Home জাতীয় ফেনীতে বিএনপি-আ.লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, গুলি বর্ষণ

ফেনীতে বিএনপি-আ.লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, গুলি বর্ষণ

9

খুলনাঞ্চল রিপোর্ট।।

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেড়িং ও ভোলায় ছাত্রদল নেতাকে হত্যার প্রতিবাদে ফেনী জেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ ১৫ রাউন্ড গুলি বর্ষণ করেছে।

শুক্রবার (১২ আগস্ট) বিকেলে মিছিলটি শহরের ইসলামপুর রোডস্থ ফেনী জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের ট্রাংক রোডে গেলে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা হামলা করে। এসময় বিএনপির নেতাকর্মীরাও পাল্টা হামলা করে। পুলিশ বিএনপি নেতাকর্মীদেরকে ধাওয়া দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়।

 

ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো শহরে আতংক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বেশ কয়েকজন পথচারীও আহত হয়েছেন বলে জানা গেছে।

বিএনপি ও আওয়ামীলীগ নেতাকর্মীরা হামলার জন্য একে অপরকে দায়ী করেছে।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, পরিস্থিতি শান্ত করতে পুলিশ দু’পক্ষই ধাওয়া করে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত করতে ১৫ রাউন্ড গুলি বর্ষণ করে।