Home খেলাধুলা রোকসানা-শ্যামলী-পুস্পিতাদের রৌপ্য জয়

রোকসানা-শ্যামলী-পুস্পিতাদের রৌপ্য জয়

8

স্পোর্টস ডেস্ক।।

তুরস্কের কনিয়াতে ইসলামিক সলিডারিটি গেমসে একই দিনে তিনটি পদক জয় করল বাংলাদেশ। সর্বশেষ মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টে তুরস্কের কাছে ২২৯-২২২ পয়েন্টে হেরে রুপা পেয়েছে দল। দলের সদ্যরা হলেন রোকসানা আক্তার, শ্যামলী রায়, পুস্পিতা জামান।

এই আসরে এটিই বাংলাদেশের প্রথম রুপার পদক। স্বর্ণ জয়ের সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। যদিও এই ইভেন্টে দলই ছিল দুটি-তুরস্ক ও বাংলাদেশ।
আর্চারি থেকেই বাংলাদেশের তিনটি পদক এসেছে। এর আগে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট ও রিকার্ভ নারী দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। পুরুষ দলগত ইভেন্টে সৌদি আরবকে ৬-০ সেট পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। এই দলে খেলেছেন রোমান সানা, সাগর ও আব্দুল হাকিম রুবেল।

আর নারী দলগত ইভেন্টে উজবেকিস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। রিকার্ভ নারী দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলেছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার।