খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ১৭ নং ওয়ার্ড বিএনপির শান্তিপুর্ণ কর্মীসভায় শাসক দলের লালিত ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের হামলায় মারাত্মক আহত বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে বিভিন্ন হাসপাতালে যান।
এসময় তারা আহত নেতাকর্মীদের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, বদরুল আনাম খান, তৈয়বুর রহমান, আলি আক্কাস, শেখ ফারুক হোসেন, আনোয়ার হোসেন আনো, ইশতিয়াক আহামেদ ইশতি, জাকির ইকবাল বাপি, হাসনা হেনা, লাবু বিশ্বাস, বাকার হোসেন, সাইফুল ইসলাম, মিজানুর রহমান বাবু, আরিফ মোল্লা দূর্জয়, নাজের মাহমুদ নিবির প্রমূখ।










































