Home আঞ্চলিক হেলমেট পরে বাইক চালান, নিজের জীবন বাঁচান শ্লোগানে খুলনায় শোভাযাত্রা

হেলমেট পরে বাইক চালান, নিজের জীবন বাঁচান শ্লোগানে খুলনায় শোভাযাত্রা

34

স্টাফ রিপোর্টার।।

হেলমেট পরে বাইক চালান, নিজের জীবন বাঁচান” – এই শ্লোগানে খুলনায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মোটরসাইকেল চালক ও আরোহীদের মধ্যে সচেতনতা গড়তে এ কর্মসূচি নেওয়া হয়।

International Republican Institute (IRI) – এর উদ্যোগে গত ২১ জুলাই, খুলনা মহানগরীতে মটর সাইকেল দুর্ঘটনারোধে হেলমেট পরিধান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটর সাইকেল শোভা যাত্রায় শতাধিক বাইকার অংশ নেয়। অংশগ্রহণকারীরা এ সময় বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লার্কাড বহন করেন।