রূপসা প্রতিনিধি।।
খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে।দেশের টাকায় পদ্মাসেতু নির্মানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বের নজর কেড়েছেন।বর্তমান সরকার সমগ্র দেশে ভূমিহীনদের জমিসহ গৃহ নির্মান করে তাদের মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন যা বিগত কোনো সরকার করে নাই। ভূমিহীনদের ঘর নির্মানের পাশাপাশি তাদের কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে এবং তাদের ছেলে মেয়েদের লেখাপড়া সুনিশ্চিত করা হচ্ছে।এছাড়া বর্তমানে ভূমি অফিসে ডিজিটাল পদ্ধতিতে উপকারভোগীদের মাঝে সেবা প্রদান করা হচ্ছে।তিনি বলেন বর্তমান সরকারে আমলে দেশের মানুষ নিরাপদে বসবাস করছে।দেশের মানুষকে নিরাপদে রাখতে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা সর্বদা সজাগ রয়েছে। তিনি আরও বলেন আমাদের দেশে কমিনিউটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে ঔষধ পৌছে দেওয়া হচ্ছে। তিনি আজ ২৬ জুলাই সকালে ঘাটভোগ ইউনিয়নের গোায়ালবাড়িচর এলাকায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় ৩য় পর্যায়ে ভূমিহীনদের জন্য নির্মিত ঘরের কার্যক্রম পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রূপসা উপজেলা নির্বাহী অফিসার রূবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন। বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, নৈহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান,রনজিত বিশ্বাস, ইউপি সদস্য বাবর আলী,আবু সালেহ লস্কর, সুকুমার বৈরাগী, সমর কুমার মন্ডল,সাহেব আলী,স্বপ্না রানী পাল,আজিজুল ইসলাম প্রমূখ।এরপূর্বে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার রূপসা থানা, জাবুসা কমিনিউটি ক্লিনিক, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ,ঘাটভোগ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।










































