খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌরবোজ্জল সংগ্রাম সাফল্যের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। একঝাক পরিচ্ছন্ন মেধাবী ছাত্রনেতাদের সমন্বয়ে পরিচালিত এই সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকেই অদ্যবধি মাননীয় প্রধানমন্ত্রীর গৌরবোজ্জল সংগ্রাম সাফল্যের ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নে ও দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভুমিকা রেখেছে। পুর্বের ন্যায় বর্তমান নেতৃবৃন্দও সংগঠনের সফলতা অক্ষুন্ন রেখেছে। আগামীতে এ সংগঠনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভুমিদস্যুদের কোন স্থান হবে না। সৎ পরিচ্ছন্ন ও তৃণমুলে গ্রহণযোগ্য নেতৃত্বদের সমন্বয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। যে কমিটি আগামী সকল নির্বাচনসহ যে কোন পরিস্থিতিতে সক্রিয় ভুমিকা পালন করবে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় খুলনা প্রেস ক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে আরো শক্তিশালী করতে খুলনার শেখ পরিবার এ অঞ্চলের বিভিন্ন উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। খুলনাঞ্চলের মানুষের চিকিৎসার সবচেয়ে নির্ভর যোগ্য প্রতিষ্ঠান শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়। কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের কথা চিন্তা করে কৃষি বিশ^বিদ্যালয়। খুলনা রেলষ্টেশনকে আধুনিকায়ন, ক্যানসার হাসপাতাল ডায়াবেটিস হাসপাতাল, নগরীর প্রধান প্রধান সড়ক ফোরলেনে উন্নীতকরন জলাবদ্ধতা দুরীকরনে ড্রেনেজ ব্যবস্থার সম্প্রসারণসহ দেশের সর্ববৃহত রেল সেতু ‘‘খুলনা-মোংলা রেল সেতু” নির্মান বর্তমান সরকারের উল্লেখযোগ্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের এ সকল উন্নয়ন মানুষের মাঝে তুলে ধরতে হবে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীদের। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ৪র্থ বারের মত নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান তিনি।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল এর পরিচালনায়,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, অতিথি হিসেবে বক্তৃতা দেন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল মিন্টু, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, মুন্সি মো. মাহবুব আলম সোহাগ, আলহাজ¦ শেখ মোশাররফ হোসেন ও অধ্যাপক রুনু ইকবাল বিথার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মফিদুল ইসলাম টুটুল, বীর মুক্তিযোদ্ধা মো. মোতালেব মিয়া, অ্যাড.একেএম শাহজাহান কচি,নাজনিন নাহার কনা,ড. সাইদুর রহমান, চ.ম মুজিবর রহমান, মীর লিটন, মো. দাউদ আলী, এম এম সিরাজুল ইসলাম, আলী রেজা হায়দার রনি, গোলাম রব্বানী টিপু, কাজী কামাল, অ্যাড. করবী, গোলাম মাওলা টিংকু, ইউসুফ আলী মন্টু, মোজাহার হোসেন মোজো, গাজী মোফাজ্জেল হোসেন, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহীম মার্শাল, মো. বুলবুল আহম্মেদ,শাহারিয়ার মাহমুদ রিয়াদ, মিঠু দে, মো. কামরুল ইসলাম, আইরিন চৌধুরী নিপা, নাসরিন তন্দ্রা, মো. শরিফুল ইসলাম প্রিন্স, মোস্তাফিজুর রহমান কামাল, জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম অভি, নুর হাসান জনি, ইখতিয়িার মোল্লা, আশরাফুল আলম বাবু, মোস্তাফিজুর রহমান কামাল, ইসমাঈল হোসেন ঈমন, মোঃ তাজমুল হক তাজু, কামরুজ্জামান ইমরান, শেখ রায়হান উদ্দিন, মাহাবুব মোর্শেদ লেমন, মো: রাজিব হোসাইন, রবিন ধর, আকরাম হোসেন, আসিফ সবুজ, রুপম তালুকদার, নবাব আহমেদ, বাইজিদ হোসেন, শেখ আল হেলাল, রবিউল ইসলাম প্রিন্স, শংকর কুন্ডু, সরদার আসাদুল ইসলাম সানি, মো: আমিরুল ইসলাম বাবু, দেলোয়ার হোসেন, রাহাত আলী মোড়ল, শাহাজাহান শিকদার, তাপস রায় চৌধুরী, তাসকিন আহম্মেদ শরিফ, ইব্রাহীম মোড়ল, শিকদার শিহাব উদ্দিন, মতিয়ার রহমান, রফিকুল ইসলাম কাজল, নাজমুল হক, ফাহিদ হোসেন ঐশ^র্য্য, মারুফ চৌধুরি রিমন, শেখ সাহিদ, পিয়াল হাসান, সাকিব হাসান, ইমরানুল হক চৌধূরী হিমু, কবির হোসেন, মোঃ বাপ্পি, মোঃ আনিস, রামমোহন, তাসমিম হাসান মিলন, আরিফুল ইসলাম টুটুল, জাহিদুল ইসলাম জাহিদ, নাসির হোসেন, মোঃ মারুফ, জাকির হোসেন খোকা,রফিকুল ইসলাম শাওন,আরিফুল ইসলাম অনিক, ইব্রাহীম মোড়ল, নাঈম দেওয়ান, মাহমুদ লিটন, রেখা খানম, মেহজাবিন, লীনা পান্ডে, মিথিলা, সুমন দত্ত, গফ্ফার মোড়ল,মাসুম হাওলাদার, ইমরান হাওলাদার,মো. সাঈদ, আনোয়ার হোসেন, হানিফ শেখ, রাজিব মোল্লা, আরিফুল ইসলাম টুটুল, তাসমিম হাসান, মো. রাজা মিয়া, মো. বাদশা, মোস্তফা কামাল, বেল্লাল হোসেন, নাসির হোসেন, জাহিদুজ্জামান জাহিদ, ফারুক মুন্সি, ফরহাদ হোসেন, সুব্রত মিস্ত্রি,ইব্রাহীম গাজী, মো. হিরোজ সরদার, মুন্সি মো. শামিম,ইমরান, আল মামুন, মেহেদী হসিনি সোহাগ, মামুন শেখ, সিরাজুল ইসলাম অপু, মোঃ রুবেল, মোঃ রাজিব, ময়না গাজী, শওকত, আজগর আলী, মাইনুল ইসলাম, রফিক খান, মুন্সি শামিম, ফরহাদ হোসেন, আলাল হোসেন, মেহেদি হাসান, শাহাজান শিকদার, ইজাজুল ইসলাম, সম্রাট হাওলাদার, মোঃ রাজ্জাক, মোঃ সোহেল, হারুন-অর- রশিদ রাজা, মোঃ মনিরুল ইসলাম, বাদশা, লোকমান সরদার. রানা গাজী, শেখ সাহিন, সিদ্ধার্থ মিস্ত্রী, সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, হাফেজ মো. আশিকুর রহমান ও গীতা পাঠ করেন, অভিজিৎ সরকার রাহুল, সভাশেষে অতিথিদের সম্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয় । এর আগে প্রধান অতিথি সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।











































