Home আঞ্চলিক ১৬,১৭,১৮,১৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

১৬,১৭,১৮,১৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

18

 

খবর বিজ্ঞপ্তি।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর অন্তর্ভুক্ত সোনাডাঙ্গা থানার ১৬,১৭,১৮,১৯নং ওয়ার্ডের কমিটি গঠনের লক্ষ্যে ৫ আগস্ট শুক্রবার সোনাডাঙ্গা নবপল্লী কমিউনিটি সেন্টারে কর্মীসভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দল সোনাডাঙ্গা থানার আহবায়ক সাইফুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে ও সদস্য সচিব লাবু বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন নগর স্বেচ্ছাসেবক দল সভাপতি একরামুল হক হেলাল।

সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেদল কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ সভাপতি তৈয়েবুর রহমান।সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুল হাসান দুলু। প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ফারুক হিলটন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা সজ্জাদ আহসান পরাগ,তারিকুল ইসলাম তারেক,মিজানুর রহমান মিলটন, ময়েজ উদ্দিন চুন্নু, ইউসুফ মোল্যা,মুনতাসির আল মামুন, মোঃনাসির উদ্দিন, জাহিদুল ইসলাম বাচ্চু, মিজান সরদার, শাকিল হোসেন, যোবায়ের হোসেন পপিন, হুমায়ুন আহমেদ, আম্মান মোড়ল প্রমুখ

সভায় নেতৃবৃন্দ অতি দ্রত ওয়ার্ড কমিটি গঠনে সাংগঠনিক দিক নির্দেশনা প্রদান করেন। আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আওয়ামী লীগের দুঃশাসন বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দল সোনাডাঙ্গা থানা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।