Home আঞ্চলিক তালায় প্রশাসনকে অবহিত করা সত্বেও সরকারি রাস্তা দখল করে প্রাচীর নির্মান!

তালায় প্রশাসনকে অবহিত করা সত্বেও সরকারি রাস্তা দখল করে প্রাচীর নির্মান!

11

খান নাজমুল হুসাইন।।
সাতক্ষীরা তালায় প্রশাসনকে অবহিত করা সত্বেও সরকারি রাস্তা দখল করে অবাধে প্রাচীর নির্মান করেছেন ভূমিদস্যু আসলাম সরদার। এ ঘটনার প্রতিকার চেয়ে স্থানীয়রা সরকারি কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সুত্রে জানাযায়, তালা উপজেলা সদর (পাচপুকুর) এলাকার মোবারকপুর গ্রামের একুব্বার সরদারের ছেলে তালা নতুন থানার পাশে মের্সাস রাকিবুল এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী আসলাম সরদার। আসলাম সরদার মোবারকপুর মৌজার এস এ খতিয়ান-১৩৪ সাবেক দাগ নং-২৪৬ বর্তমান নং-২১৪ দাগে ৩৮ শতক জমির মধ্যে ৩৩ শতক ভিপি জমির উপর সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিগত২০২০/২০২১ সালে কোভিড-১৯ চলাকালীন সময়ে প্রশাসন ও সাধারণের চোখ ফাঁকি দিয়ে রাতের আধাঁরে ইট, বালু, রড, সিমেন্ট ব্যবহারে পাকা বসতঘর এবং সিমানা প্রচীর নির্মাণ পূর্বক অবৈধপন্থায় দখল করে নেয়। এক পর্যায়ে গত ইং ০৭/০৭/২২ তারিখে মোবারকপুর গ্রামের আব্দুর রহমান এর ছেলে রাজু আহমেদ সহ স্থানীয়রা তালা উপজেলা নির্বাহী অফিসার, সাতক্ষীরা জেলা প্রশাসক সহ বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে উর্ধতন কর্তৃপক্ষ কোন প্রকার ভ্রুক্ষেপ কিংবা কোন ব্যবস্থা গ্রহণ না করায় ইতিমধ্যে সরকারি রাস্তার উপর অবাধে প্রাচীরটি সম্পন্ন করেন, আসলাম সরদার এ অভিযোগ স্থানীয়দের । এ অভিযোগের বিষয় সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোঃ হুমায়ুন কবির এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি এ প্রতিবেদন জানান, আমরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। এ বিষয় তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আমরা স্থানীয় প্রশাসন দিয়ে প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি এবং এ ঘটনায় রাষ্ট্রীয় মামলা চলমান।