Home আঞ্চলিক রূপসা উপজেলার তিলক গ্রামে ডাকাতি সংঘটিত

রূপসা উপজেলার তিলক গ্রামে ডাকাতি সংঘটিত

10

 

রূপসা প্রতিনিধি//

রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের তিলক গ্রামে এক প্রকৌশলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে । এ ব্যাপারে রূপসা থানায় মামলা হয়েছে ‌। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে গত ২৫ আগস্ট তিলক গ্রামের হোসেন পাটোয়ারির পুত্র, খুলনা সিটি কর্পোরেশনের প্রকৌশলী আবু সালে পাটোয়ারীর বাড়িতে ১৫/১৬ জনের একদল ডাকাত হানা দেয় । ডাকাত দল বাড়ির গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার নগদ , এক লক্ষ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় । এ ব্যাপারে ভুক্তভোগী বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন । ঘটনার পর জেলা পুলিশের কর্মকর্তা ও রূপসা থানার ওসি সরদার মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন । ঘটনার পর আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে।