খবর বিজ্ঞপ্তি:
করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তার ল্েয তাদের টহল অব্যাহত রেখেছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ছিটানো, অসহায় ও দরিদ্রের ঘরে ঘরে ত্রাণ পৌছানোসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নৌ ঘাঁটি তিতুমীর কর্তৃক খালিশপুরের আলমনগর জোড়াগেট সংলগ্ন এলাকায় বসবাসরত ২০০ গরীব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া নৌ ঘাঁটি সোলাম কর্তৃক মাথাভাঙ্গা এলাকায় ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এসময় ১০০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান নির্দিষ্ট রুটিন সময়ের পর বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির ল্েয দিগরাজ বাজার, চাঁদপাই, মংলা বন্দর, মিঠাখালী, সোনাইতলা ও কুমারখালী এলাকায় টহল পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এ সময় মুদি দোকান খোলা রাখার জন্য ও মটরসাইকেল চালকের নিকট হইতে ম্যাজিষ্ট্রেট কর্তৃক পাঁচ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় ।

নৌ কন্টিনজেন্ট মংলা ১২৬৩টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ১০০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।











































