Home আঞ্চলিক কুষ্টিয়ার ভেড়ামারায় পেট্রোল পাম্পে অগ্নিকান্ডে নিহত ২ জন, আহত ৪ 

কুষ্টিয়ার ভেড়ামারায় পেট্রোল পাম্পে অগ্নিকান্ডে নিহত ২ জন, আহত ৪ 

12
রেজাউর রহমান তনু, কুষ্টিয়া ।।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল দেওয়ার সময় পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়ে আহতদের কে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফাড করা হয়।
নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার দিঘলকান্দি এলাকার ব্যবসায়ী মোঃ সাহাজুদ্দিন ছেলে সাহাজুল ইসলাম (২৬) সাহাজুলের লাশ সনাক্ত করেন তার ছোট ভাই মোঃ রাজন হোসেন ও দিঘলকান্দি এলাক এলাকার তৌহিদুল ইসলামের পুত্র দিগলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র মোঃ বিজয় হোসেন( ১৫), বিজয় এর সনাক্ত করেন মোঃ সোহানুর রহমান, সে জানান তার চাচাতো ভাইয়ের ছেলে এবং দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
শুক্রবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানান, রাত ৮টার দিকে উপজেলায় ধরমপুর ইউনিয়নের মহিষোডোরা এলাকায় দফাদার ফিলিং স্টেশনে তেল আনলোড সময় পাম্পে হঠাৎ আগুন ধরে যায় হয়। এতে দু’জন নিহত হয়েছেন, দগ্ধ হয়ে ৪ জন আহত হয়েছেন । আহতদের নাম  পাওয়া গিয়েছে তারা হলেন দিগলকান্দি এলাকার রিমন(১০),আমদত এলাকার রাজিব (২৬) কুষ্টিয়া সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার  বলেছেন রাজিব এর শরীর ৮০% অগ্নিদগ্ধ হয়েছে।
সুনাইকুন্ডি এলাকার বিদ্যুৎ (২৬) ও পরানখালি রনি (২৭) । শোনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ভেড়ামারা ও দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইয়াসির আরাফাত, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুজিবুর রহমান , উত্তর থানার অফিসার ইনচার্জ জনাব জাবেদ হাসান  ,ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব দীনেশ সরকার, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ।