ফকিরহাট প্রতিনিধি।।
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্টে-বালিয়াঘাটা ব্রীজ হতে চুলকাটি প্রেসক্লাব পর্যন্ত প্রায় দু’কিলোমিটার সরকারী খাল অবৈধ দখলকারীদের কবল থেকে মুক্ত করে সেই উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা ছেড়ে দিয়ে জলাশয় গুলি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বুধবার (২৭জুলাই) বিকাল তিনটা হতে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ মুছাব্বেরুল ইসলাম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনি জলাশয়ে থাকা জাল-পাটা ও বাঁধ কেটে অপসরণ করে স্থায়ী জলাবদ্ধতা দুর করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ মুছাব্বেরুল ইসলাম বলেন, সরকারী জলমহল (ক্যানেলে) গুলিতে এলাকার একটি মহল জাল-পাটা ও বাঁধ দিয়ে সেখানে মাছ চাষ করে আসছিলেন। যে কারনে প্রবল বর্ষনে জলমহল গুলির উপরে বসবাসরত হাজার হাজার জনগন স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়ে অনেকে সর্বশান্ত হয়ে পড়েন। সেই স্থায়ী জলাবদ্ধতা দুরী করনের জন্য আমরা সকল জলমহল গুলি উন্মুক্ত করে দিয়েছি। আগামী শনিবারের মধ্যে নিজ নিজ দখলকারীরা তাদের ছেড়ে দেওয়া মাছগুলি ধরে নেওয়ার জন্য তিনি নির্দ্দেশ প্রদান করেন। তিনি বলেন, নিদ্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে বলেও তিনি জানান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আরো উপস্থিত ছিলেন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি পি কে অলোক, সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, এ্যাডঃ সোবহান শেখ, ইকরামুল হক নান্নু, ইউপি সদস্য প্রদীপ কুমার সাহা (বাপ্পি), জিয়াউল হাসান (বাদল), বিপুল আচার্য, মহিলা সদস্যা পারভীন বেগম, আ,লীগ নেতা মনিরুজ্জামান ফকির, শেখ তৈয়েবুর রহমান, শহীদ ফকির, মাহাম্মুদ হাসান ও আলী আহম্মদ প্রমুখ। পরে তিনি আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে মতবিনিময়, ভট্টে-সরকারী খাল, চুলকাঠি দাখিল মাদ্রাসা ও রেল লাইন পরিদর্শন করেন।











































