
নগরীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার
নগরীর সোনাডাঙ্গা হাফিজনগর এলাকায় খাদিজা খাতুন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। সে হাফিজনগর ইউসেফ টেকনিক্যাল স্কুল গলির মাহি শেখের বাড়ির ভাড়াটিয়া আসলাম ঢালীর মেয়ে এবং খুলনা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টার দিকে তাদের বাসায় কেউ ছিল না। ওই সময়ে তিনি ঘরের চালের বাতার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
সোনাডাঙ্গা থানার এসআই মো. ফরহাদ হোসেন বলেন, সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ জেনে এখানে আসি। লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক বলেন, খাদিজা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে।
নগরীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির মৃত্যু
স্টাফ রিপোর্টার
ট্রেনের ধাক্কায় নগরীতে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন ডাক্তার বাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের লাইন ধরে হাঁটছিলেন। পেছন থেকে ট্রেন তাকে ধাক্কা দিলে লাইন থেকে পড়ে যান তিনি। এসময় ট্রেনের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে গেলে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত. ঘোষণা করেন।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন খান বলেন, সকাল ১০টার দিকে একটি ট্রেন এক ব্যক্তিকে ধাক্কা দেয়। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে পুলিশ ভ্যানে তাকে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পরে জানতে পারলাম তিনি মারা গেছেন। তার নাম ঠিকানা এখনও জানা যায়নি।
রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোল্লা খবির বলেন, চিত্রা এক্সপ্রেস নামে একটি ট্রেন সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকার উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে যায়। ফুলবাড়িগেট ডাক্তার বাড়ি নামকস্থানে অজ্ঞাতনামা এক ব্যক্তি রেল লাইন ধরে হাটছিল। সতর্কবার্তা প্রেরণ সত্বেও লাইন থেকে তিনি সরেননি। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে সংবাদ নিয়ে জানতে পারলাম একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
কেএমপি ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
নগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি শিশু পার্ক এলাকায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার কয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৬ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ী হলেন নয়াবাটি ফিরোজ স্মৃতি ক্লাব সংলগ্ন এলাকার মো. জাহাঙ্গীর হোসেন (৩৭)। সে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার রাজপাট মোল্লাবাড়ী গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. নজরুল ইসলাম জানান, ২৬ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে খালিশপুর থানাধীন মুজগুন্নি শিশু পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম। এসময় পার্ক এর প্রধান গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৪০০ গ্রাম গাঁজাসহ জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
নগরীতে ভোক্তা-অধিকারের বাজার তদারকিতে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা
স্টাফ রিপোর্টার
নগরীর গল্লামারী এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। রবিবার (২৮ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অভিযানে জেলা কার্যালয়ের উপপরিচালক শিকদার শাহীনুর আলম এ জরিমানার আদেশ প্রদান করেছেন।
বাজার তদারকিকালে গল্লামারী এলাকার শিকদার সীড হাউজকে মেয়াদ উত্তীর্ণ বীজ রাখায় ২ হাজার টাকা, মূল্যবিহীন ঔষধ রাখায় নিশি ফার্মেসীকে ২ হাজার টাকা, মূল্য/মেয়াদ বিহীন প্যাকেটজাত খাদ্য রাখায় মোল্লা ডিপার্টমেন্ট স্টোরকে এক হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ইসলামিয়া মিষ্টি ঘরকে এক হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য রাখায় বাংলাদেশ বেকারীকে ২ হাজার টাকা, মূল্যবিহীন ঔষধ রাখায় মেসার্স কাঞ্চন ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতনতামূলক করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। এই তদারকিমূলক অভিযানে সহায়তা করেন সদর থানা পুলিশ, খুলনা ও ক্যাব প্রতিনিধি খুলনা। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতির খুলনা অঞ্চলের নতুন কমিটিকে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ দোকান মালিক সমিতির খুলনা অঞ্চলের নতুন কমিটির সভাপতি জিএম নাসিরউল্লাহ ও মহাসচিব এমএ কাফিসহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সহ-সভাপতি কাউন্সিলর মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোছাদ্দেক হোসেন বাবলু, সহ-সভাপতি মাজেদা খাতুন, ডা. আব্দুস সালাম. শেখ হেদায়েত হোসেন হেদু, মো. আব্দুল হামিদ ও নিয়াজ আহমেদ তুহিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, এম এম জলিল ও জিএম মঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম ভুট্রো, ক্বারী শরিফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আলহাজ্ব তাহেরুল আলম, মো. শফিকুল ইসলাম অভি, মো. আরিফুর রহমান, মো. জিসান, মো. জাবেদ আলম, মো. রফিকুল ইসলাম, হারুনুর রশিদ মোল্লা, রাকিব আহমেদ,মো. মনির হোসেন, মাসুদ রানা, হেদায়েতুল আলম প্রমুখ।
তেরখাদায় র্যাবের অভিযানে প্রতারক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার তেরখাদা থানাধীন ভুজনিয়া এলাকায় অভিযান চালিয়ে সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সরকারি অফিসের ভূয়া সীলমোহর ব্যবহারকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৭ আগস্ট দুপুর পৌনে ২টার দিকে গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার প্রতারক হলেন তেরখাদা থানাধীন ভুজনিয়া গ্রামের রিপন বিশ্বাস (৩১)।
র্যাব-৬ জানায়, ২৭ আগস্ট দুপুর পৌনে ২টার দিকে তেরখাদা থানাধীন ভুজনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় বিভিন্ন লোকজনের নিকট টাকার বিনিময়ে অবৈধ লাভের আশায় বিভিন্ন জাল সনদ ও সীলমোহর তৈরী করে প্রতারনার মাধ্যমে জাল-জালিয়াতি করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে রিপন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। আসামীর দখল হতে জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নকল সীলমোহর ২৯টি, ভূয়া প্রত্যয়ন পত্র ২ পাতা, নকল ওয়ারিশ কায়েম সনদ ৯ পাতা, ভূমি অফিসের পর্চা/খতিয়ান ২২ পাতা, নকল সীলমোহর ১ পাতা ও একটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তাকে তেরখাদা থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপালগঞ্জে র্যাবের অভিযানে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানাধীন ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৭ আগস্ট রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন কুমিল্লা জেলা সদরের মো. আব্দুর রাজ্জাক (৬০), মো. রুবেল হোসেন (২১) ও মো. আনোয়ার শিকারী (৩৫)।
র্যাব-৬ জানায়, ২৭ আগস্ট রাত সোয়া ১০টার দিকে গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানাধীন ঘোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ফরিদপুর জেলা হতে যাত্রিবাহী বাসে মাদকদ্রব্য নিয়ে গোপালগঞ্জ জেলায় আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯৩ বোতল ফেন্সিডিলসহ ওই ৩জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
২১নং ওয়ার্ড বিএনপির মিছিল ও পথসভায় বক্তারা
জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতা হারানোর ভয়ে বিএনপির শান্তিপ্রিয় কর্মসুচিতে বাঁধা দিচ্ছে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, হামলা মামলা অগ্নিসংযোগ করে অবৈধ সরকার ক্ষমতায় চিরস্থায়ী থাকার যে স্বপ্ন দেখছে গনবিস্ফোরনের মাধ্যমে সে স্বপ্ন চুরমার হয়ে যাবে। তারা বলেন জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতা হারানোর ভয়ে বিএনপির শান্তিপ্রিয় কর্মসুচিতে বাঁধা দিচ্ছে। শাসক দলের ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে বিএনপির নেতাকর্মীর ওপর হামলা করলেও পুলিশ প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকেরা অবৈধ হাসিনা সরকারের পতন না করে ঘরে ফিরে যাবে না।
রবিবার (২৮ আগস্ট) গণবিরোধী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক জ¦ালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘেষিত কর্মসুচির অংশ হিসেবে ২১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা এসব কথা বলেন। পথসভায় বক্তারা আরো বলেন, ২৭ তারিখে খালিশপুরে বিএনপি অফিসে অগ্নিসংযোগ, নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা চালিয়ে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা প্রমান করেছে তারা অস্ত্রের জোরে ক্ষমতায় থাকতে চায়। কিন্তু তারা জানে না বিএনপি যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত আছে। নেতৃবৃন্দ চলমান আন্দোলন তরান্বিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
২১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোল্লা ফরিদ আহমেদ’র সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, একরামুল হক হেলাল, চৌধুরী নাজমুল হুদা সাগর, নাজিরউদ্দিন নান্নু, মিজানুর রহামন মিলটন, শফিকুল ইসলাম শফি, আবু সাঈদ শেখ, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, আলতাফ হোসেন, দেলোয়ার হোসেন আকন, নাসির উদ্দিন, সাত্তার হাওলাদার, নাজমুল হাসান নাসিম, মিজান সরদার, জিএম তারেক, আবু বক্কার, আসাদুজ্জামান মিঠু, জাহাঙ্গীর আলম, হাসান আলী বাবু, রুবেল জমাদ্দার, জাহিদুল ইসলাম, খন্দকার মহসিন,নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, রবিউল ইসলাম রবি, মনির হোসেন, ফারুক হোসেন, মুনসুর আলী, মোল্লা আলী, মিলন হাওলাদার, মাহফুজ, সোহেল আকন, জাহিদুল, নোমান মাহবুব, রাসেল, আলাউদ্দিন, সাইফুল, আতিয়ার প্রমূখ। এর আগে বিকাল সাড়ে ৫টায় কদমতলা বিএনপি অফিস থেকে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিএনপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অমিতকে হত্যার
উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা খুলনা জেলা বিএনপি’র
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে হত্যা উদ্দেশ্যে গতকাল রবিবার অতর্কিত হামলা চালিয়ে তার গাড়ীটি ব্যাপক ভাঙচুর করেছে আওয়ামী সন্ত্রাসীরা। এরআগে শুক্রবার দিবাগত রাতে কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনে, যশোর জেলা বিএনপি’র সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু ও আলহাজ্ব মিজানুর রহমান খানের বাড়ীতে জয় বাংলা ¯ে¬াগান দিয়ে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। দেশের বর্ষিয়ান রাজনীতিক সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের স্মৃতিবিজড়িত বাড়ীতে আওয়ামীলীগের পোষ্য সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
গতকাল রবিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে দেয়া বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, লোডশেডিংয়ে অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশ, জ্বালানি তেল-নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের সীমাহীন মূল্যবৃদ্ধি, লুটপাটে দুর্নীতিতে জর্জরিত নিশিরাতের ভোটডাকাত আওয়ামী ফ্যাসিষ্ট সরকার দেশ পরিচালনায় চরম ব্যর্থতায় প্রিয় মাতৃভূমি আজ দেউলিয়াত্বের পথে। জনবিরোধী আওয়ামী সরকারের হাতে দেশ আজ অনিরাপদ, সে কারণে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে বিএনপি’র একেরপর এক জনবান্ধব কর্মসূচিতে জনস্রোত দেখে জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের পায়ের তোলায় মাটি নেই। সে কারণে সুস্থধারার রাজনৈতিক চর্চা ছেড়ে কতিপয় অসাধু পুলিশের সহায়তায় রাতের আঁধারে বিএনপি নেতাদের বাড়ীতে অর্তকিত সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর করে ত্রাস সৃষ্টি করছে আওয়ামী লীগ। শুক্রবার দিবাগত গভীর রাতে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের যশোরের বাসভবনে, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু ও আলহাজ্ব মিজানুর রহমান খানের বাড়ীতে জয় বাংলা ¯ে¬াগান দিয়ে সন্ত্রাসীরা ব্যাপক ভাঙচুর করেছে। শুধু তাই নয়, খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপি’র সমাবেশ শেষে ফেরার পথে নগরঘাট এলাকায় কতিপয় পুলিশের সহায়তায় আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের হামলা চালিয়েছে। এতে খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোল¬া খায়রুল ইসলামসহ ১০জন মারাত্মক আহত হয়েছেন। পুলিশ উল্টো দিঘলিয়া উপজেলা যুবদল নেতা কুদরতে ইলাহী স্পীকার ও জেলা যুবদলের সহ-সাধারণ রাসেল হাসান নাসিমসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দু’দিন পর শুক্রবার রাতে দিঘলিয়া থানায় রাজনৈতিক প্রতিহিংসামুলক মামলা করেছে আওয়ামী লীগ। এদিকে, দিঘলিয়ার বিক্ষোভ সমাবেশে ব্যাপক জনবিস্ফোরণ দেখে দিকবিদিকশুন্য আ’লীগ কতিপয় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়ী বাড়ী পুলিশী তল্লাশী চালাচ্ছে। বিএনপি’র সমাবেশে অংশ নেয়ায় সাধারণ মানুষকে হয়রানি করছে পুলিশ ও স্থানীয় আ’লীগ। অবিলম্বে নেতাকর্মীদের আটক-গ্রেফতার, সাধারণ মানুষকে হয়রানি ও রাতের আঁধারে চোরাগোপ্তা হামলার পথ পরিহার করে সুস্থধারার রাজনীতিতে ফেরার আহবান জানিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।
যশোরের বিএনপি নেতার বাড়ি ও দলীয় কার্যালয় আওয়ামী লীগের হামলা, ভাঙচুর
শহিদুল ইসলাম দইচ যশোর
গতকাল শনিবার যশোর সদর উপজেলা রূপদিয়া বাজারে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আজ ফের বিএনপি নেতার গাড়ি, বাড়ি ও দলীয় কার্যালয় হামলার ঘটনা ঘটেছে। আজ বিকেল চারটার পরে এই হামলার ঘটনা ঘটানো হয়। বিএনপি নেতাদের দাবি যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একযোগে হামলা চালিয়েছে। তারা শহরময় ত্রাস সৃষ্টি করেছে। অবশ্য যুবলীগের নেতাদের দাবি বিএনপি’র সঙ্ঘবদ্ধ হামলা তারা প্রতিহত করেছে। বিএনপি আন্দোলনের নামে জেলা জুড়ে সন্ত্রাস করছে।
জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত কয়েকদিন ধরে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছে বিএনপি। গতকাল শনিবার যশোর সদর উপজেলা রূপদিয়ায় সমাবেশে মিছিল নিয়ে বের হলে তাতে হামলা চালায় আওয়ামী লীগের নেতা কর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে শনিবার রাত থেকে সকাল পর্যন্ত রূপদিয়া ও আশপাশের এলাকার বিএনপি নেতাদের বাড়ি হামলা চালায় আওয়ামী লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে আজ বিকেল সাড়ে চারটায় সংবাদ সম্মেলনের ডাক দেয় জেলা বিএনপি। এর আগেই বিকেল চারটায় আদালত থেকে ফেরার পথে বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের গাড়িতে হামলা চালায় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। এছাড়া যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যশোর শহরের বিভিন্ন স্থানে এবং প্রেসক্লাবের সামনে সশস্ত্র অবস্থান নেয়। উদ্ভূত পরিস্থিতির কারণে বিএনপির সংঘর সম্মেলন স্থগিত করলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ৩ রাউন্ড গুলি ছোড়ে এবং অমিতের বাড়ির ভিতরে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা শহরের লালদীঘি পাড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমি যখন আদালত থেকে ফিরছিলাম তখন শহরের ধরাটা নাই উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, পৌর কাউন্সিলর রাজিবুল ও টাক মিলনের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা আমার গাড়িতে হামলা চালায়। চালকের বুদ্ধিমত্তায় কোন রকমে প্রাণে রক্ষা পেয়েছি। বাড়ি ফিরে আসলে ঘন্টাখানেক পর আবার বাড়িতে হামলা চালানো হয়। তারা পুলিশের ছত্রছায়ায় এই হামলার ঘটনা ঘটিয়েছে। পুলিশকে জানানো হলেও ঘটনা শেষ হওয়ার পরেই পুলিশ এসে ঘুরে গেছে।
তিনি আরো বলেন, বাড়িতে হামলার আগে ছাত্রলীগ যুবলীগের একটি গ্রুপ বিএনপি দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এছাড়া তারা শহরের বিভিন্ন স্থানে লাঠিসোটা নিয়ে অবস্থান করছে এবং গোটা শহরে ত্রাস কায়েম করেছে।
এ এ বিষয়ে জানতে চাইলে যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল বলেন, বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিত ও তার নেতাকর্মীরা গত কয়েকদিন ধরে অডিয়াটে গিয়ে সমাবেশের নামে হামলা ভাঙচুর চালিয়েছে। এর প্রতিবাদে আজ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসার চেষ্টা করলে অমিত ও তার লোকজন হামলা করে। আমরা কেবল তাদের প্রতিহত করেছি। শহরের বেশ কয়েকটি জায়গায় এভাবে প্রতিহত করা হয়েছে। আমাদের দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তারা কটুক্তি করছে। এজন্য তাদের আমরা আগামীতেও প্রতিহত করব।
একাধিকবার চেষ্টা করেও এ ঘটনায় পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
আনুলিয়ায় বসতঘরের পাশেই ভূ-গর্ভের বালি উত্তোলন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে লোকালয়ে এবং বসতঘরের ৩০ ফুট পাশ থেকে ভূ-গর্ভের বালি ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে উত্তোলন করা হচ্ছে। ফলে এলাকাবাসী সম্ভাব্য ভূমি ধ্বসের শঙ্কায় রয়েছে। প্রকাশ্যে সড়কের পাশে দীর্ঘ ২ মাস যাবৎ অবৈধ বালি উত্তোলন করে পুকুর ভরাটের কাজ চললেও কোন প্রতিকার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ইউনিয়নের চেচুয়া গ্রামের আঃ বারী সরদারের ছেলে ইসমাইল হোসেন ২০/২৫ বছর পূর্বে থেকে ভিটে বাড়িতে ঘর বেধে বসবাস করে আসছেন। সেখানে ভিটেবাড়িতে পাকা বসতঘর, রান্না ঘর, কাঠ ঘর, পায়খানা ঘর, পুকুর, নারিকেল গাছসহ অসংখ্য গাছগাছালী রয়েছে। চেচুয়া গ্রামের মৃত আহম্মদ আলি গাজীর ছেলে কুখ্যাত বালু দস্যু আঃ রহিম তার ড্রেজার মেশিন দিয়ে ইসমাইল সরদারের বাড়ির পাশে এড. শম্ভু সিংহ’র জমির পূর্ব পাশ থেকে ২ মাস পূর্ব হতে ভূ -গর্ভের বালি উত্তোলন শুরু করেন। রফিকুল ও আবু সাইদ ঐ বালি কিনে নিয়ে মেইন সড়কের পাশে পুকুর ভরাট করেন। এবং ডিসি সাহেবের অনুমতি নিয়ে বালি উত্তোলন করা হচ্ছে বলে আস্ফালন করেন। ভূগর্ভের বালি উত্তোলন সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ হলেও দীর্ঘ দুই মাস অবৈধ ভাবে বালি উত্তোলন করা হচ্ছে, অথচ প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি।
গত শুক্রবার আব্দুর রহিম তার ড্রেজার মেশিন ইসমাইলের বসতঘরের মাত্র ৩০ ফুট দূরে এবং ভিটে বাড়ির সীমানার মাত্র ৫ হাত দূরে বসিয়ে বালি উত্তোলন করছে। প্রতিবাদ করলেও তারা থামেনি বরং তাদেরকে (ইসমাইল) নানা ভাবে হুমকী ধামকী দেওয়া হয়। এভাবে সরকারি বিধি নিষেধ ও আইনকে অমান্য করে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন প্রতিরোধ না করা হলে বালি উত্তোলনের প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চরম ক্ষতির মুখে থাকা ইসমাইল তার বসতবাড়ি ও এলাকাবসীর ক্ষতির মুখে ফেলে ভূ-গর্ভের বালি উত্তোলন রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে আনুলিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, বালি উত্তোলন করা হচ্ছে শুনেছি। এবং ঘটনাস্থলে গিয়ে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান বলেন, আমি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলছি।
এলাকাবাসীর দাবী এভাবে একের পর এক বিভিন্ন স্থানে ভূগর্ভের বালি উত্তোলন করে এলাকাকে চরম ঝুঁকিতে ফেলানো হচ্ছে। তাদের বিরুদ্ধে সরবারি বিধি মোতাবেক শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি ভবিষ্যতে কোথাও না হয় সেজন্য মেশিনের মালিক, জমির মালিক ও বালু ব্যবহারকারীদেরকেও আইনের আওতায় আনা হোক।
বুধহাটায় তালা ভেঙ্গে বসতবাড়ি জবর দখল
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে রাতের আঁধারে ইউনিয়ন পরিষদের জিম্মায় থাকা বসতঘরের তালা ভেঙ্গে ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৭ আগষ্ট) রাত্র ৯.৩০ টার দিকে এ ঘটনা ঘটে। এব্যাপারে ঘর মালিক বুধহাটা গ্রামের রজব আলি মোল্যার ছেলে রিয়াজুল বাদী হয়ে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
এজাহার সূত্রে জানাগেছে, আসামীদের সাথে বাদীপক্ষের বসতভিটার জমিজায়গা নিয়ে দীর্ঘদিনের শত্রুতা আছে। আসামীরা বাদীপক্ষের ভিটাবাড়ি জবর দখলের ষড়যন্ত্র করে আসছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ গত ২৭ জুলাই বিকালে শালিস বৈঠকে বসেন। এসময় আসামীরা বসতঘর জবরদখল করতে গেলে বাদীর স্ত্রী বাধাদিলে তাকে টেনে হেচড়ে বের করে দিয়ে ঘর দখল করে নেয়। তখন ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ তাদেরকে ঘর থেকে বের করে দিয়ে তালা আটকে ঘর তাদের জিম্মায় নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। কিন্তু আসামীরা থেমে থাকেনি, ষড়যন্ত্র চালাতে থাকে। এরই জেরধরে গত শনিবার (২৭ আগষ্ট) রাত্র ৯.৩০ টার দিকে আসামীরা ঘরের তালা ভেঙ্গে জবর দখল নেয়। এবং ঘরে থাকা বাদীর সোকেচ, আলমারী, টিভি, বাক্স, খাটপালঙ্ক যার মূল্য ১ লক্ষ ৯০ হাজার টাকা এবং স্বর্ণের অলঙ্কার মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা সবকিছু আত্মসাৎ করেছে। বাদীপক্ষ নিষেধ করতে ও নিজেরা ঘরে যাওয়ার চেষ্টা করলে জীবন নাশেন হুমকী দেয়া হয়। থানায় খবর দিলে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হাবিব এবং ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ ঘটনাস্থানে যান। কিন্তু তারা ঘরের অবৈধ দখল ছাড়েনি। এব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
স্ত্রীর নিক্ষেপ করা গরম তেলে দগ্ধ হয়ে মারা গেলেন স্বামী আফজাল
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে গাজীপুর গ্রামের ছেলে আফজাল হোসেন স্ত্রীর ছোড়া গরম তেলে দগ্ধ হয়ে ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন ইউনিট ইন্তেকাল করেছেন।
রবিশাল জেলার কলাপাড়া গ্রামের আনছার সরদারের মেয়ে শিউলী খাতুন (২০) এর সাথে আফজাল প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারা নবীনগরে একটি ভাড়া বাসায় বসবাস করতো। শিউলী পরকিয়ায় জড়িয়ে পড়লে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ২৪ আগষ্ট প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। স্ত্রীর পূর্ব পরিকল্পনা অনুযায়ী নাম না জানা কথিত প্রেমিকের যোগ সাজসে ওই দিন গভীর রাতে স্বামীর শরীরে গরম তেল ঢেলে দেয়। আফজার চিৎকার দিলে পার্শ্ববর্তি ভাড়াটিয়ারা এসে তাকে দ্রুত বার্ন ইউনিট হাসপাতালের আইসিইউতে ভর্তি করে। ২৬ আগষ্ট রাত ১টার দিকে আফজাল মৃত্যুর কোলে ঢোলে পড়ে। ময়না তদন্ত শেষে তার মৃতদেহ ঢাকা থেকে নিজ গ্রামে এনে শনিবার রাত ১১টার দিকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আশাশুনি ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোবনালীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রবিবার (২৮ আগষ্ট) সকালে শোভনালী এফডব্লিউসিতে এ ক্যাম্প পরিচালনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবার প্রত্যয়ে মাসিক ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক ক্যাম্প পরিচালনা করেন। ক্যাম্পে ৩০২ জন রুগীকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ৪৬ জন রুগীকে ভায়া টেষ্ট করা হয়।
ফকিরহাটে করোনা সহিষ্ণু গ্রাম গড়ার লক্ষে গাছেরচারা রোপন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে কোন গ্রামে এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবেনা এই শ্লোগানকে সামনে তুলে ধরে করোনা সহিষ্ণু গাম গড়ার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এসময় রাস্তার পাশে বিভিন্ন কালচারা, আমলকি ও আমড়া গাছের চারা রোপন করা হয়। উপজেলার পাগলা-দেয়াপাড়া গ্রামবাসীর উদ্যোগে রোববার (২৮শে আগষ্ট) বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ ও রোপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এদিন মোট ৭০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা ও ৫হাজার তালের বীজ বিতরণ ও রোপন করা হয়েছে। ফকিরহাট সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সমারেশ রায় চেীধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, দপ্তর সম্পাদক নির্মল দাশ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ ইমরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক অসিম কুমার দেবনাথ। এসময় আওয়ামী লীগ নেতা কিশোর দাশ, আবুল কালাম আজাদ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফকিরহাটে জালিয়াতী মামলায় দুই আসামীকে গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি জালিয়াতী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সৈয়দ আছাদুজ্জামান (৫৫) ও সৈয়দ মনি (৪৮) কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে এসআই আাশিক ও এএসআই আব্দুল্লাহ আল মামুন সহ সংগীয় পুলিশ ফোর্স অভিযান চালিয়ে উপজেলার পিলজংগ গ্রাম থেকে তাদের দুই ভাইকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দুই ভাই পিলজংগ গ্রামের মৃত সৈয়দ মহব্বত আলীর ছেলে। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা জমি জাল-দলির জালিয়াতী মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
অবৈধভাবে মাছ ধরার দায়ে ট্রলারসহ আটক ৫
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পূর্ব সুন্দরবনের দুবলা এলাকায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৫ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। রবিবার ২৮ আগস্ট দুপুরে দুবলারচরের কেলেরখালে মাছ ধরা অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
বনবিভাগ সূত্র জানায়, পুর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন দুবলারচরের কেলের খালে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীদের একটি দল অভিযান চালিয়ে মাছধরা অবস্থায় খুলনার কয়রার হানিফ (৩৪), ছালাম (৩০), করিম (৩২), জাহাঙ্গীর (২৮) ও পটুয়াখালীর গলাচিপার লাল মিয়া (৪০) নামের ৫ জেলেকে আটক করে। এ সময় ট্রলার সহ একটি ইঞ্জিন চালিত নৌকা এবং ট্রলারে থাকা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির চার মণ মাছ জব্দ করা হয়।
পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার জানান, আটককৃত জেলেদের বনবিভাগের ট্রলার যোগে মংলা বন্দর থানায় আনার প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণ করা হবে।
মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের
খবর বিজ্ঞপ্তি
রবিবার ২৮ আগস্ট এক বিবৃতে নেতৃবৃন্দ উল্লেখ করেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফারুক হিলটন সহ ১১ জনের নাম উল্লেখ করে ৭১ জনের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল।
নেতৃবৃন্দ বলেন অতিতের ন্যায় জনগনের মধ্যে ভিতি ও আতঙ্ক ছড়িয়ে দিয়ে চিরদিন রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য বর্তমান শাসক গোষ্ঠী দেশ ব্যাপী বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের, গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। তারই ধারাবাহিকতায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফারুক হিলটন সহ ১১জনের নাম উল্লেখ করে ৭১ জনের নামে জনৈক আওয়ামী লীগ নেতা খালিদ হোসেনের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
একই সাথে গণমাধ্যমে স্বেচ্ছাসেবক দল নেতা ফারুক হিলটন কে সন্ত্রাসী উল্লেখ করে শাসক দলের দেওয়া বিবৃতি হাস্যকর বলে উল্লেখ করেছেন নেতৃবৃন্দ। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জনৈক আওয়ামী লীগ নেতা খালিদ হোসেনের মিথ্যা বানোয়াট মামলা দায়েরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন এবং গ্রেফতার কৃত সকল রাজ বন্দীদের শর্তহীন মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর নেতৃবৃন্দ।
বিবৃতি দাতা গণ নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহিন, ইউসুফ মোল্যা, মুনতাসির আল মামুন, মোঃ নাসির উদ্দিন, হেলাল ফরাজি, সাইফুল ইসলাম, খাইরুজ্জামান সজিব, মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, কামরুল ইসলাম, লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার, আল আমিন সরদার রতন, বিল্লাল হোসেন, মঞ্জুর শাহিন রুবেল প্রমুখ।
তালায় ভ্যান চোর আটক
তালা(সাতক্ষীরা) প্রতিনিধি
তালার ডাঙ্গানলতা এলাকায় গভীর রাতে মটর ভ্যান চুরি করার সময় রফিকুল ইসলাম(৪৭) নামক এক চোর জনতার হাতে আটক হওয়া খবর পাওয়া গিয়েছে।ডুমুরিয়া উপজেলার বেতাগ্রাম গ্রামের মৃত.কওছার শেখের ছেলে ।
শনিবার(২৭ শে আগস্ট) রাত আনুমানিক ১২ টার দিকে তালা উপজেলার ডাঙ্গানলতা গ্রামে হতে মটর ভ্যান চুরি করার সময় স্থানীয় জনতা তাকে আটক করেন। পরে ঘটনা স্থলে পুলিশ হাজির হয়ে আটককৃত চোরকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসেন।তার বিরুদ্ধে তালা থানায় চুরি মামলা যার নং-২ জি আর-১৩২ তারিখ-২৮.০৮.২২ রুজু করা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, আটককৃত চোরের বিরুদ্ধে মামলা রুজুর অন্তে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যোগিপোল ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
অস্বাভাবিক হারে ডিজেল পেট্রোলসহ অন্যান্য জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন বিএনপি ২৮ আগস্ট বিকাল ৪ টায় । ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা থাকলেও, দুপুরের পর থেকে দলীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন থাকায় যোগীপোল ইউনিয়নের ল্যাবটারি স্কুল এর সামনে থেকে কুয়েট প্রধান ফটক পর্যন্ত খুলনা মহানগর বিএনপির আহবায়কক কমিটির সদস্য ও যোগীপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু সাঈদ হাওলাদার আব্বাস এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে বিএনপি সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল শেষে কুয়েট প্রধান গেটের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ করে। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন শেখ আবদুস সালাম, মীর মনিরুল ইসলাম সংগ্রাম, মোঃ এমদাদ হোসেন,কাজী শহিদুল ইসলাম শহিদ,জাহাঙ্গীর হোসেন,আবুল কালাম আজাদ,শেখ মিজানুর রহমান,রেশমি সুলতানা, মীর শওকত হোসেন, আজাদ বেগ বাবু,মোঃ মামুন শেখ,হাসিবুর রহমান উজ্জল,মোঃ শহিদুল ইসলাম সোহেল, মোঃ আল আমিন হাওলাদার, মোঃ মশিউর রহমান, মোঃ জসিম শেখ,তৌহিদুল ইসলাম,দেলোয়ার হোসেন জসিম,জুয়েল হাওলাদার, মাসুম বিল্লাহ, মামুন হোসেন প্রমুখ। অপরদিকে বিকাল ৪ টায় মহানগর বিএনপির আহবায়কক কমিটির সদস্য কাজী মিজানুর রহমান এর নেতৃত্বে খুলনা যশোর মহাসড়কের বাদমতলায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পরে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় । সংক্ষিপ্ত পথসভায় বিএনপি নেতারা বলেন সরকারের সীমাহীন লুটপাট এবং জ্বালানী খাতের চরম অবব্যস্থাপনার কারণে তারা নতুন করে সকল প্রকার জ্বালানী তেলের মূল্য বৃৃদ্ধি করে জনগণকে সীমাহীন কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। আজকে সরকারের এই জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে কেবল খানজাহান আলী থানা নয় সমগ্র দেশের জনগণ ফুঁসে উঠেছে। যেই মুহুর্তে বিশ্ব বাজারে তেলে মূল্য হ্রাস পেয়েছে,ঠিক সেই মুহুর্তে তেলের মূল্য বৃদ্ধির কারন কি? জ্বালানী খাতের সীমাহীন লুটপাট ও অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ দিয়ে গুলি করে জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যা করা হলো। স্বৈরাচার এরশাদের পর কোন সরকার রাজনৈতিক কর্মসূচিতে প্রকাশ্যে গুলিয়ে চালিয়ে হত্যা না করলে, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকার সেই কাজটি করেছেন। বক্তারা বলেন হুইসেল বেজে গেছে, জনতার আন্দোলনে আওয়ামী পালানোর পথ খুঁজে পাবে না।
কালীগঞ্জে বিএনপি’র সমাবেশে জনতার ঢল
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি
বাজারে জিনিসপত্রের দাম আজ আকাশচুম্বি। কাজেই অঘোষিত দুর্ভিক্ষ চলছে সারাদেশে। বর্তমান আ’লীগ সরকার মানুষের বাক স্বাধীনতা, ভোটাধিকার কেড়ে নিয়ে বাকশাল কায়েম করেছে। তেল,গ্যাস,বিদ্যুৎ ঘাটতিতে দেশের উৎপাদন যখন বন্ধের উপক্রম হচ্ছে তখন সরকারের মুন্ত্রি এমপিরা হাজার হাজার কোটি টাকা দূর্নীতির মাধ্যমে অত্যন্ত খোজ মেজাজে আছেন তারা মুখে উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছেন। এমন অবস্থায় তারা আরও একটি একদলীয় রাতের ভোটের নির্বাচন করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। কিন্ত তাদের এ দিবা স্বপ্ন আর সত্যি হতে দেবে না দেশের জনগন কথা কালীগঞ্জ থানা বিএনপি’র প্রতিবাদ সমাবেশের বক্তাদের। তারা আরও বলেন, আ’লীগ ভয় পায় বলেই বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। আজ যখন গনতন্ত্র ও দেশ রক্ষার আন্দোলনে দেশপ্রেমিক সাধারন জনগন রাস্তায় নেমে এসেছে তখন তাদের ওপর যুবলীগ, ছাত্রলীগসহ পেটোয়া বাহিনী লেলিয়ে দিয়ে রক্তাক্ত করা হচ্ছে। নেতারা বলেন, দেশের মানুষ জেগে উঠেছে তাদের গনআন্দোলনের মুখে বিনাভোটের এ সরকার খুব শীঘ্রই পদত্যাগে বাধ্য হবে। রবিবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগাঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ শহীদুজ্জামান বেল্টু, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, জেলা বিএনপি’র সভাপতি এম মজিদ, সম্পাদক জাহিদুজ্জামান মনা, থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম,আলহাজ¦ আতিয়ার রহমান, বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, ইসরাইল হোসেন জীবন, শহিদুল ইসলাম, হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, যুবদল নেতা মাহাবুবার রহমান মিলন, ছাত্রনেতা মৌসুম উদ্দীন শোভন, জুয়েল রানা প্রমূখ।
বাগেরহাটে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা,অভিযুক্ত আটক
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রীকে (১১) ধর্ষণের চেষ্টার অভিযাগে মডেল থানায় একটি মামলাহ য়েছে। রোববার (২৮ আগষ্ট) দুপুরে মেয়েটির পিতা বাদী হয়ে একজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন
আইনে একটি মামলা করেন। পুলিশ মামলার একমাত্র অভিযুক্ত আসামী বখাটে রবিউল শেখকে (৩০) আটক করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জিব কুমার পাল মামলার বরাত দিয়ে জানান, শুক্রবার (২৬ আগষ্ট) দিবাগত রাত ৩টার দিকে মামকাটা গ্রামের বখাটে রবিউল শেখ সুকৌশলে দরজা খুলে ওই শিশুকন্যা যে কক্ষে ঘুমিয়ে ছিল সেই কক্ষে প্রবেশ করে। এরপর শিশুটিকে ঘুমন্ত অবস্থায় তুলে বাড়ীর পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির ঘুম ভেঙে যায়। শিশুটির আর্তচিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত রবিউল শেখকে হাতে-নাতে আটক করে। পরেরদিন শনিবার আটক রবিউল শেখকে পুলিশের নিকট সোর্পদ করেন। রবিউল শেখ মাসকাটা গ্রামের মো. ছালাম শেখের ছেলে।
ওই শিশুর পরিবার ও স্থানীয়রা জানান, রবিউল শেখ বিভিন্ন সময় ওই মেয়েটিকে রান্তায় পেলে বিভিন্ন ভয়ভীতি
দেখানোসহ উত্যক্ত করতো। বিষয়টি নিয়ে ছেলেটির অভিভাবকদের কাছে বিচার দিলেও কোন সুরাহা হয়নি। মেয়েটির বাবা একজন দিনমুজুর হওয়ায় বিষয়টি আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান বলেন, ১১ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত রবিউল শেখকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।
বাগেরহাটে চলছে যত্রতত্র ভুগর্ভস্থ বালু উত্তোলন, হুমকীতে পরিবেশ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের বিভিন্ন এলাকায় যত্রতত্র অবৈধভাবে ভুগর্বস্থ বালু উত্তোলন করা হচ্ছে। নিয়ম নীতি ও আইনের তোয়াক্কা না করে সরকারি নদী, খাল ও জলাশয় থেকে এসব বালু উত্তোলন করা হচ্ছে। উচ্চক্ষমতা সম্পন্ন ডিজেল ইঞ্জিনকে রুপান্তরিত করে স্থানীয়ভাবে তৈরি ড্রেজার মেশিন দিয়ে রাত-দিন নিরবিচ্ছন্ন বালু উত্তলন করা হয় বিভিন্ন এলাকায়। বালু উত্তোলনের ফলে একদিকে যেমন পার্শ্ববর্তী রাস্তা ও জমিতে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। তেমনি বিকট শব্দে স্থানীয় পরিবেশ-প্রতিবেশের উপর বিরুপ প্রভাব পড়ছে। বিরক্ত হয় স্থানীয় বাসিন্দারা। অভিযোগ রয়েছে বেশিরভাগ এলাকায় স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায়ায় এসব বালু উত্তোলন হয়।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাসবাড়িয়া এলাকার পিচঢালা রাস্তা সংলগ্ন খালে দুটি ড্রেজার দিয়ে ভুগর্বস্থ বালু উত্তোলন করতে দেখা যায়। আব্দুল রসুলপুর গ্রামের ছ-বাকি খালে বসানো ড্রেজারটি ডেমা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য রিপন কুমার মসিদের। এরপরে বড়বাসবাড়িয়া এলাকায় আন্ধারিয়া নদীর শাখা খালে বসানো ড্রেজারটির মালিক রামপাল উপজেলার ফয়লা এলাকার পলাশ নামের এক ব্যক্তি। এই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন। শুধু ডেমা ইউনিয়ন নয়, বাগেরহাটের ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় বিভিন্ন এলাকায় এভাবে আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ভুগর্বস্থ এসব বালু দিয়ে বেশিরবাগ ক্ষেত্রে নিচু জমি ভরাট করে উচু করা হচ্ছে। স্থান, এলাকা ও দূরত্ব ভেদে প্রতি ফুট বালু ৫ থেকে ২০ টাকা পর্যন্ত বিক্রি হয়। বালু বিক্রি থেকে প্রাপ্ত টাকার একটা অংশ স্থানীয় জনপ্রতিনিধিদের দিতে হয় বলে অভিযোগ রয়েছে ড্রেজার মালিকদের।
নাম প্রকাশে অনিচ্ছুক ডেমা ইউনিয়নের এক বাসিন্দা বলেন, শুধু আব্দুল রসুলপুর ও বড়বাসবাড়িয়া নয়, আমাদের ইউনিয়নের বিভিন্ন স্থানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। এবিষয়ে কথা বললে প্রভাবশালীদের রোষানলে পরতে হয়। তাই ক্ষতি হলেও মুখ বুঝে সহ্য করতে হয় আমাদের।
বালু উত্তোলনকারী ও ড্রেজার মেশিনের মালিক ইউপি সদস্য রিপন কুমার মসিদ বলেন, সবাই উত্তোলন করে তাই আমিও মেশিন বানিয়েছি। চুক্তি করে বালু উত্তোলন করছি। সামান্য লাভ হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ফোন দিয়েছিল বন্ধ করে দিয়েছি।
ডেমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন বলেন, এই বালু দিয়ে আমার বাড়ি উচু করছি না। বালু দিয়ে স্থানীয় একটি বিদ্যালয়ের মাঠ ভরাট করছি। যাতে আমাদের শিক্ষার্থীরা পড়াশুনা করতে পারে। মাঠ ভরাট হলে মেশিন বন্ধ করে দিব।
বিভিন্ন গবেষনা রিপোর্ট অনুযায়ী বালু উত্তোলনের ফলে পরিবেশের নানা ক্ষতি হয়। এর মধ্যে উদ্ভিদ ও প্রাণিকুলে নেতিবাচক পরিবর্তন, ভূগর্ভস্থ পানি ও বায়ুদূষণ হওয়ারমত ঘটনা রয়েছে। অনেক ক্ষেত্রে মানুষও আক্রান্ত হচ্ছে। বালু উত্তোলনের সময় সৃষ্ট বায়ুদূষণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। উদ্ভিদ ও প্রাণিকুলের মধ্যে পরিবর্তন ঘটার ফলে তাদের আবাসস্থল যেমন ধ্বংস হচ্ছে, তেমনি তাদের খাদ্যের উৎসও ধ্বংস হচ্ছে। ফলে মৎস্য প্রজনন-প্রক্রিয়া পাল্টে যাওয়ার পাশাপাশি চাষাবাদের জমিও নষ্ট হচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিলীপ কুমার দত্ত বলেন, ভুগর্বস্থ বালু উত্তোলনের সব থেকে বড় যে ক্ষতি হয় সেটা হচ্ছে প্রাকৃতিক ভূচিত্র নষ্ট হয়ে যায়। এর ফলে ওই এলাকার জনজীবনের উপর স্থায়ী বিরুপ প্রভাব পরে। ভুগর্বস্থ বালু উত্তোলন বন্ধ না করা গেলে বাংলাদেশের পরিবেশ-প্রতিবেশের উপর অনেক বড় নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবি করেন তিনি।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৫-এর উপধারা ১ অনুযায়ী, পাম্প বা ড্রেজিং বা অন্য কোনো মাধ্যমে ভূগর্ভস্থ বালু বা মাটি উত্তোলন করা যাবে না। ধারা ৪-এর (খ) অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়ক, মহাসড়ক, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। আইন অমান্যকারীকে দুই বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এসব আইনের কোনো প্রয়োগ দেখা যায় না।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বিভিন্ন সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছি। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে অভিযান অব্যাহত থাকবে। অভিযান চালিয়ে ভুগর্বস্থ বালু উত্তোলনকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।
বাগেরহাটে হোমিও চিকিৎসকদের মতবিনিময় সভা
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটে বিভিন্ন দাবিতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস এসোসিয়েশন। রবিবার (২৮ আগস্ট) দুপুরে বাগেরহাট হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতাল মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাট হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ একরাম আলী, হোমিও চিকিৎসক আব্দুস সালাম, দিলীপ কুমার রায়, মোঃ ফরিদ উদ্দিন, সঞ্জয় কুমার পাল, রবিউল ইসলাম, আক্তারুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশে পড়ানো ডিএইচএমএস কোর্সটি আন্তর্জাতিক মান সম্পন্ন। কম ব্যয়ে নির্ভরযোগ্য চিকিৎসা দিয়ে থাকেন হোমিও চিকিৎসকরা। এরপরে নানা ভাবে হোমিও চিকিৎসকদের হয়রানি করা হচ্ছে। এটা একধরণের অন্যায়। হোমিও চিকিৎসকদের সম্মান রক্ষার্থে তাদের বিরুদ্ধে করা সকল প্রকার হয়রানিমূলক মামলা নিস্পত্তি করার অনুরোধ করেন তারা।
রাতেই ছাদ ঢালাই: ইন্দুরকানীতে সাইক্লোন সেল্টার কাম- প্রাথমিক বিদ্যালয়
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে রেখাখালী সুতারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম-সাইক্লোন সেল্টারটির ছাদ রাতে ঢালাই দেওয়ায় অনিয়মের অভিযোগ। স্থানীয় সরকার প্রকৌশলীর অধিদপ্তরের বহুমুখী দুর্যোগ আশ্রায়ন প্রকল্পের উপ-প্রকল্প বাস্তবায়নকালীন সামাজিক ও পরিবেশগত গ্রহনীয় পদক্ষেপ সমূহের আওতায় এ সাইক্লোন সেল্টারটি নির্মান করা হচ্ছে। ২ বছর আগে এই সাইক্লোন সেল্টারটির কাজের উদ্বোধন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু। ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন মেসার্স এম. আর- কে. ই-কে. এস. এ (জে.ভি) যাহার নির্মান ব্যায় প্রক্কলিত মূল্য-৪৯৩০০৮৯৫.৮৬ টাকা।
সরে জমিনে গেলে দেখা যায় শনিবার রাত ৭টা ৩০মিনিটে ছাদ ঢালাইয়ের কাজ চলছে। জানতে চাইলে ঢালাইয়ের কাজে নিয়োজিত লেবার জাকির জানায়, দিনে কাজ শেষ করতে না পারায় রাতে ফিনিশিং এর কাজ করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা শুখরঞ্জন, শংকর, হরিতোশ জানায়, দুপুরের পরে প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ঢালাইয়ের কাজ না করার জন্য অনুরোধ করছিলাম। কিন্তু আমাদেরকে তোয়াক্কা না করে ঢালাইয়ের কাজ চালিয়ে যায় তারা। বৃষ্টির পানিতে সিমেন্ট ধুইয়ে যাচ্ছে। পাথরের পরিমান কম দিয়ে বালু বেশী দেওয়া হয়েছে। সন্ধ্যায় ঢালাইয়ের কাজের মান দেখতে চাইলে আমাদেরকে ছাদ থেকে নামিয়ে দেয়।
বিধান জানায়, ঢালাইয়ের সময় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক কাউকেই দেখি নাই। এলজিইডি অফিস থেকে সকালে লোকজন জন এসেছিল পরে তাদেরকেও দেখি নাই। সঠিক তদরকি না থাকার কারণে এমন হচ্ছে।
প্রতিষ্ঠানের সভাপতি গৌতম জানায়, ঢালাই কাজের শুরুতে আমি কিছু সময় ছিলাম। পরে আমি জরুরী কাজে চলে যাই।
উপজেলা প্রকৌশলী লায়লা মিথুনের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি ট্রেনিংএ আছি। ঢালাইয়ের সময় আমাদের লোক ছিল। যদি অনিয়ম হয়ে থাকে তা হলে আমরা ব্যবস্থা নিব।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম জানান, সাংবাদিক ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আমি বিষয়টি জানতে পারি। তাৎক্ষনিক উপজেলা প্রকৌশলীর কাছে জানাতে চাইলে তিনি সরে জমিন তদন্ত করে জানানোর কথা বলছেন। পরবর্তীতে আমিও পরিদর্শন করব।
কুয়েটে স্নাতক ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু
খবর বিজ্ঞপ্তি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর ২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের সমন্বিত ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে কুয়েটে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ২৮ আগস্ট রবিবার চুয়েট, কুয়েট ও রুয়েট স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ (শিক্ষাবর্ষ: ২০২১-২০২২) এর ভর্তি পরীক্ষার ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ ও বিইউআরপি এর মেধাক্রম ১ থেকে ৩৫০০ ও আর্কিটেকচার মেধাক্রম ১ থেকে ১২০ এবং পার্বত্য চট্রগ্রাম ও অনান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ মেধাক্রম ১ থেকে ৮ পর্যন্ত এবং স্থাপত্য বিভাগ মেধাক্রম ১ এছাড়া বান্দরবান জেলার অধিবাসী ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ মেধাক্রম ১ থেকে ২ শিক্ষার্থীগণ তাদের স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং, মূল সনদপত্র ও বিভাগ পছন্দ ফরম যাচাই পূর্বক জমাদান ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন বিশ^বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. কে.এম. আজহারুল হাসান ও সদস্য-সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং অন্যান্য সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ২৯ আগস্ট সোমবার নোটিশ বোর্ডে প্রার্থীর মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে প্রার্থীদের বিশ^বিদ্যালয় ও বিভাগ সংক্রান্ত তথ্য জানানো হবে। ভর্তিকৃত প্রার্থীদের প্রাপ্ত বিশ^বিদ্যালয় ও বিভাগ, মোট শূন্য আসন সংখ্যা এবং পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ০৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার জানানো হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (যঃঃঢ়ং://ধফসরংংরড়হপশৎঁবঃ.ধপ.নফ) পাওয়া যাবে।
উল্লেখ্য, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিি স নয়ারিং (সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং (এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএইচই) বিভাগে ৩০ জন, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত (ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের এবং চট্রগ্রাম বিভাগের পার্বত্য জেলার অধিবাসীদের জন্য) ৫টি আসনসহ ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। অপর দুটি বিশ^বিদ্যালয় তাদের নির্ধারিত আসন অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে।
ডুমুরিয়ায় স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মটরসাইকেল চুরি !
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার পল্লীতে ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ মটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বামুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বামুন্দিয়া গ্রামের মৃত সূর্য বিশ্বাসের ছেলে লক্ষণ বিশ্বাস প্রতি রাতের ন্যায় খাওয়া দাওয়া সেরে বাড়িতে ঘুমিয়ে পড়ে। এ সময় ঘটনার দিন গভীর রাতে ৫/৬ জন একদল মুখোশধারী দুর্বৃত্তরা ঘরে ঢুকে বাড়িতে থাকা সকলকে জীবন নাশের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে ফেলে। পরে বাক্সে ও আলমারিতে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকা এবং একটি মটরসাইকেল নিয়ে দ্রুত ¯’ান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেন এবং অভিযান চালিয়ে খুলনা সাতক্ষীরা মহাসড়কে আঙ্গারদহা নামক ¯’ানে একটি ঝোপঝাড়ের মধ্য হতে পরিত্যক্ত অব¯’ায় মটরসাইকেলটি উদ্ধার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্র¯‘তি চলছিল।
ডুমুরিয়ার আটলিয়া ইউপিতে উন্নয়ন সমন্বয় সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় বে-সরকারি উন্নয়ন সং¯’া রূপান্তরের অপরাজিতা প্রকল্পের আয়োজনে আটলিয়া ইউনিয়নে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের তত্ত্বাবধানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। ইউপি সচীব রমেশ চন্দ্র সানার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা আশুতোষ দাস, ইসরাত আলম পৃথী, প্রকাশ চন্দ্র রায়, এফপিআই উত্তম কুমার সাহা, কমিউনিটি ক্লিনিকের সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না, এম এ সালাম, পতিরাম হালদার, মনিরুল ইসলাম, এস আই ফরিদুজ্জামান, উদ্যোক্তা শান্ত মিত্র, অপরাজিতা ফিরোজা বেগম, মাছুরা বেগম, মাসুদ পারভেজ প্রমুখ।
সাতক্ষীরা কৈখালীতে টেন্ডার ছাড়াই ম্যানগ্রোভ গাছ কর্তন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
বাংলাদেশ নদী মাতৃক দেশ। এদেশের বিভিন্ন জেলা উপজেলা ঘিরে রয়েছে ছোট বড় অসংখ্য নদ নদী। অতীতে বাংলাদেশে নদ নদীর সংখ্যা ছিল ৭০০টি, সর্বশেষ তথ্য অনুযায়ী এর সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৪০৫ টি। বাংলাদেশের দক্ষিণ – পশ্চিমঅঞ্চলে সাতক্ষীরা জেলা অবস্থিত। আর এই জেলার বিভিন্ন উপজেলা ঘিরে রয়েছে ২৭ টি নদ নদী। এসব নদ নদীর মধ্যে ইছামতী – কালিন্দী নদী অন্যতম গুরুত্ব বহন করছে। ইছামতী – কালিন্দী নদী বাংলাদেশ- ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। নদীটির দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার এবং গড় প্রস্থ ৩৭০ মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কতৃক ইছামতী – কালিন্দী নদীর পরিচিতি নম্বর ০৭। সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর। এই উপজেলার আয়তন ১৯৬৮.২৪ বর্গকিলোমিটার যার মধ্যে বনভূমি এলাকা ১৫৩৪.৮৮ বর্গকিলোমিটার। শ্যামনগর উপজেলা ১২ টি ইউনিয়ন নিয়ে গঠিত। ইতি পুর্বে সবশেষ ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বাংলাদেশ – ভারত সীমান্তবর্তী ৫ নং পোল্ডারের কালিন্দী নদীর বেশ কিছু অংশের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়। এরই প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কার কাজের অজুহাতে ঠিকাদারের বিরুদ্ধে হাজারঅধিক কেওড়া, বাইন প্রজাতির ম্যানগ্রোভ গাছ কর্তন করার অভিযোগ উঠেছে। পাউবো সুত্রে জানা গেছে , শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়নের ৫ নং পোল্ডারের শৈলখালী মন্দির অভিমুখ থেকে মুনছুর দফাদারের বাড়ির অভিমুখ পর্যন্ত প্রায় ২,০৭০ মিটার কালিন্দী নদীর ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কার কাজে বরাদ্দ আসে ২ কোটি ৮৮ লক্ষ ৬১ হাজার নয়শত ৪১ টাকা ৪৬ পয়সা। এ কাজের দায়িত্বভার গ্রহণ করেন ঠিকাদার প্রতিষ্ঠান গ্যালাক্সি এসোসিয়েট, গ্যালাক্সি হাউস, পূর্ব মজমপুর, ওস্তাদ ভাই সড়ক, কুষ্টিয়া – ৭০০০। উল্লেখিত প্রতিষ্ঠানের সত্বাধিকারী একে এম সামছুজ্জামান ( রবি)। প্যাকেজ নং “ডি আর এম ই পি” সাত-০১/০১/২০২০-২১, ই টেন্ডার আইডি নং ৫৫৫৭৯১। দরপত্র বিজ্ঞপ্তি নম্বর৫১,০১,০০০০,০৪৪,৪০,০০১,২০২০-২১/৭৬৫ তারিখ ০৭/০৩/২০২১। উল্লেখিত কাজের তদারকির দায়িত্বে আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ ০১ এর উপসহকারী প্রকৌশলী ও শ্যামনগর উপজেলার পাউবো সেকশন অফিসার মাসুদ রানা। কৈখালীর শহিদুল ইসলাম, আব্দুল জলিল সহ একাধিক ব্যক্তি জানান, কৈখালী কালিন্দী নদীর বেড়িবাঁধ সংস্কার কাজের শুরু থেকে মুল ঠিকাদারের উপস্থিতি তাদের চোখে পড়েনি। তারা জানান, মুল ঠিকাদারের হাত বদল হয়ে চুক্তিতে কাজটির দায়িত্বভার নেন ৫ নং কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। তিনি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালি গ্রামের মৃত দাউদ শেখের ছেলে। অভিযোগ উঠেছে, বেড়ীবাঁধ সংস্কার কাজে শ্রমিক দিয়ে নদীর পাড় থেকে হাতে কোদালে মাটি কেটে বাঁধের কাজ সম্পন্ন না করে অধিক লাভের আশায় বশিভূত হয়ে ভ্যেকু মেশিনের মাধ্যমে মাটি উত্তোলন করে বাঁধের কাজ করান। ভ্যেকু মেশিনের মাধ্যমে কাজ করার ফলে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন কালিন্দি নদীর বেড়িবাঁধের চর থেকে এবং বাধেঁর উপরিভাগ থেকে নির্বিচারে হাজার, হাজার বন্য গাছ কোনটেন্ডার ছাড়াই নিয়মবহির্ভূত ভাবে কর্তন করেন। কাজের শুরুতে ভেক্যু মেশিন দিয়ে কালিন্দী নদীর বেড়িবাঁধ সংস্কার কাজের অজুহাতে প্রথমে ২ শতাধিক কেওড়া, বাইন, সুন্দরী নামিও ম্যানগ্রোভ গাছ কর্তন করেন। নির্বিচারে গাছ কর্তনের ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সামাজিক বনায়ন বন সংরক্ষণ কর্তাদের গাফিলতির কারনে ২য় ধাপে ঠিকাদার কর্তৃক হাজার, হাজার ম্যানগ্রোভ গাছ তথা কেওড়া ও বাইন গাছ বন নীতিমালা উপেক্ষা করে ম্যানগ্রোভ খ্যাত কেওড়া, বাইন, সুন্দরী গাাছ কর্তনের মহোৎসবে লিপ্ত হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কালিন্দী নদীর বেড়ীবাঁধের উপরিভাগ এবং চর থেকে অবাধে বন্য প্রজাতির গাছ কর্তনের বিষয়টি ইতিপূর্বে শ্যামনগর উপজেলা সামাজিক বনায়ন (বন বিভাগ) কর্মকর্তা মোঃ শহিদুর রহমানকে অবহিত করা সত্ত্বেও অজ্ঞাত কারণে তিনি নীরব ভুমিকা পালন করেছেন। তারা আরও বলেন, কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই দ্বিতীয় দফায় বেড়িবাঁধ সংস্কার কাজে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হাজারঅধিক কেওড়া, বাইন প্রজাতির ম্যানগ্রোভ গাছ কর্তন করেন। সুশীল সমাজ ও স্থানীয়রা জানান, গাছ আমাদের অকৃতিম বন্ধু। ম্যানগ্রোভ গাছ যুগ যুগ ধরে বেড়ীবাঁধ সুরক্ষায় অনন্য ভুমিকা পালন করে আসছে। তারা আরও বলেন, কর্তনকৃত প্রতিটি কেওড়া ও বাইন গাছের বয়স ১৫ থেকে ২০ বছর। এসব বন্য প্রজাতির ম্যানগ্রোভ গাছ অবাধে কর্তন করায় বর্ষা মৌসুমে বাতাসে সামান্য পানির ঢেউয়ে বেড়ীবাঁধে ভয়াবহ ধস নামার পাশাপাশি নদী ভাঙ্গনের সৃষ্টি হবে। এর প্রভাবে অবাধে লবণ পানি প্রবেশে হাজার হাজার ফসলি জমি ক্ষতি সাধিত হওয়ার পাশাপাশি বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়বে। যার খেসারত দিতে হবে উপকুলীয় এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের। এর দায়ভার নিবে কে বলে বলে তারা প্রশ্ন রাখেন। তারা আরও বলেন, শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন ভাঙ্গন কবলিত এলাকা হিসেবে চিহ্নিত। সরকার প্রতিবছর টেকসই বাঁধ নির্মাণের লক্ষ্যে বেড়ীবাঁধ সংস্কার কাজে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেন। কিন্ত একাধিক হাত বদল হওয়ার কারণে কাজের গুনাগত মান ভালো না হওয়ায় কিছুদিন পরেই বাঁধ ভাঙ্গনের কবলে পড়ে সরকারি টাকার অপচয় ঘটছে। সত্তর উর্ধে বয়স আবু সাইদ জানান অতীতে কালিন্দী নদীর বেড়িবাঁধ সংস্কার কাজে স্থানীয় শ্রমিক দিয়ে হাতে কোদালে মাটি কেটে বাঁধে মাটির কাজ করা হয়েছে। তাতে কোন প্রকার গাছ কাটার প্রয়োজন হয়নি। এখন দেখছি হাজার হাজার বন্য গাছ কেটে ভ্যেকু মেশিনের মাধ্যমে বেড়িবাঁধে মাটি দিচ্ছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ভ্যেকু মেশিন দিয়ে মাটি না কেটে শ্রমিক দিয়ে হাতে কোদালে মাটি কাটলে হাজার, হাজার কেওড়া ও বাইন গাছ রক্ষা পেতো। সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, কৈখালী কালিন্দী নদীর বেড়িবাঁধের চর থেকে এবং বাধেঁর উপরিভাগ থেকে দুই হাজার অধিক কেওড়া ও বাইন গাছ ঠিকাদার কতৃক অবাধে বাঁধ সংস্কারের নামে কর্তন করেছে যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করলে উপযুক্ত প্রমান মিলবে৷ এ বিষয় শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালি ইউনিয়নের চেয়ারম্যান ও সাব ঠিকাদার শেখ আব্দুর রহিমের সাথে মুঠো ফোনে কৈখালী কালিন্দী নদীর বেড়িবাঁধের উপরিভাগ এবং নদীর চর থেকে অবাধে হাজার অধিক কেওড়া, বাইন গাছ কর্তনের ব্যাপারে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় গ্যালাক্সি এসোসিয়েট এর স্বত্বাধিকারী একে, এম, শামসুজ্জামান রবির সাথে মুঠো ফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ ০১ এর উপ-সহকারী প্রকৌশলী ও শ্যামনগর উপজেলা পাউবোর সেকশন অফিসার মাসুদ রানার সাথে মুঠো ফোনে আলাপকালে গ্যালাক্সি এসোসিয়েট এর ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক বেড়ীবাঁধের চর এবং উপরিভাগ থেকে হাজার হাজার বন্য গাছ কর্তনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, গাছ কর্তনের বিষয়টি আমি জানিনা। এ বিষয় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, গাছ কর্তনের বিষয়টি আমি শুনেছি। ইতিমধ্যে আমি শ্যামনগর উপজেলা বন কর্মকর্তা কে চিঠি দিয়েছি ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ ০১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়েরের সাথে মুঠো ফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে তিনি আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয় বাংলাদেশ পানি পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা পওর বিভাগ বিভাগ ০১ এর উপবিভাগীয় প্রকৌশলী মোঃ জাকির হোসেনের সাথে মুঠো ফোনে আলাপকালে, কৈখালী কালিন্দী নদীর বেড়িবাঁধ সংস্কার কাজে ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক হাজার, হাজার বন্য গাছ কর্তনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, গাছ কর্তনের বিষয়টি আমি জানিনা বলে তিনি কৌশলে এড়িয়ে যান। এ বিষয়ে শ্যামনগর উপজেলা সামাজিক বনায়ন (বন বিভাগ) এর কর্মকর্তা মোঃ শহিদুর রহমানের সাথে মুঠো ফোনে আলাপকালে কৈখালী কালিন্দী নদীর বেড়িবাঁধ সংস্কার কাজে ঠিকাদার কতৃক অবাধে হাজার অধিক কেওড়া ও বাইন গাছ কর্তনের ব্যাপারে জানতে চাইলে তিনি কোন বক্তব্য না দিয়ে নীরাবতা পালন করেন। এ বিষয় সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (বন বিভাগ) কর্মকর্তা নুরুন্নাহার এর সাথে মুঠো ফোনে আলাপকালে ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক হাজার হাজার বন্য গাছ কর্তন করার ব্যাপারে তিনি জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি আজকে অফিসে যোগদান করেছি, অনুমতি ছাড়া গাছ কর্তনের কোন সুযোগ নেই। তিনি তিনি আরও বলেন সামাজিক বনায়ন আইনের ২০০৪ সালের নীতিমালা সংশোধন হয়ে ২০১২ সালের আইন অনুযায়ী গাছের বয়সকাল পুর্ন হলে টেন্ডারের মাধ্যমে বন বিভাগ গাছ বিক্রি ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সাথে মুঠো ফোনে শ্যামনগর উপজেলার কৈখালী কালিন্দী নদীর বেড়িবাঁধ সংস্কার কাজে ঠিকাদার কর্তৃক হাজার, হাজার কেওড়া ও বাইন গাছ টেন্ডার ছাড়াই গাছ কর্তনের ব্যাপারে আলাপকালে তিনি বলেন, টেন্ডার ছাড়া গাছ কর্তনের কোন সুযোগ নেই। বন নীতিমালা অনুযায়ী আইন অমান্য করে যদি কেউ গাছ কর্তন করে থাকে তা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সুশীল সমাজ ও এলাকাবাসী ম্যানগ্রোভ গাছ কর্তনের সাথে জড়িতদের শাস্তি দাবির পাশাপাশি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
মসনদ হারানোর আতংকে দিশেহারা সরকার, মোকাবেলা হবে রাজপথে: প্রস্ততি সভায় মনা
খবর বিজ্ঞপ্তি
গত এক সপ্তাহ যাবৎ খুলনায় ফ্যাসিবাদী শাসক গোষ্ঠীর লাগাতার হামলা নির্যাতনের শিকার হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশের উপস্থিতিতে যুবলীগ-ছাত্রলীগ ক্যাডাররা সশস্ত্র হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে একজন যুগ্ম আহবায়কসহ অসংখ্য নেতাকর্মীকে। পরিকল্পিতভাবে বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশস্থলে পাল্টা কর্মসূচি আহবান করে ভন্ডুল করার চেষ্টা করা হয়েছে কেন্দ্র ঘোষিত কর্মসূচি। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সর্বস্তরের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থেকে প্রতিটি কর্মসূচি পালন করেছে। এতে দিশেহারা হয়ে শাসক দলীয় ক্যাডাররা বিএনপি অফিস ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা, হুমকি প্রদান ও মহড়া প্রদর্শন করছে। নগরীর দৌলতপুর, খালিশপুর ও জেলার দিঘলিয়া উপজেলায় হামলা নির্যাতনের ভয়াবহ রূপ প্রত্যক্ষ করেছে দেশবাসী। হামলার ঘটনায় মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারের ঘটনা ঘটেছে খালিশপুর, খানজাহান আলী ও দিঘলিয়া থানায়।
১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষির্কীতে খুলনার রাজপথ দখলে রেখে এ সকল হামলা, মামলা, নির্যাতনের ঘটনার জোরালো প্রতিবাদ জানাতে চায় বিএনপি। স্মরণকালের বৃহত্তম গণজমায়েত সৃষ্টি করে রাজপথে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে নগরীতে। বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ১০ হাজার নেতাকর্মীর জমায়েতের লক্ষ্যে প্রস্ততি গ্রহণ করা হয়েছে। খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এ কর্মসূচি পালন করবে। ওই দিন বিকেল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ের সামনে জমায়েত এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিশাল র্যালী অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শনিবার সকালে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের আরও একটি প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, নানা বাঁধা বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করে খুলনার প্রতিটি থানায় থানায় বিএনপি সফল ভাবে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করছে। জ¦ালানি তেল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসুচিতে শুধু দলীয় কর্মীরাই নন, সাধারণ জনগনও সম্পৃক্ত হয়েছে। বিষয়টি আচ করতে পেরে শাসক দল আওয়ামী লীগে অস্থিরতা শুরু হয়েছে। তারা ক্ষমতা হারানোর ভয়ে ভীত সন্ত্রস্ত। টিকে থাকার জন্য বিরোধী নেতাকর্মীদের মধ্যে আতংক সৃষ্টি করতে বেপরোয়া হামলা নির্যাতন শুরু করেছে। এটি ফ্যাসিবাদী শাসকের অভিন্ন চরিত্র। তবে খুলনা বিএনপির নেতাকর্মীরা এতে ভীত নয়। আমরা রাজপথ দখলে রেখে প্রতিবাদ জানাবো এবং প্রয়োজনে আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলে হামলাকারীদের মোকাবেলা করবো।
দলীয় সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের ন্যায় এবার বেলুন ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হবেনা। তার পরিবর্তে সারা দেশে শাসক দলীয় ক্যাডারদের হামলা ও পেটেয়া পুলিশের গুলিতে নিহত ও আহতদের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মিছিল হবে রাজপথে। সেখানে স্থান পাবে আহত রক্তাক্ত নেতাকর্মীদের ছবি। ভাংচুর ও অগ্নিসংযোগকৃত দলীয় কার্যালয়ের চিত্র। মিছিলের শ্লোগানে স্থান পাবে ফ্যাসিবাদী শাসনের পতনের দাবি। হামলাকারী অপশক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। এরআগে ভোরে সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
এদিকে প্রস্ততি সভা থেকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সহ যশোরের বেশ কয়েকজন শীর্ষ বিএনপি নেতার বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলার তিব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের প্রতি দাবি জানানো হয়।
সভা থেকে দৌলতপুর থানা মহিলা দলের সাবেক নেত্রী তাহমিনা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। সভা থেকে হৃদরোগে আক্রান্ত মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলুর সুস্থতা কামনা করা হয়। সভা থেকে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচি সফল করতে পাঁচটি উপ কমিটি গঠন করা হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাাসন পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, রোবায়েত হোসেন বাবু, এহতেশামুল হক শাওন, নাজমুল হুদা চৌধুরী সাগর, মিজানুর রহমান মিলটন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, অ্যাড. কানিজ ফাতেমা আমিন, আক্তারুজ্জামান সজীব, ইসতিয়াক আহমেদ ইসতি, মোঃ তাজিম বিশ^াস প্রমুখ।
বটিয়াঘাটায় রূপান্তরের পরামর্শ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় রূপান্তরের বাস্তবায়নাধীন স্ক্রিম প্রকল্পের আওতায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ রোববার সকালে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের সাথে এক শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। ইউপি মেম্বার আব্দুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে সুরখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রকল্পের ফিল্ড অফিসার নমিতা মল্লিকের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্পের জেলা অফিসার শেখ জার্জিস উল্লাহ। অনুষ্ঠানে করোনা সংকট মোকাবেলায় দক্ষতা উন্নয়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের অভিজ্ঞতা ও ব্যবসা পরিচালনার পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন উদ্যোক্তা শ্রীবাস সিংহ, মিলন দাস, আরতী দাস, লক্ষ্মী রাণী দাস প্রমুখ।
প্রকল্পটি খুলনা উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কর্মদক্ষতা সৃষ্টি করে করোনার নয়া স্বাভাবিকত্ব পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর উদ্দেশ্যেই বাস্তবায়িত হচ্ছে।
জ্ঞান অর্জন ও প্রয়োগের প্রধান লক্ষ্যই হচ্ছে সমাজের উন্নয়ন : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা ২৮ আগস্ট (রবিবার) বিকাল ৩টায় সিএসই ডিসিপ্লিনের স্মার্ট ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, বিশ্বে এখন সকল ক্ষেত্রে পরিবর্তনের ধারা দৃশ্যমান এবং তা দ্রুতই হচ্ছে। ফলে শিক্ষাক্ষেত্রেও যুগের চাহিদা, সময়ের চাহিদা সামনে রেখে পরিবর্তন করতে হচ্ছে, সংযোজন-বিয়োজন করতে হচ্ছে। আসলে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়াটাই আমাদের প্রধান চ্যালেঞ্জ। তিনি আরও বলেন, জ্ঞান অর্জন ও প্রয়োগের মূল লক্ষ্যই হচ্ছে সমাজের উন্নয়ন, মানুষের কল্যাণ। তিনি পরিসংখ্যানকে এমন একটি বিষয় উল্লেখ করেন যার গুরুত্ব সর্বত্র রয়েছে। পরিসংখ্যান নির্ভুল হলে ফলাফল ভালো হয়। উপাচার্য এই ডিসিপ্লিনের ল্যাব ও সেশনালের ওপর গুরুত্ব দেন। এছাড়া তিনি কয়েকটি বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রফেসর নিতাই চক্রবর্তী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রফেসর ড. রেজাউল করিম।
সভাপতিত্ব করেন পরিসংখ্যান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. সালাহউদ্দিন খান। এসময় আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন।
এর আগে আজ ২৮ আগস্ট (রবিবার) সকাল ১০টা ১৫ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের তৈরিকৃত আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলার বিভিন্ন দিক নিয়ে এক কর্মশালা ইউআরপি লেকচার থিয়েটারে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, আউটকাম বেজড এডুকেশন কারিকুলা প্রণয়নের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের জ্ঞান লাভ যাতে পরিপূর্ণ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে জ্ঞান লাভ করবে তা দিয়ে যেনো তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হয়। তিনি ইউআরপি ডিসিপ্লিন প্রণীত ওবিই কারিকুলার প্রশংসা করে কয়েকটি দিকে পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। সভাপতিত্ব করেন ইউআরপি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. আশিক উর রহমান। তিনি ওবিই কারিকুলার সার্বিক দিক তুলে ধরেন। কর্মশালা সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. ফৌজিয়া ফারজানা।
এসময় বহিঃস্থ বিশেষজ্ঞ সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. শফিক উর রহমান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. মো. মোস্তফা সরোয়ার এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালকবৃন্দ, ডিসিপ্লিনের শিক্ষক ও অ্যালামনাইরা সশরীরে ও অনলাইনে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু হত্যা না করলে এদেশ উন্নয়ন দেশে পরিণত হতো: এ্যাডঃ সুজিত অধিকার
মোঃ শামীম হোসেন – বাজুয়া ( দাকোপ)
স্বাধীনতা বিরোধী শক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা না করলে এদেশ আজ উন্নয়ন দেশে পরিণত হতো এ কথা উল্লেখ করে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলছেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা দেশের সর্বকালের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতশীল রাষ্ট্রে পরিণত করতে ইতিমধ্যে পদ্মা সেতু নির্মাণ কাজ বাস্তবায়নসহ নানা মুখি উন্নয়ন অব্যহত রেখেছেন। তিনি আরো বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব পরিবারে হত্যা করে ৭১ সালের পরাজিত শক্তি আওয়ামী লীগকে বাংলার মাটি থেকে মুছে ফেলতে চেয়ে ছিলো কিন্তু পারেনি। বঙ্গবন্ধু আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী হিসেবে পরিচয় লাভ করেছে। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ মুদ্রার এ পিঠ ও পিঠ। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের অস্তিত কল্পনা করা যায় না। দাকোপের ৩নং লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। শনিবার (২৭ আগস্ট) বেলা ১১ টায় লাউডোব ইউনিয়ন পরিষদে ইউপি আওয়ামী লীগের সভাপতি তপন কান্তি রায়ের সভাপতিত্বে এবং ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদ নিহার মন্ডল ও যুগ্ম সম্পাদক ধ্রুব শংকর রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য ননীগোপাল মন্ডল, প্রধান বক্তা ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। অন্যান্যের মধ্যে অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী’লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, মানিকউজামান আশোক, অমীয় অধিকারী, ট্রাষ্ট্রি নান্টু রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দাকোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সরোজিত কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ যুবরাজ, উপজেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, আওয়ামীলীগ নেতা দেবব্রত বিশ্বাস, সাগর চন্দ্র বাছাড়, নারায়ন রায়, যুবলীগ নেতা তুষার দাস, রকি বাড়ই, তন্ময় রায়, ইউপি সদস্য নিতাই জদ্দার, তাপস হালদার, শীবাশীষ রায়, সুব্রত সরকার, দুর্গাপদ সরকার, প্রদিপ সরদার, আনিসুর রহমান বাবলু প্রমুখ। অনুষ্ঠানের শেষে দুস্তদের মাঝে খাবার বিতরন করা হয়।
খুলনার দাকোপের চুনকুড়ি সেতু নির্মিত হলে বদলে যাবে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট সড়কের ২৮তম কিলোমিটারে চুনকুড়ি নদীর পোদ্দারগঞ্জ ফেরিঘাটে ‘চুনকুড়ি সেতু’ নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদনের পর টেন্ডার আহবানের মধ্যদিয়ে সেতু বাস্তবায়নের কাজ শুরুর প্রহর গুনছে দাকোপ উপজেলার দেড় লক্ষাধিক মানুষ। সেতুটি নির্মিত হলে খুলনার সাথে দাকোপ ও বটিয়াঘাটা উপজেলাসহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নিরবচ্ছিন্ন ও উন্নত সড়ক নেটওয়ার্ক স্থাপিত হবে। খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ বলেন, সেতুটির টেন্ডার আহবানের পূর্বে কিছু প্রক্রিয়া সম্পন্নের ব্যাপার রয়েছে। প্রকল্পের পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগ হবে। মন্ত্রণালয় থেকে ডিজিটাল ডিজাইন হবে। এর সঙ্গে আরও কিছু প্রক্রিয়া আছে। এগুলো সম্পন্ন হওয়ার পর চুনকুড়ি সেতুর টেন্ডার আহবান করা হবে। খুলনা জেলার দক্ষিণে অবস্থিত দাকোপ উপজেলা। জেলা শহর হতে ৩০ কিলোমিটার দক্ষিণে বটিয়াঘাটা উপজেলার উপর দিয়ে দাকোপ উপজেলাবাসীর যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। দেড় লক্ষাধিক জনসংখ্যা অধুষ্যিত এই এলাকার জনগোষ্ঠীর প্রধান আয়ের উৎস কৃষি। এ অঞ্চলে ব্যাপক চিংড়ি চাষও হয়। হিমায়িত চিংড়ি এবং কাঁকড়া প্রধান রপ্তানী পণ্য। ৮ টি নদী যথাক্রমে শিবসা, ভদ্রা, চুনকুড়ি, পশুর, ঢাকী, মংগা, ঢাংমারী ও ঝপঝপিয়া নদী এ অঞ্চলের উপর দিয়ে প্রবহমান। কিন্তু জেলা শহরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় এ অঞ্চলটি দীর্ঘদিন যাবৎ অবহেলিত। জেলা শহর খুলনার সঙ্গে বটিয়াঘাটা এবং দাকোপ উপজেলাবাসীর যাতায়াতের অন্যতম একটি প্রধান সড়ক হলো গল্লামারী-বটিয়াঘাটা-দাকোপ-নলিয়ান ফরেস্ট সড়ক। এই সড়কের ২৮ তম কিলোমিটারে চুনকুড়ি নদী বিদ্যমান। নদীটি দাকোপ উপজেলার দেড় লক্ষাধিক মানুষের সরাসরি ও স্বল্প সময়ে খুলনা জেলা সদরে যাতায়াত থেকে বঞ্চিত। গত বছর খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) চুনকুড়ি নদীর পোদ্দারগঞ্জ ফেরীঘাটে সেতু নির্মাণের পরিকল্পণা গ্রহণ করে এবং এ সংক্রান্ত একটি প্রস্তাবনা তৈরী করে সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে পাঠায়। সর্বশেষ গত ১৬ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চুনকুড়ি নদীর উপর ৭৪৫ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের অনুমোদন পায়। সেতুটির দৈর্ঘ্য হবে ১২৩৪ দশমিক ৩৮ মিটার। ২০২৭ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। সেতুটি নির্মিত হলে খুলনা জোনের সাথে দাকোপ ও বটিয়াঘাটা উপজেলাসহ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নিরবচ্ছিন্ন ও উন্নত সড়ক নেটওয়ার্ক স্থাপিত হবে। পাশাপাশি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন সংলগ্ন এলাকায় অর্থনৈতিক পর্যটন শিল্পের উন্নয়ন তরাণ্বিত হবে। খুলনা সওজ এর উপ-সহকারী প্রকৌশলী আবু নাঈম বলেন, সেতুটি নির্মিত হলে ভ্রমণ সময় হ্রাসসহ যানবাহন পরিচালন ব্যয় বাবদ প্রতি বছর ৬৮ দশমিক ৭৪ কোটি টাকা সাশ্রয় হবে। তিনি আরও বলেন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক সড়ক ও জনপথ অধিদপ্তরের লক্ষমাত্রা সারাদেশে ৩৭ দশমিক ৫০০ মিটার সেতু/কালভার্ট নির্মাণ করা। চুনকুড়ি সেতু নির্মাণের বিষয়টিও সড়ক ও জনপথ অধিদপ্তরের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও এসডিজি’র সাথে সামঞ্জ্যপূর্ণ।
রামপাল সরকারি হাসপাতালে তীব্র ঔষধ সংকট চিকিৎসা সেবা বঞ্চিত রোগীরা
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলতি অর্থ বছরে ঔষধ সরবরাহ না হওয়ায় তীব্র ঔষধ সংকট সৃষ্টি হয়েছে। রোগীরা পাচ্ছেন না কাংখিত সেবা। গত তিন মাস ধরে সরকারিভাবে ঔষধ সরবরাহ না পাওয়ায় কর্মরত চিকিৎসকদের চিকিৎসা দিতে হিমসিম খেতে হচ্ছে। বিশেষ করে ভর্তি হওয়া রোগীদের ভোগান্তি বেড়েছে। প্রান্তিক ও হতদরিদ্র রোগীরা পড়েছেন মহা বিপাকে। চিকিৎসা সেবা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে।
হাসপাতাল ঘুরে ও উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল জানান, এ উপজেলায় প্রায় দুই লক্ষ মানুষের বিপরীতে বছরে ইনডোর ও আউট ডোরে প্রায় ৭৫ হাজার থেকে ৭৬ হাজার মানুষ চিকিৎসা নিয়ে থাকেন। এর মধ্যে আউটডোরে প্রায় ৬০ হাজার রোগী প্রাথমিক চিকিৎসাসহ ও তাদের ঔষধ সরবরাহ করা হয়। ইনডোরে প্রায় ১৫/১৬ হাজার রোগীকে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। জনবল সংকট থাকলেও ঔষধ সরবরাহ কম থাকায় চিকিৎসা কিছুটা ব্যহত হচ্ছে।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাজেটের ৭০ ভাগ অর্থ বরাদ্দ হয়। তার মধ্য থেকে ৭৫ ভাগ ঔষধ সরবরাহ করে ইডিসিএল। চাহিদা অনুযায়ী বাকি ২৫ ভাগ ঔষধ স্থানীয়ভাবে সরবরাহ করা হয়। গত ২০২১-২০২২ অর্থ বছরে স্বাস্থ্য দপ্তর থেকে বাজেটের যে ঔষধ বরাদ্দ পাওয়া গেছে তা জুন ২০২২ পর্যন্ত চলমান ছিল। নতুন বাজেট বরাদ্দ না আসায় বর্তমানে গত ইং ২০২২ এর জুলাই থেকে আগস্টের এই মাস ধরে ঔষধ সংকট দেখা দেয়। শীগ্র ঔষধ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা।
হাসপাতালে আসা আউট ডোরের রোগী ফয়লাহাটের আসমা, তালবুনিয়া গ্রামের লাবনী ও বাইনতলার বাসিন্দা ইউনুস আলী জানান হাসপাতালে এসে ডাক্তার দেখিয়েছেন। শুধু প্যারাসিটামল, অ্যান্টাসিড ও আয়রন ট্যাবলেট দিয়েছেন। অন্য ঔষধ বাহির থেকে কিনে নিতে প্রেসক্রিপশন দিয়েছেন। ইনডোরে ভর্তি থাকা রোগী মাহামুদ জানান, প্রায় সব ঔষধ বাহির থেকে কিনে নিতে হচ্ছে। একই কথা বলেন বৃদ্ধ আহম্মদ আলী। আগত রোগীরা খোদোক্তি প্রকাশ করে বলেন আমাদের খুলনা সিটি করপোরেশন এর মেয়র মহোদয় ও উপমন্ত্রী হাবিবুন নাহার মহোদয় একটু সুদৃষ্টি দিলে ঔষধ সংকটের সমাধান সম্ভব। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সকলের সুদৃষ্টি কামনা করেন।
এ বিষয়ে রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মানবাধিকার কমিশনের সদস্য এম, এ সবুর রানা’র দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সরকারী হাসপাতালে যাওয়া রোগীরা যাতে ভোগান্তির শিকার না হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি করতে হবে। দ্রুত ঔষধ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং ঔষধ সরবরাহ ব্যবস্থা সহজিকরণ করতে হবে। প্রয়োজনে স্থানীয় বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা সিভিল সার্জনের সমন্বয়ে কমিটি গঠন করে দ্রুত ঔষধ সরবরাহের ব্যবস্থা করতে হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী পালনে খুলনা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিত্যপ্রয়োজনীয় ও জনগুরুত্বপূর্ণ দাবিতে এবার ইউনিয়ন পর্যায়ে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনে ভাড়া বৃদ্ধি, দ্রব্যমুল্যের উর্দ্ধগতি, ভোলায় পুলিশের গুলিতে দুই নেতাকে হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ৩১ আগস্টের মধ্যে সকল ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা বিএনপি। একই সাথে নগরীর দৌলতপুর ও খালিশপুর বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নেতাকর্মীদের বাড়ি বাড়ি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল রবিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান। সঞ্চালনা করেন জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি সফলভাবে পালনের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। একই সাথে নগরীর খালিশপুরে বিএনপির কর্মসূচি পন্ড করে কয়েকটি দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ছত্রছায়ায় বিএনপি নেতাকর্মীদের বেধড়ক মারপিটের প্রতিবাদে আজ ২৯ আগস্ট খুলনা জেলা ও মহানগর আহুত প্রতিবাদ সমাবেশে সর্বস্তুরের নেতাকর্মীদের অংশগ্রহনের আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে আগামী ৩০ আগস্ট বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচি মানববন্ধন সফলের আহবান জানিয়েছেন তারা।
সভায় গত ২৫ আগস্ট দিঘলিয়া উপজেলায় সমাবেশ থেকে ফেরার পথে খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোল্লা খায়রুল ইসলামের উপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, এসব হামলা-মামলা দিয়ে শহীদ জিয়ার আর্দশের তারেক রহমানের সৈনিকদের দমিয়ে রাখা যাবে না। আওয়ামী ফ্যাসিষ্ট লুটেরা সরকারের পতন নিশ্চিত না করে ঘরে ফিরে না যাবার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। একই সাথে দিঘলিয়ার ঘটনায় পুলিশী নির্যাতনের শিকার, গ্রেফতার ও আহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। গত শনিবার নগর যুবলীগের আহবায়ক কর্তৃক খুলনা বিএনপি’র অভিভাবকদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা। দপ্তরের কার্যক্রম পরিচালনার জন্যে জেলা বিএনপির সদস্য মুর্শিদুর রহমান লিটন, রফিকুল ইসলাম বাবু ও রুম্মন আযমকে দায়িত্ব দেয়া হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, আব্দুর রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্লা মোশাররাফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়েবুর রহমান, এসএম শামিম কবির, এনামুল হক সজল, ইলিয়াজ মল্লিক, শেখ আজগর আলী, মোঃ হাফিজুর রহমান, নাজমুস সাকিব পিন্টু, আনিসুর রহমান, মনিরুজ্জামান লেলিন, সেলিম সরদার, ছরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, ছাইদুজ্জামান খান, সরদার আব্দুল মালেক, গাজী আব্দুল হালিম, শামসুল বারী পান্না, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, এবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রুনু, খান ইসমাঈল হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রি ও গোলাম মোস্তফা তুহিন প্রমুখ। গত ২২ থেকে ২৭ আগস্ট পর্যন্ত উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ সর্বাত্মক সফলে প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও সংশ্লিষ্ট সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে জেলা বিএনপি। অন্যদিকে, সভায় ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জেলা বিএনপির সদস্য শেখ হেলাল উদ্দিনের স্থগিত পদ পুনঃবহাল করা হয়েছে। একই সাথে আগামী ২ সেপ্টেম্বর ডুমুরিয়া উপজেলায় এবং ৪ সেপ্টেম্বর ফুলতলা উপজেলা বিএনপির কর্মীসভা সফলে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
নির্বাচন কমিশনারের খুলনার দিঘলিয়ার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন
তথ্য বিবরনী
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা রবিবার সকালে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বর্তমান কমিশনের প্রধান লক্ষ্য। এই কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে একটি নির্ভুল ভোটার তালিকার বিকল্প নেই। নির্বাচনের গ্রহণযোগ্যতাও এর ওপর অনেকাংশে নির্ভর করে। তিনি বলেন, ভোটের প্রাণ হলো প্রার্থী ও ভোটার। প্রতি বছর অনেকেই ভোটার হওয়ার উপযুক্ত হয়। প্রচার-প্রচারণার মাধ্যমে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে উৎসাহিত করতে হবে। তারা যেন নিজেদের তথ্য নিজেরাই পর্যবেক্ষণ করতে পারে তার জন্য এ কাজে নিয়োজিতদের তিনি নিদের্শনা প্রদান করেন। ইভিএম সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, এই যন্ত্রের ব্যবহার ভোট প্রদানে সময় কমিয়ে দেয়। একই সাথে এটি পরিবেশ বান্ধব, কারণ এতে কাগজের ব্যালট পেপার ব্যবহারের প্রয়োজন হয় না। ইভিএম’র মাধ্যমে কেউ জাল ভোট দিতে পারবে না, একজন ব্যক্তি শুধু একটি ভোট দিতে পারবেন।
পরিদর্শনকালে আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবীর, সিনিয়র জেলা নির্বাচন অফিসার এম. মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া গাজী, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ^াস ছন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ১০ জন নতুন ভোটারের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেন।
উদ্বোধনের অপেক্ষায় মহেশপুরের দৃষ্টিনন্দন মডেল মসজিদ
শামীম খান জনী, মহেশপুর (ঝিনাইদহ),
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি রয়েছে উদ্বোধনের অপেক্ষায়।ইতোমধ্যে মসজিদের সব ধরনের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে বলে জানা গেছে।
নির্মাণ কাজের ঠিকাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, মহেশপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র বি-ক্যাটাগরি হিসেবে ৪২ শতাংশ জমির ওপর নির্মিত হচ্ছে। তিন তলা বিশিষ্ট মডেল মসজিদ (টাইপ-বি) যেখানে প্রতি ফ্লোরের আয়তন ১ হাজার ৬৯৯ দশমিক ১৬ বর্গমিটার। ভবনের মোট আয়তন ২৯,৮০০ বর্গফুট। বাস্তবায়নে ব্যয় ১৪ কোটি ৯৫ লাখ টাকা।
আধুনিক সব সুযোগ-সুবিধাসহ এসব মসজিদে থাকছে ইসলামিক সাংস্কৃতিক কমপ্লেক্সে পাঠাগার, গবেষণা কেন্দ্র, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, পবিত্র কোরআন হেফজ বিভাগ, শিশুশিক্ষা, অতিথিশালা, পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজযাত্রীদের নিবন্ধন ও প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ, গণশিক্ষা কেন্দ্র ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্র থাকছে। ২য় তলায় মূল নামাজ কক্ষ, কনফারেন্স রুম, ওজুখানা, টয়লেট, উপ-পরিচালকের কক্ষ, হিসাব কক্ষ। ৩য় তলায় পুরুষ ও মহিলাদের পৃথক পৃথক নামাজ কক্ষ, মক্তব কক্ষ, ইসলামিক রিসার্চ সেন্টার, ইমাম, মোয়াজ্জিন, খাদেম, শিক্ষক ও সাধারণ কর্মচারীদের কক্ষ, অতিথি কক্ষ। এছাড়াও মেহেরাব, সিড়ি ও একটি সুউচ্চ দৃষ্টি নন্দন মিনার রয়েছে।
সারাদেশে নির্মাণাধীন মডেল মসজিদের ভৌত অবকাঠামো গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। বাস্তবায়নকারী সংস্থা ইসলামিক ফাউন্ডেশন। মহেশপুর উপজেলা মডেল মসজিদে একসঙ্গে ৯শ’ মানুষ নামাজ আদায় করতে পারবেন।
ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার কলিম উদ্দিন বলেন,মডেল মসজিদ নির্মাণ-বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। কেননা এখানে নানা বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি একটি গবেষণা কেন্দ্র থাকবে। তিনি আরও বলেন মসজিদের নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে। এখন চলছে ঘঁষামাজার কাজ। ফলে যেকোনো সময় খুলে যাবে দৃষ্টিনন্দন এ মসজিদের দ্বার।এলাকার মুসল্লিরা পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায়ের পাশাপাশি ইসলামী জ্ঞান অর্জন করতে পারবেন।
স্থানীয় পৌরবাসিন্দারা জানায়, আমরা অনেকদিন দেখছি এখানে মডেল মসজিদের কাজ চলছে। পুরো উপজেলায় এটি সর্ব প্রথম সব সুযোগ সুবিধা সমৃদ্ধ দৃষ্টিনন্দন মসজিদ। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি এই মসজিদে নামাজ আদায় করার জন্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশী বলেন, মহেশপুরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহেশপুর উপজেলার মডেল মসজিদের কাজ প্রায় শেষ হয়েছে। খুব শিগগির উদ্ধোধনের মাধ্যমে দৃষ্টিনন্দন মডেল মসজিদটি মুসল্লিদের নামাযের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
ঘুষের ২৫ লাখ টাকাসহ আটক বেনাপোল কাস্টমস কর্মকর্তা বরখাস্ত
বেনাপোল প্রতিনিধি
ঘুষের ২৫ লাখ টাকাসহ আটক বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার সকালে তাকে বরখাস্ত করেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আব্দুল হাকিম।
ঘুষের ২৫ লাখ টাকাসহ বেনাপোল কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে গত ২৬ আগষ্ট একটি বিশেষ গোয়েন্দা সংস্থা ঢাকা বিমান বন্দর থেকে আটক করে।
দিনভর জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গতকাল শনিবার তাঁকে বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন বিশেষ বাহিণীর গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
কাস্টমস সুত্র জানায়, মুকুল হোসেনের কাছ থেকে ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বিমান যোগে বেনাপোল থেকে যশোর হয়ে ঢাকা যাওয়ার সময়। মোটা অংকের এই অর্থ পাচারের উদ্দেশ্যে বিমানবন্দর হয়ে ঢাকা যাচ্ছিলেন। তবে এই অর্থ পাচারের সাথে কারা কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আইণী ব্যবস্থা গ্রহন করবেন জাতীয় রাজস্ব বোর্ড।
খন্দকার মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইল জেলায়। তিনি বেনাপোল কাস্টম হাউসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, মুকুল তাঁর নিজ বাড়ি টাঙ্গাইল যাওয়ার উদ্দেশে শনিবার দুপুরে যশোর বিমানবন্দর থেকে বিমানযোগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ বাহিণীর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাঁকে আটক করেন। তাঁর কাছ থেকে একটি ব্যাগে ২৫ লাখ টাকা জব্দ কর হয়।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আবদুল হাকিম জানান, সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করবেন।
সরকারের ৮শ’ কোটি টাকার কপোতাক্ষ নদ খনন প্রকল্প ভেস্তে যাবার আশংকা!
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
সাতক্ষীরার তালায় সরকারের ৮শ’ কোটি টাকার কপোতাক্ষ নদ খনন প্রকল্প ভেস্তে যাবার আশংকা দেখা দিয়েছে! উপজেলার পাখিমারা বিলে কপোতাক্ষ নদ খননের পেরিফেরিয়াল বাঁধ সংস্কার ও টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু না হওয়ায় ভেস্তে যেতে বসেছে সরকারের প্রায় ৮শ কোটি টাকার অতি জনগুরুত্বপূর্ন কপোতাক্ষ নদ খনন প্রকল্প। প্রকল্পের ২য় পর্যায়ে পাখিমারা বিলের কৃষকদের ১৫৫৬.৬২ একর জমির ক্ষতিপূরণ বাবদ দুই বছরের জন্য ১৬ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ থাকলেও অদ্যবধি কোনও কৃষক তা পায়নি। ফলে টিআরএম ভুক্ত বিলের জমি মালিকরা তাদের জমি নিজেদের দখলে নিয়ে সেখানে এখন মাছ চাষ করছে। পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট প্রশাসন ২য় পর্যায়ের ৫৩১ কোটি ৭ লাখ টাকার কপোতাক্ষ নদ খনন প্রকল্প বাস্তবায়নে আন্তরিক না হওয়ায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে নদ অববাহিকার জনগন।
সূত্রে জানা গেছে, কপোতাক্ষ নদ অববাহিকার ভূক্তভোগী ১৫ লক্ষ মানুষের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (১ম পর্যায়)’ অনুমোদন করেন। ২৬১ কোটি ৫৪ লক্ষ ৮৩ হাজার টাকার প্রকল্পটি ২০১১ সালে শুরু হয়ে ২০১৭ সালের জুনে শেষ হয়। প্রকল্পটির প্রধান দুটি বিষয় ছিল ঃ ৯০ কি.মি নদী খনন এবং তালা উপজেলার জালালপুর, খেশরা ও মাগুরা ইউনিয়নে অবস্থিত পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়ন। পাখিমারা বিলে টিআরএম বাস্তবায়ন হওয়ায় বিশাল বিলে নদের পলী অবক্ষেপিত হয়ে কপোতাক্ষ নদ খনন পরবর্তীতে নাব্যতা ধরে রাখে। এতে নদ অববাহিকার ১৫ লক্ষ অধিবাসী জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হয়। প্রকল্পের প্রথম পর্যায়ের অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থে ৫৩১ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ দিয়ে জুলাই’ ২০২০ থেকে জুন’ ২০২৪ পর্যন্ত (২য় পর্যায়) প্রকল্প সরকার কর্তৃক অনুমোদিত হয়। দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটির মূল কাজ- পাখিমারা বিলে টিআরএম অব্যাহত রাখা এবং নদী খনন। কিন্তু ইতোমধ্যে এই প্রকল্পের ২বছর অতিবাহিত হলেও টিআরএম ব্যবস্থা পুনরায় বাস্তবায়নে কোন অগ্রগতি নেই। এদিকে ২০২০ সালে জলোচ্ছ্বাস ও উচ্চ জোয়ারের চাপে পাখিমারা বিলের পেরিফেরিয়াল বাঁধ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে জালালপুর ও মাগুরা ইউনিয়নের ব্যাপক এলাকা প্লাবিত হয়। দূর্নীতি ও লুটপাটের মাধ্যমে তৈরি ওই বাঁধ কিছুদিনের মধ্যে ভগ্নদশায় পরিণত হয়। এমতাবস্থায় প্রকল্পের স্বার্থে ও জনগণের দাবীর মুখে পেরিফেরিয়াল বাঁধ সংস্কারের লক্ষ্যে ২০২১ সালের মার্চ-এপ্রিলে টিআরএম বিলের সংযোগ খালের মুখ বেঁধে দেয়া হয়, যা’ এখনও রয়েছে। একারনে, কপোতাক্ষ নদের ভবিষ্যৎ ও নদ খনন প্রকল্প বাস্তবায়নের সফলতা নিয়ে এখন আশংকা দেখা দিয়েছে।
তালার বালিয়া গ্রামের আব্দুল আলিম মোড়ল ও ফিরোজ সানা জানান, তাদের ৮ বিঘা করে জমি টিআরএম এর বিলে আছে। ২০১১ ও ২০১২ সালে সরকার থেকে ক্ষতিপূরণের টাকা পেলেও অদ্যবধি আর কোনও টাকা তারা পাননি। এবিষয়ে সাতক্ষীরা ডিসি অফিসে অনেক বার যোগাযোগ করেও কোনও লাভ হয়নি। গৌতমকাটি গ্রামের মো. আলাউদ্দীন সরদার বলেন, এই বিলে তাদের ২২ বিঘা জমি রয়েছে। ২০১১ সালে ক্ষতিপূরণের টাকা পেলেও আর কোনও টাকা না পাওয়ায় তিনি এখন সেখানে মাছের ঘের করছেন।
তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান বলেন, কপোতাক্ষ নদ খননের প্রথম পর্বে ২৬১ কোটি ৫৪ লক্ষ ৮৩ হাজার টাকা এবং দ্বিতীয় পর্বে ৫৩১ কোটি ৭ লক্ষ টাকা সরকার বরাদ্দ দিলেও টিআরএম ভুক্ত বিলের জমি মালিকরা মাত্র দুই বছর ক্ষতিপূরণ পেয়েছে। যে কারনে জমি মালিকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে এখন সেখানে চাষাবাদ করছে। এছাড়া বিলের পেরিফেরিয়াল বাঁধ সংস্কারে চলছে ধীরগতি। এরফলে সরকারের প্রায় ৮শ’ কোটি টাকার প্রকল্প ভেস্তে যাওয়া সহ কপোতাক্ষ নদের ভবিষ্যৎ নিয়ে আশংকা তৈরি হয়েছে।
জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু বলেন, ঠিকমতো ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় পাখিমারা বিলের কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তিনি বলেন, জমি মালিকরা ক্ষতিপূরন পেলে তাদের কোনও আপত্তি থাকতো না। এদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসক অফিসের একটি সূত্রে জানায়, দ্বিতীয় ফেইজের টাকা পানি উন্নয়ন বোর্ড জমা না দেয়ায় কৃষকের ক্ষতিপূরণের টাকা দেয়া যাচ্ছে না। এবিষয়ে কপোতাক্ষ নদ খননের দাবীতে আন্দোলন করা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পাখিমারা বিলের পেরিফেরিয়াল বাঁধ অতিদ্রুত সংস্কার পূর্বক টিআরএম কার্যক্রম অব্যাহত রাখা, জমির মালিকদের ক্ষতিপূরণের অর্থ পরিশোধ এবং স্বচ্ছতার সাথে নদ পুনঃখননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।
এবিষয়ে জানতে চাইলে যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম জানান, দ্বিতীয় ফেইজে নদী খনন সাতক্ষীরা অংশে প্রায় ৬০ শতাংশ শেষ হয়েছে। কয়েকদিন বৃষ্টি হওয়ায় কাজ আপাতাত বন্ধ রয়েছে। টিআরএম এলাকার ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যাপারে তিনি বলেন, রেভিনিউ খাতে টাকা ধরা আছে। কৃষকরা ডিসি অফিস থেকে পর্যায়ক্রমে ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবে। তবে দ্বিতীয় ফেইজে ২বছর অতিবাহিত হয়ে গেলেও টিআরএম কেন চালু হয়নি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষকরা ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় সেখানে কোন কার্যক্রম করা যাচ্ছে না।
২৫নং ওয়ার্ড আ‘লীগের শোক সভায় সিটি মেয়র
বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্য কুশীলবদের বিচারের আওতায় আনতে হবে
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডে যারা সরাসরি অংশগ্রহণ করেছে সেই ঘাতকদের বিচার হয়েছে। কিন্তু যারা ষড়যন্ত্রে যুক্ত ছিল, সমর্থন ও সহযোগিতা করেছে সেইসব কুশীলবদের বিচার হয়নি। এদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।
তিনি বলেন, এই কুশীলবরা পরবর্তীতে বিএনপি নামক দল গঠন করেছে, জামায়াতে ইসলামীর রাজনীতি উন্মুক্ত করেছে। সেই অপশক্তি নিঃশেষ হয়ে যায়নি। তারা এখনো বেঁচে আছে। তারা এখনো বারবার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিঃশেষ করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা চাই সেই অপশক্তির মূলোৎপাটন করতে, তাদেরকে পরাজিত করতে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার আদর্শ বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। জাতির পিতার আদর্শে নীতিবান হয়ে নৈতিক শক্তিতে বলিয়ান হতে হবে। জাতির পিতার অসম্পন্ন কাজ সম্পন্ন করার দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের নিজেদের উৎসর্গ করতে হবে।
রবিবার বিকেলে নগরীর ২৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শাহজাদা, দপ্তর সম্পাদক মো. মুুন্সি মাহবুব আলম সোহাগ, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর আওয়ামী লীগের নির্বাহী সম্পাদক এস এম আকিল উদ্দিন, সোনাডাঙ্গা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর মাহমুদা বেগম।
২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুন্সী আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরদার আব্দুল হালিমের সঞ্চালনায় এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. আমির হোসেন, আব্দুল কাইয়ুব গোরা, এস এম হাফিজুর রহমান হাফিজ, কোহিনুর রাজ্জাক, সাবিহা ইসলাম আঙ্গুরা, জাহানারা বেগম, জাকারিয়া রিপন, শেখ আব্দুর রহিম, মাহবুবুল আলম মাহবুব, গাজী রকিব উদ্দিন সোহাগ, কবির হোসেন পলাশ, রেজাউল করিম, মো. শফিকুল ইসলাম, এজাজুর রহমান সুমন, ইমতিয়াজ উদ্দিন চঞ্চল, যুব নেতা সিপার হায়দার, ফজলে রাব্বি, আকরুজ্জামান ইলিয়াছ, শেখ জামাল, শ্রমিক নেতা মো. জাহাঙ্গীর খান, বিপ্লব, সরদার আইনুল ইসলাম, আরিফুজ্জামান বিপ্লবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মহানগর যুব মহিলা লীগের শোক সভায় বাবুল রানা
বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারের হত্যাকারী খুনিদের অনেকের ফাঁসি কার্যকর হয়েছে এবং অনেকেই পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু যারা হত্যাকান্ডের নেপথ্যের ক্রীড়নক তারা পরবর্তীতে ভোল পাল্টে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। তবে যুক্তরাষ্ট্র এবং ভারতের কূটনৈতিক ও গোয়েন্দা দলিল এবং সাংবাদিকদের কাছে থাকা তথ্য প্রকাশিত হয়ে পড়ায় এসব কুশীলবদের ভূমিকা এখন পরিষ্কার হয়ে গেছে। সেই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকে হত্যার প্রধান নেপথ্য কুশীলব হিসেবে প্রকাশ হয়ে পড়েছে খুনি জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা। এখন এটি দিনের আলোর মতো স্পষ্ট যে, বেসামরিক মোশতাক গংকে পেছনে থেকে শক্তি ও সাহস দিয়ে এবং জুনিয়র সেনা কর্মকর্তাদের সামনে রেখে পুরো ঘটনাটি পরিচালনা করেছিল খুনি জিয়া।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। বঙ্গবন্ধুর নাম ঘাতকের দল মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু তাদের সে স্বপ্ন সফল হয়নি। আজকে বিশ্বব্যাপী সে নাম সমাদৃত। একাত্তরের জয় বাংলা শ্লোগান আবার ফিরে এসেছে। ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আরো জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সাংগঠনিক শক্তিশালী বৃদ্ধি করে সাধারণ মানুষকে সাথে নিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা আহ্বান জানান তিনি।
রবিবার বিকালে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর যুব মহিলা লীগের আয়োজনে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর যুব লীগের আহ্বায়ক এ্যাড. রাবেয়া ওয়ালী করবীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আইরিন চৌধুরী নীপার সঞ্চালনায় এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ নেত্রী চিশতী মোস্তারী বানু, এ্যাড. হালিমা খাতুন শিউলি, নাজনীন নাহার বিউটি, নাসরিন ইসলাম তন্দ্রা, কাকলী নাহার, রেহেনা পারভীন, রেশমা আক্তার, রেহেনা মোর্তজা লিপি, রওশন আরা রীমা, শায়লা ইসলাম রুমা, মাহাবুবা সুমি, সামিরা সুলতানাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক
যশোর অফিস
যশোরের চৌগাছায় সাহিদা খাতুন (২৭) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছে স্বামী। রোববার দুপুরে চৌগাছা পৌরসভার মাঠপাড়ার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সাহিদা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে। পলাতক সেলিম মন্ডল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদরগাহর বদিনাতলা গ্রামের নজির মন্ডলের ছেলে। স্বামী-স্ত্রী দুজনে চৌগাছা উপজেলার ডিভাইন কোল্ডস্টোরে শ্রমিকের কাজ করতেন।
নিহতের বাবার রবিউল ইসলাম বলেন, আমার মেয়ের আগে এক জায়গায় বিয়ে হয়েছিল। সেখানে তার একটি ছেলেসন্তান রয়েছে। আগের জামাই আমার সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে সাহিদা চৌগাছা শহরের ৫নং ওয়ার্ডের ডিভাইন কোল্ডস্টোরে আলুবাছাই শ্রমিকের কাজ নেয়। সেখানেই সেলিম মন্ডলের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রায় দুই মাস আগে মেয়ে আমাকে বলে সে সেলিমকে বিয়ে করবে। কিন্তু এ বিয়েতে আমি রাজি ছিলাম না।
চৌগাছা থানার এসআই বাচ্চু শেখ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছেন।
পলেস্তারা খসে বেরিয়েছে রড, নিচে চলছে ক্লাস
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মহম্মদপুরে ১৯৭৯ সালে স্থাপিত হয় নাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৯১ সালে পায় নতুন ভবন। চারটি কক্ষের মধ্যে একটি অফিস। তিনটি কক্ষে পাঠদান চলে। জরাজীর্ণ হয়ে পড়া ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তারা প্রায়ই খসে পড়ছে। বের হয়ে হয়ে গেছে ছাদের বিম ও পিলারের মরিচা পড়া রড়। অনেক স্থানে রয়েছে ফাটল। বৃষ্টি হলেই পানি চুইয়ে পড়ায় দেয়ালে শ্যাওলা ধরে স্যাঁতসেঁতে হয়ে গেছে।
জরাজীর্ণ ভবনটিতেই ঝুঁকি নিয়ে চলছে শিক্ষা কার্যক্রম। শিক্ষক-শিক্ষার্থীরা সব সময় থাকেন আতঙ্কে। অভিভাববকদেরও দুশ্চিন্তায় সময় পার করতে হয়। একাধিকবার সংশ্নিষ্ট বিভাগে লিখিত অভিযোগ করেও যথাযথ ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বর্তমানে বিদ্যালয়টির ১৯৪ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন চারজন। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় মাল্টিমিডিয়া ক্লাসও হয় না।
কেবল নাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ই নয়, উপজেলার অন্তত ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে নাগড়াসহ চারটি বিদ্যালয়ের ভবন।
জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে পুরোনো ভবন রয়েছে ২৫টিতে। চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যালয়গুলো হলো- নাগড়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাড়ূয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কানাইনগর সরকারি প্রাথিমক বিদ্যালয় ও পাল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নাগড়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতী, চৈতি সাহা ও রহিমা এবং পঞ্চম শ্রেণির প্রিতম, আয়শা ও রিয়া জানায়, তাদের ক্লাস করতে ভয় লাগে। শিক্ষকরা আসতে বলায় ক্লাস করতে হয়। ছাদের দিকে তাকালে বেশি ভয় লাগে।
সহকারী শিক্ষক মো. সাজ্জাদুজ্জামান বলেন, ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে তাঁরাও ভয়ে থাকেন। কখন দুর্ঘটনা ঘটে, বলা মুশকিল। প্রধান শিক্ষক মো. আয়ুব আলী ফকির বলেন, শ্রেণিকক্ষে গিয়ে ফাটলের দিকে চোখ পড়লে আর পড়াতে মন চায় না। শ্রেণি সংকটের কারণে বাধ্য হয়ে জরাজীর্ণ ভবনে ক্লাস নিতে হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ২৫টি বিদ্যালয়ের তালিকা সংশ্নিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে। নাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাশে টিনশেড ঘর তৈরি করে ক্লাস নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
উপজেলা প্রকৌশলী সাদ্দাম হুসাইন বলেন, বিদ্যালয়গুলোর ভবন নির্মাণকাজ শুরু করতে শিগগিরই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হবে। ইউএনও রামানন্দ পাল বলেন, বিদ্যালয়গুলো পরিদর্শন করে উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে।
দাকোপে ১৫০ কোটি টাকার বাঁধ পানিতে: নদী ভাঙনে নিঃস্ব তিন শতাধিক পরিবার
দাকোপ (খুলনা) প্রতিনিধি
একসময় তাঁর গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা ছিল মাছ। এসব এখন তাঁর নিজের কাছেই কল্পকাহিনির মতো মনে হয়। খরস্রোতা ঢাকী নদী একের পর এক গিলে খেয়েছে বসতভিটা, সহায়-সম্বল সব।
কান্নাভেজা কণ্ঠে কথাগুলো বলছিলেন খুলনার উপকূলীয় উপজেলা দাকোপের গুনারী গ্রামের সরোজিত মণ্ডল। নদীভাঙনে বসতভিটাসহ অর্ধশত বিঘা চাষাবাদের জমি খুইয়ে তিনি এখন সর্বস্বান্ত। মাথা গোঁজার মতো ঠাঁইও নেই তাঁর।
শিবসা ও ঢাকী নদীর মোহনা গুনারী কালীবাড়ী এলাকায় বসবাসকারী শরৎ সরদার, রবীন্দ্রনাথ মণ্ডল, দীবাকর সরদার, নিরোদ সরদার, প্রভাষ সরদারসহ অন্যদের কণ্ঠেও ধ্বনিত হলো একই হাহাকার। এক সময়ের সল্ফ্ভ্রান্ত পরিবারগুলো নদীভাঙনে সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এমন পরিবারের সংখ্যা তিন শতাধিক।
এ এলাকার সর্বহারা মানুষগুলো ভাঙনকবলিত এলাকায় গত মঙ্গরবার মানববন্ধনেও দাঁড়িয়েছিলেন। তাঁদের ক্ষোভ নদীর গতিপ্রকৃতি না বুঝে বিশ্বব্যাংক থেকে নেওয়া ১৫০ কোটি টাকা ঋণে নির্মিত বেড়িবাঁধ কামারখোলা ও সুতারখালী ইউনিয়নবাসীর কোনো কাজেই আসেনি। বরং মেগা প্রকল্পের নামে সরকারের বিপুল পরিমাণ অর্থের অপচয় হয়েছে। ফলে এলাকার বাসিন্দারা ভাঙন রোধে আগে নদী শাসন করে ডাম্পিং ব্যবস্থাসহ পরিকল্পিত, নিরাপদ ও টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসী জানান, তাঁরা ত্রাণ চান না, তাঁরা এ ভাঙন থেকে চিরতরে পরিত্রাণ চান। তারা বাঁচতে চান, টেকসই বাঁধ চান। জন্মভিটায় টিকে থাকতে তাঁরা পাউবোর ৩২ নং পোল্ডার এলাকায় ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় দুটি ইউনিয়নের অর্ধ লক্ষ মানুষ আইলার মতো ফের প্লাবিত হওয়ার ঝুঁকিতে আছেন বলে আশঙ্কা প্রকাশ করেন।
কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মণ্ডল ও সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির জানান, নদীভাঙনে এ দুই ইউনিয়নে তিন শতাধিক পরিবার নিঃস্ব হয়ে গেছে। খরস্রোতা শিবসা ও ঢাকী নদী শাসন না করে বাঁধ নির্মাণ করায় আবারও ইউনিয়নবাসীকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। বাঁধগুলো সংস্কারের জন্য পাউবো কর্তৃপক্ষকে জানানো হলেও তারা সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গুনারী কালীবাড়ীসহ পোল্ডারের বিভিন্ন স্থানের বাঁধে ভয়াবহ ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। বাঁধগুলো দ্রুত সংস্কার করে দুটি ইউনিয়নবাসীকে রক্ষার জন্য তাঁরা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান। উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আবুল হোসেন বলেন, কিছু কিছু জায়গায় নদী শাসন না করে বাঁধ নির্মাণ করায় সেসব স্থানে ভয়াবহ ফাটল ও ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে গুনারী কালীবাড়ী নামক স্থানে দ্রুত বাঁধ নির্মাণ করা না হলে যে কোনো সময় বাঁধটি ঢাকী নদীতে বিলীন হয়ে আইলার মতো মহাবিপর্যয় ঘটতে পারে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, নদী শাসনের পর এ স্থানে টেকসই বাঁধ নির্মাণ করা হবে।
চা দোকানি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগরে চা দোকানি লিয়াকত হত্যা মমলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের কাবিদুল খাঁ, মফিদুল ইসলাম খাঁ, জামাত আলী খাঁ।
এ ঘটনায় একই গ্রামের মৃত আবু লায়েস খাঁর ছোট ছেলে খোকন, মৃত আবুল খাঁর ছেলে ভরস খাঁ ও লিয়াকত খাঁকে ১ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামি ওবিদ আলী, মশিউর রহমান ও তাছিরকে বেকসুর খালাস প্রদান করেন বিচারক। রোববার দুপুরের দিকে অতিরিক্তি জেলা দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ দণ্ডাদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ জানুয়ারি মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে ছিলো হাটের দিন। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে ওই গ্রামের রিপন হাটের মধ্যে পাওনা ৪০০ টাকা চাইতে যায় একই গ্রামের জামাত আলী ও খোকার কাছে। এ সময় কথা-কাটাকাটির একপর্যাযের তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে আসামিরা সেখান থেকে চলে যায়।
রিপন হাটেই তার বড় ভাই লিয়াকতের চায়ের দোকানে বেঞ্চে বসে ছিলেন। কিছুক্ষণ পর আসামিরা ১০/১২ জন অস্ত্র নিয়ে রিপনের ওপর হামলা চালান। এ সময় তার ভাই রিপনকে বাঁচাতে আসলে রামদা দিয়ে তার মাথার ওপর কোপ দেয়। রিপন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
নিহতের ছেলে ফয়সাল ও ভাই মাবুদ তাকে বাঁচাতে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন নিহতের ভাই মোখলেছ বাদী হয়ে মুজিবনগর থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ১২ জনের সাক্ষ্য শেষে বিচারক রোববার সকালে এ মামলার রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন মিয়াজান আলী।
দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেয়া যাবে না: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, জামায়াত ৭১-এ এদেশের মাবোনের ইজ্জত লুণ্ঠন করেছে আর বিএনপি জামায়াতকে সাথে নিয়ে ২০০১ সালে এদেশে সংখ্যা লঘু মা বোনের ইজ্জত হরণ করেছে। তাদের মুখে মানবতা মানায় না। আজ জাতিসংঘ বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে স্বীকার করেছে। তিনি আরো বলেন, বিএনপি রাজনীতির মাঠে নামার মত কোন ইস্যু খুজে না পেয়ে নিরীহ মানুষের উপর হামলা চালিয়ে দেশকে অশান্ত করতে চায়। তারা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে যাতে আবার পেছনের দিকে নিয়ে যাওয়া যায়। বিএনপি তাদের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের শান্তি বজায় রাখতে বিএনপি’র সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে। দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেয়া যাবে না।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় খালিশপুর থানা মহিলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি শারমিন রহমান শিখার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাসলিমা আক্তার লিমার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য করেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর পারভীন আক্তার, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, ইলা রহমান, তসালমা জাহান, সাজেদা আক্তার শিখা, আরিফা আক্তার। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর ডালিম হাওলাদার, কাউন্সিলর রহিমা আক্তার হেনা, আব্দুস সাত্তার লিটন, কাজী এনায়েত আলী আলো, মো. জাকির হোসেন, জিয়াউল আলম খান খোকন, মো. শাহজাহান জমাদ্দার, ইমরুল হোসেন, রেহানা গাজী, জেসমিন সুলতানা শম্পা, আফরোজা জেসমিন বিথী. রিনা বেগম, জোৎস্না বেগম, শাজেদা আক্তার শিখা, হাজেরা বেগম, জরিনা আক্তার জলি, কল্পনা আক্তার, খুকু আক্তার, সালমা বেগম, লুবনা আক্তার লাকি, রোজিনা আক্তার লাকি, তৌহিদা ইসলাম লিনা প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান সহ শোকাবহ আগস্টে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।










































