Home আঞ্চলিক বাজার থেকে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত

বাজার থেকে বাড়ি ফেরার পথে ইউপি চেয়ারম্যানকে ছুরিকাঘাত

7

 

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।।

 

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দীন আহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কালিদাশপুরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় হেলাল উদ্দীনকে উদ্ধার করে কুষ্টিযা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হযেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, হেলাল উদ্দীন ব্যক্তিগত কাজ শেষে কালিদাসপুর বাজার থেকে পায়ে হেটে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় একটি মোটরসাইকেলযোগে দু’জন দুর্বৃত্ত ছুরি দিয়ে তাকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। ছুরিকাঘাতে আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলাল উদ্দীনের আঘাত গুরুতর নয়। তবে তার শরীর থেকে বেশ রক্তক্ষরণ হয়েছে। শরীরে ডায়াবেটিস থাকায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ওসি এসএম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহত হয়েছেন বলে খবর পেয়েছি। তাকে কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।