Home আঞ্চলিক দুর্নীতিবাজ সরকার দমনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: পীর সাহেব চরমোনাই

দুর্নীতিবাজ সরকার দমনে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে: পীর সাহেব চরমোনাই

14

স্টাফ রিপোর্টার।।

আজ ৮ আগস্ট’২২ ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর শাখার উদ্যোগে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা নগরীর ঐতিহ্যবাহী খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমীর আল্লামা মুফতি সৈয়দ মোঃ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। আলোচনা সভা নগর সভাপতি আলহাজ্ব মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইমরান হোসেন মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর আলহাজ¦ অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল । বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সভাপতি আলহাজ¦ মুফতি আমানুল্লাহ ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন। ইসলামী শ্রমিক আন্দোলন খুলনা মহানগরীর সভাপতি এস এম আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নগর সভাপতি মোঃ মঈনুল ইসলাম ।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন নগর সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদাউস গাজী সুমন, দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুর সবুর, অর্থ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ শামীম হায়দার, আইন সম্পাদক মোঃ আলফাত হোসেন লিটন, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ হায়দার আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, মানবাধিকার সম্পাদক মুফতি আমানুল্লাহ, মহিলা ও পরিবার সম্পাদক মোহাম্মদ সুমন হাওলাদার, সংখ্যালঘু সম্পাদক মোঃ শিমুল ব্যাপারী, উপ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ গাজী, ডালিম হাওলাদার। আলোচনা সভায় নগর আওতাধীন থানা ও ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন ।