Home আঞ্চলিক খালিশপুর থানার ১০, ১২, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

খালিশপুর থানার ১০, ১২, ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

9

খবর বিজ্ঞপ্তি।।

খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব আলাউদ্দিন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নগর সেচ্ছাসেবক দল সভাপতি, একরামুল হক হেলাল। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এ্যাড.শফিকুল আলম মনা। তিনি তার বক্তব্যে বলেছেন, দেশ এখন গভীর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বিপন্ন। জনজীবনের সকল ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে সরকারকে অবিলম্বে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মঙ্গলবার (২৬ জুলাই) বিকাল সারে চারটায় খালিশপুর নিউজপ্রিন্ট মিল সংলগ্ন বিএনপি কার্যালয়ে খালিশপুর থানা সেচ্ছাসেবক দলের কর্মি সভার এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে ত্রাস সৃষ্টি করেছে সরকার। রাজনৈতিক দলগুলোকে মত প্রকাশে কোনো সুযোগ দেয়া হয় না। ভিন্নমত পোষণ করার কোনো সুযোগ নেই। সরকার নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে। ভোট নিয়ে মানুষের কোনো আগ্রহ ও আস্থা নেই।

শফিকুল আলম মনা বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করছে সরকার। ন্যূনতম নাগরিক অধিকার নেই। শ্বাসরুদ্ধকর অবস্থা চলছে। প্রকাশ্যে কথা বলতে ভয় পায় মানুষ। সত্য প্রকাশে ভয় পায়। বিচারকরা সঠিক বিচার করতে পারে না। সারাদেশে ত্রাস সৃষ্টি করেছে সরকার। রাজনৈতিক দলগুলোকে কোনো সুযোগ দেয়া হয় না। উন্নয়নের মিথ তৈরি করেছে সরকার, যার মধ্য দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে তারা। সর্বক্ষেত্রে হয়েছে দলীয়করণ। দুর্নীতি, অব্যবস্থাপনা ও জবাবদিহিতার অভাবে শহর ও গ্রামাঞ্চলে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। সব সমস্যা সরকার তৈরি করেছে। এই অবস্থার অবসান চায় বিএনপি। বিএনপি চায় অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল থানার অন্তর্গত ওয়ার্ড কমিটি গঠনের মাধ্যমে গনতন্ত্র পূনরুদ্ধার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভুমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর সেচ্ছাসেবক দল সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, আজিজুল হাসান দুলু, আবুল কালাম জিয়া, শেখ সাদী, নগর বিএনপির নির্বাহী সদস্য, শেখ জাহিদুল ইসলাম, মিজানুর রহমান মিলটন।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন নগর সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ মোল্যা সহ মুনতাসির আল মামুন, শেখ জাকির হোসেন, মোবাশ্বের হোসেন শ্যামল, মোঃ নাসির উদ্দিন, হেলাল ফরাজি। উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানার আহবায়ক, সাইফুল ইসলাম, লাবু বিশ্বাস, আলামিন সরদার রতন, ইকতিয়ার উদ্দিন বাবলু প্রমুখ।