করোনাকালে বাফুফের ক্ষতি ৫ থেকে ৭ কোটি টাকা
ক্রীড়া প্রতিবেদক
করানোভাইরাসের নেতিবাচক প্রভাবটা সবখানেই। চলমান লকডাউনে জন-জীবন স্থবির হয়ে আছে। একই দশা ক্রীড়াঙ্গনেও। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা বলা কঠিন। কিন্তু চলমান পরিস্থিতিতে তিও কম হচ্ছে না। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এর বাইরে নয়। তারা দাবি করছে, চলমান পরিস্থিতিতে বাফুফের তি হয়েছে ৫ থেকে ৭ কোটি টাকা।
করোনার আগে প্রিমিয়ার ফুটবল লিগ, মেয়েদের ফুটবল লিগসহ চলছিল জাতীয় চ্যাম্পিয়নশিপ ও স্কুল ফুটবল। এছাড়া পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগের দলবদলও শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রকোপে সবকিছু এখন স্থগিত। যে কারণে বড় রকমের আর্থিক তির মধ্যে পড়েছে বাফুফে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘আমাদের যে লিগগুলো চলছিল। এছাড়া স্কুলসহ অন্য যে প্রতিযোগিতাগুলো ছিল, সবই এখন বন্ধ। করোনার কারণে কবে আবার এগুলো শুরু হবে, তা বলা কঠিন। এর জন্য আমরা তির সম্মুখীন হচ্ছি। বলতে পারেন, সবকিছুর জন্য পাঁচ থেকে সাত কোটি টাকা তি হয়েছে।’ আর্থিক তির বিষয়ে ফিফা ও এএফসিকে জানানো হয়েছে। এমন তথ্য দিয়ে সোহাগ বলেছেন, ‘এই আর্থিক তির বিষয়ে আমরা ফিফা ও এএফসিকে জানিয়েছি। এখন দেখা যাক সেখান থেকে কোনও সহযোগিতা পাই কি না। তার ওপর প্রিমিয়ারের কাবগুলো আর্থিক সহযোগিতা চেয়েছে। আশা করছি, ফিফা-এএফসি থেকে ইতিবাচক সাড়া পাবো।’
অবশ্য এরই মধ্যে করোনা ইস্যুতে ফিফা তার প্রত্যেক সদস্য দেশকে পাঁচ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদকের ব্যাখ্যা, ‘আমরা বার্ষিক বরাদ্দ যেটা পেতাম, তারই একটি অংশ আগে-ভাগে পাচ্ছি। করোনার জন্য অতিরিক্ত কোনও অর্থ পাচ্ছি না। এই অর্থের হিসেবও দিতে হবে আগের মতোই। এই অর্থ দিয়ে আমাদের দৈনন্দিন যে খরচ আছে, সেটা মেটানো হবে।’
হুইল চেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের অন্যরকম উদ্যোগ
ক্রীড়া প্রতিবেদক
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য- এ চরম সত্যটি আরও একবার প্রমাণিত হলো বাংলাদেশ হুইল চেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের মাধ্যমে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে নিজেদের অবস্থান থেকেই অসাধারণ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হুইল চেয়ার স্পোর্টস ফাউন্ডেশন (বিডব্লিউএসএফ)। দেশে করোনার আঘাত হানার আগে থেকেই দায়িত্বশীল ব্যক্তিরা সবাইকে আহ্বান জানাচ্ছেন সচেতন থাকতে এবং নিজেদের সাধ্যমতো অন্যের পাশে দাঁড়াতে। অসহায়দের সাহায্যের জন্য আগেই এগিয়ে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, জাতীয় ফুটবল দলসহ অন্যান্য খেলার ব্যক্তিত্বরা। এবার তাদের সঙ্গে শামিল হলো বিডব্লিউএসএফও। শারীরিক প্রতিবন্ধকতা থাকা মানুষদের খেলাধুলার সংগঠন মূলত এই বিডব্লিউএসএফ। তারাই এবার এগিয়ে এসেছে সমাজের অন্যান্য শারীরিক প্রতিবন্ধী মানুষের সাহায্যার্থে।
দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপিঠ সেইন্ট গ্রেগরিজ হাই স্কুলের শিার্থীদের গড়া গ্রেগরিয়ান মেডিকেল সেন্টার এন্ড ডেন্টাল ফোরাম (জিএমডিএফ) এর সহযোগিতায় যৌথভাবে টেলিমেডিসিন সেবা চালু করেছে বিডব্লিউএসএফ। এই কর্মসূচির আওতায় দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিদের ২৪ ঘণ্টা টেলিফোনের মাধ্যমে জরুরি স্বাস্থ্য সেবা দেয়া হবে। সাধারণ সময়েই প্রতিবন্ধী মানুষদের চলাফেরা করা বেশ মুশকিল। আর এখন লকডাউনের কারণে ভোগান্তি বেড়েছে আরও। তাদের কষ্ট লাঘবেই নেয়া হয়েছে এই উদ্যোগ। এ পরিসেবার সময়সূচি ও সকল ডাক্তারদের ফোন নম্বরের পাশাপাশি বিস্তারিত জানার জন্য বাংলাদেশ হুইল চেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটে যোগাযোগ করতে বলা হয়েছে।
বাফুফে নির্বাচনে কাউন্সিলরদের নাম পাঠানোর সময় বাড়লো
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তবে বাফুফে চাইছে এরমধ্যেই নির্বাচন ও কংগ্রেসে যারা আসবেন, তাদের নাম নিশ্চিত করতে। যদিও করোনার কারণে সেই সময়সীমা বাড়িয়েই চলেছে বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
নতুন সময় অনুযায়ী, আগামী ১২ মে পর্যন্ত কাউন্সিলর বা ভোটাররা নিজেদের নাম বাফুফেকে পাঠাতে পারবেন। করোনা পরিস্থিত পর্যবেণ করে বাফুফে প্রয়োজনে এই নাম পাঠানোর সময়সীমা আরও বাড়াতে পারে। প্রতি চার বছর অন্তর এই নির্বাচনে সারাদেশ থেকে প্রায় ১৪০জন কাউন্সিলর বা ভোটার অংশ নিতে পারবেন।
খাদ্যসামগ্রী বিতরণ করল বাফুফের স্টাফরা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে বিভিন্ন এলাকা লকডাউন হওয়ার পর সমস্যায় পড়া দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াচ্ছেন সামর্থ্যবানরা। যে যার অবস্থান থেকে অসহায় মানুষকে নগদ টাকা কিংবা খাদ্যসামগ্রী প্রদান করে সহায়তা দিচ্ছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সব কিছু বন্ধ হওয়ার পর থেকেই প্রতিদিন দুপুরে রান্না করা খাবার বিতরণ করছে অসহায়দের মাঝে।
বাফুফের উদ্যোগের পাশপাপাশি প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরাও আলাদাভাবে নিজেদের মতো করে গরীব ও অসহায় মানুষদের সাহায্য করছেন।
সে ধারাবাহিকতায় বাফুফের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে গতকাল সোমবার নারায়নগঞ্জের ফতুল্লা, সাইনবোর্ড ও কদমতলীতে ৩৭০টি পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেয়াজ, আলু, তেল ও সবজি। খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, কম্পিটিশন বিভাগের সহকারী প্রধান হাসান মাহমুদ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আবাহনীর সাবেক কর্মকর্তা নাজির হোসেনের ইন্তেকাল
ক্রীড়া প্রতিবেদক
আবাহনী লিমিটেড হওয়ার আগে কাবটির সাধারণ সম্পাদক ছিলেন নাজির হোসেন। ঐতিহ্যবাহী কাবে অবদান রাখা এই মানুষটি আর বেঁচে নেই। অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা গেছেন নাজির হোসেন।
৭০বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া আবাহনীর সাবেক সাধারণ সম্পাদক রেখে গেছন স্ত্রী ও এক মেয়ে। আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বারিত প্রেস বিজ্ঞপ্তিতে নাজির হোসেনের মৃত্যুতে আবাহনী লিমিটেডের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা ও খেলোয়াড়রা গভীর শোক প্রকাশ করেছেন।
এবার জার্সি নিলামে তুলবেন আলফাজ
ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতি করোনাভাইরাসের বিপে লড়তে তহবিল গঠনে নিজেদের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলছেন বর্তমান ক্রিকেটাররা। এবার সেই পথে হাঁটলেন দেশের সাবেক ফুটবলার আলফাজ আহমেদ।
১৯৯৯ সালে সাউথ এশিয়ান গেমসের (সাফ) খেলা নিজের জার্সি নিলামে তুলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আলফাজ। ঐ আসরের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে স্বর্ন পদক জিতেছিলো বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেছিলেন আলফাজ। নিলামে তোলা জার্সি থেকে প্রাপ্ত অর্থ অসহায়-দুস্থদের প্রদান করা হবে জানান আলফাজ। ১৩ বছর পেশাগত ফুটবল খেলেছেন ৪৮ বছর বয়সী আলফাজ। সাফ ফুটবলে চ্যাম্পিয়নসহ মোট চারটি বড় আসরে সেরা সাফল্যের স্বাদ নিয়েছেন তিনি। ক্যারিয়ারে ১০৯টি গোলও করেছেন আলফাজ।
তিন মাসের বেতন দান করলেন আশরাফুল
ক্রীড়া প্রতিবেদক
করোনার প্রভাবে অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছেন দেশের ক্রিকেটাররা। সম্মিলিত, একক উভয় প্রচেষ্টায় এগিয়ে আসছেন বিপর্যস্তদের সহায়তায়। যে যার অবস্থান থেকে মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন সংকটে থাকা মানুষদের প্রতি।
সাকিব-তামিমদের পর এবার আর্তমানবতার খাতিরে এবার এগিয়ে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে প্রাপ্ত তিন মাসের বেতনের পুরোটাই এবার অসহায় মানুষদের সাহায্যে দান করলেন তিনি। আশরাফুল জানান, যেই পরিস্থিতি চলছে তাতে দেখতেই পাচ্ছেন অনেকেরই এখন কাজকর্ম নেই। ফলে সংসার চালাতে বেশ হিমশিম খেয়ে যাচ্ছেন তারা। কয়েকজনকে দেখলাম তাদেরকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করছেন। আমি তাদের সাহায্যের জন্য আমার বেতনের টাকা দিয়েছি। পুরোটাই দিয়ে দিয়েছি। টাকা তো আসলে বেশি না। ৮০-৮৫ হাজার টাকা মাত্র। এলাকার অসহায় মানুষদের দিয়েছি।
তিন বছর নিষিদ্ধ উমর আকমল
ক্রীড়া প্রতিবেদক
করোনার মধ্যে ক্রিকেটাররা মাঠে ফেরার জন্য নিজেদের ফিটনেস ধরে রাখার কাজ করছেন। আর উমর আকমল এই সময় শুনলেন দুঃসংবাদ। বিতর্কিত এই ব্যাটসম্যানকে তিন বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল সোমবার এক বিবৃতিতে এমন কথা জানিয়েছে বোর্ড।
ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করার দায়ে এই শাস্তি পাচ্ছেন উমর আকমল। গত ২০ ফেব্রুয়ারি তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয় পিসিবি। আকমল তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নেন। এবার আনুষ্ঠানিকভাবে শাস্তির ঘোষণা আসলো।
বদলি খেলোয়াড়ে নতুন নিয়ম আনছে ফিফা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের সর্বগ্রাসী প্রভাব ছাড়ছে না খেলার জগতকেও। এই ভাইরাস বিদায় হলে পৃথিবী যেমন নতুন এক রূপ দেখবে, তেমনি খেলার জগতেও বেশ কিছু পরিবর্তন আসবে। বাধ্য হয়েই এই পরিবর্তনগুলো করতে হবে। ক্রিকেটে যেমন ভাবা হচ্ছে, বলে লালা লাগানো নিষিদ্ধ করার কথা। তেমনি ফুটবলের নিয়ম কানুনেও বেশ কিছু পরিবর্তন আসতে পারে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গতকাল সোমবার একটি প্রস্তাব দিয়েছে দলগুলোকে। সে প্রস্তাব হলো, করোনার পর ফুটবল দলগুলো ৯০ মিনিটের খেলায় পাঁচজন বদলি খেলোয়াড় ব্যবহার করতে পারবে। আগে যেটা ছিল তিনজন। শুধু তাই নয়, নকআউট ম্যাচে খেলা অতিরিক্ত সময়ে গড়ালে আরও একজন বাড়তি সাবস্টিটিউট (বদলি) খেলোয়াড় যোগ করতে পারবে দলগুলো।
ফিফার এই প্রস্তাবনা অবশ্য কার্যকর হয়নি। আপাতত অস্থায়ী পরিকল্পনা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আর এ সব কিছুই খেলোয়াড়দের ওয়ার্কলোড (কাজের চাপ) কমাতে।
ব্রাজিলিয়ান তারকাকে ছাড়তে চায় বার্সা
ক্রীড়া প্রতিবেদক
লিভারপুল ছেড়ে ২০১৮ সালে বার্সালোনায় পাড়ি জমান ফিলিপ কৌতিনহো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এতটাই উচ্ছ্বসিত ছিলেন বলেছিলেন বার্সেলোনায় আসতে পারাটা তার জন্য স্বপ্নের মতো।
স্বপ্নের সেই কাবে স্বপ্নময় দিন কাটেনি কৌতিনহোর। পরের বছরই ব্রাজিলিয়ান উইঙ্গারকে ধারে বায়ার্ন মিউনিখে পাঠিয়ে দেয় বার্সা। ধারের সেই চুক্তি বাকি আছে আর মাত্র কয়েক মাস। তবে জার্মান কাব থেকে কৌতিনহোর আবার স্পেনে ফেরা অনিশ্চিত। বার্সেলোনা চাইছে, মৌসুম শেষে এই মিডফিল্ডারকে যেন ১২০ মিলিয়ন পাউন্ডে রেখে দেয় বায়ার্ন, কিন্তু বায়ার্নের এখন সে পরিকল্পনাই নেই। ফলে নতুন মৌসুমে অন্য কোনো কাবের কাছে কৌতিনহোকে বিক্রি করার পরিকল্পনা করছে বার্সেলোনা। কিন্তু ব্রাজিলিয়ান প্লে-মেকার ন্যু ক্যাম্প ছাড়তে চাইছেন না।
অনুশীলনের অনুমতি মিললো ইতালির ফুটবলারদের
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস ইউরোপে সবচেয়ে বেশি আঘাত হেনেছে ইতালিতে। পরিস্থিতি কিছুটা পাল্টেছে আগের তুলনায়। ১৪ মার্চের পর সবচেয়ে কম মৃত্যু পাওয়া গেছে রবিবার, ২৬০জন। এমন অবস্থায় দ্বিতীয় ধাপে লকডাউন কিছুটা শিথিলের ইঙ্গিত দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ্পে কন্তে। সেই সুযোগে দেশটির শীর্ষ ফুটবল লিগ সিরি আ’র খেলোয়াড়দের অনুশীলনেরও অনুমতি দিয়েছেন তিনি।
কন্তে রবিবার ঘোষণা করেছেন, লকডাউনের দ্বিতীয় পর্যায় শুরু হবে ৪মে থেকে। অবশ্য এই ধাপে কিছুটা শিথিলতা আনা হবে। তার আওতায় রয়েছে পেশাদার ফুটবল। তাই মে মাসের ৪ তারিখ থেকেই অনুশীলন করতে পারবেন খেলোয়াড়েরা। অবশ্য এেেত্র ব্যক্তিগতভাবে অনুশীলন করতে হবে। দলীয় অনুশীলন শুরু হবে ১৮মে থেকে। লিগ শুরুর নির্ধারিত কোনও দিনণ না থাকলেও বলা হচ্ছে সেটি শুরুর সম্ভাব্য মাস জুন। অবশ্য তাতে কোনও দর্শক থাকবে না।
অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন অসম্ভব
ক্রীড়া প্রতিবেদক
হাতে সময় মাত্র ছ’মাসের মতো। এর মধ্যে পারিপার্শ্বিক সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যথাসময়ে টি-২০ বিশ্বকাপ অবাস্তব বলে মনে করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গত বৃহস্পতিবার আইসিসির চিফ এক্সিকিউটিভ কমিটি বৈঠকে বসলেও বিশ্বকাপ নিয়ে ফলপ্রসূ কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি তারা। এমন সময় বাস্তবিকভাবে অক্টোবরে বিশ্বকাপ আয়োজন অসম্ভব বলে মনে করছে সংস্থাটি।
আইএএনএস’কে এক সাাৎকারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের কথা বললে এমন কিছু প্রসঙ্গ সামনে চলে আসছে যেগুলো পরিস্থিতি স্বাভাবিক না হলে সম্ভব নয়। ওই কর্মকর্তার কথায়, সত্যি কথা বলতে অক্টোবরে টি-২০ বিশ্বকাপ আয়োজনের ব্যাপারটা বাস্তবে সম্ভব হবে বলে মনে হচ্ছে না। বড় সংখ্যায় দর্শক স্টেডিয়ামে উপস্থিত হয়ে খেলা দেখবে, এসব এই মুহুর্তে ভাবাই যাচ্ছে না। যেখানে আমরা কেউ জানি না আন্তর্জাতিক বিমান পরিষেবা কিংবা বিদেশভ্রমণ কবে থেকে নিরাপদ হবে। কেউ বলছেন জুন তো কেউ আবার বলছেন আরও বেশি। বিদেশ ভ্রমণ শুরু হলে তার পরবর্তী সমীাই একমাত্র বলতে পারবে করোনা নির্মুল হয়েছে কীনা।
১০টন খাবার দিলেন বার্সেলোনা কর্মী
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাস সারা বিশ্বকে শুধু থমকেই দেয়নি, বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে সমাজের নিম্ন আয়ের মানুষকে। বিশ্বজুড়েই ত্রাণ নিয়ে হাহাকার শুরু হয়ে গেছে। সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করছেন সাহায্য করবার। বার্সেলোনার এক কর্মী যেমন ১০টন খাবার দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
এই মহান ব্যক্তির নাম আন্দ্রে কারি। ব্রাজিলে বার্সেলোনার হয়ে স্কাউটিং করাই তাঁর কাজ। ভবিষ্যত নেইমার, রোনালদিনহো, দানি আলভেজ কিংবা আর্থুর মেলোদের মতো প্রতিভাবানদের খুঁজে বের করাই তাঁর কাজ। ফুটবলবিহীন দিনগুলোতে স্কাউটিং নয়, বরং সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েই শিরোনাম হয়েছেন কারি। ব্রাজিলের সঙ্গীত শিল্পী বেল মার্কেসের এক দাতব্য অনুষ্ঠানে অংশ নিয়ে দান করেছেন ১০ টন খাদ্যদ্রব্য।
অনলাইন কাসের আয়োজন করছে পিসিবি
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে বন্ধ বিশ্ব ক্রীড়াঙ্গন। খেলোয়াড়রা গৃহবন্দি। এ অবস্থায় সাবেকদের অভিজ্ঞতা নিয়ে তরুণদের জন্য অনলাইন কাসের আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
অনলাইনে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান-বোলার-স্পিনার ও উইকেটকিপাররা তাদের অভিজ্ঞতার পাশাপাশি তরুণদের বিভিন্ন পরামর্শ দেবেন। এই তালিকায় রয়েছেন, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আকতার, মুশতাক আহমেদ, মোহাম্মদ ইউসুফ, ইউনিস খান, মঈন খান, রশিদ লতিফরা। তিন ব্যাটসম্যান মিয়াঁদাদ-ইউসুফ ও ইউনিস ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন। মোট ২১জন তরুণ ব্যাটসম্যানের তালিকা করেছে পিসিবি।
রোনালদিনহো কখনও ভাবেননি তাকে জেলে যেতে হবে
ক্রীড়া প্রতিবেদক
তার ঝাঁকড়া চুলের দোলনি আর পায়ের কারুকার্য যেন একসঙ্গে ঢেউ তোলে সবুজ গালিচায়। ফুটবলপ্রেমীদের মোহিত করে বিস্ময়কর কত যে মুহূর্তের জন্ম দিয়েছেন, হিসাব দেওয়া কঠিন। সদা হাস্যোজ্জ্বল একজন মানুষ প্রতিপরে জন্য কতটা বিপজ্জনক হতে পারেন, তার খেলা দেখা প্রত্যেকটি ফুটবলভক্ত বলে দিতে পারবেন অবলীলায়।
কিন্তু এক ঝটকায় তার জীবনে এত বড় ঘটনা ঘটে যাবে, সেটির ধারণা হয়তো কারও ছিল না। রোনালদিনহোর নিজের কি ছিল? না। ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট কখনও ভাবেনইনি এমন মুহূর্তের সম্মুখীন হতে হবে তাকে। প্যারাগুয়ের এক কারাগারে ৩২দিন কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়া রোনালদিনহো প্রথমবার সাাৎকার দিয়েছেন সংবাদমাধ্যমে। প্যারাগুইয়েন টেলিভিশন নেকওয়ার্ক এবিসি কালারে দেওয়া সাাৎকারে বিশ্বকাপ জয়ী তারকা জানিয়েছেন, সব ঝামেলা চুকে যাওয়ার পর সবার প্রথমে তিনি দেখা করবেন তার মায়ের সঙ্গে।
অবশেষে মেডেল খুঁজে পেয়েছেন আর্চার
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপ জয়ের মেডেল হারিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন জোফরা আর্চার। অবশেষে অনেক খোঁজাখুঁজি পর নিজের অমূল্য মেডেলটি পেয়েছেন ইংল্যান্ডের এই তারকা পেসার। ফলে আর্চারের সঙ্গে মানসিকভাবে স্বস্তি ফিরে পেলেন তার ভক্ত-সমর্থকরাও।
উদ্বিগ্ন অনুসারীদের বিনিদ্র রাত কাটানোর পর আর্চার রবিবার দিলেন স্বস্তির খবর, গেস্ট বেডরুমে মিলেছে প্রিয় মেডেলটি। পেয়ে আর দেরি করেননি। মেডেলটির ছবি তুলে পোস্ট দিয়েছেন টুইটারে। এখন ঠিক আগের মতো নিজের পোর্ট্রেটের ওপর ঝুলিয়ে দেবেন মেডেলটি। শনিবার আর্চার জানিয়ে ছিলেন, বাসা বদল করতে গিয়ে নিজের বিশ্বকাপ জয়ের মহামূল্যবান মেডেলটি হারিয়ে ফেলেছেন। নতুন ফ্যাটে উঠে যেটা তন্নতন্ন করে খুঁজেও কিছুতেই পাচ্ছেন না।











































