খবর বিজ্ঞপ্তি।।
খালিশপুর থানা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলির সদস্য শেখ খালিদ হোসেনের গাড়ি ভাংচুর করেছে বিএনপি’র নেতা হিলটন ও তার বাহিনী। হিলটনকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনীর প্রতি আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার।











































