেছে ইউনুছ গাঁজা নিয়ে ক্রেতার অপেক্ষায় দাড়িয়ে ছিল। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনুছকে গাঁজা সহ হাতে নাতে আটক করে। এঘটনায় পাটকেলঘাটা থানায় একটি মাদকের মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করে।

রূপসায় ৩০ টাকা কেজি দরে চাউল বিক্রি উপলক্ষে সভা
রূপসা প্রতিনিধিঃ
রূপসায় খাদ্য শস্যের বাজার মূল্যের উর্ধ্বোগতির প্রবনতা রোধ করে নিম্ন আয়ের জনগোষ্ঠিকে মূল্য সহায়তা দেয়া এবং বাজার দর স্থিতিশিল রাখার লক্ষে আজ পহেলা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত (পিএফডিএস) এর আওতায় ওএমএস কার্যক্রমের মাধ্যমে প্রতিজনকে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাউল প্রতি কর্মদিবসে বিতরণ করার লক্ষে গত ৩১ আগষ্ট বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা সুজিত কুমার মুখার্জি, সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, আলাইপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ আমিনুদ্দীন মোড়ল, নিরুপম বিশ্বাস, ওএমএস ডিলার আবুল কালাম আজাদ, সুভাষ চন্দ্র পাল, কমল কুমার দাশ প্রমূখ। সভায় ৪ হাজার কেজি চাউল ৮ শত জন ভোক্তাদের মাঝে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে বিতরণ করার সিদ্ধান্ত গৃহিত হয় এবং প্রতি সুফলভোগীকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে আনার অনুরোধ করা হয়। ওএমএস ও টিসিবি কার্যক্রম সমন্বয় সাধনের মাধ্যমে টিসিবি কার্ডধারিকে মাসে ২ বার ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে মোট ১০ কেজি চাউল প্রদান করা হবে।

উল্লেখ্য উপজেলার ২ টি ইউনিয়নে চাউল বিতরণ করাহবে টিএসবি ইউনিয়নের কাজদিয়া বাজারে এবং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চাউল বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।

কলারোয়ায় স্ত্রী অন্য জায়গায় বিয়ে করায় স্বামীর আত্মহত্যা
সোহাগ হোসেন,কলারোয়া
সাতক্ষীরার কলারোয়ার পল্লীতে বৌ তার স্বামীকে তালাক দিয়ে অন্য যুবকের সাথে বিয়ে করার যন্ত্রনা সহিতে না পেরে নির্যাতিতো স্বামী বিষ পানে আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে-বুধবার (৩১আগস্ট) বেলা সাড়ে ১২টার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে। নিহত আতাউরের মা জাহানারা খাতুন জানান-তার ছেলে উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুনকে বিয়ে করে। তাদের দুই টি কন্যা সন্তান আছে। এর মধ্যে গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনা খাতুনকে বিয়ে করে। এর পরে তার ছেলে ভারতে গিয়ে একটি কিডনি বিক্রয় করে ৩লাখ টাকা নিয়ে ছোট বৌ এর কাছে দেয়। বৌ সেই টাকা নিয়ে রেখে দেয়। ওই বৌ গোপনে তার ছেলেকে তালাক দিয়ে অন্য একটি ছেলেকে বিয়ে করে। পরে এই ঘটনা জানতে পেরে ক্ষোভে অভিমানে তার ছেলে বিষপান করেছে। এদিকে নিহতের শাশুড়ি মর্জিনা খাতুন বলে জামাই অন্য স্থান থেকে বিষ খেয়ে এসে তার বাড়ীর উঠানে এসে পড়ে। সাথে সাথে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার সে মারা যায়। লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম বলেন-তার ইউনিয়ের এক জামাই বিষপানে আত্নহত্যা করেছে বলে তিনি শুনেছেন। নিহত আতাউর রহমান সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

কলারোয়ায় ভাষা সৈনিক শেখ আমানুল্ল্যাহ’র ৯ম মৃত্যুবার্ষিকী পালন
কলারোয়া প্রতিনিধি
বিনম্র শ্রদ্ধা, পুস্পস্তবক অর্পণ, দোয়া ও স্মরণ সভার মধ্য দিয়ে কলারোয়ায় পালিত হলো বরেণ্য ভাষা সৈনিক আলহাজ্ব শেখ আমানুল্ল্যাহ’র ৯ম মৃত্যুবার্ষিকী। বুধবার (৩১আগস্ট) সকাল ১০ টায় কলারোয়া উপজেলা ঝাঁপাঘাট গ্রামের সমাধিস্থলে মরহুমের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন শিক্ষা-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক গুণমুগ্ধগণ। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন-প্রধান শিক্ষক বদরুর রহমান। এসময় অতিথিবৃন্দের সাথে সমাধিস্থলে উপস্থিত ছিলেন-প্রয়াত শেখ আমানুল্লাহর ২ কন্যা আফোরাজা খাতুন ও আফসানা খাতুন। এরপর দমদম মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বরেণ্য এই ভাষা সৈনিক স্মৃতিচারণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত স্মরণ সভায় স্মৃতিচারণ করেন ও উপস্থিত ছিলেন-লেখক ও কলামিস্ট প্রফেসর আবু নসর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়ারা খাতুন, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রব, অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক ইউনুচ আলী খান, অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুর রহিম, প্রধান শিক্ষক আব্দুল আলিম, এমআর ফাউন্ডশন একাডেমির প্রিন্সিপাল আবুল হোসেন, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন, সাংবাদিক শিক্ষক শামছুর রহমান লাল্টু, সাংবাদিক জুলফিকার আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী। উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ।

প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ইমামগণকে সমাজের নেতা হিসেবে উল্লেখ করে বলেছেন শিক্ষা, স্বাস্থ্য রক্ষাসহ জনকল্যাণমূলক কাজে ইমামদের ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেম-ওলামা ও ইমামগণের কল্যাণে কাজ করছে। এছাড়া ইসলামের খেদমতকার হিসেবে মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করা হচ্ছে। সিটি মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে ইসলামী আদর্শ উজ্জীবিতকরণ ও তাহজীব তমুদ্দুন রক্ষার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলামিক ফাউন্ডেশনের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। এ কর্মসূচির আওতায় সারাদেশে চার শতাধিক মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। যার অনেকগুলোর নির্মাণ কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে।

সিটি মেয়র সকাল ১০ টায় নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। সিটি মেয়র ইমামগণকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহবান জানান।

বিভাগীয় পরিচালক একেএম ফজলুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমী খুলনার স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষক ডা. আবুল কাশেম মোহাম্মদ মোস্তফা এবং দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ হযরত আলী। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ইমামগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এইচসিজি অনকোলজি হাসপাতাল (ইন্ডিয়া) ইনফো সেন্টার খুলনার শুভ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এইচসিজি অনকোলজি হাসপাতাল (ইন্ডিয়া) ইনফো সেন্টার খুলনা শাখার উদ্বোধন করা হয়। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেন্টারের উদ্বোধন করেন। এই স্মার্ট হেলথ কর্ণারের মাধ্যমে খুলনা প্রেস ক্লাবের সদস্যরা বছরে ২বার বিনামূল্যে হার্ট স্ক্রিনিং চেকআপ (ইসিজি,বিপি) হিমোগ্লোবিন এবং সুগার পরিমাপ করতে পারবেন। এছাড়াও বিশেষ চিকিৎসকের কাছ থেকে টেলিমেডিসিনের মাধ্যমে সারাবছর ধরে বিনামূল্যে পরামর্শ সেবা পাবেন। এই সেবা পাবার জন্য গ্রাহককে গুগল প্লে-ষ্টোর থেকে ঐঈএ ওহভড় ঈবহঃবৎ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে এবং পাসপোর্টসহ সকল মেডিকেল ডকুমেন্টস আপলোড করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আবু হাসান,মোঃ সাহেব আলী,এস এম জাহিদ হোসেন,মুন্সি মাহবুবুল আলম সোহাগ,মল্লিক শুধাংশু, এস এম কামাল হোসেন,শাহ আলম,শামীম উজ জামান,এইচ এম আলাউদ্দিনসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত সাংবাদিকদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এইচসিজি অনকোলজি হাসপাতাল (ইন্ডিয়া) ইনফো সেন্টার খুলনা শাখার সমন্বয়কারী মোঃ মুস্তাফিজুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৫০ জন সাংবাদিককে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ঝিনাইদহের স্কুল শিক্ষক হারুর অর রশিদ মুছার বাড়ি যেন পুষ্টির কারখানা
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
বাড়ির প্রধান ফটকেই কারুকাজে লেখা কৃষিপল্লী। বসত ঘরের জায়গাটুকু বাদে ৬ বিঘার সবটুকুতেই ফল ফলাদি,ঔষধী ও উন্নত মসলাযুক্ত মুল্যবান গাছ লতাপাতায় ভরা। যে কেউ বাড়ির চারপাশে দেখেই বলতে বাধ্য এটি কৃষি গবেষনাকেন্দ্র। না বললেও ভূল হবে।
ভিতরে ঢুকেই দেখা সবুজ রঙের ফল। ঠিক কাঁচা পেপের মত। এটি বিদেশী ফল পুষ্টিগুনে ভরা এ্যাভোকাডো। যা পাকলে মাখনের মত স্বাদ। আজ থেকে ৭ হাজার বছর আগে থেকে মেক্সিকোতে উৎপাদিত হয়ে আসছে এ ফল। মানদেহের জন্য উপকারী তাই এ ফলের চাষ বিশে^ দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্ত পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে চাষ করা হলেও এ্যাভোকাডোর বানিজ্যিকভাবে চাষ এদেশে একেবারেই নতুন। তবে ঝিনাইদহের হারুন অর রশিদ মুছা নামের এক স্কুল শিক্ষক বিদেশী এ ফলের বানিজ্যিকভাবে চাষ করে বেশ লাভবান হয়েছেন। যা দেখে এখন আশপাশের কৃষকেরাও ঝুঁকে পড়ছেন। হারুন অর রশিদ জেলার কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের আব্দুল মালেকের পুত্র ও স্থানীয় কাগমারি মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় বিষয়ের শিক্ষক।
গত শনিবার ভোরে সরেজমিনে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামে গেলে দেখা যায়, স্কুল শিক্ষক হারুন অর রশিদ মুছা মিয়ার বাড়ির মুল ফটকে ব্যয়বহুল কারুকাজে লেখা রয়েছে কৃষিপল্লী। নিচেই তার বিস্তারিত ঠিকানা। ভিতরে ঢুকেই চোখে পড়ে বিভিন্ন ধরনের চেনা অচেনা ফলমুল আর বিভিন্ন ধরনের মূল্যবান ঔষধী গাছ লতাপাতা। বসতভিটের সাথে প্রায় ৭ বিঘা জমির সবটুকুতেই এসব গাছপালা। তবে এগুলোর মধ্যে বেশি চোখে পড়ে পেপের আকার ও রঙের মেক্সিকান এ্যাভোকাডো। যেগুলো গাছে গাছে ধরে ঝুলে আছে। ফলের ভারিতে কোন কোন ডাল মাটিতে নুয়ে পড়ছে।
এ সময় কথা হয় কৃষক হারুন অর রশিদ মুছার সঙ্গে। তিনি জানান, তার বাবা ছিলেন গ্রামের মধ্যের একজন বড় কৃষক। ফলে চাকুরীর পাশাপাশি তিনি বাবার কৃষি পেশাকে গুরুত্ব দিয়ে আকড়ে ধরেছেন। ছোটবেলার ভাবনাও তার এমনটিই ছিল। তাই বাড়ির জমিতে তিনি লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছ লাগাতেন। ফল ধরলে খুব আনন্দ পেতেন।
ব্যক্তিগত জীবন নিয়ে বলেন, তারা ২ ভাই ও ৩ বোন। বোনেদের সকলের বিয়ে হয়ে গেছে। আর ছোট ভাই ইসমাইল হোসেন মাষ্টার্স শেষ করে এখন কৃষি কাজের সঙ্গে আছে। তিনি বলেন, গ্রামের স্কুলেই তার চাকুরী। ফলে ছুটির পরে তিনি অন্য কাজে বেশ সময় দিতে পারেন। তিনি বলেন, পৈত্রিকসূত্রে ২০ বিঘা জমি পেয়েছেন। এগুলোতে ফলফলাদির চাষ করে লাভের টাকায় কমপক্ষে আরও ১৫ বিঘা জমি কিনেছেন।
পরিশ্রমী মুছা আরও জানান, ২০০৫ সালে তিনি ঝিনাইদহ জেলায় প্রথম বাউকুল চাষের মাধ্যমে অনেক লাভ করেছিলেন। ওই বছর তিনি মোট ৬ বিঘা জমিতে বাউকুলের চাষ করে প্রায় ২০ লক্ষাধিক টাকা আয় করেন। এরপর থেকে তাকে আর পেছনে ফিরতে হয়নি। প্রতি বছরই ফল ফলাদির চাষ করে আসছেন। তবে ২০১৯ সালে বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এনামুল হকের সহযোগীতায় বিদেশী ব্যয়বহুল এ্যাভোকাডোর চারা জোগাড় ও রোপন করেন। এরপর পরিচর্যার মাধ্যমে গত ২ বছর যাবত এ্যভোকাডো ধরা শুরু হয়েছে। এ বছর প্রতিকেজি ৬ শত টাকা করে বিক্রি করছেন। বড় বড় শহরগুলোতে যার দাম আরও অনেক বেশি। তিনি বলেন, এখনও এদেশের জনগন এ্যাভোকাডোর গুণাগুন সম্পর্কে জানে না। তাই চাষও সেভাবে শুরু হয়নি। তবে সচেতন শ্রেণীর মানুষ এখন এফল চাষে ঝুঁকে পড়ছেন। অনলাইনে অর্ডার দিয়ে প্রবাসী বাংলাদেশী ও বিদেশে মিশন থেকে ফিরে আসা সেনাসদস্যরা ছাড়াও ঢাকা,ময়মনসিং,বরিশাল, রংপুরসহ বিভিন্ন জেলার ফল ব্যবসায়ীরা খানিকটা চড়া দামে কিনে নিেেচ্ছন। বসতবাড়ির বাড়ির সাথেই অবস্থিত প্রায় ৬ বিঘা জমিতে এ্যাভোকাডো ছাড়াও বিদেশী সাদা ড্রাগন,পারসিমন,লংগান,সাদাজাম,গোলাপ জাম, মালবেরি,ব্লাকবেরি, এছাড়াও সুইটলেমন,ইসরাইলী বাতাবী,চায়না বাতাবি,করোসাল, মিশরীয় কমলা, দার্জিলিং লেবু, ব্লাক গেন্ডারীসহ কমপক্ষে ২৫ প্রকারের বিদেশী পুষ্টিকর ফল ও ঔষধী গাছের চাষ করেছেন। তারমধ্যে উচ্চ ফলনশীল জাতের কয়েক ধরনের ড্রাগনই রয়েছে। এছাড়াও মাঠে এবছর রয়েছে ২ বিঘা ব্লাক গেন্ডারী, ৮ বিঘা উন্নত ড্রাগন। আবার উন্নত জাতের ড্রাগন ও এ্যাভোকাডোর চারা বিক্রি করছেন। মুছা বলেন, নিজে সব সময় থাকতে পারেন না। তাই তার কয়েক বিঘা ফল ও কৃষিপল্লী পরিচর্যা করতে নিয়মিত ৮ জন কৃষি শ্রমিক রেখেছেন। আবার কাজ বাড়লে শ্রমিকও বেড়ে যায়। তিনি বলেন, এ বছর বিভিন্ন ধরনের ফল থেকে কমপক্ষে ৩০ লাখ টাকা লাভ আসবে বলে আশা করছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা কৃষিকর্মকর্তা মহসীন আলী জানান, হারুর অর রশিদ মুছা একজন স্কুল শিক্ষক। চাকুরীর পাশাপাশি তিনি বিভিন্ন ফল ফলাদির চাষ করে আসছেন। তার সংগ্রহে অনেকে বিদেশী পুষ্টিকর ফলের চাষ করেছেন। তারমধ্যে মেক্স্রিকান জাতের এ্যাভোকাডো অন্যতম। তিনি বলেন, এ্যাভোকাডো ফল পুষ্টিগুনে ভরা। এ ফলে বিভিন্ন রোগ প্রতিরোধ করে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগীদের পথ্য হিসেবে কার্যকর। এ ফলে অধিক পরিমানে মানবদেহের উপকারী ফ্যাট রয়েছে। যা শরীর গঠনের জন্য উপকারী।
এ কৃষিবিদ আরও জানান, আমদানী নির্ভর ফল হওয়ায় এ ফলের দাম সব সময় বেশি থাকে। সব সময় প্রতিকেজি এ্যাভোকাডো কমপক্ষে ১ হাজার টাকার উপরে বিক্রি হয়ে থাকে। এ্যাভোকাডো চাষের জন্য এ দেশের মাটি ও আবহাওয়া বিশেষ উপযোগী হওয়ায় দেশে এ ফল চাষের ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এনামুল হক জানান, অনেক আগে কেরানীগঞ্জের একটি বাসার গাছের কলমের চারা তার কাছ থেকে ঝিনাইদহের কৃষক হারুর অর রশিদ নিয়ে গিয়েছিলেন। এরপর আর খবর জানেন না। তিনি এ্যাভোকাডো সম্পর্কে বলেন, বিশে^র সব ফলেরই কমবেশি পুষ্টিগুন রয়েছে। তবে সৌদির খেঁজুর, মেক্স্রিকান এ্যাভোকাডো, বাংলাদেশের কাঠালে পুষ্টিগুনে ভরপুর। তবে এ্যাভোকাডো একটি ঔষধী ফল এতে কোন সন্দেহ নেই। এটা পাকলে মাখনের মত তাই নাম বাটারফ্রুট বলে এই কৃষিবিদ যোগ করেন।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৪ ও ২৭নং ওয়ার্ড আহবায়ক কমিটি অনুমোদন
খবর বিজ্ঞপ্তি
খুলনার সদর থানা স্বেচ্ছাসেবক দলের ২৪ ও ২৭নং ওয়ার্ডের আহবায়ক কমিটি নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল ও সাধারন সম্পাদক ফারুক হিলটন অনুমোদন করেছেন। আগামী ৯০ দিনের ভিতরে অনুমদিত সকল ওয়ার্ড সমূহের পূর্ণাঙ্গ কমিটি প্রদান করার জন্য ওয়ার্ডের নবগঠিত আহবায়ক কমিটিকে নির্দেশ প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক করা হয়েছে মোঃ মাহামুদ হাসান পলাশ। এছাড়া যুগ্ম আহবায়ক মোঃ আল ইমরান বাবু ও সদস্য সচিব করা হয়েছে মোঃ স্বপন শেখ। ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির আহবায়ক মোঃ শহিদুল ইসলাম ডালিম, যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল শেখ ও সদস্য সচিব মোঃ ফারুক মোল্লা।

ডুমুরিয়ায় প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় ছাত্রীদের বেদম মারপিট
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় গজেন্দ্রপুর জিকেএসকে মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্রীরা প্রাইভেট পড়তে রাজি না হওয়ায় বেদম মারধর করেছে লিটন বিশ্বাস নামের এক শিক্ষক। এ ঘটনায় ঐ ছাত্রীদের দু’ অভিভাবক সঠিক বিচারের দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার সাহস ইউনিয়নে জিকেএসকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লিটন বিশ্বাস গত ২৯ আগষ্ট ৮ম শ্রেণীর ক শাখায় ক্লাস নেয়ার সময় বলেন,বার বার প্রাইভেট পড়ার কথা বললেও সাড়া মিলছে না কেন? এমন প্রশ্নে ছাত্রীদের দেয়া উত্তরে তিনি খুশি হতে না পেরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পড়েন। এরপর কুঞ্চির লাঠি দিয়ে উপ¯ি’ত ১৮/২০ জন ছাত্রীকে বেধড়ক মারধর করেন। ঘটনা প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ বলেন এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সহকারী শিক্ষা অফিসার কে দায়িত্ব দেয়া হয়েছে।

খুলনার দাকোপের জাতির জনকের ৪৭ তম শাহাদাৎ বাষির্কী পালিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বাষির্কী পালন উপলক্ষে ৪ নং কৈলাশগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দুস্তদের মাঝে খাবার বিতরন করা হয়েছে। জাতীয় শোক দিবসের মাস ব্যাপি কর্মসুচীর অংশ হিসেবে বুধবার (৩১ আগস্ট ) বিকাল ৪ টায় কৈলাশগঞ্জ মাতৃমন্দির স্কুল মাঠে ইউপি আওয়ামী লীগের সভাপতি সরোজিত রায় কুঞ্জর সভাপতিত্বে এবং ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল কান্তি মল্লিকের পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি নান্টু রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান সরোজিত রায়, সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাজুয়া ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, আওয়ামীলীগ নেতা দেবব্রত বিশ্বাস, জেলা নেতা জয়ন্তী রাণী সরদার, তুষার কান্তি রায়, দাকোপ প্রেসক্লাব সভাপতি মহিদুল ভূঁইয়া সিপন, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান বুলবুল, সেচ্ছাসেবক লীগ নেতা জি এম রেজা। বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা অধ্যাপক নারায়ণ মন্ডল, প্রধান শিক্ষক মানিক চন্দ্র গাইন, এ্যাডঃ অসীম কুমার বৈদ্য, আজগর হোসেন সাব্বির, নিলিমা চক্রবর্তী, তাপস জোদ্দার, বিভূতি ভূষন রায়, শক্তিধর রায়, মাখন চক্রবর্তী, সঞ্জিত মন্ডল, ধ্রুব শংকর রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৌম্য, সাধারণ সম্পাদক লিটন সরদার, রাজু বাছাড়, পল্লোল রায়, সাংবাদিক স্বপন কুমার রায়, তুষার দাস, মোঃ শামীম হোসেন, দীপক রায়। আলোচনা করেন প্যানেল চেয়ারম্যান তপন রায়, ইউপি সদস্য প্রদীপ সরদার, ইউপি মহিলা সদস্য মিনা রায় আওয়ামীলীগ নেতা সজল কান্তি গাইন, জয়শ্রী রায়, ছাত্রলীগ নেতা জুয়েল রপ্তান প্রমুখ।

দেশের জনগন সাথে আছে তাই শেখ হাসিনা কোন আন্দোলনই ভয় পায়না: এম,পি চঞ্চল
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, জ¦ালাও পড়াও আর সাধারন মানুষ হত্যা হরে আন্দোলন করা যায় না। দেশের মানুষ এখন আর বিএনপি’র আন্দোলনের ভয় পায় না। মিথ্যা গুজব রটিয়ে আন্দোলন করলে দেশের মানুষ তার দাঁদ ভাঙ্গা জবাব দেবে। দেশের মানুষ শেখ হাসিনার সাথে আছে তাই আমাদের নেত্রী শেখ হাসিনা আন্দোলনের ভয় পায় না। আন্দোলন কাকে বলে আওয়ামীলীগ তা যানে। আওয়ামীলীগের নেতা কর্মীরা রাজপথে আছে দেশে আবারও জ¦ালাও পড়াও করলে তার জবাব দেওয়া হবে।
গতকাল বুধবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়ন পরিষদ চত্তরে শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,স্বরুপপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য আনিচুজ্জামান টিপু, জেলা কৃষকলীগের যুগ্ন সম্পাদক আলহাজ¦ শরীফুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দীন, জেলা পরিষদের সাবেক সদস্য শেখ হাসেম আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান দিপু, পৌর ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম প্রমুখ।
পরে এলাকার গরীব-অসহাই মানুষের মাঝে খাবার বিতরণ করেন এম,পি চঞ্চল।

দেশীয় অস্ত্র নিয়ে আ.লীগের মহড়া, বিএনপির ১৫ নেতাকর্মী আহত
স্টাফ রিপোটার.বাগেরহাট
জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় ছাত্রদল সভাপতিসহ দুইজন খুন ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করার কথা ছিল বিএনপির। সমাবেশ বানচাল করতে দুই-তিন দিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুমকি-ধমকি ও মারধর করছে বলে জানান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব ঠান্ডা। বাগেরহাটের চিতলমারীতে আওয়ামী লীগের হামলায় বিএনপির অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রামদা, হকস্টিক ও লাঠি নিয়ে বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে।
সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব ঠান্ডা বলেন, সকাল থেকে হকস্টিক, রামদাসহ লাঠিসোটা নিয়ে উপজেলা সদরে মহড়া দিচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের লোকজন। সকালে সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম বাবুকে মারধর ও তার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। এছাড়া তাদের দলের হামলায় কৃষকদল নেতা শেখ মোহাম্মাদ আালী, যুবদল নেতা কামাল বিশ্বাস, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনিসহ ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।
তবে অভিযোগ অস্বীকার করে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর ওপরে আওয়ামী লীগের লোকজন হামলা করেনি। বিএনপির সব অভিযোগ মিথ্যা।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, শুনেছি যুবলীগের মিছিলের মধ্যে প্রবেশ করে মোটরসাইকেল ফেলে চলে গেছে এক ব্যক্তি। এছাড়া তেমন কোনো হামলার ঘটনা শুনিনি।

রামপালে উজলকুড় ইউনিয়ন পরিষদের জাতীয় শোক দিবসে আলোচনা দোয়া
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার উজলকুড় ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে ফয়লাহাট চৌরাস্তার মোড়ে বিকাল ৪ টায় আলোচনা সভা ও দোয়া করা হয়েছে। এ সময় শত শত নেতাকর্মী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হামিম নূরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোল্লা আ. রউফ, সহসভাপতি ড. এ, কে আজাদ ফিরোজ টিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সরদার ফকরুল আলম, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুর হক নজু, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেন, দপ্তর সম্পাদক অম্বরিশ রায়, জেলা সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, রামপাল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পেড়িখালী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, বাগেরহাট মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শরীফা খানম, খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, আবুল কালাম সামসুদ্দীন, ভোজপতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, হুড়কা ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, বাঁশতলী ইউপি চেয়ারম্যান ও জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান সোহেল, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, রাজনগর ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন, যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, সেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, ছাত্র লীগের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সাদি, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া করা হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও এর অংগসহযোগী সংগঠনের প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভায় মনা
সরকার প্রধানের বক্তব্যেই প্রমান করে ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে পড়েছে
খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার প্রধানের অনৈতিক, অবৈধ ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যই প্রমান করে সরকার ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা হয়ে পড়েছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, আজকে জাতি অত্যান্ত সঙ্কটময় একটি সময় অতিক্রম করছে। গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন। আমাদের সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে আবারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তার মুক্তির সংগ্রাম করছি, দীর্ঘদিন ধরে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার কথা বলছি। এ সরকার নির্বাচিত নয়, তাই তাদের জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ নেই। তারা মনে করে, তাদের জন্য সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বেগম খালেদা জিয়া। এ কারণেই তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না।
বুধবার (৩১ আগস্ট) বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে মহানগর ও জেলা বিএনপির যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, খুলনায় বিএনপির গনতান্ত্রিক শান্তিপুর্ন কর্মসুচিতে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর লাগাতার হামলা নির্যাতন চালাচ্ছে। পুলিশের উপস্থিতিতে যুবলীগ-ছাত্রলীগ ক্যাডাররা সশস্ত্র হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে অসংখ্য নেতাকর্মীকে। শাসক দলীয় ক্যাডাররা বিএনপি অফিস ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, হুমকি প্রদান ও মহড়া প্রদর্শন করছে। নগরীর দৌলতপুর, খালিশপুর ও জেলার দিঘলিয়া উপজেলায় হামলা নির্যাতনের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করেছে দেশবাসী। অবৈধ সরকারকে আর ক্ষমতায় রাখা যাবে না। জনগনকে সাথে নিয়ে টেনে হিচড়ে গদি থেকে নামানো হবে। তিনি আরো বলেন, আজ ০১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষির্কীতে খুলনার রাজপথ দখলে রেখে হামলা, মামলা, নির্যাতনের ঘটনার জোরালো প্রতিবাদ জানাবে বিএনপি। স্মরণকালের বৃহত্তম গণজমায়েত সৃষ্টি করে রাজপথে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে নগরীতে। বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ১৫ হাজার নেতাকর্মীর জমায়েতের লক্ষ্যে প্রস্ততি গ্রহণ করা হয়েছে।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, মাহবুব হাাসন পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এস এ রহমান বাবুল, মো. রাকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবির, আশরাফুল আলম খান নান্নু, শামসুল আলম পিন্টু, এনামুল হক সজল, আ. রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভিরুল আজম, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, আরিফ ইমতিয়াম খান তুহিন, কেএম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, জহর মীর, শেখ ইমাম হোসেন, আহসান উল্লাহ বুলবুল, এড. মোহাম্মাদ আলী বাবু, শরিফুল আনাম, আবু সাঈদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহম্মেদ, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, নাজমুল হুদা চৌধুরী সাগর, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুর রহমান শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, খায়রুল ইষলাম খান জনি, শেখ আজগর আলী, মনিরুজ্জামান লেলিন, মর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকিব পিন্টু, আরিফ রহমান, খন্দার ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, মল্লিক আব্দুস সালাম, নুরুল আমিন, শামসুল বারি পান্না, এনামুল হক, আসলাম পারভেজ, এড. কানিজ ফাতেমা আমিন, ইঞ্জ. নুরুল ইসলাম বাচ্চু, আখতারুজ্জামান সজীব তালুকদার, ইবাদুল হক রুবায়েত, আতাউর রহমান রুনু, খান ইসমাইল হোসেন, ইশতিয়াক হোসেন ইশতি, আব্দুল মান্নান মিস্ত্রি, তাজিম বিশ্বাস, গোলাম মোস্তফা তুহিন, আনোয়ার হোসেন আনো, আদনান ইসলাম দিপ, জাকির ইকবাল বাপ্পি, মুনতাসির আল মামুন, কাওসারী জাহান মঞ্জু, আরিফা চুমকি, সাজ্জাদ হোসেন জিতু প্রমূখ।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
রাজপথ দখলে রেখে হামলা, মামলা, নির্যাতনের প্রতিবাদ জানাবে খুলনা বিএনপি
।। খবর বিজ্ঞপ্তি।।
আজ ০১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষির্কী। সুর্যোদয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বিকেল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে নগরীতে র‌্যালী অনুষ্ঠিত হবে। খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এসকল কর্মসূচি পালন করবে।
দিবসটিতে খুলনার রাজপথ দখলে রেখে হামলা, মামলা, নির্যাতনের ঘটনার জোরালো প্রতিবাদ জানাবে বিএনপি। স্মরণকালের বৃহত্তম গণজমায়েত সৃষ্টি করে রাজপথে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে নগরীতে। বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ১৫ হাজার নেতাকর্মীর জমায়েতের লক্ষ্যে প্রস্ততি গ্রহণ করা হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এবার বেলুন ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবে না। তার পরিবর্তে সারা দেশে শাসক দলীয় ক্যাডারদের হামলা ও পেটোয়া পুলিশের গুলিতে নিহত ও আহতদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মিছিল হবে রাজপথে। সেখানে স্থান পাবে আহত রক্তাক্ত নেতাকর্মীদের ছবি। ভাংচুর ও অগ্নিসংযোগকৃত দলীয় কার্যালয়ের চিত্র। মিছিলের শ্লোগানে স্থান পাবে ফ্যাসিবাদী শাসনের পতনের দাবি। হামলাকারী অপশক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।

বাবু গয়েশ্বর চন্দ্র রায় খুলনায় আসছেন শুক্রবার
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে শাসক দলের নগ্ন হামলা, নেতাকর্মীদের মারপিট, দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ সরেজমিনে দেখভাল করতে আাগামীকাল ০২ সেপ্টেম্বর (শুক্রবার) খুলনায় আসবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি ওইদিন দুপুর থেকে নগরীর ১৭নং ওয়ার্ড ও খালিশপুরের বিভিন্ন ওয়ার্ড সরেজমিন পরিদর্শন করবেন এবং বিকাল ৫ টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে প্রেসব্রিফিং করবেন।

বাগেরহাটের রাখালগাছি ইউপি’র উপ-নির্বাচনে কে হচ্ছেন চেয়ারম্যান প্রাথী
পি কে অলোক,ফকিরহাট।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের আসন্ন উপ-নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চলছে চায়ের টেবিলে নানামুখী আলোচনা ও সমালোচনা। কে কে হচ্ছে আসন্ন উপ-নির্বাচনে এই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী তা নিয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড় হাট-বাজার ও চায়ের টেবিলে চলছে নানামুখী গুঞ্জন। আবার কেই কেউ দলীয় সমর্থন পেতে বিভিন্ন স্থানে ধর্না দিচ্ছেন। মোট কথায় উপ-নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীদের রাতের ঘুম এখন হারাম হয়ে পড়েছে। কে হবেন নৌকার মাঝি তা নিয়ে রীতিমত দৌড়ঝাঁপও শুরু হয়েছে আগে ভাগে।
জানা গেছে, রাখালগাছি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত ও জনপ্রিয় চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু শামীম আছনু গত ১২ই এপ্রিল-২২ইং তারিখে মূত্যু বরণ করেন। মূত্যু বরণ করার পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শুন্য হিসাবে ঘোষনা করা হয়। সেই সুবাধে নির্বাচন কমিশন এই ইউনিয়নে শুধমাত্র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন প্রদান করবেন। সেই উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য কমপক্ষে প্রায় ০৯জন প্রার্থী আগে-ভাগেই মাঠে নেমে পড়েছেন। যা নিয়ে চায়ের টেবিলে চলছে নানামুখী গুঞ্জন। চায়ের টেবিলের আলোচনা-সমালোচনা থেকে জানা যায়, কারা হচ্ছেন আসন্ন উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ মেজবাউজ্জামান টিপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সৈয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের বারবার নির্বাচিত সভাপতি শক্তি নারায়ন দাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাখালগাছি ইউনিয়ন আ’লীগের সাবেক সাধারন সম্পাদক দিপংকর কুমার দাশ, ইউনিয়ন আ’লীগের বারবার নির্বাচিত সাধারন সম্পাদক ও ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম ফারাজী, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সংরক্ষিত সাবেক সদস্যা অঞ্জলী রানী দাশ, মরহুম সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা আলীর কন্যা সেলিনা বুলবুল, ইউনিয়ন আ’লীগের সদস্য ও মরহুম চেয়ারম্যান শেখ আবু জাফর এর ছোট্ট ভাই শেখ জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ হাসান ও মরহুম চেয়ারম্যান আবু শামীম আছনু’র পুত্র শেখ সালমান সাকিব। এদের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দলের হাই-কমান্ডে যোগাযোগ রক্ষা করে চলেছেন। তবে ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভোটাররা চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচন সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়ার দাবী তুলেছেন। তারা বলেছেন যে কয়জন চেয়ারম্যান প্রার্থী দেখা যাচ্ছে তাতে করে তারা সকলেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। সেই হিসাবে দলের মনোনয়ন না দিয়ে এই উপ-নির্বাচন উন্মুক্ত করে দেওয়া দাবীও তুলেছেন অনেকে।

মোংলায় বজ্রপাতে ৫ গার্মেন্টস শ্রমিক আহত, খুলনা মেডিকেলে ভর্তি
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় বজ্রপাতে ৫ জন আহত হয়েছেন। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এরা সবাই গার্মেন্টস শ্রমিক।

মোংলা ইপিজেড অভ্যন্তরের পোশাক প্রস্তুতকারক জিনলাইট বাংলাদেশ লিঃ এর এডমিন ষ্টেশন অফিসার হৃদয় মাহমুদ জানান, বুধবার দুপুর দেড়টার দিকে গার্মেন্টস শ্রমিকদের খাওয়ার ছুটি ছিলো। তখন খাওয়া-দাওয়া শেষ করে হাটাহাটি করছিলো শ্রমিকেরা। এরমধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হলে তাদের মধ্যে কয়েকজন দৌড়ে গিয়ে একটি গাছের নিচে দাঁড়ায়। তখন হঠাৎ বজ্রপাতের শিকার হন ৫ শ্রমিক। তারা হলেন বাবু, রাব্বি, ওবায়দুল, মিল্টনও আলআমিন। খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে সেখান থেকে দ্রুত উদ্ধার করে প্রথমে ইপিজেড হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। পরে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের উন্নত চিকিৎসা চলছে। তারা সবাই এখন ভাল আছেন, সকলের সাথে কথাও হয়েছে বলে জানিয়েছেন গার্মেন্টসটির এডমিন ষ্টেশন অফিসার হৃদয় মাহমুদ। বজ্রপাতে আহতদের বাড়ী বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

জাতীয় শোক দিবস শীর্ষক আলোচনা সভা
বেনাপোল প্রতিনিধি
“বংগবন্ধু ও অসাম্প্রদায়িক বাংলাদেশ ” এর উদোগে আজ ৩১ আগস্ট জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বেনাপোল পৌর বিয়ে বাড়িতে।
অনুষ্ঠিত এই স্মরনানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম বংগ রাজ্য সরকারের উচ্চশিক্ষা পর্ষদের ভূতপূর্ব প্রধান ও রবিন্দ্র ভারতী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্জ অধ্যাপক ড. প্রবিত্র সরকার। প্রধান বক্তা ছিলেন বিশিস্ট ইতিহাসবিদ অধাপক সৈয়দ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বেনাপোল পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ড. শওকাত আরা হোসেন, দাড়কাক সম্পাদক কবি সজীব পুরোহিত, ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা।
রবিন্দ্র ভারতী বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্জ অধ্যাপক ড. প্রবিত্র সরকার বলেন, ১৫ আগস্টে জাতীর জনকের কন্যাকে হত্যার চেস্টা করা হয়। তার পিতা বংগবন্ধু না থাকলে আজ বাংলাদেশ সৃস্টি হতো না। বাংলাদেশ আজ বিশে^র দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ’র পাশে ছিল ভারত।

তালায় আমরা বন্ধুর ৭ম বর্ষপূর্তি উদ্যাপন

ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)::
‘আমরা বন্ধু’ তালা উপজেলা টিমের উদ্যোগে ৭ম বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে। বুধবার (৩১ আগষ্ট) সকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও কেক কেটকাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। ‘আমরা বন্ধু’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, জাসদের কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান, সাংবাদিক আব্দুল জব্বার, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ নূর ইসলাম প্রমুখ।
উল্লেখ, ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে জেলা জুড়ে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম করে যাচ্ছে আমরা বন্ধু।

তালায় ঘর থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার!
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
তালায় ঘর থেকে উদ্ধার করা হলো পঞ্চম শ্রেণির ছাত্রী আখি খাতুনের লাশ উদ্ধার। বুধবার (৩১ আগষ্ট) সকালে তালা থানা পুলিশ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে। আখি সুকদেবপুর গ্রামের মফিজুল মাহমুদের মেয়ে ও সুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। আখির লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যুর রহস্য এখনও জানা যায়নি। তবে তার হাতেরক্ষতর চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানান, বুধবার সকালে আখি খাতুন (১০) ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে মেয়েটি মৃত অবস্থায় পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায়। তবে বাড়িতে সৎ মায়ের সাথে প্রায়ই তারা ঝগড়া বিবাদ লেগৈ থাকতো বলে এলাকাবাসী জানায়।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন সোনা বলেন, পুলিশ আখির লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গ থেকে ময়না তদন্ত শেষে
তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে তার মৃত্যুর রহস্য এখনও জানা যায়নি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়। তার হাতে একটা ক্ষত চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর মূল কারণ সঠিকভাবে বলা যাচ্ছে না, ময়না তদন্ত রিপোর্ট আসার পর বিষয়টি খোলসা হবে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ইতিবাচক মানসিকতা কঠিন কাজকেও সহজ করে দেয় : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে ৩১ আগস্ট (বুধবার) বিকাল ৩টায় জীববিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান বিশ্বমানে উন্নীত করতে হলে অন্যতম কাজ হলো যুগোপযোগী কারিকুলাভিত্তিক পাঠদান। উচ্চশিক্ষায় বিশ্বমান অর্জনে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে ইউজিসি, অ্যাক্রিডিটেশন কাউন্সিল কাজ করছে। এরই আলোকে বিএনকিউএফ এবং বিএসি’র গাইডলাইন অনুসরণ করে কারিকুলার উন্নয়নে ওবিই কার্যক্রম চলমান রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে অগ্রসর অবস্থানে রয়েছে এবং এর কাজ প্রায় শেষ পর্যায়ে। এটা একটি বড় অর্জন। প্রকৃতপক্ষে ইতিবাচক মানসিকতা কঠিন কাজকেও সহজ করে দেয়। ওবিই কারিকুলা প্রণয়নের মতো এতো বড় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সম্ভব হয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের আন্তরিকতা, পরিশ্রম ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে। এজন্য তিনি সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সকল শিক্ষক ও বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে কারিকুলার কয়েকটি দিকে পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার ও বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল্স এর পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. সিরাজুল হক। সভাপতিত্ব করেন সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর খোন্দকার কুদরতে কিবরিয়া।
স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর মো. সানাউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক নীপা অধিকারী। এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের সিএসই ডিসিপ্লিনের স্মার্ট ক্লাস রুমে গণিত ডিসিপ্লিনের তৈরিকৃত ওবিই কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি গণিত ডিসিপ্লিনের ওবিই কারিকুলা প্রণয়নের জন্য ডিসিপ্লিনের সকল শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং কয়েকটি পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার ও বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুন্নুজাহান আরা। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. সরদার ফিরোজ আহম্মেদ।
এসময় অপর বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম অনলাইনে যুক্ত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে সিএসই ডিসিপ্লিন প্রধান এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।

বেনাপোলে দুই পক্ষের সংঘর্ষে পরিবহন শ্রমিক নেতা নিহত, আটক ৩
বেনাপোল প্রতিনিধি
পূর্বশত্রুতার জের ধরে বেনাপোল পোর্ট থানা এলাকার ৪নং ওয়ার্ডের আমড়াখালী গ্রামে গত রবিবার (২৮ আগস্ট) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নুর আলম (৪৫) নামে এক পরিবহন শ্রমিক নেতাসহ পাচঁজনকে গুরুতর আহত হলে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৩১ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক নেতা নুর আলম মারা যান। আহত আরো চারজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত নুর আলমসহ বাকী পাচঁজনই বেনাপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আমড়াখালী গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভুইয়া জানান, আমড়াখালী গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ওই ঘটনায় পাঁচজন গুরুতর আহত হন। তারমধ্যে নুরআলম নামে একজন পরিবহন শ্রমিক নেতা খুলনা হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় পুলিশের অভিযানে ৩ জন আটক হয়েছে।

বাণীশান্তার উর্বর তিনফসলি কৃষিজমিতে পশুর নদী বালি ফেলার ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে: প্রিন্স
মোঃ শামীম হোসেন – বাজুয়া
মোংলা বন্দরকে বাণীশান্তার উর্বর তিনফসলি কৃষিজমিতে পশুর নদী ড্রেজিংয়ের বালি ফেলার ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। যেহেতু বালি ফেলার বিকল্প আছে তাই কৃষি ও কৃষকের কল্যানে বালি ফেলার সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। করোনাকাল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আবারো প্রমান করেছে কৃষি হচ্ছে আমাদের মায়ের মতো। তাই কৃষি ও কৃষকের উপর আঘাত সহ্য করা হবে না। বুধবার (৩১ আগস্ট) সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে তিনশো একর তিনফসলি কৃষিজমিতে মোংলা বন্দর কর্তৃক পশুর নদী ড্রেজিংয়ের বালি ফেলার ভুল সিদ্ধান্তের প্রতিবাদে বাণীশান্তা-ভোজনখালি বিলের ধানক্ষেতে অনুষ্ঠিত কৃষকবন্ধন ও পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক বাপা নেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স একথা বলেন।
সকাল ১১টায় কৃষকবন্ধন ও পথসভায় সভাপতিত্ব করেন বাণীশান্তা ইউনিয়নের চেয়ারম্যান সুদেব কুমার রায়। এসময় অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় কমিটির সদস্য কৃষক নেতা এস এ রশিদ, হিন্দু কল্যান ট্রাস্ট’র ট্রাস্টি নান্টু রায়, বাপা মোংলা অঞ্চলের আহ্বায়ক মো. নূর আলম শেখ, অধ্যাপক অসিত সরকার, বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিত গাইন, আওয়ামী লীগ নেতা সঞ্জিব মন্ডল, হিরণ্ময় রায়, সিপিবি নেতা কমরেড বিশ্বজিৎ মন্ডল, সংগ্রাম কমিটির নেতা কৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য পাপিয়া মিস্ত্রি, ইউপি সদস্য জয় কুমার মনিক, বাপা নেতা নাজমুল হক, শেখ রাসেল, মাহারুফ বিল্লাহ, হাছিব সরদার প্রমূখ। পথসভায় বক্তারা আরো বলেন জান দেবো তবু কৃষিজমিতে বালি ফেলতে দেবো না। কৃষকের জীবন-জীবিকা নিয়ে তামাশা করার পরিনাম ভালো হবেনা বলে বক্তারা হুশিয়ার উচ্চারণ করেন। বক্তারা মোংলা বন্দরকে ষড়যন্ত্র’র পথ থেকে সরে এসে বিকল্প জায়গায় বালি ফেলার আহ্বান জানান। তারা কৃষি ও কৃষকের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। কৃষকবন্ধন ও পথসভায় কয়েকশো কৃষাণ-কৃষাণী কৃষিজমি রক্ষার বিভিন্ন দাবী সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে উপস্থিত ছিলেন।

নড়াইলে কিশোর জুয়েল ভূইয়ার হত্যাকারিদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে কিশোর জুয়েল ভূইয়ার হত্যাকারিদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৩০জুলাই) দুপুরে জুয়েলের স্বজন ও এলাকাবাসী এসব কর্মসূচি নিয়ে রাস্তায় নামলে নড়াইল শহর স্বরগরম হয়ে ওঠে। এ দিন জুয়েলের গ্রাম নড়াইল সদর উপজেলার কর্মচঁন্দ্রপুরের নানা বয়সের মানুষ তাদের প্রিয় মানুষটির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিব্রতাপদাহ উপেক্ষা করে প্রায় ১০কিলোমিটার পথ পাড়ি দিয়ে নড়াইল শহরে গিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামে। নানা দাবি সম্বলিত প্লাকার্ড ফেষ্টুন নিয়ে নারী পুরুষ নির্বিশেষে শোকার্ত এলাকাবাসী এসময় শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আদালত সড়কে গিয়ে সমবেত হয়। সমবেত সকলে পরে সেখানে সামিল হন মানববন্ধনে। এসময় সবার একটাই দাবি ছিল, নিরপরাধ কিশোর জুয়েলের খুনিদের দৃষ্টান্ত মূলক শাস্তি। এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে কর্মচঁন্দ্রপুর গ্রামে বিবাদমান উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার দুটিপক্ষের কারো সঙ্গে কিশোর জুয়েলের সম্পৃক্ততা না থাকলেও শুধুমাত্র দক্ষিণপাড়ার বাসিন্দা হওয়ায় উত্তরপাড়ার আতিয়ার সিকদার পক্ষীয়রা গত ৯আগষ্ট সকালে কাজে যাওয়ার পথে জুয়েলকে নির্মমভাবে হাতুড়ি পিটা করে। এ অবস্তায় ৫দিন মৃত্যুরসঙ্গে পাঞ্জালোড়ে ১৩ আগষ্ট তার মৃত্যু হয়। জুয়েলের উপর হামলার ঘটনায় ৫জনের বিরুদ্ধে সদর থানায় দায়ের কৃত মামলায় ১জন জেলহাযতে আছে, বাকি আসামীরা ইতিমধ্যে আদালত থেকে জামিন লাভ করেছে।

মহেশপুরে ৩ ব্যাবসায়ীকে জরিমানা
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় ও অননুমোদিত ভাবে গুদামে সার সংরক্ষণ করার অপরাধে ৩ ব্যাবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক এর নেতৃত্বে উপজেলার সস্তার বাজার ও বাকোসপোতা বাজারে এ অভিযান পরিচালনা করেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয়ের অপরাধে আহাদ ট্রেডার্স’কে ৫ হাজার এবং সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় ও অননুমোদিতভাবে গুদামে সার সংরক্ষণ করায় মেসার্স রনি এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, ও অননুমোদিতভাবে গুদামে সার সংরক্ষণ করায় মেসার্স তরফদার ট্রেডার্সকে ৩০ হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থা হিসেবে জরিমানা আরোপ করা হয়েছে। এছাড়াও উপস্থিত ভোক্তাদের নিকট সচেতনতার পাশাপাশি লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হক বলেন, আমাদের এ অভিযান চলমান থাকবে।

যুবদল নেতা আলতাফ হোসেনের মায়ের ইন্তেকাল, নগর যুবদল নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
মহানগর যুবদলের সহ-সভাপতি ও ২১নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেনের মমতাময়ী মা আনোয়ারা বেগম (৯৩) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাহে রাজিউন)। মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক শোক প্রকাশ করেছেন খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মহান আল্লাহ’র দরবারে পরম শ্রদ্ধেয় মরহুম খালাম্মাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুলে এবং শোকাহত স্বজনদের ধৈর্য্য ধারন করার তৌফিক দানে খুলনা মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রার্থনার উদ্যত্ব আহবান জানিয়েছেন।

বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সফলে তৃণমূল নেতা-কর্মীদের প্রতি আহবান যুবদলের
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, ১ সেপ্টেম্বর। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠনটি আজ বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল। দেশের ক্রান্তিকালে বারবার দলটি ও এদলের কর্ণধররা জাতির দিক-নির্দেশক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের রোষানলে পড়ে জীবনসায়াহ্নে এসেও চরম অসুস্থ্য অবস্থায় কারান্তরীণ; আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আওয়ামী চক্রান্তে স্বদেশ ছাড়া। এ অবস্থায় দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন আমাদের সামনে অনাবদ্য চ্যালেঞ্জ।
সে কারণে আগামীকাল ০১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় নগর ও জেলা বিএনপি’র উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬নং কে.ডি ঘোষ রোডস্হ দলীয় কার্য্যালয়ের সামনে থেকে এক বর্নাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এ র‌্যালী ও সমাবেশে আপনি আপনার ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে দলীয় নেতাকর্মীদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করবেন। এ র‌্যালিতে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারু ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর।

কয়রায় কৃষকরা শেষ মহুর্তে রোপনের কাজ শেষ করতে ব্যস্ত

কয়রা(খুলনা) প্রতিনিধি
চলতি রোপা আমন মৌসুম প্রায় শেষের পথে হলেও অনাবৃষ্টির কারনে কয়রায় কৃষকরা শেষ মহুর্তে রোপনের কাজ শেষ করতে ব্যস্ত। তবে কৃষকদের ধারনা, চলতি ভাদ্র মাসের শেষ সপ্তাহ পর্যন্ত সময় লাগবে রোপন কাজ শেষ করতে। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই অনেকে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছেন। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ বীজতলা থেকে ধানের চারা তুলছে আবার কেউ ভাটিয়ালি গানের সুরে জমিতে চারা রোপন করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবিষয় একাধিক অভিজ্ঞ কৃষক জানায়, বর্ষা মৌসুমের শ্রাবণ মাসের মধ্যে আমন ধানের চাষ রোপন কাজ শেষ না করলে শেষে অনাবৃষ্টির কারনে অনেক জমিতে ফসল কম হয়। যে কারনে উক্ত অভিজ্ঞ মহল আরও জানায়, চলতি বর্ষা মৌসুমে আষাঢ় ও শ্রাবনের মাঝামাঝি পর্যন্ত অনাবৃষ্টির কারনে কোন কৃষক মাঠে বীজতলা ফেলতে পারেনি। ফলে দেরিতে বীজ তলা ফেলায় রোপন কাজ পিছিয়ে পড়েছে।
আষাঢ় ও শ্রাবণ মাস নিয়ে বর্ষাকাল। এ কালের প্রথম থেকেই আকাশে ঘন কালো মেঘের ঘনঘটা ও সাথে সাথে বৃষ্টিপাত যেন চিরায়ত। আবার বৃষ্টির ধরণ কখনও গুড়িগুড়ি, কখনও ভারি ও মুষলধারে। তবে কালের বিবর্তনে ও জলবায়ু পরিবর্তনে আমাদের ঋতুগুলো পিছিয়ে যাচ্ছে। এদিকে ভাদ্র মাসেও বর্ষার স্বরুপ দেখা দিয়েছে। এদশে আমন চাষ হচ্ছে বৃষ্টি নির্ভর। কিন্তু চলতি বর্ষাকালে কয়রা উপজেলায় কোথাও বৃষ্টিপাত হয়নি।
এদিকে উপজেলা কৃষি অধিদপ্তর জানায়, এ উপজেলায় ১৪৬২০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষমাত্রা ধরা হলে তা বেড়ে ১৫৫৭০ হেক্টর জমিতে চাষ হওয়ার আশা করছেন, সে জন্য ৯৫০ হেক্টর জমিতে বীজ তলা ফেলা হয়েছে। অপর দিকে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে খবর নিয়ে জানা গেছে, চলতি বছর বৃষ্টি কম হওয়ায় অনেক উচু জমিতে আজও চাষ করা সম্ভব হয়নি। তারা আরও জানায়, চলতি ভাদ্র মাসের প্রথমে একটু বৃষ্টি হওয়ায় রোপন কাজ শুরু করেছেন। তবে, রোপন মৌসুমের শেষ সময়ে ধান রোপন করে ফসল কেমন হবে তা নির্ভর করছে বৃষ্টির উপর।
এ বিষয় উপজেলা কৃষি কর্মকর্তা আছাদুজ্জামান জানান, দেশের উপকূলীয় লবণাক্ত এলাকায় আগাম আমন ধান চাষ না করা হলে শেষে অনাবৃষ্টির কারনে জমির মাটি ও পানিতে লবণাক্ত দেখা দেয়। যে কারনে চলতি আমন মৌসুমে অনেক দেরিতে বৃষ্টি হওয়ায় চাষের কাজ অনেক পিছিয়ে গেছে। তিনি বলেন, এবার অন্যান্য বছরের তুলনায় চাষের লক্ষ্যমাত্রা বেশি ধরা হয়েছিল এবং কৃষকরা বিআর-১০, ১১, ২৩, ৩০ ও ব্রিÑধান ৭৫, ৮৭ জাত বেশি পরিমাণ বীজতলা ফেলেছে। তিনি কৃষকদের সাথে একমত পোষণ করে বলেন, পিছিয়ে পড়া আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ভর করছে বৃষ্টির পানির উপর।
মহারাজপুর গ্রামের কৃষক হানিফ গাজী ও খোকন ঢালী জানায়, সময়মত বৃষ্টি না হওয়ায় বীজ তলা দেরিতে ফেলায় এ বছর রোপন কাজ পিছিয়ে পড়েছে এবং আরও বৃষ্টি না হলে অনেক উচু জমিতে ধান রোপন সম্ভব নয়।

নির্বাচন কমিশনার মোঃ আহসান হাবিব খান (অব:) আজ খুলনা আসছেন
তথ্য বিবরনী
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) তিন দিনের সফরে আজ ১ সেপ্টেম্বর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী নির্বাচন কমিশনার ২ সেপ্টেম্বর সকাল ১১টায় যশোর জেলার চৌগাছা উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ এর নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করবেন। তিনি ৩ সেপ্টেম্বর সকাল ১০টায় যশোর সিনিয়র জেলা নির্বাচন অফিসারের সম্মেলনকক্ষে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত এবং ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষ্যে যশোর জেলার সকল উপজেলা নির্বাচন অফিসারদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন। নির্বাচন কমিশনার দুপুরে ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করবেন।

খানজাহান আলী থানা এলাকায় রাতের নয়া আতঙ্ক বেপরোয়া বাইকাররা: অসহায় পথচারী
ফুলবাড়ীগেট প্রতিনিধি
সবচেয়ে নির্মম ও বিপজ্জনক দুর্ঘটনা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট। প্রতিনিয়ত আমরা বাইক অ্যাক্সিডেন্টের খবর শুনতে পাই। তরুণ যুবকরাই বেশি অ্যাক্সিডেন্ট হচ্ছে।বিশেষ করে উঠতি বয়সের ছেলেরা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর ফলে দুর্ঘটনা বেশি হচ্ছে। মোটরসাইকেলে হেলমেট পড়া বাধ্যতামূলক; অথচ অনেকেই হেলমেটবিহীন চালাচ্ছে। অসংখ্য পরিবারের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে এই বাইক অ্যাক্সিডেন্ট। রাস্তা দিয়ে চলাচলের সময় বাইকারদের অনেক অনিয়ম চোখে পড়ে। বেশিরভাগ চালক গতিসীমা তোয়াক্কা করে না, অনেক বাইকার ট্রাফিক আইনকানুনের ধার ধারে না। ফলে বাইক অ্যাক্সিডেন্টও বেশি হচ্ছে। রাস্তায় জ্যাম অথবা সিগন্যাল চলাকালেও বাইক যেন থামেই না। কোনো রকম একটু ফাঁকা জায়গা পেলেই সেখান থেকে চালানো শুরু করে। কেউ কেউ কানে হেডফোন দিয়ে মনের সুখে বাইক চালায়। আনন্দ আমেজ, খুশি, উল্লাস করতে গিয়ে অনেক ফুটফুটে প্রাণ অকালেই বাইক অ্যাক্সিডেন্টে ঝরে গেছে। বেশিরভাগ সময় দেখা যায় সামান্য ধাক্কায় পড়ে গিয়ে বড় গাড়ির নিচে চাপা পড়ে। তারপরেও নেই কোনো সতর্কতা। সন্ধ্যা পার হলেই খুলনা নগরীর খানজাহান আলী থানা রোড, কুয়েট রোড, আফিলগেট বাইপাস সড়ক সহ মহাসড়কগুলোতে নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে বেপরোয়া গতির বাইকারেরা। এদের মধ্যে উঠতি বয়সের তরুণদের সংখ্যাই বেশি। খোঁজ নিয়ে জানা গেছে, বিত্তশালী পরিবারের বিপথে যাওয়া সন্তানেরা মাদক সেবনের পাশাপাশি উম্মত্ত এক নেশার বশবর্তী হয়ে উচ্চগতির বাইক নিয়ে রাস্তায় নামছে। সূত্র জানায়, বাইকগুলো বিকট শব্দ উৎপাদনকারী সাইরেন যুক্ত করা। সামনে প্রখর এলইডি হেড লাইট। ১৫০ থেকে ১৬০ সিসির বাইকগুলোতে ১০ সেকেন্ডে ১০০ কিলোমিটারেরও বেশি গতি তোলে তারা। দ্রত ওভারটেক করা, হঠাৎ ব্রেক করা, ঝুঁকিপূর্ণভাবে জিগজ্যাগ রাইডিং এর কারণে রাস্তায় চলাচলকারী অন্যান্য যানবাহন ও পথচারীদের বিপদে পড়তে হয়। ঈদের আগের দিন নগরীর খানজাহান আলী থানা এলাকার ডাক্তার বাড়ির সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় খাদিজা বেগম নামে এক মধ্যবয়সী নারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলের চালক রহিম সরদার ও আরোহী গালিব নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর ছিটকে পড়ে আহত হন। অনুসন্ধানে জানা গেছে, যারা এ ধরণের বেপরোয়া বাইক চালাচ্ছে, তারা সবাই ধনাঢ্য পরিবারের বখাটে সন্তান। অভিযোগ রয়েছে, প্রশাসন তাদের আটক করলেও বেশি সময় ধরে রাখতে পারে না। আর ধরলে ছেড়ে দিতে হবে, এমনটি ভেবে পুলিশ তাদের ধরতে চায় না। ফলে তাদের দৌরাত্ম্য দিনে দিনে বেড়েই চলেছে। খুলনার খালিশপুর ও দৌলতপুর এলাকায় বখে যাওয়া কিছু তরুণ বাইকার্স ক্লাব নামে গোপন একটি সংগঠন খুলেছে। যেটি গোপনে পরিচালনা করা হয়। এরা দলবদ্ধভাবে বের হয়। রাস্তায় কেউ বাঁধা দিলে দল নিয়ে তারা হাজির হয়। কিশোর গ্যাংগুলোর অনেকেই এসব সংগঠনের সদস্য। এ বিষয়ে খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান বলেন, প্রায়ই আমরা বেপরোয়া বাইকারদের বিষয়ে জনসাধারণের কাছ থেকে অভিযোগ পেয়ে থাকি।এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।তবে বেপরোয়া বাইকারদের রুখতে সবার আগে প্রয়োজন সামাজিক সচেতনতা। পরিবার থেকে তাদের আগে নিয়ন্ত্রণ করতে হবে।

বিএনপিকে ছেড়ে যাওয়া জামায়াতের নাটক: ওবায়দুল কাদের
ঢাকা অফিস
জামায়াত-বিএনপি মাঝে মধ্যে অভিমান করে ছেড়ে যাওয়ার নাটক করলেও ভিতরে ভিতরে তাদের গলায় গলায় খাতির বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নের একটা তিনি নিজেই বাস্তবে রূপ দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। আমার বিশ্বাস আল্লাহ স্বাধীনতার জন্য একজনকে এবং অর্থনীতির মুক্তির জন্য পৃথিবীতে আরেকজনকে পাঠিয়েছেন (বঙ্গবন্ধু ও শেখ হাসিনা)। বাংলাদেশে যা কল্যাণকর বঙ্গবন্ধু ও শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। শেখ হাসিনার হাত ধরে এতো স্বল্প সময়ে এতো উন্নয়ন পৃথিবীতে বিরল।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার করতে দেয়নি জিয়াউর রহমান। ১৫ আগস্ট আসলেই জন্মদিন পালন করে উল্লাস করে বিএনপি। খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের করলে আমাদের ও দেশবাসীর আপত্তি নেই কিন্তু ভুয়া জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করলে দেশের জনগণের আপত্তি আছে। সত্যের মুখোমুখি হতে কেন এতো ভয় পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার বিচার করতে যেমন দেননি জিয়াউর রহমান। তারও হত্যারও বিচার হয়নি। জিয়াউর রহমানের কফিনে কী লাশ ছিল একটা প্রমাণ কী দেখাতে পারবেন। চট্টগ্রাম থেকে লাশ এনে জানাজা পড়েছেন তখন কফিনে তার লাশ আছে এর একটা ছবি কী দেখাতে পারবেন। একটা প্রমাণ দেখাতে পারবেন।’

আওয়ামী লীগের বিচার করা হবে বলে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘কার বিচার করবেন আপনাদের অনেক বিচার বাকি আছে। বঙ্গবন্ধুর হত্যার বিচার জিয়াউর রহমান বন্ধ করেছিলেন তিনি মানুষের আদালত থেকে বেঁচে গেলেও ইতিহাসের আদালত থেকে রেহাই পাননি। শুধু মানুষের আদালতই না ইতিহাসের আদালতও আছে। আরও অনেক বিচার অনেক বাকি আছে মির্জা ফখরুল সাহেব!’

ওবায়দুল কাদের বলেন, ‘নিজের দলের গুমের হত্যার বিচার কে করবে ফখরুল ইসলাম আলমগীর? নিজেরাই দলের নেতাকে গুম করে হত্যা করেছে সেই বিচার বাকি আছে। সেটাও ফাঁস হয়ে গেছে। অহেতুক মিথ্যা গুম খুনের কথা আর কত? সত্যি যারা গুম হয়েছে প্রধানমন্ত্রী নির্দেশনা আছে তাদের জন্য তদন্ত করার।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ভয় দিয়ে কথা বলেন আওয়ামী লীগকে। আওয়ামী লীগ ভয় পাওয়ার দল নয়। আপনারা ভয় পান কেনো, ভয়কে যারা জয় করতে জানে না তারা কাপুরুষ। তাদের রাজনীতি করা অধিকার নেই। ভয়কে জয় করতে শিখুন।’

বিএনপির কিছু নেতাকর্মী মাঠে নামছে উল্লেখ তিনি বলেন, ‘বিএনপির যতগুলো মিটিং আমরা দেখছি সবগুলোতে মারামারি। মারামারি নিজেরা করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে অপবাদ দিচ্ছি আওয়ামী লীগ বাঁধা দেয়। অপেক্ষা করুন নির্বাচনে আসুক। নির্বাচনে অংশ নেন দেখবেন কার কতটুকু জনপ্রিয়তা।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বের এই পরিস্থিতিতে কোনো কিছুর দাম কমানোর নজির নেই। কিন্তু শেখ হাসিনা তেলের দাম কমিয়েছেন। তারপর বিএনপি মিথ্যাচার করছে এটাই হলো বিএনপির চরিত্র।’

দলের নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্তক থাকতে হবে, মাথা ঠাণ্ডা করে এগিয়ে যেতে হবে। আমরা কাউকে আক্রমণ করবো না, আমাদের কেউ আক্রমণ করলে পাল্টা জবাব দেওয়া হবে।’

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি। এসময় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ কৃষক লীগের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে অংশ নিতে পারবেন জামায়াত নেতারা
ঢাকা অফিস
আদালতের রায়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন হারানোর ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা দলীয় প্রতীকে (দাঁড়িপাল্লা) নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
বুধবার নির্বাচন ভবনে নিজ দপ্তরে এ কথা বলেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।
আহসান হাবিব খান বলেন, ‘জামায়াতে ইসলামী আদালতের রায়ে নিবন্ধন হারিয়েছে। তাই দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে না। স্বতন্ত্র প্রার্থীরা যেভাবে ভোটে দাঁড়ায়, যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করলে যে কেউ ভোটে দাঁড়াতে পারবে। সে নিয়ম অনুযায়ীই চলবে। ঢালাও বলতে পারব না।’ আগামী সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিসি ক্যামেরা পাইলট হিসেবে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন ও পাঁচ পৌরসভা নির্বাচনে ব্যবহার করে ভালো সাড়া পেয়েছি। কুসিকের চারটা কেন্দ্রের ফলাফল নিয়ে যখন কথা উঠল, কাজেই সিসি ক্যামেরা কিন্তু দেখা গেছে কখন কেন্দ্র থেকে ভোটের ফলাফল প্রিন্ট নেওয়া হয়েছে। ফুটেজ দেখেই কিন্তু ১২ জনকে গ্রেপ্তার করেছি। কাজেই এটা রাখার ঐকান্তিক ইচ্ছা আছে।’

এ নির্বাচন কমিশনার বলেন, ‘গাইবান্ধা-৫ আসনের আসন্ন উপ-নির্বাচনেও সিসি ক্যামেরা থাকবে। পরবর্তী সিটি নির্বাচনেও ক্যামেরা থাকবে। আমাদের ইচ্ছা আছে সংসদ নির্বাচনে ৩০০ আসনেই সিসি ক্যামেরা বসানোর। এতে বিশাল অর্থের প্রয়োজন হয়। এতো আসনে সাপোর্ট দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান আছে কিনা, সেটা দেখা হচ্ছে। আন্তরিক ইচ্ছা আছে আমাদের। এটার জন্য আমরা একটা বাজেট রাখব। সেটার ওপর সিদ্ধান্ত নেব।’

শারীরিক সম্পর্কে অতিষ্ঠ লাদেন খুন করেন ডায়নাকে
ঢাকা অফিস
শারীরিক সম্পর্কে অতিষ্ঠ হয়ে রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় তৃতীয় লিঙ্গের মাকসুদুর রহমান ডায়নাকে (৪৮) হত্যা করেন শোয়েব আক্তার লাদেন নামে এক যুবক। বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদার।

পুলিশ জানায়, ১১ দিন ধরে ডায়নার মরদেহ নিজ কক্ষেই পড়েছিল। ২৭ আগস্ট বিকেলে গোলাপবাগের একতলা বাড়ির একটি কক্ষ থেকে ডায়নার মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত সোমবার শেরপুরের নালিতাবাড়ি থেকে লাদেনকে গ্রেপ্তার করা হয়। যিনি মঙ্গলবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
১৬৪ ধারায় জবানবন্দির ভিত্তিতে তিনি বলেন, ১৬ আগস্ট এই হত্যাকাণ্ড ঘটিয়ে বাড়ির ফটক টপকে পালিয়ে যান লাদেন। ডায়নার ছয় ভাই বোন সবাই আমেরিকার নাগরিক এবং ডায়না নিজেও আমেরিকান নাগরিক। দুই বছর আগে তিনি দেশে এসে ওই বাসায় বসবাস শুরু করেন। তাই বাংলাদেশে তার কাছের কোনো স্বজন ছিল না।

জিয়াউল আহসান বলেন, ডায়নার এক ফুফাতো ভাইয়ের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার ওই ফুপাতো ভাই ডায়নার সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। তিনি পুলিশকে খবর দেন।

হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে তিনি জানান, ডায়নার বাসায় কাজ করতেন লাদেন। যখনই প্রয়োজন হতো, তখনই ডায়না তাকে ডাকতেন। এভাবেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। ডায়না বাসায় একাই বসবাস করতেন, তিনি সমাজের কারো সঙ্গে মিশতেন না। তবে কিছু তরুণ বয়সী ছেলে তার বাসায় মাঝে মধ্যে আসা যাওয়া করতেন।

ডায়না তৃতীয় লিঙ্গের জানিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের কিছু দিন আগে লাদেন বিয়ে করেন। বিয়ের পরও লাদেন এবং ডায়নার মধ্যে শারীরিক সম্পর্ক চলতে থাকে। কিন্তু লাদেনের এই বিয়ে ও নতুন জীবনকে ডায়না কিছুতেই মেনে নিতে পারছিলেন না।

লাদেনও চাইতেন ডায়নার সঙ্গে সম্পর্ক শেষ করে মুক্ত জীবনে ফিরতে। কিন্তু আর্থিকভাবে স্বাবলম্বী ডায়না লাদেনকে ছাড়তেন না। তিনি লাদেনের সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যাওয়ার বিনিময়ে অর্থ দিতেন।

১৬ আগস্ট শারীরিক সম্পর্কের একপর্যায়ে বাসার টেবিলে থাকা হাতুড়ি দিয়ে ডায়নার মাথায় আঘাত করেন লাদেন। মাথায় ও হাঁটুতে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত অবস্থায় বিছানায় ফেলে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সেপ্টেম্বরের মধ্যে হাতে থাকা বাড়তি ডলার বিক্রি না করলে ব্যবস্থা
ঢাকা অফিস
দেশে চলছে ডলার সংকট। এ সংকট মেটাতে এবার মানুষের হাতে থাকা অতিরিক্ত ডলার আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৩০ সেপ্টেম্বরের পর কারো কাছে বাড়তি ডলার পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি কোনো ব্যক্তি বিদেশ থেকে সঙ্গে আনা সর্বোচ্চ ১০ হাজার ডলার বৈদেশিক মুদ্রা নিজের কাছে বা অনুমোদিত ব্যাংক হিসাবে জমা রাখতে পারেন। পরবর্তী বিদেশযাত্রায় এসব মুদ্রা সঙ্গে নিয়েও যেতে পারেন। ১০ হাজার ডলারের অতিরিক্ত বৈদেশিক মুদ্রা দেশে আসার এক মাসের মধ্যে ব্যাংকে বা লাইসেন্সধারী যে কোনো মানি চেঞ্জারে বিক্রি বা ব্যাংক হিসাবে জমা রাখা বাংলাদেশি নাগরিকদের জন্য বাধ্যতামূলক। অতিরিক্ত ডলার ধারণ করা ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর আওতায় দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এমন বৈদেশিক মুদ্রা থাকলে তা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে বা লাইসেন্সধারী মানি চেঞ্জারের কাছে বিক্রি করার জন্য অনুরোধ করা যাচ্ছে। নির্দিষ্ট সময়ের পর কারো কাছে অতিরিক্ত ডলার পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্পেনে থেকেও বেতন নিচ্ছেন স্কুলশিক্ষিকা
খুলনাঞ্চল রিপোর্ট
স্পেনে থেকেও বেতন নিচ্ছেন মাদারীপুরের শিবচরের এক স্কুলশিক্ষিকা। জানা গেছে, শিবচর উপজেলার পূর্ব কাচিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার গত এপ্রিল থেকে স্কুলে আসেন না। তবে প্রতি মাসে তুলে নেন বেতন। এই ঘটনায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

অনুসন্ধানে জানা গেছে, সোনিয়া আক্তার গত ২৮ মার্চ স্কুল থেকে দুই দিনের ছুটি নেন। এরপর থেকে আর স্কুলে আসেননি। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে তিনি প্রতি মাসে বেতন-ভাতা তুলে নিচ্ছেন।
সোনিয়া আক্তারের বাবা জানান, তার মেয়ে ছুটি নিয়ে স্বামীর কাছে স্পেন গেছেন।

কাচিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলা বেগম বলেন, সহকারী শিক্ষিকা সোনিয়া দুই দিনের ছুটি নিয়ে স্কুল থেকে গেছেন। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে।

স্কুল সূত্রে জানা গেছে, স্কুলটিতে বর্তমানে ছয় জন সহকারী শিক্ষক রয়েছেন। তবে পদ আছে আট জনের। স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক। স্থানীয়দের দাবি, শিক্ষক কম থাকায় ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে।

এ ব্যাপারে শিবচর উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম কথা বলতে রাজি হননি।

মাদারীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ‘আমাদের কোনো শিক্ষক দেশের বাইরে থেকে বেতন নিচ্ছেন বলে আমার জানা নেই। যদি এমন হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, ‘বিষয়টি নিয়ে কোনো অভিযোগ আমার কাছে আসেনি। বিষয়টি জানার পর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খোঁজ নিতে বলা হয়েছে।’

 

জীবনের নিরাপত্তা চাইলেন সাবেক পুলিশ কনস্টেবল
নড়াইল প্রতিনিধি
জীবনের নিরাপত্তা চেয়ে নড়াইলে সংবাদ সম্মেলন করেছেন সাবেক পুলিশ কনস্টেবল গাজী মশিউর রহমান। বুধবার বেলা ১১টায় নড়াইল শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গাজী মশিউর রহমান নড়াইলের লোহাগড়া উপজেলার ধলইতলা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য গাজী সিরাজুল ইসলামের ছেলে।

লিখিত বক্তব্যে গাজী মশিউর রহমান বলেন, তিনি মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। একটি মামলায় জড়ানোর কারণে তিনি চাকরিচ্যুত হন। গত ২০ জুলাই মাগুরার আদালতে হাজিরা দিলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। পরবর্তীতে হাইকোর্টের আদেশে জামিন হয়। ২৪ আগস্ট কারাগার থেকে তিনি বের হন।

তিনি বলেন, জামিনে মুক্তির পর মাগুরা জেলা হিসাব রক্ষণ অফিসের সাময়িক বরখাস্তকৃত অডিটর মো. আজমল হোসেন লোকজন নিয়ে তাকে অপহরণের চেষ্টা চালায়। নিরাপদে বাড়ি ফিরতে কারা কর্মকর্তাদের সহযোগিতায় পুলিশ নিরাপত্তা দেন। আগামী ১২ সেপ্টেম্বর আদালতে এ মামলা হাজিরার ধার্য দিন আছে। অডিটর মো. আজমল হোসেন ও তার লোকজনদের ভয়ে ধার্য দিনে আদালতে হাজিরা দিতে গাজী মশিউর রহমান জীবনের নিরাপত্তহীনতায় ভুগছেন। জীবনের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন ওই ভুক্তভোগী।

এ ব্যাপারে সাময়িক বরখাস্ত হওয়া অডিটর মো. আজমল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে অপহরণের নাটক সাজিয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। পুলিশ বিভাগের কাজ নিয়ে জেলা হিসাব রক্ষণ অফিসে নিয়মিত আসা যাওয়ার কারণে তার সঙ্গে আমার পরিচয় ঘটে। এর বেশি আর কিছু নয়। সে জেলে গেলে আমার স্ত্রী সৌজন্যতার খাতিরে তাকে দেখতে কারাগারে গিয়েছিল। তার অপকর্মের জন্য তাকে অবশ্যই আইনগত শাস্তি পেতে হবে।

রাস্তার ধারের জলাশয়ে যুবকের মাথাবিহীন লাশ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার বাইপাস সড়ক এলাকায় রাস্তার ধারে জলাশয় থেকে এক যুবকের (৩৫) মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল ৮ টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৭টার দিকে বাইপাস সড়ক সংলগ্ন মাছের ঘেরের পাশে রাস্তায় তাজা রক্ত ও সেখানে একটি জুতা পড়ে থাকতে দেখা যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে লোকজন পার্শ্ববর্তী জলাশয়ে এক ব্যক্তির মাথাবিহীন লাশ দেখতে পান। এসময় সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে।

সাতক্ষীরা সদর থানার এসআই লোকমান হোসেন জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য জায়গা থেকে ধরে এনে বাইপাস সড়কের উপর গলা কেটে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। লাশ উদ্ধার হলেও মাথা পাওয়া যায়নি। লাশের পরিচয় এখনও অজ্ঞাত।

বুধবার ভোরের কোনো এক সময়ে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি জুতা উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাসায় ফিরেছেন খালেদা জিয়া
ঢাকা অফিস
এভারকেয়ার হাসপাতালে দুদিনের স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফেরেন। আপাতত বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে থাকবেন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ম্যাডাম বাসায় ফিরেছেন। আপাতত তার চিকিৎসা বাসায় হবে। মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞদের সার্বিক তত্ত্বাবধায়নে তিনি থাকবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া করার অনুরোধ জানিয়েছেন।
জাহিদ হোসেন বলেন, হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসায় কিছু পরিবর্তন করেছেন। আপাতত তার কিছু উন্নতি দেখা যাওয়ার পরিপ্রেক্ষিতে মেডিকেল বোর্ড তাকে বাসায় যেতে ছুটি দিয়েছেন।

এর আগে গত রোববার মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

হাসপাতালের ছাড়পত্রে বলা হয়েছে, খালেদা জিয়ার যে চিকিৎসা চলছে, সেই চিকিৎসা তাকে সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সদস্যদের সার্বিক তত্ত্বাবধায়নে থাকতে হবে। খালেদা জিয়া আজকে একটু বেটার ফিল করার কারণেই আপাতত তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট বিকেলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে যান খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

৭৮ বছর বয়সি খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। দেশে করোনাভাইরাস মহামারি শুরুর পর পরিবারের আবেদনে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। তখন শর্ত দেওয়া হয়েছিল, তাকে দেশে থেকেই চিকিৎসা নিতে হবে। বিএনপি তাকে বিদেশ নেওয়ার দাবি জানিয়ে এলেও সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।
কারাগার থেকে বেরিয়ে খালেদা জিয়া গুলশানের বাসায় ফিরোজাতেই থাকছেন। ২০২১ সালের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাকে ছয় দফায় ঢাকার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছিল।
বহু বছর ধরে আর্থ্ররাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।

পাহাড়ি জঙ্গলে আস্তানা, মাসে ২০-২৫টি অস্ত্র বানাতেন জাকেরুল্লাহ
খুলনাঞ্চল রিপোর্ট
চট্টগ্রামের বাঁশখালীর দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল চাম্বলে অস্ত্র তৈরির কারখানা তৈরি করেছেন জাকেরুল্লাহ (৫০)। ওই কারখানায় তৈরি করা অস্ত্র বিক্রি হতো স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাতদের কাছে। অস্ত্র তৈরির জন্য ক্যাটাগরিভেদে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিতো এবং ছোট ওয়ান শুটারগান তৈরি করতে পাঁচ থেকে ছয় দিন সময় নিতো। প্রতিমাসে ২০ থেকে ২৫টি অস্ত্র তৈরি করা হতো ওই কারখানায়।
বুধবার চান্দগাঁও ক্যাম্পে আয়েজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ। এর আগে মঙ্গলবার অভিযান চালিয়ে দুর্গম পাহাড়ে ওই অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র‌্যাব। গ্রেপ্তার জাকেরুল্লাহ ওই এলাকার মৌলভী নুরুল হুদার ছেলে। সেই অস্ত্র তৈরির মূল কারিগর।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ বলেন, জঙ্গল চাম্বল এলাকায় অস্ত্রের কারখানা আছে- এমন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে র‌্যাবের একটি টিম গোয়েন্দা নজরদারি শুরু করে। যেহেতু এলাকাটি দুর্গম পাহাড়ি এলাকা এবং অপরিচিত কাউকে দেখলেই এই অস্ত্র তৈরির সাথে জড়িত সিন্ডিকেটের সদস্যরা সতর্ক হয়ে যেত, ফলে তাদের অবস্থান শনাক্তকরণ ছিল একটি কঠিন বিষয়। কিন্তু আমরা কৌশলে পাহাড়ি এলাকার ভেতর দিয়ে ওই এলাকায় প্রবেশ করায় তারা টের পায়নি। এরপর কারখানার অবস্থা নিশ্চিত হয়ে সেখানে অভিযান পরিচালনা করি। ওখানে একটি টিনের একচালা ঘরের ভেতরে অস্ত্র তৈরির কারখানা দেখতে পাই। সেখান থেকে ১০টি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মূল কারিগর জাকেরুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

লে. কর্নেল এমএ ইউসুফ বলেন, জাকের দীর্ঘদিন ধরে এ কাজের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। সে একটি অস্ত্র তৈরির জন্য ক্যাটাগরিভেদে ১০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিতো এবং ছোট ওয়ান শুটারগান তৈরি করতে পাঁচ থেকে ছয়দিন সময় নিতো। জাকেরুল্লাহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে কৃষি কাজ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

এরা প্রভাবশালী মাদক ব্যবসায়ী, জলদস্যু, মহাসড়কে ডাকাতি করা লোকদের কাছে অস্ত্র বিক্রি ও চালান দিতো। এরা টিম ভিত্তিক একদল অস্ত্র তৈরি করতো, আরেকদল অস্ত্রের দেশীয় সরঞ্জাম ক্রয় করতো। ওয়ান শুটারগান, রাইফেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র তৈরি হতো এ কারখানায়। একটা অস্ত্র তৈরি করতে ২ থেকে ৩ হাজার টাকা খরচ হয় এদের। এখানে তারা প্রতিমাসে ২০ থেকে ২৫টি অস্ত্র তৈরি করে।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে জাকের জানায়, তারা মূলত দুইজন কারিগর মিলে অস্ত্র তৈরির সম্পূর্ণ কাজটি করতো। একটি অস্ত্র বানাতে প্রকারভেদে ন্যুনতম ৫-১৫ দিন সময় লাগতো তাদের। স্থানীয় বিভিন্ন ওয়ার্কশপ থেকে অস্ত্র তৈরির কাঁচামাল (বিভিন্ন সাইজের পাইপ ও লোহার টুকরা) সংগ্রহ করে এই বাড়িটিতে নিয়ে আসতো। পরে তাদের দক্ষতার মাধ্যমে অস্ত্রের সকল যন্ত্রাংশ কারখানাতেই তৈরি করতো। একটি অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির জন্য তারা গ্রাইন্ডার মেশিন, ঝালাই মেশিন, ড্রিল মেশিন, হাতুড়ি, রড কাটার, বাটালসহ প্রয়োজনীয় সকল যন্ত্রাদি ওই কারখানায় ছিল। যন্ত্রগুলো পরিচালনার জন্য দূরের আরেকটি বাড়ি থেকে এই বাড়িতে তারা বৈদ্যুতিক সংযোগ টানে।

জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী
ঢাকা অফিস
দেশে জ্বালানি তেলের সংকট হবে না, তেলের সরবরাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩১ আগস্ট) জাতীয় সংসদে নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুলের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

মজুতকৃত জ্বালানি তেল দিয়ে ৩০ থেকে ৩৫ দিনের চাহিদা পূরণ করা সম্ভব বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জ্বালানি তেলের চাহিদা পূরণ করা একটি চলমান প্রক্রিয়া। বিদেশ থেকে জ্বালানি তেল সংগ্রহের জন্য ছয় মাসভিত্তিক চুক্তি হয়ে থাকে। বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত। মজুতকৃত জ্বালানি তেল দিয়ে ৩০ থেকে ৩৫ দিনের চাহিদা পূরণ করা সম্ভব। এই সময়ের মধ্যে জ্বালানি তেল নিয়ে দুটি জাহাজ দেশে এসে পৌঁছাবে। অর্থাৎ দেশে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত থাকবে।

জ্বালানি তেলের মজুতের তথ্য তুলে ধরে সংসদ নেতা বলেন, গত ১৬ আগস্ট পর্যন্ত দেশে জ্বালানি তেলের মজুতের পরিমাণ পরিশোধিত ৬ লাখ ২০ হাজার ১৪৮ মেট্রিক টন, অপরিশোধিত ৮১ হাজার ৮৪৬ মেট্রিক টন। মোট ৭ লাখ ১ হাজার ৯৯৪ মেট্রিক টন।

জ্বালানি তেল আমদানি অব্যাহত রাখতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে চাহিদা বিবেচনায় চলতি আগস্ট মাসে প্রায় ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৫০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল, ৫০ হাজার মেট্রিক টন অকটেন এবং সেপ্টেম্বরে প্রায় ৩ লাখ মেট্রিক টন ডিজেল, ২০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল, ৫০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল ও ২৫ হাজার মেট্রিক টন অকটেন আমদানির সূচি চূড়ান্ত করা হয়েছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, দেশে বিদ্যুতের চাহিদা অনুযায়ী উৎপাদনের সক্ষমতা রয়েছে। এদিক থেকে দেশে কোনও বিদ্যুৎ সংকট নেই। বৈশ্বিক চলমান জ্বালানি সংকটের কারণে সরকার বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার ও পরিকল্পিত লোডশেডিং করার মাধ্যমে সৃষ্ট সংকট উত্তরণের চেষ্টা চালাচ্ছে। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকার পরও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন এলাকায় ক্ষেত্র বিশেষে ১ হাজার মেগাওয়াট হতে ২ হাজার মেগাওয়াট পর্যন্ত পরিকল্পিত লোডশেডিং করা হচ্ছে। পরিকল্পিত এই লোডশেডিংয়ের বিষয়ে আগে থেকেই অবহিত করা হচ্ছে।

ব্যালেন্স অব পেমেন্টে শিগগিরই উন্নতি:

দেশের বৈদেশিক লেনদেনের চলতি হিসেবের ভারসাম্যে (ব্যালেন্স অব পেমেন্ট) নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। অবশ্য সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, এসব পদক্ষেপে দ্রুতই ব্যালেন্স অব পেমেন্টের সার্বিক উন্নতি হবে। রংপুর-১ আসনের মসিউর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড অতিমারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ব অর্থনীতির দুর্বল প্রবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলা ব্যাহত, বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস, খাদ্যপণ্য, ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল এবং আন্তর্জাতিক কার্গো ফ্রেইট খরচ বৃদ্ধি, রফতানি হ্রাস, প্রবাস আয়ের ঋণাত্মক প্রবৃদ্ধির কারণে এই শঙ্কাজনক পরিস্থিতি হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার গত ১৪ বছর ধরে বাজেট ঘাটতি এবং ঋণের মাত্রা উভয়েই টেকসই ও সহনীয় পর্যায়ে রাখতে অসাধারণ সাফল্য দেখিয়েছে। করোনা পরিস্থিতিসহ নানা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সমস্যার পরও বাজেট ঘাটতি জিডিপি’র পাঁচ শতাংশের মধ্যে রাখা সম্ভব হয়েছে। ঋণ ও জিডিপি অনুপাতও স্বাচ্ছন্দ্যের পর্যায়ে রয়েছে; ২০২১-২২ অর্থবছর শেষে ৩৪ শতাংশে অর্থাৎ বাংলাদেশের জন্য প্রযোজ্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ঋণের স্থিতির প্রান্তিক সীমারেখার বেশ নিচে রয়েছে বলেও জানান তিনি।

পরিস্থিতি মোকাবিলায় বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী আয় বাড়াতে প্রণোদনা বাড়ানোসহ রেমিট্যান্স পাঠানো সহজ করা হয়েছে। ডলারের চাহিদা বাড়ানোর প্রবণতা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক কয়েক দফায় ডলারের বিপরীতে টাকার মূল্যমান সমন্বয় করেছে। গত অর্থবছরে আগস্ট মাসের ডলারের দামের তুলনায় চলতি অর্থবছরের আগস্ট মাসে ১১ দশমিক ৯৭ শতাংশ বাড়িয়ে দাম ৯৫ টাকা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন তফসিলি ব্যাংকের নিকট বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গত ২০২১-২২ অর্থবছরে ৭ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলার বিক্রি করেছে। আমদানি ব্যয় মেটাতে বৈদেশিক মুদ্রার চাহিদা কমাতে, ব্যাক টু ব্যাক আমদানিসহ শিল্পের কাঁচামাল আমদানি এবং কৃষি সরঞ্জাম এবং রাসায়নিক সার আমদানির জন্য সরবরাহকারী/ক্রেতার ক্রেডিটের আওতায় ইউজেস (বিলম্বিত) সমকাল বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। আমদানি নির্ভরতা ও কম গুরুত্বপূর্ণ সরকারি ব্যয় বন্ধ অথবা হ্রাস করা হচ্ছে। বিলাসী ও অপ্রয়োজনীয় আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে এবং আন্ডার/ওভার ইনভয়েসিংয়ের বিষয়টি সতর্ক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সরকারের নেওয়া এসব পদক্ষেপে শিগগিরই ব্যালেন্স অব পেমেন্টের সার্বিক উন্নতি হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

আবারও উত্তাপ জাপায়, নভেম্বরে কাউন্সিলের ডাক রওশনের
ঢাকা অফিস
আবারও উত্তাপ ছড়িয়ে পড়েছে জাতীয় পার্টিতে। দলের একটি বড় অংশের অজান্তেই কাউন্সিল ডেকেছেন দলের চিফ প্যাট্রন রওশন এরশাদ। বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ বিষয়টি বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তার রাজনৈতিক সচিব গোলাম মসীহ। তিনি বলেন, ‘রওশন এরশাদ বর্তমান দলের সবাইকে নিয়েই কাউন্সিল করতে চান। তিনি চান দলে যা-ই হোক, কাউন্সিলের মধ্য দিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’

বুধবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সই করা চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টির দশম কাউন্সিল আয়োজন করা হবে। কাউন্সিল সফল করতে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কো-চেয়ারম্যানদের যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক হয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন—দলের কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, আবু হোসেন বাবলা, সালমা ইসলাম। কমিটির সদস্য সচিব করা হয়েছে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব ও এরশাদ মুক্তি পরিষদের সাবেক সভাপতি গোলাম মসীহকে।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর কাছে এ বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী জানান, তারা সংসদের অধিবেশনে রয়েছেন। সেখান থেকে বের হলে দলের সিদ্ধান্ত জানানো হবে।

জাপার একটি ঘনিষ্ঠ সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের চেয়ারম্যান জি এম কাদের একটি কার্যকর নির্বাচন আয়োজনের পক্ষে। সে কারণে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন জোটের বিপরীতে তিনি বিরোধী দলগুলোর একটি জোট গঠন ও বিএনপির সঙ্গে জোট করার আলোচনা যখন চলছে, তখনই রওশন এরশাদ দলের কাউন্সিল ডাকলেন।

চিঠিতে রওশন এরশাদ বলেন, ‘জাতীয় পার্টি একটি মাল্টিক্লাস গণতান্ত্রিক দল হিসেবে নির্বাচন বর্জনের সংস্কৃতি লালন করে না। জাতীয় পার্টির অব্যাহত সমর্থন ও সহযোগিতার কারণেই আজ পদ্মা সেতুর মতো বিশ্বের অন্যতম বৃহত্তর অবকাঠামো বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে নির্মিত হয়েছে। জাতীয় পার্টি পদ্মা সেতু নির্মাণের অন্যতম কৃতিত্বের অংশীদার। জাতীয় পার্টির নেতৃত্বে অধিষ্ঠিত ব্যক্তিদের উচিত এই কৃতিত্বের অংশীদার হয়ে জাতিকে আশ্বস্ত করা। কিন্তু নেতৃত্বের শীর্ষস্থান দখল করা নেতারা এই কৃতিত্বের অংশীদারিত্বের বিষয়টি জনগণের কাছে তুলে ধরার বিষয়ে অনীহা মনোভাব পোষণ করছেন, যা পার্টির মূল নীতিমালাবহির্ভূত কাজ।’

রওশন এরশাদ চিঠিতে উল্লেখ করেন, ‘২০১৪ সালের ২ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় পার্টি দেশের সাংবিধানিক ধারাবাহিকতা সংরক্ষণ ও দেশের গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রেখেছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ঘোষিত উন্নয়নের ধারাকে অব্যাহত এবং গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থাকে সমুন্নত রাখতে মহাজোটের অন্তর্ভুক্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। ফলে মহাজোট সরকার গঠিত হয়। এ সময় পার্টির সিনিয়র নেতারা সরকারের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। পার্টির সিদ্ধান্ত মোতাবেক সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে আমি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হই। বিদ্যমান রাজনৈতিক ধারাবাহিকতায় জাতীয় পার্টি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে।’

জাপা সূত্র জানিয়েছে, আগেভাগেই জাপার অবস্থান নির্বাচনমুখী করতে তৎপর রওশন এরশাদ। আর এ কারণে তিনি এরশাদের ভাই জি এম কাদেরকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার পক্ষে। এক্ষেত্রে এরশাদের ছেলে, দলের প্রভাবশালী একাধিক নেতাকে বিবেচনায় নিয়েছেন তিনি। তবে তিনি নিজে চেয়ারম্যান পদে বসতে অনাগ্রহী।

নেতাকর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে রওশন এরশাদ বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণে নিজস্ব কর্মী বাহিনী হুসেইন মুহম্মদ এরশাদের দেশপ্রেমিক লড়াকু সৈনিকদের সমন্বয়ে মূল জাতীয় পার্টিকে শক্তিশালী পার্টি হিসেবে আবির্ভূত হতে হবে। এই কর্মকাণ্ডে যোগ্যতর নেতৃত্ব প্রদানে ব্যর্থতার কারণে কাউন্সিলে জাতীয় পার্টির নতুন নেতৃত্ব নির্বাচন এখন সময় এবং এরশাদপ্রেমী নেতাকর্মীদের প্রাণের যৌক্তিক দাবি। তাই জাতীয় পার্টির গঠনতান্ত্রিক প্রদত্ত ক্ষমতাবলে আমি আগামী ২৬ নভেম্বর শনিবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির দশম কাউন্সিলের তারিখ ঘোষণা করছি।’

বিরোধী দলের ওপর হামলা করে ক্ষমতায় থাকা যায় না: গণতন্ত্র মঞ্চ
ঢাকা অফিস
বিরোধী দলের উপর হামলা করে ক্ষমতায় থাকা যায় না বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। বুধবার (৩১ আগস্ট) গণসংহতি আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই মতামত জানান নেতারা।

নেতারা অভিযোগ করেন, সারাদেশে বিএনপিসহ বিরোধী দলগুলোর সমাবেশগুলোতে হামলা করছে। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। গণজোয়ার দেখে গণরোষের ভয়ে সরকার দমননীতি বেছে নিয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান। সভায় আগামী ১৬ সেপ্টেম্বর সমাবেশ সফল করার জন্য নেতারা আহ্বান জানান।

কিশোরীকে ধর্ষণের অভিযোগে টিকটকার গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাদিক শোভন (২২) নামে এক টিকটকারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শোভন (২২) মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে। এলাকায় সে ‘টিকটকার বয়’ নামেও পরিচিত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়া আসার পথে শোভনের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ওই কিশোরীকে বাসায় নিয়ে ধর্ষণ করে। এ সময় ভিডিও আর আপত্তিকর ছবি ধারণ করে। পরে বিভিন্ন সময় ব্লাকমেইল করে ধর্ষণ ও হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। সর্বশেষ ওই কিশোরীর ভাড়া বাসায় এসে চার জনের সহায়তায় ধর্ষণ করে। ভুক্তভোগীর মা বাদী হয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে শোভনসহ চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করে মামলা করেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, মামলার পর শোভন নামের প্রধান আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

জুতা, ওড়না ও পানির পাত্র পড়ে রয়েছে, কিন্তু মা নেই!
স্টাফ রিপোর্টার
রহিমা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার দাবি করছেন তাকে গুম করা হয়েছে। এ ব্যাপারে নিখোাঁজ রহিমা খাতুনের মেয়ে আদুরী খাতুন দৌলতপুর থানায় মামলাও দায়ের করেছেন। কিন্তু কোন সন্ধান মেলেনি।

গত ২৭ আগষ্ট রাতে তিনি পানি নেওয়ার জন্য ঘর থেকে বের হন। কিন্তু কলঘরে মায়ের পায়ের জুতা, গায়ের ওড়না ও পানির পাত্র পড়ে থাকলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ মায়ের সন্ধান পেতে সংবাদ সম্মেলন করেছেন তার দু’ কন্যা। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেয়ে মরিয়ম খাতুন। এ সময় তারা তাদের মায়ের খোঁজ পেতে আকুতি-মিনতি জানান।
জানা গেছে, ২৭ আগস্ট রাতে পানি নেওয়ার জন্য ঘর থেকে বের হন রহিমা খাতুন। রাতে তিনি বাড়ি ফিরে আসেনি। ফিরে না আসায় পরিবারের সদস্যরা ওই রাতে সম্ভাব্য আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ২৮ আগষ্ট অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আদুরী খাতুন মামলা দায়ের করেন। কিন্তু কোন সন্ধান না পেয়ে নিখোঁজ মায়ের সন্ধান পেতে সংবাদ সম্মেলন করেছেন কন্যারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, নগরীর ৩৫ নং পুরাতন কুয়েট রোড মহেশ্বরপাশা উত্তর বানিক পাড়ার বাসিন্দা তারা। ২৭ আগস্ট রাতে তার মা বাসার নিচে পানির কল থেকে পানি আনতে যান। প্রায় ঘন্টা পেরিয়ে গেলেও মা বাড়িতে ফিরে আসেসি। এতে বাড়ির সকলে উদ্বিগ্ন হয়ে পড়েন। খুঁজতে গিয়ে কলের পাশে মায়ের পায়ের জুতা, গায়ের ওড়না ও পানির পাত্র পড়ে রয়েছে। কিন্তু তার মায়ের কোন খোঁজ নেই। ওইদিন রাতে আমার ভাই দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরী এবং পরদিন অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রতিবেশীদের সাথে তাদের জায়গা জমি নিয়ে মামলা চলছে। মামলার বাদী ছিলেন তাদের মা। মামলার কয়েকদিন আগে তাদের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা ব্যাপক ভাংচুর ও তান্ডব চালায়। ঘটনার সময় ভিডিও চিত্র ধারণ করতে গেলে দুর্বৃত্তরা তাদের মা ও এক বোনকে মারধর করে। হামলার ঘটনায় তাদের মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা ছোট বোনকে ধর্ষণসহ পরিবারের লোকজনকে বিভিন্ন ধরণের হুমকি দেয়। ইন্টারনেট ব্যবহার করে তারা কল দিয়ে হুমকি দিত। এ মামলার আসামিরা জামিনে রয়েছে। আর তাদের মা নিখোঁজ রয়েছে। সংবাদ সম্মেলনে মাকে ফিরে পেতে সকলের সহযোগিতার অনুরোধ করেন তিনি।

নিখোঁজ রহিমা খাতুনের মেয়ে মরিয়ম খাতুন বলেন, বিষয়টি প্রথমে থানায় অবগত ও পরে র‌্যাব-৬ কে জানানো হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে রহিমা খাতুনের মেয়ে বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই লুৎফুল হায়দার বলেন, গৃহবধূ রাহিমা খাতুন নিখোঁজের ঘটনায় তার মেয়ের দায়েরকৃত মামলার পর থেকে তাকে উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে। জাহারে উল্লেখিত বিষয়কে সামনে রেখে সামনে এগােনো হচ্ছে। তাকে খুঁজে পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে যে তিনি গুমের শিকার হয়েছেন না অন্য কিছু, বলেন তিনি।

আকাশ সাংস্কৃতির কারণে বন্ধ হয়ে গেছে মেহেরপুরে ৫ সিনেমা হল বন্ধ
মেহেরপুর প্রতিনিধি
আকাশ সাংস্কৃতির কারণে বন্ধ হয়ে গেছে মেহেরপুর জেলার তিন উপজেলার পাঁচটি সিনেমা হল। বর্তমানে আধুনিকতার কারণে কোনো মতে টিকে রয়েছে ‘মেহেরপুর হল।’ এই হলটির আগের নাম ছিল ‘প্রতিভা’ সিনেমা হল।
মেহেরপুর হলের প্রজেক্ট অপারেটর আব্দুস সালাম বলেন, মানহীন ও অশ্লীল সিনেমা প্রদর্শনের জন্য জেলার মানুষ সামাজিক বিনোদনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। নব্বই দশকে চলচ্চিত্রে আসতে থাকে অশ্লীলতা। এক শ্রেণির নির্মাতা অশ্লীলতাকে পুঁজি করে যেনতেন কাহিনীতে চলচ্চিত্র নির্মাণ করতে থাকেন। কমতে থাকে দর্শক। বন্ধ হতে থাকে একের পর এক সিনেমা হল। এরপরও ফেসবুক আর ইউটিউবের জনপ্রিয়তা বেড়েছে। এছাড়া স্যাটেলাইট চ্যানেলগুলোতেও মানুষ নিজেদের পচ্ছন্দমতো বিনোদন উপভোগ করার সুযোগ পাচ্ছে।
বর্তমানে মেহেরপুর জেলা শহরে টিকে আছে একটিমাত্র সিনেমা হল ‘প্রতিভা’। সময়ের পরিবর্তনে প্রতিভার নাম বদলে ‘চন্দ্রিমা’ করা হয়। পরে শহীদ ড. সামসুজ্জোহা পার্ক সংলগ্ন ঐতিহ্যবাহী প্রতিভা সিনেমা হল ভেঙে পৌরসভার উদ্যোগে ‘মেহেরপুর হল’ বানানো হয়। আধুনিকভাবে নির্মিত হলেও এ হলটি প্রতিভা সিনেমা হল নামে বেশি পরিচিত।

প্রতিভা সিনেমা হলের সাবেক তত্বাবধায়ক ও জেলা শিল্পকলা একাডেমির যুগ্মসম্পাদক আব্দুল ওয়াদুদ জানান, ‘মেহেরপুরে মোট সিনেমা হল ছিল ছয়টি। এর মধ্যে চালু রয়েছে মাত্র একটি। বন্ধ হয়ে গেছে মেহেরপুর শহরের বড় বাজারের নীলমনি ও কলেজ রোডের প্রান্তিক সিনেমা হল। গাংনী উপজেলা শহরের পাশে অবস্থিত ডায়মন্ড ও বামুন্দীতে রানা সিনেমা হল এবং মুজিবনগর উপজেলার বল্লভপুর সোনালী সিনেমা হলও বন্ধ হয়ে গেছে। সিনেমা হল বন্ধ হওয়ার পেছনে আকাশ সাংস্কৃতির প্রভাব আর মানহীন সিনেমাই মূলত দায়ী।’

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি মফিজুর রহমান মফিজ বলেন, ‘করোনাভাইরাসারের কারণে দেশের সিনেমা হলগুলো বন্ধ ছিল। বর্তমানেও অনেক সিনেমা হল বন্ধই রয়েছে। তারপরও বলব নব্বই দশকের প্রথম দিকেও কয়েকটি সিনেমা হলে গিয়ে দেখেছি। এখন আর হলে সিনেমা দেখতে যাইনা। এখন সিনেমায় কোনো শিক্ষা নেই। তখনকার দিনের সামাজিক সিনেমাগুলোতে প্রেম-ভালোবাসা ছিলো, এখন অশ্লীলতায় ভরা। ছেলে-মেয়ে সঙ্গে নিয়ে বর্তমানে সিনেমা দেখা যায় না। তবে এ সপ্তাহে মেহেরপুর হলে একটি সিনেমা ‘পরাণ’চলছে। ছবিটি বেশ দর্শক প্রিয়তা পেয়েছে।’

তিনি আরো বলেন, ‘বন্ধ সিনেমা হলগুলো আধুনিকায়নের উদ্যোগ ও ভালো মানের চলচ্চিত্র প্রদর্শন করলে বিনোদনের সুযোগ তৈরী হবে।’

মেহেরপুরের সিনেমা হল সংশ্লিষ্টরা জানান, ‘মানহীন সিনেমা ও অনুন্নত পরিবেশের কারণে হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অধিকাংশ দর্শক। আধুনিকায়নের মাধ্যমে সিনেমা হল চালু এবং ভালো চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নিলে ফের হলমুখী হবেন মানুষ।’

১০ তলা থেকে ঝাঁপ: সেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বাবা গ্রেপ্তার
ঢাকা অফিস
রাজধানীর দক্ষিণখানে ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা প্ররোচনার মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মুসাদ্দিকার (২১) বাবা শাহীন আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৩১ আগস্ট) দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া সহকারী পরিচালক এএসপি আল আমিন।

তিনি বলেন, সানজানার আত্মহত্যার পর থেকে অভিযুক্ত আসামি আত্মগোপনে চলে যান। পরে ওই শিক্ষার্থীর মায়ের করা মামলার প্রেক্ষিতে ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে অভিযুক্ত শাহিন আলমকে গ্রেপ্তার করা হয়।
এএসপি আল আমিন বলেন, গত শনিবার (২৭ আগস্ট) দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন সানজানা মোসাদ্দেক। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে নিহতের বাবার বিরুদ্ধে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়।

উল্লেখ্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী আত্মহত্যার আগে তার বাবা শাহীন ইসলামের বিরুদ্ধে একটি সুইসাইড নোট লিখে যান।

সুইসাইড নোটে তিনি লেখেন, আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়। কিন্তু অমানুষের সঙ্গে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে আওয়ামী লীগের লোকজন জড়িত
ঢাকা অফিস
জাতীয় সংসদের সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে। আর এই ষড়যন্ত্রের সঙ্গে সরকারি দলের লোকজনও জড়িত।

বুধবার (৩১ আগস্ট) জাতীয় সংসদে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড নিয়ে আনা একটি সাধারণ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

সরকারি দলের এই সংসদ সদস্য বলেন, ‘কী ধরনের ষড়যন্ত্র চলছে, তা তিনি সংসদে বিস্তারিত বলতে পারছেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলতে পারলে তাকে বলতে পারতেন। ওই ষড়যন্ত্রের সঙ্গে অর্থের বিনিময়ে নিজেদের লোকও জড়িত।’

আবুল কালাম আজাদ বলেন, ‘ডিজিএফআই, এনএসআই, ডিবিসহ গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় সঠিক তথ্য দেয় না। তিনি প্রধানমন্ত্রীকে তৃণমূল নেতাকর্মীদের মাধ্যমে নিজস্ব ম্যাকানিজমে (উপায়ে) তথ্য সংগ্রহের পরামর্শ দেন।’

জাতীয় সংসদে সাধারণ প্রস্তাবটি আনেন সরকারি দলের সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তার প্রস্তাবে বলা হয়, ‘এই মহান সংসদের অভিমত, যে ঘৃণ্য খুনিচক্র ও চক্রান্তকারী গোষ্ঠী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের নিষ্ঠুর ও নির্মমভাবে হত্যা করেছিল, তাদের প্রতি তীব্র ঘৃণা জানাচ্ছি। কিন্তু চক্রান্তকারীদের প্রেতাত্মারা এখনও ক্ষান্ত হয়নি। পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে ইতিহাসের চাকাকে ঘুরিয়ে দিতে আজও তারা ঘৃণ্য তৎপরতা চালিয়ে যাচ্ছে।’

তাদের এই ঘৃণ্য চক্রান্তকে সফল হতে দেওয়া যায় না। ইতিহাসের পাদদেশে দাঁড়িয়ে জাতির পিতা, বাঙালির মহত্তম ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদকে বিনম্র চিত্তে ও শ্রদ্ধায় স্মরণ করছি এবং বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল চক্রান্ত ব্যর্থ করে দেওয়ার শপথ গ্রহণ করছি। ২০২২-এর আগস্ট মাসে একাদশ জাতীয় সংসদের ঊনবিংশতম অধিবেশনে এই হোক প্রত্যয়দৃঢ় ঘোষণা।

২০ দলীয় জোট থাকছে না, বিএনপি-জামায়াতের আন্দোলন হবে ‘যুগপৎ’
ঢাকা অফিস
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আর থাকছে না। তবে যুগপৎ আন্দোলন করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলগুলো। বেশ কয়েকটি শরীক দলের নেতারা এই তথ্য জানিয়েছেন।
নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে বিগত দুটি সংসদ নির্বাচনেই বিএনপি আন্দোলন করেছে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট। দাবি পূরণ না হওয়ায় ২০১৪ সালে দলটি কঠোর কর্মসূচি দিয়ে নির্বাচন বর্জন করে। আর ২০১৮ সালে শক্ত কোনো কর্মসূচির বদলে আলোচনার টেবিলে ছিল বিএনপি। নির্বাচনে অংশ নিয়ে নিদারুণ মন্দ ফলাফলের মুখোমুখি হয় তারা। ২০২৩ সালের শেষ দিকে অথবা ২০২৪ এর শুরুতে হতে পারে দ্বাদশ জাতীয় নির্বাচন। সেই নির্বাচন ঘিরে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো তৎপরতা চালিয়ে আসছে। সরকারবিরোধী বৃহত্তর একটি আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করছে বিরোধী শিবির। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, ‘বিশ দলীয় জোট এখন আর নেই।’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে জোটের অনেক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হয়েছেন। জোটের মাধ্যমে নয়, যার যার মতো আন্দোলনে অংশগ্রহণ করবেন। যার প্রেক্ষিতে বিএনপি নিজস্ব উদ্যোগেই বেশ কয়েকটি বড় কর্মসূচি পালন করছে। যার সঙ্গে জোটের কোনো সম্পৃক্ততা নেই।
ফাঁস হওয়া ভিডিওতে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানও একই কথা বলেছেন, ‘এই জোটের সঙ্গে বিভিন্ন দল যারা আছেন, বিশেষ করে প্রধান দলের (বিএনপি) এই জোটকে কার্যকর করার কোনো চিন্তা নাই। বিষয়টা আমাদের কাছে স্পষ্ট দিবালোকের মতো এবং তারা আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে। এখন বাস্তবতা হচ্ছে নিজস্ব অবস্থান থেকে আল্লাহর উপর ভর করে পথ চলা। তবে হ্যাঁ জাতীয় স্বার্থে একই দাবিতে যুগপৎ কর্মসূচি বাস্তবায়ন করবো।’

সিলেটের শুরা সদস্য নাজমুল ইসলাম বলেন, ‘আসলে জোটের এখন কোনো কার্যক্রম নাই। দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে আমাদের জেটগত যোগাযোগও নাই। আমরা ১৯৯৬ সালের মত লিয়াজোঁ কমিটির মাধ্যমে সামনে যুগপৎ আন্দোলন করবো। যার যার অবস্থান থেকে কার্যক্রম পরিচালনা করা হবে।’

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘জোট ছাড়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে এখন আমরা আলাদা কর্মসূচি দচ্ছি। তার মাধ্যমে যুগপৎ আন্দোলন করছি আলাদা প্লাটফর্মে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু বলেন, ‘জামায়াতের আমির সব বলেছেন। আমরা জোটের ব্যানারে কোনো কর্মসূচি পালন করছি না। আমরা নিজেদের মতো করে কর্মসূচি পালন করছি এবং সবাই তা করবে।’

জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য সব বিরোধী শক্তির মধ্যে বৃহত্তর ঐক্যের দিকে, যারা একযোগে আন্দোলন করবে। লক্ষ্য হবে সরকারকে উৎখাত করা এবং একটি নির্দলীয় অন্তর্র্বতী সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা।’ জামায়াতের আমিরও বলেছিলেন, তারা জাতীয় স্বার্থে যুগপৎ আন্দোলন করার পক্ষে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আমার পর্যবেক্ষণ হলো, বিএনপির একা চলার নীতি এবং জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে বাম দলগুলোর জন্য স্বস্তিদায়ক।’

ধর্ষণের শিকার স্কুলছাত্রী মীমের বিষপানে মৃত্যুর ঘটনায় মামলা
খুলনাঞ্চল রিপোর্ট
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দায় ধর্ষণের শিকার এক স্কুলছাত্রীর বিষপানে মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

নিহত ওই স্কুলছাত্রীর নাম মীম আক্তার (১৫)। সে হাজরাকান্দা গ্রামের স্কুল শিক্ষক রেজাউল করিমের মেয়ে। মিম ভাঙ্গার দিগনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

মামলায় ওই স্কুলছাত্রীর ফুফাতো ভাইসহ তার অজ্ঞাতনামা আরও দুই সহযোগীকে আসামি করা হয়েছে। তার আগে ময়নাতদন্ত শেষে বুধবার বিকেলে মিমের মৃতদেহ দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মীমের মা বিউটি বেগম মামলায় অভিযোগ করেন, তার মেয়ের সঙ্গে ফুফাতো ভাই পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ছোট পাইককান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে রাব্বি বিয়ের প্রস্তাব দিয়েছিল ৬ মাস আগে। কিন্তু তারা আত্মীয়ের সঙ্গে আত্মীয়তা করবেন না বলে প্রস্তাব ফিরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাব্বি তার দুই সহযোগীকে এনে মিমকে পালাক্রমে ধর্ষণ করে।

তিনি জানান, গত ২৪ আগস্ট রাতে মীম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে রাব্বি ও তার দুই সহযোগী তাকে মুখ বেঁধে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘরে ফিরে সে ঘাস মারার ওষুধ ফিনিশিং পান করে। রাত আড়াইটার দিকে তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর দুদিন পর ফরিদপুরে ও পরে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পর গত সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় বোন সুমি বেগম জানান, ‘ধর্ষণের পর মীমকে হুমকি দিয়ে রাব্বি এ ঘটনা কাউকে জানাতে নিষেধ করে। জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়। ঘটনার দুইদিন পর মীম ভীতসন্ত্রস্ত হয়ে ধর্ষণের কথা তার কাছে জানায়।

ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্ত করা হয়েছে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের সাড়ে ৫ লাখ টাকার তামার তারসহ আটক ১
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩৪০ কেজি তামার তারসহ ১ চোরকে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ান রামপাল ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (৩০ আগস্ট) গভীর রাতে বিদ্যুৎ কেন্দ্রের সীমানা লাগোয়া জঙ্গল থেকে এই তার উদ্ধার করা হয়।

আটক মো. আশরাফুল হাওলাদার (৩১) রামপাল উপজেলার গৌরম্ভা এলাকার মো. নুরুদ্দীন হাওলাদারের ছেলে।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন ৩ আনসার ব্যাটালিয়ানের উপ-পরিচালক চন্দন দেবনাথ।

রূপসা রেলওয়ে সেতু মংলা বন্দরের সঙ্গে যোগাযোগ ও প্রবেশযোগ্যতা বাড়াবে
স্টাফ রিপোর্টার
খুলনা-মংলা বন্দর রেললাইন প্রকল্পের অংশ হিসেবে নির্মিত রূপসা রেল সেতু মংলা বন্দরে প্রবেশযোগ্যতা ও সংযোগ বৃদ্ধির পথ প্রশস্ত করছে। ভারতের দেয়া ক্রেডিট লাইনের (এলওসি) আওতায় এটির নির্মান সম্পন্ন হয়েছে।
গত ২৫ জুন রূপসা রেল সেতুর নির্মাণ সম্পন্ন হয়েছে। ভারতীয় ইপিসি ঠিকাদার এম/এস এল এন্ড টি ৫.১৩ কিলোমিটার দীর্ঘ ব্রড-গেজ সিঙ্গেল-ট্র্যাক রেলওয়ে সেতু নির্মান করেছে। এটি খুলনাকে মংলা বন্দরের সাথে রেললাইনের মাধ্যমে সংযুক্ত করেছে।
সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ায় এটি সরকারের কাছে হস্তান্তরের অপেক্ষায় রয়েছে। তবে সেতুর দুই পান্তে রেললাইন স্থাপনের কাজ এখনো শেষ হয়নি।
খুলনার মংলা রেল সেতু প্রকল্পের ব্যবস্থাপক অমৃতোষ কুমার ঝা প্রকল্পস্থলে সাংবাদিকদের জানান, প্রকল্পের মোট ব্যয় হচ্ছে ৩৮৮.৯২ মিলিয়ন ডলার, আর রূপসা সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ১৬৯.২৬ মিলিয়ন ডলার।
তিনি আরও বলেন, রূপসা নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়েছে এবং এটি একটি চ্যালেঞ্জিং কাজ।
অমৃতোষ বলেন, রূপসা রেলওয়ে সেতু হস্তান্তরের পর্যায়ে রয়েছে। সিঙ্গেল-ট্র্যাক ব্রডগেজ সেতুটির প্রত্যাশিত আয়ুষ্কাল হবে ১০০ বছর।
তিনি বলেন, তারা সেতু হস্তান্তর করার প্রস্তুতির বিষয়টি ইতিমধ্যে সরকারকে জানিয়েছেন ।
তিনি বলেন, রেললাইনটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা বন্দরে যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক হবে এবং এটি রেল ও সামুদ্রিক বাণিজ্যের জন্য একটি বিকল্প রুট হিসেবে ব্যবহৃত হবে।
তিনি আরো বলেন, এটি এ অঞ্চলের অন্যান্য দেশগুলিকেও বন্দর ব্যবহারের সুযোগ দেবে এবং উপ-আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে। রূপসা রেলওয়ে সেতু ও খুলনা-মংলা বন্দর রেললাইন মংলা বন্দর থেকে পণ্য পরিবহন ব্যবস্থা অনেক সহজ ও উন্নত করবে এবং সংযোগ ও প্রবেশগম্যতা বাড়াবে। ফলে, এ অঞ্চলের কৃষকদের কৃষি পণ্য স্থানীয় বাজারে সহজ প্রবেশাধিকার পাবে।
তিনি বলেন, ‘এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ইতিবাচকভাবে ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে।’
খুলনা-মংলা রেললাইন ও রূপসা রেলওয়ে চালু হওয়ার সাথে সাথে মংলা বন্দর থেকে সেতুর মাধ্যমে অধিক পণ্য ও কন্টেইনার পরিবহন করা সম্ভব হবে এবং ভুটান ও নেপালের মত প্রতিবেশী দেশগুলোর এর সুবিধা নিতে সক্ষম হবে।