খুলনাঞ্চল ডেস্ক:

করোনা পরিস্থিতিতে থমকে যাওয়া প্রতিবন্ধী, অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষের মাঝে আজও দেশের বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা প্রদান করেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

করোনা পরিস্থিতিতে থমকে যাওয়া প্রতিবন্ধী, অসহায় এবং সত্যিকারের দুস্থ মানুষের মাঝে আজও দেশের বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা প্রদান করেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

চলমান করোনা পরিস্থিতিতে আজও দেশের বিভিন্ন স্থানে নিত্যপন্যের দোকানে যশোর সেনানিবাসের সেনাসদস্যদের কর্মতৎপরতা লক্ষ্য করা যায়।

করোনা সংক্রমন রোধে হত দরিদ্র মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

আজও যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে অসহায় কৃষকদের ক্ষেত হতে বিভিন্ন ধরনের সবজি ক্রয় করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

আজও যশোর অঞ্চলের বিভিন্ন স্থানে অসহায় কৃষকদের ক্ষেত হতে বিভিন্ন ধরনের সবজি ক্রয় করে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ছিন্নমূল এবং সত্যিকারের দুস্থ মানুষের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

সরকারী আদেশ অমান্য করে গাড়ী নিয়ে রাস্তায় বের হওয়ায় এক ইজিবাইক চালক ও যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করেন যশোর সেনানিবাসের এক সেনাসদস্য।

চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় ছিন্নমূল এবং সত্যিকারের দুস্থ মানুষের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

চলমান করোনা দুর্যোগ মোকাবেলায় ঘরহীন ভ্রাম্যমান দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

চলমান করোনা পরিস্থিতিতে রমজান মাসে নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার মনিটারিং করছেন স্থানীয় প্রশাসন ও যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।

করোনা সংক্রমন বিস্তার রোধে সামাজিক দুরুত্ব নিশ্চিতকল্পে নিয়মিত জনসচেতনতামূলক প্রেষণা প্রদান অব্যাহত রেখেছে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা।
করোনা ভাইরাস রোধে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম গ্রহণ
খবর বিজ্ঞপ্তি:
করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায়, সেনাবাহিনীর পক্ষ থেকে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা করোনা ভাইরাসের কারণে সৃষ্ট এই পরিস্থিতি মোকাবেলায় সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে যশোর, রাজবাড়ী এবং গোপালগঞ্জ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আজ মঙ্গলবার সেনাসদস্যদের নিজেদের সঞ্চয়কৃত রেশনের অংশ থেকে উপযুক্ত প্যাকেটের মাধ্যমে চাউল, ডাল, তৈল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেন।
সামাজিক দুরত্ব বজায় রেখে সেনাবাহিনীর সদস্যগণ এই সাহায্য বিতরণ করেন। তারা নিশ্চিত করছেন যে, প্রান্তিক অথবা যে কোন রকম সাহায্য প্রাপ্তির তালিকায় অন্তর্ভুক্তি হয়নি এমন কেউ যেন বাদ না যায়। এলাকায় পেট্রোলকালীন তারা এই সব মানুষকে চিহ্নিত করে পরবর্তীতে রাতের আঁধারে তাদের বাড়ীতে এই খাবার পৌঁছে দিচ্ছেন। এছাড়াও করোনা সংক্রমন বিস্তার ঠেঁকাতে যশোর সেনানিবাসের সেনাসদস্যরা প্রতিনিয়ত সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি, মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং লিফলেট বিতরণ, অসহায় ও হত দরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা এবং ঔষুধ বিতরণ, বিনা প্রয়োজনে মানুষ যাতে যত্রতত্র ঘোরাফেরা না করতে পারে সে দিকে নজরদারি বৃদ্ধি, নিয়মিত বাজার মনিটারিং করার কাজে বেসামরিক প্রশাসনকে যথাসাধ্য সহযোগিতার পাশাপাশি প্রত্যন্ত গ্রাম-অঞ্চলের অসহায় কৃষকদের ক্ষেত থেকে সবজি ক্রয় করে চাষীদের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে।
“সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে ” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে জাতীয় যেকোন ধরনের দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী সদা সর্বত্র সহায়তা প্রদান করে আসছে এবং অদূর ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।











































