রূপসা প্রতিনিধি//
রূপসা অনলাইন সাংবাদিক ফোরাম গঠনকল্পে এক আলোচনা সভা ২৬ আগস্ট বিকেল ৪টায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রূপসা প্রেসক্লাবের সভাপতি ও নতুন সকাল ডটকম এর প্রধান সম্পাদক এস এম মাহবুবুর রহমান। সভায় সর্ব সম্মতিক্রমে সোনালী স্বপ্ন ডটকম এর সম্পাদক মোঃ রবিউল ইসলাম তোতাকে সভাপতি, আমাদের নাঙ্গল কোর্ট ডটকম এর খুলনা প্রতিনিধি মোঃ বেনজীর হোসেনকে সাধারণ সম্পাদক ও ইবিসি নিউজের নিজস্ব প্রতিবেদক বিএম শহিদুল ইসলামকে অর্থ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়।
ফোরামের অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নতুন সকাল ডটকম এর বার্তা সম্পাদক শেখ গোলাম মোস্তফা, সহ-সভাপতি নতুন সকাল ডটকম এর সম্পাদক ফরিদা ইয়াসমিন পপি, যুগ্ম সাধারণ সম্পাদক-১ বিএস নিউজ ২৪ ডটকম এর রূপসা প্রতিনিধি শাহরিয়ার হোসেন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক-২ এসপি নিউজ বিডি ডটকম এর খুলনা প্রতিনিধি মোঃ নাঈমুজ্জামান শরিফ, সাংগঠনিক সম্পাদক দলিত ভয়েস ডটকম এর খুলনা প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, প্রচার সম্পাদক বাংলার দিনকাল ডটকম এর রূপসা প্রতিনিধি চিত্ত রঞ্জন সেন, দপ্তর সম্পাদক ব্রেকিং নিউজ ডটকম এর খুলনা প্রতিনিধি রেজাউল ইসলাম তুরাণ, নির্বাহী সদস্য যথাক্রমে নতুন সকাল ডটকম এর প্রধান সম্পাদক এস এম মাহবুবুর রহামন, এইসএম নিউজ ডটকম এর খুলনা ব্যুরো প্রধান তরিকুল ইসলাম ডালিম ও এফএনএস ফেয়ার নিউজ ডটকম এর খুলনা প্রতিনিধি এম এ আজিম। এছাড়া সাধারণ সদস্য রয়েছেন আজকের সংবাদ ডটকম এর খুলনা প্রতিনিধি আবু হারুনার রশিদ, এসখবর ডটকম এর নিজস্ব প্রতিবেদক আল মাহমুদ প্রিন্স, খুলনা গেজেট এর নিজস্ব প্রতিবেদক তরিকুল ইসলাম, আজকের রিপোর্ট ডটকম এর খুলনা প্রতিনিধি আব্দুল জব্বার শিবলী, বিবর্তন টিভির খুলনা প্রতিনিধি আশিকুজ্জামান বাবু, সকালের খবর ডটকম এর রূপসা প্রতিনিধি চন্দন ভট্টাচার্য।











































