খবর বিজ্ঞ
খালিশপুরে বিএনপি’র সন্ত্রাসী হামলায় আহত ১০নং ওয়ার্ড তাঁতীলীগের আহবায়ক খোকন হাওলাদারকে দেখতে শনিবার খালিশপুর যান নগর তাঁতীলীগের সভাপতি সাব্বির আহম্মেদ শুভ। এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নগর তাঁতীলীগের সহ সভাপতি মঞ্জুর হোসেনসহ নেতৃবৃন্দ।
এদিকে তাঁতীলীগ নেতা খোকন হাওলাদারের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর তাঁতীলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন নগর তাঁতীলীগের আহবায়ক সাব্বির আহম্মেদ শুভ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি মঞ্জুর হোসেন, নাজমুজ্জামান জুয়েল, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম রায়হান, আহাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক, এম এ হোসেন, দপ্তর সম্পাদক ইসলামুল হক, সদস্য রুবেল, জামাল, ইমতিয়াজ সোহাগ, আঞ্জুমান রোজী, রানা তালুকদার, শাহাদাৎ হোসেন, লাভলী আক্তার প্রমূখ।











































