Home আঞ্চলিক লঘুচাপের প্রভাবে মোংলায় প্রচন্ড ঝড়-বৃষ্টি, ২ ঘন্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত

লঘুচাপের প্রভাবে মোংলায় প্রচন্ড ঝড়-বৃষ্টি, ২ ঘন্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত

8

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
লঘুচাপের প্রভাবে মোংলাসহ উপকূলীয় এলাকার উপর দিয়ে প্রচন্ড ঝড়-বৃষ্টি বয়ে গেছে। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ২ ঘন্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে ঝড়ো বাতাসের গতিবেগ ছিলো ৪৪ কিলোমিটার। তবে এখনও পর্যন্ত কোথাও থেকে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া রাতেও দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, উত্তরপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মায়ানমার উপকূলে অবস্থান করছে, যা বাংলাদেশ উপকূলেরও কাছাকাছি। তিনি আরো বলেন, উপকূলে ঝড়ের পূর্বাভাস থাকায় সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদেরকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে।