Home আঞ্চলিক খুলনায় দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষসহ গ্রেপ্তার ৬ : জেলহাজতে প্রেরণ

খুলনায় দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষসহ গ্রেপ্তার ৬ : জেলহাজতে প্রেরণ

63

স্টাফ রিপোর্টার ।।
নগরীর নিরালা আবাসিক এলাকার রোড নং-২৮, বাড়ি নং-১৭ নিপু আরমানের বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা করার অপরাধে এক নারী ও ৫ পুরুষসহ ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ আগস্ট ) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল হান্নান খুলনা থানার নন এফআইআর নং-২৩৭/২২ মুলে মঙ্গলবার আসামিদের আদালতে প্রেরণ করেন।

আদালতে বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল আমিন তাদের জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
আসামিরা হলেন নগরীর কাশেম নগর ২নং সড়কের ইকতিয়ার হোসেন ওরফে ফজরের ছেলে এস এম শিহাবুজ্জামান ওরফে রিয়াল (২৯), নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার রোড নং-৯, বাড়ি নং-১৯ এর মৃত. আলতাফ হোসেনের ছেলে মো. আশিকুর রহমান আশিক (৩২), বুড়ো মৌলভী দরগা রোডের মো. লিয়াকত আলী শেখের ছেলে মো. নাজমুল শেখ (২৯), নিরালা আবাসিক এলাকার রোড নং-২৮, বাড়ি নং-১৭ নিপু আরমানের বাড়ি ভাড়াটিয়া মৃত. কলিমউদ্দিন গাজীর ছেলে মো. খলিলুর রহমান (৫০), নতুন বাজার এ্যাপ্রোচ রোডের আব্দুল আজিজের ছেলে মো. আনারুল (৫০) ও বটিয়াঘাটা থানার জলমা ইউনিয়নের দাত্তলিয়া গ্রামের মৃত. কালু সরদারের মেয়ে শারমিন (২৮)।

মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিরালা আবাসিক এলাকার রোড নং-২৮, বাড়ি নং-১৭ নিপু আরমানের ভাড়া বাড়িতে অভিযান চালায় নিরালা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল হান্নান। এসময় ওই বাড়ির নিচতলা থেকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এক নারী ও ৫ পুরুষসহ ৬জনকে গ্রেপ্তার করা হয়।

২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ২নম্বর কাশেমনগর এলাকার বাসিন্দা এক নিরাপত্তা প্রহরীর মেয়ে কিশোরী ক্রিকেটার (১৪) গণধর্ষণের শিকার হয়। মেয়েটি নগরীর বানরগাতি ইউসেফ স্কুল অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। মো. শিহাবুজ্জামান ওরফে রিয়াল ওই গণধর্ষণ মামলার ২নম্বর আসামি। সে নিজেকে ২৪নং ওয়ার্ড যুবলীগের নেতা পরিচয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত।