Home খেলাধুলা মাঠে ময়দানের খবর

মাঠে ময়দানের খবর

7

খেলার জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখার পরিকল্পনা বিসিবির


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে স্থবির দেশের ক্রীড়াঙ্গন। এ সময় মাঠেই নেই কোন ক্রিকেটই। এ পরিস্থিতিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান মৌসুমটি যদি শেষ পর্যন্ত বাতিলই হয়। তবে ম্যাচ খেলার জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখতে পর্যাপ্ত অনুশীলন ম্যাচ ও সফরের ব্যবস্থার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, করোনাভাইরাসের কারনে বর্তমান পরিস্থিতি আরো তিন মাস অব্যাহত থাকলে দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার মতে, মহামারি শেষে ব্যস্ত সূচি রয়েছে এবং খেলার সুযোগ পেতে ক্রিকেটারদের প্রস্তুত থাকতে হবে। আকরাম বলেন, ‘আশা করছি, এই পরিস্থিতি খুব শীঘ্রই কেটে যাবে। কিন্তু এটি যদি আরো তিন মাস অব্যাহত থাকে, তবে ঢাকা প্রিমিয়ার না হবার সম্ভাবনাই বেশি’। ‘এই অবস্থায় খেলোয়াড়দের কিভাবে খেলার জন্য প্রস্তুত রাখা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ পরিস্থিতি স্বাভাবিক হবার পর ব্যস্ত আন্তর্জাতিক সূচি রয়েছে’।
করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সরকার অনানুষ্ঠানিক লক ডাউন ঘোষনা করেছে। ফলে খেলোয়াড়রা নিজ নিজ ঘরে লকডাউন অবস্থায় রয়েছে। ফিজিও কোচিং স্টাফদের প্রেসিক্রিপশন মোতাবেক, তারা নিজেদের বাড়িতে জিম এবং ফিটনেস ট্রেনিং করছে। বাড়ি ও মাঠের অনুশীলনের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে জানেন আকরাম কিন্তু ঘরে বসে ফিটনেস ট্রেনিং করলে খেলোয়াড়রা নিজেদের ফিট রাখতে পারবে মনে করছেন তিনি। আকরাম বলেন, ‘তারা নিয়মিত অনুশীলন করলে তারা অন্তত নিজেদের ফিট রাখতে পারবে। ফিট রাখার জন্য তাদেরকে ফিটনেস পরিকল্পনা দেয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোচিং স্টাফরা তাদের সাথে নিয়মিত আলোচনা করছেন। আশা করছি, এটি তাদের সহায়ক হবে’।
অবশেষে আকরাম বলেন, ‘মাঠে ফেরার পর তাদের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে এবং এজন্য আমাদের পর্যাপ্ত ম্যাচের ব্যবস্থা করতে হবে। সাধারণত আমরা যা করি তা হচ্ছে বিভিন্ন স্তরের যেমন, ‘এ’ বা এইচপি দলকে ক্রিকেটে ব্যস্ত রাখার চেষ্টা করি। আমরা নিয়মিত ভাবে ‘এ’ দল এবং এইচপি দল বা অনূর্ধ্ব-১৯ দল বা অন্য বয়সভিত্তিক দলের সফরের ব্যবস্থা করছি। মহামারিটি শেষ হয়ে গেলে আমাদের সেইসব সফরের প্রতি জোর দিতে হবে, যাতে খেলোয়াড়রা ম্যাচ খেলার জন্য নিজেদের প্রস্তুত রাখতে পারে’।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার অপোয় মামুনুল


ক্রীড়া প্রতিবেদক
সাধারণত জেমি ডের জাতীয় দলে সুযোগ পেয়ে থাকেন মামুনুল ইসলাম। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতেও স্কোয়াডে ছিলেন। সে হিসেবে দলের ভাবনা-চিন্তার মধ্যে এখনও আছেন। কিন্তু তিনি নিজে এখন আর আন্তর্জাতিক ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে চাইছেন না। পরবর্তী যে কোনও একটি ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই মিডফিল্ডার।
এই বছরই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে বাংলাদেশের। করোনাভাইরাসের প্রকোপ না থাকলে হয়তো আগেই অবসর নেওয়া হয়ে যেত মামুনুলের। ‘এই বছর ঘরের মাঠে তিনটি ম্যাচ আছে। বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে হবে। এর যে কোনও একটি ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবো। কোচের সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়েছে। গত মার্চে খেলা হলে হয়তো সেই সুযোগ হতো। কিন্তু এখন অপো করা ছাড়া উপায় নেই।’
মামুনুলের শুরুটা ২০০৭ সালে এএফসি চ্যালেঞ্জ কাপ দিয়ে। এরপর সবমিলিয়ে প্রায় ৮০টির মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। হঠাৎ অবসর নেওয়ার কারণ হিসেবে মামুনুল বললেন, ‘অনেক তো হলো, আর কতো। আমি অবসরে গেলে সেই জায়গায় একজন জুনিয়র খেলোয়াড়ের সুযোগ হবে। আমি চাইলে আরও এক বছর খেলা চালিয়ে যেতে পারতাম। কিন্তু খেলা চালিয়ে গেলে জুনিয়র খেলোয়াড়ের হয়তো সুযোগ হবে না। তাই ভেবে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সামনের যে কোনও একটি ম্যাচ খেলেই বিদায় নেবো।’ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ঘরোয়া ফুটবল খেলে যেতে চান আবাহনীর এই মিডফিল্ডার, ‘ঘরোয়া ফুটবলে আমার খেলার সুযোগ আছে। তাই এখান থেকে বিদায় নিচ্ছি না। যতদিন পারবো খেলে যাবো।’

এখন ৩৫০জনকে খাবার দিচ্ছে বাফুফে


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রভাবে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। এই অসহায় মানুষদের পাশে শুরু থেকেই আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রতিদিন ৩০০ মানুষকে একবেলা খাবার দিয়ে আসছিল তারা। রোজার মাসেও সেটি চালু রেখেছে বাফুফে। তবে সংখ্যাটা আগের চেয়ে বেড়েছে।
ইফতারির আগে ৩৫০জনের হাতে খাবার দেওয়া হচ্ছে। বাফুফে ভবন থেকেই এই খাবার বিতরণ চলছে। করোনাকালে এমন উদ্যোগ চলতেই থাকবে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি বলেছেন, ‘আমরা রোজার মাসে আরও বেশি লোকজনের হাতে খাবার তুলে দিচ্ছি। করোনার সময়ে কেউ যেন শূন্য হাতে না যায় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। যতদিন এই সমস্যা থাকবে ততদিন অসহায়দের মাঝে একবেলা খাবার দেওয়া হবে।’

যেভাবে ৯১ ক্রীড়াবিদের পাশে তামিম


ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল খান এবার অসহায় ৯১ ক্রীড়াবিদের পাশে। তিনি তাদের এককালীন আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন।
পত্র-পত্রিকায় খবর পড়ে তামিম বুঝতে পেরেছেন দেশের ক্রীড়াবিদদের বড় অংশ মহামারি করোনাভাইরাসের সময়ে কষ্টে আছেন। বিশেষ করে জুনিয়র অ্যাথলেটিক্সে ১০০ মিটার স্প্রিন্টে সোনাজয়ী সামিউল ইসলামকে সাহায্যের পর তাঁর সঙ্গে কথা বলে তামিম স্পষ্ট ধারনা পান। এরপরই তামিম নিজ উদ্যোগে ক্রীড়াবিদদের খোঁজ নেওয়া শুরু করেন। তাঁর এ কার্যক্রমে সমন্বয়কারী ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব থাকা হুমায়ুন কবির শাহিন, ক্রিকেটার মিজানুর রহমান, জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ, এস এ গেমসে সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুনসহ আরও অনেকে। এরইসঙ্গে ক্রীড়াঙ্গনে তামিমের কাছের মানুষরাও ছিলেন।

আশরাফুলের ব্যাট নিলামে উঠছে কাল


ক্রীড়া প্রতিবেদক
করোনাকালের সঙ্কট মোকাবিলায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজের ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সেই ঘোষণা অনুসারে তার ঐতিহাসিক ব্যাটটি নিলামে উঠছে কাল বৃহস্পতিবার। এই ব্যাট দিয়েই অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়নের রেকর্ড গড়েছিলেন আশরাফুল।
অভিষেক টেস্টে সেঞ্চুরি করা ব্যাটের ভিত্তিমূল্য ১৫ লাখ টাকা নির্ধারণ করার ইচ্ছা তার। নিলামের মাধ্যমে প্রাপ্ত অর্থে নিজের নামে ফাউন্ডেশন খুলে এর মাধ্যমেই অসহায়দের সেবায় তা ব্যয় করবেন তিনি। নিজের ব্যাট নিলামে তোলার আগে আশরাফুল বিসিবি থেকে প্রাপ্ত তিন মাসের বেতন নিজ এলাকার ছিন্নমূল মানুষদের মাঝে বিতরণ করেছেন।

ভাইয়ের পে ব্যাট ধরলেন কামরান আকমল


ক্রীড়া প্রতিবেদক
প্রথমত ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন রাখা, দ্বিতীয়ত এটিকে অপরাধ হিসেবে না মেনে নিজের পে ভুলভাল যুক্তি দেয়া পাকিস্তানের উইকেটরক ব্যাটসম্যান উমর আকমলকে এ কারণে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পিসিবি।
অথচ একই ধরনের অপরাধে সম্প্রতি তার দুই সতীর্থ খেলোয়াড় মোহাম্মদ ইরফান পেয়েছিলেন ৬ মাসের নিষেধাজ্ঞা, মোহাম্মদ নাওয়াজকে বাইরে থাকতে হয়েছিল মাত্র ২ মাস। কিন্তু নিজের গোপন রেখে যে অপরাধ করেছেন, সেটি না মানার কারণে বাড়তি শাস্তি পেতে হয়েছে উমরকে। নিজের ছোটভাইয়ের প্রতি এত বড় শাস্তি দেখে বিস্মিত পাকিস্তানের আরেক উইকেটরক ব্যাটসম্যান কামরান আকমল। তার মতে এই শাস্তি অতি অবশ্যই অনেক কঠোরতা প্রকাশ করছে উমরের প্রতি। এর বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছেন কামরান।

লকডাউনে শ্রীলঙ্কায় আটকা পাকিস্তানের ১২ ক্রিকেটার


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস মহামারীর কারণে দেয়া লকডাউনে শ্রীলঙ্কায় আটকা পড়েছেন পাকিস্তান ১২জন প্রথম শ্রেণির ক্রিকেটার এবং ৩জন টেনিস খেলোয়াড়। যেহেতু সবধরনের আন্তর্জাতিক ফাইট বন্ধ রয়েছে শ্রীলঙ্কায়, তাই এই ১৫ খেলোয়াড় ফিরতে পারেননি নিজেদের দেশে।
মূলত দেশের বাইরে গিয়ে খেলাধুলার মাধ্যমে কিছু আয় করার ল্েযই গত ডিসেম্বরে শ্রীলঙ্কায় গিয়েছিলেন এসব খেলোয়াড়েরা। কিন্তু সারা বিশ্বজুড়ে চলমান লকডাউনের কারণে এখন বেশ কঠিন সময়ের মুখেই পড়েছেন তারা। আটকা পড়া ১২ ক্রিকেটারের মধ্যে একজন ২৯ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার আজহার আত্তারি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৬ ম্যাচে শিকার করেছেন ২৪৫ উইকেট। বর্তমানে আরও ১১ ক্রিকেটারকে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত অপোয় রয়েছে আত্তারি।

সাত ক্রিকেটারকে পুরস্কৃত করল নিউজিল্যান্ড ক্রিকেট


ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেটে অসামান্য অবদান রাখার কারণে সাবেক উইকেটরক ও বর্তমান প্রখ্যাত ধারাভাষ্যকার ইয়ান স্মিথকে পুরস্কৃত করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তাকে দেয়া হয়েছে এ মৌসুমের সম্মানসূচক বার্ট সাটকিফ মেডেল।
করোনাভাইরাসের কারণে ভার্চুয়ালি নিজেদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সেরে নিচ্ছে নিউজিল্যান্ড। এর প্রথম দিন ইয়ান স্মিথসহ এই পুরস্কার পেয়েছেন আরও ছয়জন। তারা হলেন ওয়ালটার হ্যাডলি, মার্ভ ওয়ালাস, জন রেইড, গ্রাহাম ডাওলিং, রিচার্ড হ্যাডলি এবং ইওয়েন চাটফিল্ড। সম্মানজনক এ পুরস্কার পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন ইয়ান স্মিথ। নিজের এ পুরস্কার তিনি উৎসর্গ করেছেন স্ত্রী লুইসকে।

বল টেম্পারিং নিয়ে এখনও আলোচনা করেনি আইসিসি


ক্রীড়া প্রতিবেদক
করোনা পরিস্থিতির কারণে সম্প্রতি এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে খুব। ভাইরাসের সংক্রমণ আশঙ্কাতে বলের উজ্জ্বলতা রায় থুতু বা লালা ব্যবহার নিয়ে ভয় কাজ করছে অনেকের। আইসিসিও নাকি এ বিষয়ে নিজেদের আশঙ্কার কথা জানিয়েছে। তাই বলা হচ্ছে, হয়তো ক্রিকেটের প্রাচীন একটি কৌশল বাতিল-ই হতে যাচ্ছে। কিন্তু ক্রিকেটে ব্যাট-বলের ভারসাম্য রায় এটি খুবই প্রয়োজন।
তাই এর সঙ্গে আরও একটি গুঞ্জন মাথাচাড়া দিয়ে ওঠে, সেটি হলো বলের উজ্জ্বলতা রায় বল টেম্পারিংকে বৈধতা প্রদান। তাই বাহ্যিক পদার্থ যেমন- ভ্যাসলিন, শিরিষ কাগজ অথবা বোতলের কর্ক ব্যবহার করার অনুমতি দিতে পারে আইসিসি। এসব কিছু এখনও জল্পনা-কল্পনার পর্যায়েই রয়েছে। আইসিসি আনুষ্ঠানিকভাবে এখনও কোনও কিছু আলোচনা করেনি।

রেলিগেশনও বাতিল আর্জেন্টিনায়


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস ক্রীড়াঙ্গনে পরিবর্তন আনতে বাধ্য করতে পারে এমন আশঙ্কা করা হচ্ছিল বেশ কয়েক দিন ধরেই। ক্রিকেটে বলে থুতু লাগানোর বিষয়টি এখনও আলোচনায়। তবে আর্জেন্টিনার ফুটবল লিগে নিয়ম শিথিল করার ঘোষণা দেওয়া হলো সোমবার। আর সেটি হলো পরের দুই মৌসুমে কোনও ধরনের অবনমন থাকবে না এর ফুটবলে।
একই সঙ্গে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান কদিও তাপিয়া এবারের মৌসুমের ইতি টেনে বলেছেন, ‘আমরা টুর্নামেন্ট শেষ করে দিচ্ছি। যা আজ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’ তবে তিনি জানিয়েছেন, মৌসুম শুরু করতে তারাও মুখিয়ে। কিন্তু পরিস্থিতি কখন ঠিক হবে তার অপোয় আছে কর্তৃপ।

ইতালিতে ফিরেই রোনালদোর ১৪ দিনের কোয়ারেন্টিন


ক্রীড়া প্রতিবেদক
সেই যে ইতালিতে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর পরই মার্চের মাঝামাঝি চলে যান পর্তুগালে, এতদিন সেখানেই ছিলেন। মৌসুমের বাকিটা শুরুর আশায় আবারও অনুশীলনে ফিরছে জুভেন্টাস, ক্রিস্টিয়ানো রোনালদোও গতকাল মঙ্গলবার ফিরে আসলেন মাদেইরার বাড়ি থেকে।
তবে তুরিনে এসেই অনুশীলনে যোগ দিতে পারছেন না ইতালিয়ান চ্যাম্পিয়নদের পর্তুগিজ তারকা। করোনার দাপট আগের চেয়ে একটু কমেছে, তবু সেটি এখনও প্রাণঘাতী। তাই করোনা প্রতিরোধে সরকার নির্দেশিত আদর্শ নিয়ম অনুযায়ী ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে রোনালদোকে। তার মানে, দলের সহখেলোয়াড়দের সঙ্গে মে মাসের মাঝামাঝি নাগাদ ছাড়া তিনি যোগ দিতে পারবেন না।

ফুটবলে ফেরার সাধ রোবেনের


ক্রীড়া প্রতিবেদক
এরকম অনেকেরই হয়। বুটজোড়া চিরতরে দেয়ালে ঝুলিয়ে রাখার পর বুটের দিকে তাকিয়ে মনে পড়ে ফেলে আসা মাঠ। ফুটবল আবার হাতছানি দেয়, এসো, ফিরে এসো মাঠে! এই আহ্বান উপো করা যায় না। আবার মাঠে নামতে হয়। স্বদেশি ডাচ মহাতারকা ইয়োহান ক্রুইফের জীবনেই তো এটি ঘটেছে। সুতরাং অবসর নেওয়ার একবছরের মধ্যেই আরিয়েন রোবেনের যে আবার মাঠে ফেরার ইচ্ছে জেগেছে তাতে অবাক হওয়ার কিছু নেই।
৩৬ বছর বয়সী ডাচ ও বায়ার্ন মিউনিখ উইঙ্গার আরিয়েন রোবেন এফসি বায়ার্ন পডকাস্টের কাছে আভাস দিয়েছেন অবসর ভেঙে আবারও তিনি ফিরতেই পারেন। মাত্রই গত গ্রীষ্মে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ থেকে ফুটবলকে বিদায় বলেছেন। করোনাভাইরাসের কারণে চলমান মৌসুমটাই শেষ হয়নি। নতুন মৌসুম কবে শুরু হবে ঠিক নেই। কিন্তু যখনই শুরু হোক, রোবেন বলেছেন, খেলার ইচ্ছেটা তার থাকবে।

লিভারপুলের সাবেক স্ট্রাইকার রবিনসনের মৃত্যু


ক্রীড়া প্রতিবেদক
আয়ারল্যান্ডে জন্ম নেয়া স্পেনের জনপ্রিয় ধারাভাষ্যকার ও লিভাপুলের সাবেক স্ট্রাইকার মাইকেল রবিনসন মারা গেছেন। তার নিজ বাড়ি মারবেলায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। ২০১৮ সালের ডিসেম্বরে ক্যান্সারে আক্রান্ত হন রবিনসন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পরিবারের প থেকে টুইট করে জানানো হয়, ‘আমরা অত্যন্ত দু:খের সঙ্গে জানাচ্ছি যে, মাইকেল মারা গেছেন। তার মৃত্যু আমাদের শুন্যতার মধ্যে ফেলে দিলো। কিন্তু অসংখ্য স্মৃতি রয়েছে, আপনারা তাকে যে ভালোবাসা দেখিয়েছেন সেই ভালোবাসায় সে পূর্ণ। এই মানুষটিকে খুশী করার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তিনি কখনো একা চলেননি। ধন্যবাদ’।

রিয়ালেই যাবেন পগবা


ক্রীড়া প্রতিবেদক
পল পগবা যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেন সেটা, মানুষ বোধহয় ভুলতেই বসেছে। মৌসুমে মাত্র আটবার মাঠে দেখা গেছে তাঁকে। কী এক রহস্যময় চোট পেয়েছেন, এর পর আর মাঠেই নামা হচ্ছে না। অথচ তাঁর পর পা ভেঙেও মাঠে ফিরে এসেছেন আন্দ্রে গোমেজ। পগবার ইউনাইটেডে খেলার ইচ্ছে নেই, সেটাই তাই ধরে নিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্তত উইলি সানিয়োলের ধারণাটা সেরকমই।
সাবেক এই ফ্রেঞ্চ ফুটবলারের ধারণা, জিনেদিন জিদানের ডাকে সাড়া দিয়ে এবার ঠিকই রিয়াল মাদ্রিদে আশ্রয় নেবেন পগবা, ‘পগবার রিয়াল মাদ্রিদে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন। ফোরেন্তিনো পেরেজ এটা চায়, জিদান এটা চায়। পগবাও চায়। আমার ধারণা ম্যানচেস্টার ইউনাইটেডও এতে খুশি হবে। কারণ তাদের তখন আর বড় অংকের বেতন দিতে হবে না। এ টাকা দিয়ে নতুন খেলোয়াড়ের পেছনে বিনিয়োগ করতে পারবে। সবকিছু প্রস্তুত দলবদলের জন্য। আমি শুধু আশা করি রিয়ালে আমরা ফ্রান্সের পগবার দেখা পাব, ম্যানচেস্টারের পগবাকে না।’

দ্রুতই মাঠে গড়াবে ইংলিশ ফুটবল লিগ


ক্রীড়া প্রতিবেদক
৮জুন থেকে আবারো মাঠে গড়াতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল। শুক্রবার ইপিএলের শীর্ষে থাকা কাবগুলোর বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে। এছাড়া ম্যাচগুলো নির্দিষ্ট কিছু স্টেডিয়ামে নাকি নিরপে কোন ভেন্যুতে আয়োজন করা হবে এ ব্যাপারেও সিদ্ধান্ত নেয়া হবে। তবে, লিগ পুনরায় মাঠে গড়ালেও পুরোপুরি নিশ্চিত করতে হবে সরকারের বেধে দেয়া নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি।
ইউরোপিয়ান কাব ফুটবলে সবচেয়ে জমজমাট ও উত্তেজনার লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ করোনার প্রভাবে বেশ কিছুদিন হলো বন্ধ আছে। যদিও কদিন ধরেই গণমাধ্যমে আলোচনা হচ্ছে শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইপিএল। দেশটির সংস্কৃতিমন্ত্রী অলিভার ডওডেনের সঙ্গে ইপিএলের কাবগুলোর যোগাযোগ হয়েছে এবং তারা সবাই চায় যত দ্রুত সম্ভব আবারো লিগ শুরু হোক। তাই ৮জুন হতে পারে সেই সম্ভাব্য তারিখ। তবে, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপো করতে হবে শুক্রবার পর্যন্ত।

টোকিও অলিম্পিক বাতিলই হয়ে যেতে পারে


ক্রীড়া প্রতিবেদক
করোনার প্রভাবে এক বছর পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক। ২০২০ সালের আসরটি চলে গেছে ২০২১ সালে। আগামী বছরের মাঝামাঝিতে (২৩ জুলাই) শুরু হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরটি। তবে পিছিয়ে নিয়েই কি শেষরা হবে? আশঙ্কা করা হচ্ছে, বাতিলই হয়ে যেতে পারে এবারের অলিম্পিক।
এমন শঙ্কার কথা জানিয়েছেন খোদ অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়েশিরো মরি। তিনি জানিয়েছেন, যদি আগামী বছরও এই করোনাভাইরাস বিদায় না হয়, তবে আর পেছানো নয়, বাতিল করা হবে টোকিও অলিম্পিক। আগামী বছরে পেছানোর পরও দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে। মেডিকেল বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনার ভ্যাকসিন অল্প সময়ের মধ্যে আবিষ্কার না-ও হতে পারে। আর ভাইরাসটাও থাকতে পারে আগামী বছরেও।

উইলিয়ামসনের সেরা কোহলি-ভিলিয়ার্স


ক্রীড়া প্রতিবেদক
বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে সেরা তিন ব্যাটসম্যানের তালিকা তৈরি করা হলে, তাঁর নাম প্রথম তিন জনে থাকবেই। কিন্তু সেই কেন উইলিয়ামসনের প্রিয় ব্যাটসম্যান কে? ইনস্টাগ্রাম শো-এ এই প্রশ্নটাই আইপিএলে তার সানরাইজার্স হায়দরাবাদের সতীর্থ উইলিয়ামসনকে করেছিলেন ডেভিড ওয়ার্নার। যে প্রশ্নের জবাবে নিউজিল্যান্ড অধিনায়ক এক জন নয়, দু’জন ব্যাটসম্যানের নাম করেছেন। তারা হলেন বিরাট কোহলি এবং এ বি ডিভিলিয়ার্স।
উইলিয়ামসন বলেছেন, ‘এক জনের নাম করা খুব কঠিন। তাই এই দু’জনকে বাছতে হল।’ কেন কোহলি এবং ডিভিলিয়ার্স? ভারত অধিনায়ক সম্পর্কে উইলিয়ামসন বলেছেন, ‘তিন ধরনের ক্রিকেটেই শাসন করার একটা খিদে আছে বিরাটের মধ্যে। বিরাটের খেলা দেখতে ভাল লাগে, ওর বিরুদ্ধে খেলতে ভাল লাগে। ওর থেকে শিখতেও ভাল লাগে। ও ব্যাটিংয়ের মানটাকে অনেক উঁচুতে নিয়ে গিয়েছে।’ দণি আফ্রিকার ডিভিলিয়ার্সকে কেন পছন্দ করেন তিনি? উইলিয়ামসন বলেছেন, ‘আমি জানি, ডিভিলিয়ার্স এখন শুধু ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় খেলে। কিন্তু দতার দিক দিয়ে ও সর্বোচ্চ স্তরেই আছে। আমাদের সময়ের ও একজন বিশেষ দতা সম্পন্ন ক্রিকেটার। তবে আরও অনেক ভাল ক্রিকেটারও আছে।’