প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
খবর বিজ্ঞপ্তি।।
লোডশেডিং ও জ¦ালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে শনিবার (৩০ জুলাই) খুলনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে মহানগর বিএনপি। একই দাবিতে পরদিন রবিবার (৩১ জুলাই) অভিন্ন কর্মসূচি পালিত হবে খুলনা জেলা বিএনপির ব্যানারে। দেশব্যাপি পালিত কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়েছে। মহানগর ও জেলা বিএনপির পৃথক পৃথক প্রস্ততি সভার পর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে এ দুই শাখার যৌথ সভা। যেখান থেকে নগরীর সকল ওয়ার্ড, থানা, ইউনিট এবং জেলার সকল উপজেলা, পৌরসভা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বোচচ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।
সকাল সাড়ে ১০ টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। সভায় মহানগর বিএনপির ১নং সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সঞ্চালকের ভ’মিকা নিয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলে সার্বিক প্রস্ততি জানতে চান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
সভায় জানানো হয়, বিদ্যুৎ সেক্টরে সরকারের সীমাহীন দুর্নীতি, অব্যবস্থাপনা ও লুটপাটের কারণে আজ দূর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরকারের নিজস্ব ব্যবসায়ীদের মুনাফার স্বার্থের জন্য পরিকল্পিতভাবে নিয়মনীতি বিসর্জন দিয়ে চাহিদার অতিরিক্ত বিদ্যুৎকেন্দ্র স্থাপন, কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সুযোগ প্রদানের ভয়াবহ দুর্নীতির কারণে ক্যাপাসিটি চার্জ বাবদ প্রচুর অর্থ ব্যয় করার ফলে বর্তমানে এই অচলাবস্থা তৈরি হয়েছে। সরকারের ব্যর্থতার প্রতিবাদে ৩০ জুলাইয়ে খুলনা মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ হবে স্মরণকালের বৃহৎ সমাবেশ।
বিকাল ৩টার সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সরোয়ার, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। সমাবেশের সম্ভাব্য স্থান সোনালী ব্যাংক চত্ত্বর, মহারাজ চত্বর ও কেডি ষোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে নির্ধারন করা হয়েছে।
যৌথ প্রস্ততি সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মুজিবর রহমান, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব
মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর ও জেলা বিএনপির যুগ্ম আহবায়কদের মধ্যে খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, এস এ রহমান বাবুল, আব্দুর রবিক মল্লিক, মোস্তফা উল বারী লাভলু, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, মোল্লা মোশারফ হোসেন মফিজ, মনিরুল হক বাবুল, তৈয়েবুর রহমান, আবুল কালাম জিয়া, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, এনামুল হক সজল,
মহানগর বিএনপির সদস্য শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দীপু, শাহিনুল ইসলাম পাখী, রোবায়েত হোসেন বাবু, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, একরামুল কবির মিল্টন, শেখ ইমাম হোসেন, শেখ জামালউদ্দিন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আফসারউদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, আব্দুস সালাম, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হিল্টন, তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, মাসুদ খান বাদল,
জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, জি এম রফিকুল ইসলাম, মুর্শিদুর রহমান লিটন, আরিফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, সাইদুজ্জামান খান, শামসুল বারিক পান্না,
অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষে ইবাদুল হক রুবায়েদ, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, আতাউর রহমার রুনু, ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, সজীব তালুকদার, এড. কানিজ ফাতেমা আমিন, আব্দুল মান্নান মিস্ত্রি, ইশতিয়াক হোসেন ইসতি, গোলাম মোস্তফা তুহিন, মোল্লা কবির হোসেন, সেতারা সুলতানা, আবু সাঈদ শেখ, আবু সাঈদ, হেমায়েত হোসেন, আজাদ আবুল কালাম প্রমূখ।











































