Home আঞ্চলিক প্রেমিকাকে ভিডিও কলে আত্মহত্যার দৃশ্য দেখাতে গিয়ে প্রাণ গেলো কলেজ ছাত্রের

প্রেমিকাকে ভিডিও কলে আত্মহত্যার দৃশ্য দেখাতে গিয়ে প্রাণ গেলো কলেজ ছাত্রের

26

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

 মণিরামপুরে প্রেমিকার উপর অভিমান করে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক কলেজ ছাত্র। সোমবার মধ্যরাতে উপজেলার মশ্মিমনগরের রামপুরে ঘটনাটি ঘটে। নিহত বোরহান উদ্দিন (১৭) ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। স্বজনরা জানান, মশ্বিমনগর গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল বোরহানের। বিষয়টি দুই পরিবারের সবাই জানত। কয়েকদিন ধরে সেই সম্পর্কের অবনতি ঘটে।

একপর্যায়ে সোমবার রাত ১২টার দিকে বাড়িতে কেউ না থাকার সুবাদে বোরহান তার প্রেমিকাকে মোবাইলে ভিডিও কল দেয়। মেয়েটি তার সাথে কথা বলতে না চাওয়ায় মোবাইল ঘরের জানালায় রেখে গলায় গামছা দিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করার দৃশ্যটি প্রেমিকাকে দেখানোর চেষ্টা করে সে। মেয়েটি দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে বোরহানের মাকে ফোনে বিষয়টি জানায়। বোরহানের মা ওই সময় পাশের গ্রামে মেয়ের বাড়িতে ছিলেন। তিনি খবর পেয়ে বিষয়টি পরিবারের লোকজনকে জানান। ততক্ষণে মৃত্যু হয় বোরহানের।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফতেউর বলেন, মশ্মিমনগর এলাকার একটি মেয়ের সাথে বোরহানের সম্পর্ক ছিল। সম্পর্কের অবনতি হওয়ায় সে আত্মহত্যা করেছে বলে জেনেছি। এই ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

এদিকে মণিরামপুরে পারুল বালা রায় (৬৫) নামে এক বৃদ্ধা কেরোসিন পানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টার দিকে উপজেলার আম্রুঝুটা গ্রামে ভাই মন্টু লাল রায়ের বাড়িতে এঘটনা ঘটে। স্বামী পরিত্যাক্তা হওয়ায় তিনি ভাইয়ের আশ্রয়ে থাকতেন। শারীরিক অসুস্থতা সইতে না পেরে পারুল বালা আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

নেহালপুর ক্যাম্পের ইনচার্জ এসআই সৈয়দ বখতিয়ার রহমান বলেন, এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।