।
দিঘলিয়া প্রতিনিধিঃ
গত ২৫ জুলাই (সোমবার) ডাকাতির প্রস্তুতি কালে একটি বিদেশি বন্দুক ও ৫ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ আটককৃত রাজিব সরদার (২৭) ও ইসমাইল হোসেন (৩৫) এর স্বীকারোক্তি অনুযায়ী দিঘলিয়ার সেনহাটী মদিনা মসজিদ এর সামনে মানিক ফকির এর বাড়ি হতে জেলা পুলিশ ও দিঘলিয়া থানা পুলিশ এর একটি দল মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে আরও একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ গতকাল (মঙ্গলবার) ২৬ জুলাই দুপুর দুইটায় স্থানীয় সাংবাদিকদের অস্ত্র উদ্ধার, আসামী গ্রেপ্তার এবং এ অভিযান পরিচালনার প্রেস ব্রিফিং করেন। প্রেস ব্রিফিংএ তিনি জানান, ধৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ এর একপর্যায়ে গ্রেফতারকৃত আসামি মোঃ ইসমাইল হোসেন স্বীকার করে যে তার হেফাজতে আরো একটি অস্ত্র আছে। আসামীর স্বীকারোক্তি মোতাবেক গতকাল রাতে পুলিশ সুপার মোহান্মদ মাহবুব হাসান (বিপিএম) মহোদয়ের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) এস এম রাজু আহন্মেদ, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধূরী নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আসামিকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে। ইসমাইল হোসেন এর দেখানো মতে সেনহাটি মদিনা মসজিদের সামনে (৭ নং ওয়ার্ড) মানিক ফকিরের বাড়ি হইতে রাত সাড়ে ৩ ঘটিকার সময় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিং উদ্ধার করা হয়। তিনি আরো জানান, আসামিদের রিমান্ড গ্রহণসহ অন্যান্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে দিঘলিয়া থানায় ডাকাতি এবং অস্ত্র পৃথক দুইটি মামলা রুজু হয়েছে। মামলা নং-১০, তাং-২৫/০৭/২০২২ ইং মামলায় পেনাল কোড এর ৩৯৯/৪০২ উল্লেখ করা হয়। অপর মামলা নং -১১ তাং-২৫/০৭/২০২২ইং অস্ত্র আইন এর ১৯ (A) ১৯(F) উল্লেখ করা হয়।
উল্লেখ্য গত সোমবার দুপুর দেড়টার দিকে দিঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনীর রীনা বেগমের ভাড়া বাড়ি থেকে খুলনা জেলা পুলিশ ও দিঘলিয় থানা পুলিশ এর একটি চৌকস টিম ডাকাতির প্রস্তুতি কালে রাজিব ও ইসমাইল কে আটক করে। আটককৃত রাজিব নগরীর খানজাহান আলী থানা এলাকার যোগীপোল গ্রামের সুলতান সরদারের ছেলে অপরজন ইসমাইল সেনহাটী রেজার মোড়স্হ সামসুল আলমের ছেলে। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বিদেশি বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলি, একটি রামদা, একটি ছুরি, একটি হাতুড়ি ও দুইটি স্লাইস রেঞ্জ উদ্ধার করা হয়। রাজিব এর নামে খানজাহান আলী থানা সহ বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।








































