খবর বিজ্ঞপ্তি।।
জ্বালানি তেলের মুল্য বৃদ্ধি,পরিবহন ভাড়া বৃদ্ধি,নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের সীমাহীনা উর্ধগতি, ভোলায় পুলিশের গুলিতে নুরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে খালিশপুর থানার অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে শান্তি পূর্ন মিছিল চলাকালে আওয়ামী সন্ত্রাসীরা খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর ফারুক হিলটনের বাড়ি অতর্কিত হামলা চালায় এবং দীর্ঘক্ষন পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখে।
৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহবায়ক শহিদুল ইসলাম শহীদের উপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর আহত করে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এছাড়া আওয়ামী চিহ্নিত সন্ত্রাসী কতৃক খালিশপুর থানার অধিকাংশ ওয়ার্ড বিএনপির মিছিলে সশস্ত্র হামলা ও বিএনপি অফিস ভাংচুর এবং অগ্নিসংযোগ করায় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এহেন নগ্ন হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন নগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।
বিবৃতি দাতা গণ নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহিন,ইউসুফ মোল্যা,মুনতাসির আল মামুন,মোঃ নাসির উদ্দিন, হেলাল ফরাজি,সাইফুল ইসলাম, খাইরুজ্জামান সজিব,মহিদুল ইসলাম,জাহিদুল ইসলাম বাচ্চু,কামরুল ইসলাম,লাবু বিশ্বাস,আলাউদ্দিন তালুকদার,আল আমিন সরদার রতন,বিল্লাল হোসেন,মঞ্জুর শাহিন রুবেল প্রমুখ।











































