নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় দুস্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় পার্টির জেলা আহবায়কসহ দলের নেতারা। শুক্রবার (২৯ জুলাই) সকালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় নড়াইল জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, সদস্য সচিব শিকদার হাদিউজ্জামান
হাদি, যুগ্ন-আহবায়ক লিয়াকত হোসেন হেকমত, নড়াইল পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক তালুকদার জাহাঙ্গীর হোসেন, নড়াইল সদর
উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাইদুজ্জামান সাইদ মেম্বর, সাধারন সম্পাদক বদরুজ্জামান বদর, লোহাগড়া উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবুল হাসান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক ডা: মোঃ সাদেকুর
রহমান, জেলা যুব সংহতির সভাপতি কাজী শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল শিকদার, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি মোঃ
তাহাজ্জদ হোসেন, সাধারন সম্পাদক সাফায়েত হোসেন সাফা, সহ-সাধারন সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব শাহারিয়া পারভেজ ইমনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন। ক্ষতিগ্রস্ত মন্দির, শিক্ষক দিলীপ সাহার বাড়ি, অগ্নিসংযোগে পুড়ে যাওয়া গোবিন্দ সাহার বাড়িসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনকালে জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ এ ধরনের ন্যাক্কারজনক কাপুরুচিত হামলার নিন্দা জানিয়ে বলেন, নিরপেক্ষ তদন্তপূর্বক ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের বের করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা আর যাতে না ঘটে সেজন্য সকল ধর্মের মানুষের প্রতি উদাত্ত আহবান জানান তিনি। পাশাপাশি ঘটনাকে কেন্দ্র করে নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের প্রতি দাবি জানান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ার অশোক সাহার ছেলে কলেজছাত্র আকাশ সাহা ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তি করায় বিক্ষুদ্ধ লোকজন ওই দিন সন্ধ্যার পর সাহাপাড়ার ৩-৪টি বাড়ি ও দিঘলিয়া বাজারের দুটিদোকান ভাংচুর করেন। এছাড়া সাহাপাড়ার রাধা গোবিন্দ মন্দির, আখড়াবাড়ি মন্দির ও মহাশ্মশান কালিবাড়ি মন্দিরে ভাংচুর ও ক্ষতি সাধন করে বিক্ষুদ্ধরা। সে সময় পরিস্তিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। সেই থেকে ঘটনাস্থলে পুলিশ ও আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১০জনকে পুলিশ গ্রেফতার করেছে। পরবর্তীতে আকাশ সাহা ফেসবুকে মহানবীকে (সাঃ) নিয়ে কটূক্তি করার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।











































