Home আঞ্চলিক কুষ্টিয়ার ভেড়ামারায় চাঞ্চল্যকর মিনারুল হত্যাকান্ডের রহস্য উম্মোচন

কুষ্টিয়ার ভেড়ামারায় চাঞ্চল্যকর মিনারুল হত্যাকান্ডের রহস্য উম্মোচন

21

 

মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া ।।

ভিকটিম মিনারুল ইসলাম (৪৩), পিতা-আইয়ুব আলী, মাতা-হালিমা বেগম, সাং-নীলগঞ্জ তাতীপাড়া, ৯নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-যশোর পেশায় একজন পিকআপ ড্রাইভার। তিনি তার নিজ নামীয় পিকআপ যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো ন-১৮-১১৮৫ যাহা হলুদ ও নিল রংয়ের। ইং ১০/০৮/২০২২ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় আসামী মোঃ তুফান হোসেন (২০) এবং তার অপর সঙ্গীয় ০১ জন আসামী ভেড়ামারা হতে ট্রেন যোগে যশোর যায়। যশোরে গিয়ে আসামীদ্বয় বিভিন্ন মেশিনারীজ দোকানে পার্টস ক্রয়ের জন্য ঘোরাঘুরি করে। একপর্যায়ে ভিকটিমের সাথে পরিচয় হয় এবং তাকে জানায় যে, ভেড়ামারায় বর্নিত আসামীদ্বয়ের একটি ট্রাকের ইঞ্জিন আছে।

সেটি মেরামতের জন্য যশোর নিয়ে আসতে হবে। এ সংক্রান্তে ভিকটিমের পিকআপটি ভাড়া নেয়। অতঃপর সেই পিকআপটি নিয়ে যশোর হতে আসামীদ্বয় ১০/০৮/২০২২ খ্রিঃ সন্ধ্যায় ভেড়ামারার উদ্দেশ্যে রওনা করে। পরবর্তীতে একই তারিখ রাত্র ১২টার আগেই তারা ভেড়ামারা থানাধীন জুনিয়াদহ ইউনিয়নের মওলা হাবাসপুর গ্রামে পৌছায়। সেখানে পূর্ব হতে অপেক্ষায় থাকা অপর এক আসামী সহ ৩জন আসামী মিলে পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিমের গলায় গামছা পেচিয়ে, মুখে এবং পায়ে কসটেপ পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

অতঃপর একই পিকআপে ভিকটিমের লাশ নিয়ে আসামীগণ ইং ১১/০৮/২০২২ তারিখ রাত্র ১টার পর ভেড়মারা থানাধীন চর গোলাপনগর গ্রামস্থ মনি পার্কের পার্শ্বে শ্বশান ঘাট সংলগ্ন পদ্মা নদীর কিনারে পানিতে লাশ ফেলে দিয়ে পিকআপ নিয়ে চলে যায়।পরবর্তীতে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক নির্দেশনায় কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত পূর্বক আসামী মোঃ তুফান হোসেন (২০),পিতা- আব্দুল মালিথা, সাং-রামকৃষ্ণপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই তথ্য স্বীকার করে। হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামী গ্রেফতার ও চোরাই যাওয়া পিকআপ উদ্ধার অভিযান অব্যাহত আছে। বিষয়টি অদ্য ১৩/০৮/২০২২ তারিখ কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় নিশ্চিত করেন।