বেনাপোল প্রতিনিধি ।।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা যশোরের সীমান্তবর্তী শার্শা উপাজেলার রুদ্রপুর সীমাšত থেকে ২ কেজি ওজনের ১৭টি স্বর্ণেরবার সহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে।
আজ শুক্রুবার দুপুরে শার্শার র ুদ্রপুর সীমান্ত থেকে ১৭ পিচ স্বর্নের বার জব্দ করা হয়।
আটক স্বর্ন পাচারকারী মোনতাজ হোসেন (৪৫) বেনাপোলের পুটখালি গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
বিজিবি জানায়, র ুদ্রপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে ১৭ টি স্বর্নের বার সহ মোনতাজ হোসেনকে আটক করতে সক্ষম হয়। আটক স্বর্ণের বাজার মূল্য ২ কোটি টাকা বলে বিজিবি জানায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর আহমেদ পিএসসি জানান,
রুদ্রপুর সীমাšত দিয়ে বিপুল পরিমান স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ইসমাইল হোসেন ওই এলাকায় অভিযান চালিয়ে স্বর্ন পাচারকারী মোনতাজ হোসেনকে আটক করে । পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ২ কেজি ওজনের ১৭ পিস স্বর্ণ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যপারে মামলা হয়েছে থারনায়।











































