খবর বিজ্ঞপ্তি।।
সীমাহীন লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (৩১ জুলাই) বিকেলে খুলনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে খুলনা জেলা বিএনপি। মহানগরীর সকল ইউনিট এবং জেলার নয়টি উপজেলা, দু’টি পৌরসভা, ইউনিয়ন/ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচিতে অংশগ্রহনের আহবান জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
আজ রবিবার বিকাল ৩টার সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, নগর বিএনপির সম্মানিত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম তুহিন, নগর ও জেলার সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব তরিকুল ইসলাম জহীর ও শেখ আবু হোসেন বাবু। জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করবেন সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।











































