Home আঞ্চলিক কালীগঞ্জে মূত্র ছুঁড়ে মারা সেই বখাটেকে আটক করেছে র‌্যাব

কালীগঞ্জে মূত্র ছুঁড়ে মারা সেই বখাটেকে আটক করেছে র‌্যাব

18

 

সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গয়াসপুর গ্রামে অভিযান চালিয়ে শিক্ষার্থীর শরীরে মূত্র নিক্ষেপকারী সেই প্রধান বখাটে হৃদয় (২০) কে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব -৬। সে ওই গ্রামের সদর মোল্লার ছেলে।

র‌্যাব সূত্রে জানাগেছে, গত (২৫ জুলাই-২২) তারিখে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গয়াশপুর গ্রামের এক মাদ্রাসার শিক্ষার্থী ছুটির পরে বাড়ি ফিরছিল। পথিমধ্যে হৃদয় ও তার সহযোগী কয় বখাটে মেয়েটিকে উত্যক্তসহ বোতলে মূত্র ভরে শরীরে নিক্ষেপ করে। এ বিষয়টি মেয়েটি বাড়ি ফিরে জানালে পরিবারের লোকজন ক্ষোভে প্রতিবাদ করে। এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে ভুক্তভোগী ছাত্রীর পরিবার পিছিয়ে আসলেও বখাটেরা প্রভাবশালী হওয়ায় ওই শিক্ষার্থীর বাবা ও চাচাকে বেদম মারপিট করে। এতে ওই রাতেই ছাত্রীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনাটি দৈনিক খুলনাঞ্চালসহ বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশিত হয়। এতে নড়ে চড়ে বসে প্রশাসন। পরের দিন বুধবার বিকেল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে গয়াসপুর গ্রাম থেকে এ ঘটনার প্রধান আসামী বখাটে হৃদয়কে আটক করেছে র‌্যাব। আটককৃত হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে র‌্যাবসূত্রে জানাগেছে।