Home আঞ্চলিক বৈশ্বিক সঙ্কট কালীন সময়ে দেশ বিরোধীদের মুখোশ উন্মোচিত হচ্ছে: যুবলীগ

বৈশ্বিক সঙ্কট কালীন সময়ে দেশ বিরোধীদের মুখোশ উন্মোচিত হচ্ছে: যুবলীগ

10

 

খবর বিজ্ঞপ্তি।।

বৈশ্বিক সঙ্কট কালীন সময়ে দেশ বিরোধীদের মুখোশ উন্মোচিত হয়েছে। বিদেশী প্রভুদের পদ লেহনকারী হিসেবে বিএনপি, জামায়াত, বিকাশ গণফোরাম, বিকাশ গনসংহতি নিজেদের প্রতিষ্ঠ করেছে। তাদের পেইড দালাল ইলিয়াস, কনক সারোয়ার, তসলিম খলিল গং এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ দেউলিয়া করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিদেশ থেকে রেমিট্যান্স না পাঠানোর অনুরোধ করছে। অথচ তারা এই ট্কুু বোঝেনা আমাদের দেশের গর্ব বিদেশের রেমিট্যান্স সৈনিকদের শ্রমে ও মেধায় আজকের বাংলাদেশ এগিয়ে চলছে। তারা বৈশ্বিক পরিস্থিতি জানেন এবং বোঝেন। বিশ্বের সকল দেশে রাশিয়া, ইউক্রেম যুদ্ধ, ও যুক্তরাষ্ট্রের সাথে চিনের দ্বন্দ এবং সদ্য কমের দিকে যাওয়া করোনা মহামারী কারনে কতটা অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ। সারা পৃথিবীতে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়ে অতিতের সকল রেকর্ড অতিক্রম করেছে। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানী তেল, বিদ্যুৎ এর মত সেবা প্রদানে ভর্তুকি কমিয়ে, ডলার সাশ্রয়ের মাধ্যমে দেশের অর্থনীতির ধস থেকে রক্ষার চেষ্টা করছে। এ সময় মিথ্যাচার করে ফকরুল, নূরা পাগলা, পিতার রক্তের সাথে বেঈমানী করা গোলাম কিবরিয়া ও জামায়াতের কুলাঙ্গাররা দেশকে ধ্বংসের পায়তারা করছে। রক্তদিয়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে অনলাইনে ও অফলাইনে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ লক্ষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম নিখিল, প্রেসিডিয়াম সদস্য শেখ এর সোহেল নেতৃত্বে খুলনা নগর যুবলীগকে আরো দৃঢ় ও আরো প্রত্যয়ী হতে হবে।

শনিবার সন্ধ্যায় নগরীর ৩১ নং ওয়ার্ডে ওয়ার্ড যুবলীগের উদ্যোগে আয়োজিত ১৫ আগষ্ট নিহতদের স্মরনে অনুষ্ঠিত শোক সভায় এ কথ বলেন বক্তারা।

৩১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাহিন এর পরিচালনায় শোক সভায় প্রধান অতিথি ছিলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, প্রধান বক্তা ছিলেন নগর যুবলীগের যুগ্ম- আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন।

বক্তব্য রাখেন ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জিয়াউল ইসলাম মন্টু, ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  মোঃ নজরুল ইসলাম,  মহিলা কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, নগর যুবলীগের সদস্য রোজী ইসলাম নদী, মোঃ আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল- আমিন উকিল, কবির পাঠান, মোস্তফা শিকদার, মশিউর রহমান সুমন, ওয়ার্ড আওয়ামী লীগ এর সহ- সভাপতি মোঃ এনামুল কবির,সাবেক ছাত্রনেতা এ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, এ্যাডঃ মেহেদী হাসান, নগর ছাত্রলীগের  সহ-সভাপতি জহির আব্বাস, সোনাডাঙা থানা ছাত্রলীগের সভাপতি জনি বসু, ৩১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাসেল প্রমুখ।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ শেখ আবু নাসেরসহ ১৫ আগষ্ট নিহত সকলের আত্মার শান্তি কামনায় এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক শেখ সোহেলের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।