Home আঞ্চলিক যশোর রেলওয়ে জংশনে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত

যশোর রেলওয়ে জংশনে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত

13

যশোর অফিস।।

যশোর রেলওয়ে জংশনে তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এমনটি ঘটে। এ ঘটনার পর সাময়িকভাবে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

যশোর রেলওয়ে জংশন সূত্রে জানা যায়, যশোর রেলওয়ে জংশনে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে রেলওয়ের তেলবাহী ট্যাংকারের একটি খালি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর রেলওয়ে জংশনে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।

তবে জংশনের এক নম্বর লাইনটি চালু করে কপোতাক্ষ এক্সপ্রেসকে খুলনার দিকে পাঠিয়ে রেল যোগাযোগ চালু করা হচ্ছে। এছাড়া খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার করবে। দ্রুততম সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে নিশ্চিত করেছেন যশোর স্টেশনমাস্টার আয়নাল হাসান।