Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

42

ব্যর্থ সরকারকে আর এক মুহুর্তের জন্য জনগন দেখতে চায় না: মনা
খবর বিজ্ঞপ্তি||
খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, বর্তমান সরকার দেশ ও দেশের মানুষের কথা ভাবছে না; তারা নিজেদের আখের গোছাতে গিয়ে দেশকে তলবিহীন ঝুড়িতে পরিনত করেছে। রাষ্ট্রীয় কোষাগার তলানিতে পৌছে গেছে উল্লেখ করে তিনি বলেন, ব্যর্থ সরকারকে আর এক মুহুর্তের জন্য জনগন দেখতে চায় না। জনগনের সরকার প্রতিষ্ঠিত করতে হলে, বিএনপির চেয়ারপারসনকে কারামুক্ত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আর সেজন্য ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। রাজপথেই ফয়সালা করতে হবে। সোমবার ( ২৫ জুলাই) বিকাল সাড়ে ৪টায় স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ে ২৪নং ওয়ার্ড ও সন্ধ্যা ৭টায় মহানগর বিএনপি কার্যালয়ে ২১নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রীলঙ্কার পথে হাটছে বাংলাদেশ উল্লেখ করে তিনি আরো বলেন, সরকার শতভাগ বিদ্যুতায়নের বয়ান দিলেও এখন আর বিদ্যুৎ যায় না- মাঝে মধ্যে আসে। ওয়ার্ড কমিটি পুন:গঠনের ক্ষেত্রে সঠিক নেতৃত্বকে মুল্যায়ন করার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
কর্মী সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিশেষ বক্তা ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহির। যুগ্ম আহবায়ক শেখ সাদী’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ আলী, যুগ্ম আহ্বায়ক আজিজুল হাসান দুলু, যুগ্ম আহ্বায়ক শের আলম সান্টু, যুগ্ম আহ্বায়ক বদরুল আনাম খান, যুগ্ম আহ্বায়ক মাহাবুব হাসান পিয়ারু, যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল, যুগ্ম আহ্বায়ক হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মহানগর বিএনপির সদস্য আ. রাজ্জাক, তানভিরুল আজম, কেএম হুমায়ন কবির, নাজির উদ্দিন নান্নু, আফসার উদ্দিন মাস্টার, সদস্য মোল্লা ফরিদ আহমেদ, নাজমুল হুদা চৌধুরী সাগর, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, আজিজা খানম এলিজা, মাসুদ খান বাদল, শামীম কবির. আরিফা আশরাফী চুমকি, কাওসারী জাহান মঞ্জু, কাকলী খান, নাছরিন খান, মিনা, মমতাজ প্রমূখ।
কর্মী সভায় ২১নং ওয়ার্ড বিএনপির সম্মেলন সফলের লক্ষ্যে মোল্লা ফরিদ আহমেদকে আহবায়ক করে এবং মো. আলতাফ হোসেন খান, রফিকুল ইসলাম, আখতার হোসেন বিপু, জাহাঙ্গীর আলম, আলতাফ হোসেন, নুরুল ইসলাম মোল্লা যুগ্ম আহবায়ক ও নাজমুল হুদা চৌধুরী সাগর, শফিকুল ইসলাম শফি, নাজির উদ্দীন নান্নু, শেক আলী আক্কাস, শেখ আবু সাঈদ, মিয়া মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম মামা, আব্দুল জলিল ব্যাপারী, দেলোয়ার হোসেন আকনকে সদস্য করে ৩১ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি এবং ২৪ নং ওয়ার্ডে আব্দুর রাজ্জাককে আহবায়ক, যুগ্ম আহবায়ক যথাক্রমে শেখ আরশাদ আলী, মনিরুজ্জামান মনি, জি এম মঈন উদ্দিন, ডা. আব্দুস সালাম, হাসান আল মামুন বাপ্পি, আসাদুজ্জামান লিটন, আকবর হোসেন, রেজাউল আমিন সাবু ও সদস্য এড. তৌহিদুর চৌধুরী তুষার, এড. মফিজুর রহমানসহ ৩১ সদস্যে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মটর শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ-সভা ও বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে ব্যহত করার জন্য সারাদেশব্যাপী বিএনপি-জামাতের নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র এবং খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনকল্যানে নিবেদিত মানবিক নেতা রনজিত কুমার ঘোষ’কে জড়িয়ে, অসাধুচক্র, সন্ত্রাসী ও ভূমিদস্যু’রা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিত্তিহীন যে অসত্য তথ্য প্রচার করেছে এবং তাকে জীবন নাশের হুমকি দেওয়ার প্রতিবাদে, আজ বাদ-আসর জাতীয় শ্রমিক লীগ, বাস টার্মিনাল শাখা ও খুলনা মটর শ্রমিক ইউনিয়ন- ১১১৪ এর উদ্যেগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। সভার সভাপতিত্ব করেন মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন বিপ্লব ও পরিচালনা করেন কাজী আব্দুল আলীম। প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, করোনাকালীন সময়ে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে, রনজিত ঘোষ একদিনও ঘড়ে বসে না থেকে, জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ কাজে সহযোগিতা করেছেন এবং এই বাস টার্মিনালের শ্রমিক’দের ও সাধারন মানুষের মাঝে একের পর এক যেভাবে ত্রান সহায়তা দিয়েছেন, তা সাধারণ মানুষ ও আমরা ভুলি নাই। অসত্য মনগড়া মিথ্যা সংবাদ প্রচার করে, মানবিকনেতা রনজিত কুমার ঘোষ’র নামে কালিমা লেপন করা যাবে না। তাই সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করে, মিশন ও ভিশন বাস্তবায়ন করতে হবে। সভায় বক্তৃতা করেন, নগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক কাজী আব্দুল ওহাব, আলহাজ্ব মো: আলাউদ্দিন, মো: জামাল হোসেন, মো: আসাদুজ্জামান মুন্না, মো: আজিম উদ্দিন, মো: শরিফুল ইসলাম, মো: বাবুল শেখ, মো: নুর ইসলাম, মো: বায়েজিদ সরদার, মো: সোহাগ, মো: জাকির, মো: মাসুদ খান, মো: নুরে আলম, মতিয়ার রহমান, মো: রাজু, মো: জাহাঙ্গীর হেসেন, মো: লাভলু পাটোয়ারী, বিপ্লব কুমার রায়, মো: আইনুল ইসলাম, সুজন ভৌমিক, সনজিত ঘোষ, আরিফ হোসেন অনিক, মো: হাসান, মিরাজ জদ্দার, আব্দুল মান্নান, রফিকুল, মো: আলী, আশরাফুল, মো: ফারুখ, মো: বাবু, মো: জামান, মো: খোকন, মো: মানিক সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

জেলা ছাত্রলীগের সভাপতি পক্ষ থেকে শ্যামনগরে রান্না খাবার ও বিশুদ্ধ পানি বিতরন
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানের পক্ষ থেকে শ্যামনগর বুড়িগোয়ালিনী দূর্গাবাটি বন্যা কবলিত প্রায় ৬০০ মানুষের মাঝে রান্না খাবার এবং বিশুদ্ধ পানি বিতরন করা হয়েছে। রবিবার (২৪ জুলাই) বিকাল ৪টায় দূর্গাবাটি এলাকায় প্রায় ৬০০ মানুষের অসহায় মানুষের মাঝে খাবার এবং পানি পৌঁছায় দিয়েছেন মথুরেশপুর ইউনিয়ন সভাপতি রেজওয়ান ইভান রনি। এসময় উপস্থিত ছিলেন শাহিনুর ইসলাম, বিপ্লব ভাইয়া, রবিউল ইসলাম, সজীব, শেখ শরিফুল ইসলাম, মামুন সরদার, রভিনুর জামান সোহাগ, আশিক গাজী,আশিক, বিশান ভাইয়া, আমিন, বাবু, সুজন সরদার, সোহেল, অনিক, দিপংকর মোদক,মেহেদী, জগন্নাথ সরকার,তন্ময়,সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

লোড শেডিংয়ে মানা হচ্ছে না সিডিউল গিলাতলা শিরোমনিতে লোডশেডিংয়ে অতিষ্ঠ মানুষ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দিনে ও রাতে ঘন্টায় ঘন্টায় দেওয়া হচ্ছে লোডশেডিং। এতে করে বৃদ্ধ ও শিশুরা পড়েছে সমস্যায়। প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষজন। জ্বালানী সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাওয়ায় লোডশেডিং করার কথা জ্বালানী মন্ত্রণালয়ের থেকে আগেই প্রচার করা হয়েছে। লোডশেডিং নিয়ে বিদ্যুৎ গ্রাহকদের চাপা ক্ষোভ বিরাজ করছে। অপরদিকে বিদ্যুৎ অফিস চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাচ্ছেন বলে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করেছেন। লোডশেডিং এর পূর্ব নির্ধারিত সিডিউল থাকার পরেও কেন সেটা অনুসরণ করা হচ্ছে না এমন এক প্রশ্নের জবাবে ্ওজোপাডিকোর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোছাঃ শাহীন আখতার পারভীন জানান, ৫২৫ মে.ও. বিদ্যুৎ চাহিদার বিপরীতে পাচ্ছি ৪৮৫ মে.ও. । সিডিউল বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাচ্ছি , তাহলে সিডিউল কীভাবে মেনে চলা যাবে? এদিকে লোড শেডিং শুরু হওয়ার পর থেকেই লক্ষ্য করা গেছে যে ওজোপাডিকো এর ওয়েব সাইটে প্রকাশিত লোডশেডিং শিডিউল নিয়ন্ত্রণ গুলো মানছেনা। কোন কোন ফিডার চব্বিশ ঘন্টায় ৮/৯ বার পর্যন্ত লোডশেডিং করা হয়েছে। এক ঘণ্টা নয়, কোন কোন দিন ৪ থেকে ৫ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। কেন লোডশেডিং সিডিউল মানা হচ্ছেনা এমন প্রশ্নের জবাবে ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-২, নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন জানান, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পেয়ে আমরা কী করে সবাইকে একই সাথে বিদ্যুৎ দেব? তাহলে এমন মনগড়া সিডিউলের দরকার আছে কি না এমন প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী বলেন, বাস্তবতার সাথে ঐ সিডিউলের কোন মিল নেই, আমরা এলডিসির পরামর্শ মতেই লোডশেডিং বরাদ্ধ করি। একারণেই সেটা মানা সম্ভব হচ্ছেনা। সংকটকালীন সময়ে লোডশেডিং মেনে নিতে গ্রাহকদের কোন আপত্তি নেই। কিন্তু লোক দেখানো সিডিউল তৈরি করে ইচ্ছেমত কোন কোন ফিডারে অস্বাভাবিক লোডশেডিং চাপিয়ে দেয়ার সিদ্ধান্ত কোন মতেই মেনে নিতে পারছেন না গ্রাহকরা। এতে ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দিয়েছে। বিদ্যুৎ না পেয়ে ফুঁসে উঠছে মানুষ। শিক্ষর্থীদের পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। সচল রাখা যাচ্ছে না ছোট-বড় কল-কারখানা। চরম ক্ষতির মুখে ব্যবসায়ীরা। তারা অবিলম্বে ওজোপাডিকো এর লোডশেডিং সিডিউল যথাযথ অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন।

খালিশপুর থানা আ’লীগ সভাপতি নান্নুর অস্ত্রপচার আজ
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নির্বাহী সদস্য এ কে এম সানাউল্লাহ নান্নু ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ (মঙ্গলবার) তার অপারেশন হবে। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে সদর থানা আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, জোবায়ের আহমেদ খান জবা, অসিত বরন বিশ্বাস, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, মোল্লা আব্দুল হাই, এম এ নাসিম, মীর বরকত আলী, এস এম আসাদুজ্জামান রাসেল, পারভেজ হাওলাদার, মো. ইমরান হোসেন, বাবুল সরদার বাদল, ফয়েজুল ইসলাম টিটো, নজরুল ইসলাম তালুকদার, শেখ এশারুল হক, এ্যাড. শামীম মোশাররফ, মো. সেলিম মুন্সি, আতাউর রহমান শিকদার রাজু, মো. শিহাব উদ্দিন, ওহিদুল ইসলাম পলাশ, আযম খান, ফেরদৌসী আলম রিতা, রেখা খানম, গোলাম হায়দার বুলবুল, গাজী মোশাররফ হোসেন, কাজী নজরুল ইসলাম, শেখ হারুন মানু, জাহিদুর রহমান, জহুর মোল্লা, শেখ জিল্লুর রহমান, মাহমুদুর রহমান রাজেস, রুম্মান আহমেদ, ওমর কামাল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময়ে ২৬নং ওয়ার্ড বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকৃত আব্দুস সবুর মোড়ল উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন, মাওলানা রফিকুল ইসলাম।

খালিশপুর থানা আ’লীগ সভাপতি নান্নুর সুস্থ্যতা কামনায় নেতৃবৃন্দের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খালিশপুর থানা আওয়ামী লীগ সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নির্বাহী সদস্য এ কে এম সানাউল্লাহ নান্নু ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার তার অপারেশন হবে। সফল অস্ত্রপচার, সুস্থ্যতা ও দীর্ঘায়ু জন্য তিনি দলের সকল নেতাকর্মী, আত্মীয় স্বজন, শুভানুধ্যায়ীর কাছে দোয়া কামনা করেছেন তিনি। এদিকে তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

নগর আ’লীগ নেতা কামালের শাশুড়ির মৃত্যুতে নেতৃবৃন্দের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামালের শাশুড়ি আবেদা বেগম (৭৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহে ………. রাজেউন)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বার্ধক্য জনিত কারনে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতি নাতনি, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা সোমবার বাদ এশা ফেরিঘাট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়। এদিকে কামালের শাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা শোকাহতদের পাশে যান। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন এবং শোকাহতদের ধৈর্য্য ধারনের জন্য সান্তনা দেন। পরে তিনি জানাযায় অংশগ্রহণ করেন। অপরদিকে আবুল কালাম আজাদ কামালের শাশুড়ি আবেদা বেগমের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের জাতীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।

খুলনা জেলা বেকারী হকার্স ইউনিয়নের শোক
খবকর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বেকারী হকার্স ইউনিয়নের (১৮১৯) সভাপতি আলমগীর হোসেনের শ্বাশুড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছে খুলনা জেলা বেকারী হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সাঃ সম্পাদক এইচ এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি মনির হাওলাদার ও মোঃ নুরুজ্জামান, সহ-সাঃ সম্পাদক এস এম ইকবাল ও আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাজু, কোষাধ্যক্ষ মোঃ শাহিন হোসেন, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মোঃ সোহেল, লাইন সম্পাদক মোঃ শামীম।

পরিবেশ সুরক্ষা মঞ্চের সভায় পানির দাম বৃদ্ধি করার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন কর্মসূচী
খবর বিজ্ঞপ্তি
পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার মাসিক সভা সোমবার বিকেলে লায়ন্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এড. কুদরত ই খুদার সভাপতিত্বে সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মাহফুজুর রহমান মুকুল, এড, জাহাঙ্গীর আলম সিদ্দিকী, মেরিনা যুথী, এড. তসলিমা খাতুন ছন্দা, খালিদ পাশা জয়, আফজাল হোসেন রাজু, খলিলুর রহমান সুমন প্রমূখ। সভায় পানির দাম বৃদ্ধি করার সিদ্ধান্তের প্রতিবাদে সংগঠনের পক্ষ থেকে আগামী ৩ আগস্ট ওয়াসা কর্তৃপক্ষকে স্মারক লিপি পেশ ও ১৭ আগস্ট ওয়াসা ভবন ঘেরাও কর্মসূচী গ্রহণ করা হয়। এছাড়া বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে বাইপাস সড়কে তাল গাছের বিজ রোপনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে আগামী ৪ আগস্ট বানিয়াশান্তায় নদী বাঁচাও আন্দোলনে অংশ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

দিঘলিয়ায় বিদেশি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি সহ ২ যুবক আটক
আসাদ, দিঘলিয়াঃ
দিঘলিয়ায় একনালা বন্দুক ও ৫ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্রসহ রাজিব সরদার (২৭) ও ইসমাইল হোসেন (৩৫) নামে ২ যুবককে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ। গতকাল দুপুর দেড়টার দিকে দিঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনীর রীনা বেগমের ভাড়া বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত রাজিব নগরীর খানজাহান আলী থানা এলাকার যোগীপোল গ্রামের সুলতান সরদারের ছেলে অপরজন ইসমাইল সেনহাটী রেজার মোড়স্হ সামসুল আলমের ছেলে। রাজিব দুই মাস পূর্বে দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের কলোনী এলাকায় ঘর ভাড়া নেয়। এর আগে ২/৩ বছর সে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে ভাড়া বাসায় বসবাস করতো।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সারকেল-এ) এস এম রাজু আহম্মেদ প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ডাকাতির উদ্দেশ্যে একটি সংঙ্গবদ্ধ চক্র দেয়াড়া গ্রামের কলোনি এলাকার একটি বাড়িতে অবস্থান করছে। তখন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী নেতৃত্বে ওসি (তদন্ত) রিপন কুমার সরকার, এসআই আজিজ মাহমুদ, এসআই রানা প্রতাপ ঘোষ, এসআই সঞ্জিত সাহা, এসআই রফিকুল ইসলাম, এসআই অনুপ ধর, এএসআই সাহাবুদ্দিন, এএসআই নাসির উদ্দীন, এএসআই দেবাশীষ, এএসআই শ্যামল, এএসআই জাহিদুল সহ পুলিশের একটি দল দুপুর দেড়টার দিকে অভিযান চালিয়ে ডাকাত দলের দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়, বাকি ৪/৫ জন পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বিদেশি বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলি, একটি রামদা, একটি ছুরি, একটি হাতুড়ি ও দুইটি স্লাইস রেঞ্জ উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি, গ্রেফতারকৃত রাজিব খানজাহান আলী থানা সহ বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আর্য ধর্মসভা মন্দির কমিটির বিবৃতি প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, জনকল্যানে নিবেদিত মানবিক নেতা রনজিত কুমার ঘোষ’কে জড়িয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অসত্য, দালিলিক প্রমান ছাড়া যে-তথ্য প্রচার হয়েছে এবং তাকে জীবন নাশের হুমকি দেওয়ায়, এর তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ। প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ বলেন, করোনাকালীন সময়ে মানবিকনেতা রনজিত কুমার ঘোষ জীবনের ঝুঁকি নিয়ে জননেত্রী শেখ হাসিনার ত্রাণ কাজে সহযোগিতা করেছেন এবং সাধারন মানুষের মধ্যে কয়েকধাপে যেভাবে ত্রান সহায়তা দিয়েছেন, তা সাধারণ মানুষ ভুলি নাই। অসত্য মনগড়া মিথ্যা সংবাদ প্রচার করে, মানবিকনেতা রনজিত কুমার ঘোষ’র নামে কালিমা লেপন করা যাবে না। বিবৃতি দাতারা হলেন, মন্দির কমিটির সভাপতি চিত্ত রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক সমর কুমার কুন্ডু, শ্যামল সিংহ রায়, সুদিপ মজুমদার অপু, গোবিন্দ চক্রবর্তী, কনিকা সাহা, এ্যাড: অশোক কুমার সাহা, মল্লিক শুধাংশু, পরিতোষ চন্দ্র দত্ত, দেব নারায়নদাস, সঞ্জিব দাস, উত্তম রায়, প্রবির পাল, অসিম সোম, বিপুল পোদ্দার, খোকন কুমার দাস, দেব দুলাল বাড়ই বাপ্পি, মানস কুমার ঘোষ, উত্তম বিশ্বাস, নিতাই বিশ্বাস, বিঞ্চু ঘোষ, অসিম দেবনাথ, রাজিব সাহা, বাদল দাস, প্রকাশ সাহা বাপ্পি, পল্লব দাস, তাপস সাহা, গোবিন্দ দত্ত, সঞ্জয় কর্মকার কিংকর সাহা, সন্তোষ রায়, সুভাষ বৈরাগী, সৌরভ ঘোষ সনি, প্রদিপ সাহা পপা, সনত কুমার নন্দি, গোবিন্দ রায়, প্রভাত দে, অসিম পাল, সৈকত বর্মন, সাগর সাহা, নিখিল মজুমদার, সুকদেব ঘোষ, হিরন বনিক, সঞ্জয় দেবনাথ, বিপ্লব দে, চিন্ময় সাহা পাপ্পু, শিব শংকর পোদ্দার বাবু, প্রবাল ঘোষ অন্তু,বিপ্লব কুমার দে, সুনিল চন্দ্র দাস, অরুন সাহা, এ্যাড: পপি ব্যানার্জী, উজ্জল দাস, দিপংকর সাহা, রতন দাস, বিপুল সাহা, খোকন শীল কুটি, অলোক ঘোষ, প্রলয় রায় সহ সকল সদস্যবৃন্দ প্রমূখ নেতৃবৃন্দ।

দেশের প্রায় ২০টি জেলায় দুধ সরবরাহ হয়ে থাকে পাটকেলঘাটা খলিষখালী বাজার থেকে
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
জমিদার আমল থেকে ইতিহাসের কালের সাক্ষী হিসেবে দুধের হাট পাটকেলঘাটা খলিষখালী বাজার। এলাকার ১৫ থেকে ২০টি গ্রাম পাড়া গা থেকে পুরুষ/মহিলারা মিলে দুধ বিক্রয় করতে আসে দলবেধে। দেশি গাভি গরু থেকে ২/৩ কেজি, ফ্রিজিয়ান ও অস্ট্রেলিয়ান গাভি দুধ দেয় ১৫/২০ কেজির মত। এই দুধ বিক্রয় করে খলিষখালী সহ আশপাশের অনেক অসহায় পরিবার সাবলম্বী হয়েছে।
দূর দুরান্ত থেকে দুধ ক্রয় করিতে বেপারিরা ও ঘোষ মশায়রা ছুটে আশে খলিষখালীর বাজারে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুধ বাজার বেচা কেনা শুরু হয়। ১৫ বছরের বালক বালিকারা সহ বাড়ীর গৃহবধু ও পুরুষরা সবাই মিলে জগে, পুরানো মাটির কলসে, প্লাস্টিকের বালতিতে করে একে একে জড় হতে থাকে দুধ বাজারে। ২শত বছর পূর্ব থেকে দুধ বাজার নামে পরিচিত খলিষখালীর বাজার বটতলা নামক স্থান। দূর-দূরান্ত সহ এলাকার কারও কোন অনুষ্ঠানে দুধের প্রয়োজন হলে ছুটে যাই খলিষখালী দুধ বাজারে। এই বাজার থেকে স্বল্প মূল্যে দুধ ক্রয় করে ব্যবসায়ীরা দেশের প্রায় ২০টি জেলার বিভিন্ন কারখানায় পাঠিয়ে থাকেন। এছাড়া এখান থেকে দুধের তৈরী মিষ্টি যেমন: সন্দেশ, দই, চমচম, দানাদার, ছানার জিলাপী, রাজভোগ, পেড়া সন্দেশ সহ বিভিন্ন মিষ্টি এলাকার কারিগররা তৈরী করে সরবরাহ করে দেশের বিভিন্ন জেলায়। এর মধ্যে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, যশোর, মাগুরা, ফরিদপুর, ঝিনাইদহ এদিকে দক্ষিন অঞ্চল পাইকগাছা, কপিলমুনি, আশাশুনি, শ্যামনগর, কালিকঞ্জ সহ অত্র এলাকায় সরবরাহ হয়। এ বিষয়ে শ্যামল ঘোষ নামক এক দুধ ব্যবসায়ীর কাছে জানতে চাইলে উত্তরে বলেন, আমি এই খলিষখালী বাজার থেকে দুধ কিনে ৩০ বছর যাবত দুধ বিক্রয় করে আমার পরিবারের স্বচ্ছলতা পেয়েছি। এক সময় ১০টাকা সেরে দুধ কিনতাম এখন সেই দুধ কিনতে হয় ৩৫-৪০ টাকা দরে।

সরকারের পরিচালনায় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নয় আগামী নির্বাচন হতে হবে তত্তাবধায়ক সরকারের অধীনে:খুলনা জেলা বিএনপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের পরিচালনায় অযোগ্য-অর্থব নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নয়; আগামী জাতীয় নির্বাচন হতে হবে নির্দলীয়-নিরেপক্ষ তত্তাবধায়ক সরকারের অধীনেই। নিশিরাতের ভোটডাকাত সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে; তবে লুটপাটে সিদ্ধহস্ত। আন্তর্জাতিক চাপে সরকার এখন টালমাতাল। তাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আসন্ন আন্দোলন বেগবান করতে খুলনা জেলা বিএনপির আওতাধীন সকল ইউনিট কমিটিগুলো ঢেলে সাজাতে হবে। সে লক্ষ্যে আগামী ৩০দিনের মধ্যে ফুলতলা, ডুমুরিয়া, তেরখাদা, দিঘলিয়া, রূপসা উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হবে। জেলা বিএনপির ১১টি ইউনিটে তথ্য সংগ্রহ ফরম বিতরণ সফলভাবে সম্পন্ন করতে হবে। প্রত্যেকটি ইউনিটে যুগ্ম-আহবায়কসহ সদস্যদের সমন্বয়ে তদারকি টীম গঠন করা হবে। সকল কমিটি ভেঙ্গে আহবায়ক কমিটি করা গঠন এবং একই সাথে ওয়ার্ড থেকেই তথ্য সংগ্রহ ফরম বিতরণ শুরু হবে।
গতকাল সোমবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত নেয়া হয়। যুবদলের কর্মসূচি শেষে বাড়ী ফেরার পথে রাজনৈতিক নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে আহতদের সুস্থ্যতা কামনা করেছেন নেতৃবৃন্দ। একই সাথে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি করা হয়েছে।
জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এসএ রহমান বাবুল, মোল্যা খায়রুল ইসলাম, আব্দুর রকিব মল্লিক, মোস্তফাউল বারী লাভলু, মোল্যা মোশাররফ হোসেন মফিজ, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবীর, কেএম আশরাফুল আলম নান্নু ও এনামুল হক সজল, চৌধুরী কওছার আলী, ডাঃ আব্দুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, ওয়াহিদ হালিম ইমরান, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, ইলিয়াছ মল্লিক, আলী আজগর, মোঃ হাফিজুর রহমান, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকির পিন্টু, মোঃ ইকবাল শরীফ, আরিফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, রফিকুলইসলাম বাবু, রুম্মন আজম, হাসনাত রিজভী মার্শাল, ইঞ্জিনিয়ার মনির হাসান টিটু, হাবিবুর রহমান রিটু, আবুল বাশার, গাজী আব্দুল হালিম, দিদার হোসেন দিদার, ইবাদুল হক রুবায়েত, জাফরী নেওয়াজ চন্দন, সামসুল বারিক পান্না, মোল্লা সাইফুর রহমান, আব্দুল মান্নান, এসএম এনামুল হক, মোঃ মোজাফ্ফর হোসেন, এসএম এমদাদুল হক, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, মোল্যা কবির হোসেন, আতাউর রহমান রনু, আঃ মান্নান মিস্ত্রি, খান ইসমাঈল হোসেন, গোলাম মোস্তফা তুহিন, আজিজুল ইসলাম ও আবুল কালাম প্রমুখ।

চুলকাটিতে দিনদুপুরে দুধর্ষ ছিনতাই মালামাল লুট
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুনগর গ্রামে দিনদুপুরে রিক্তা রানী দেবনাথ নামের একজন স্বাস্থ্যকর্মির পথ আটকিয়ে নগদ টাকা ২টি মোবাইল ফোন ও মূল্যবান কাগজপত্র ছিনিয়ে নিয়ে পালিয়েছে অজ্ঞাত ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫জুলাই) বিকাল ৩টায় সুনগর কমিউনিটি ক্লিনিকের পার্শ্বে। জেলা ডিবি থানা ও চুলকাটি তদন্ত কেন্দ্রের পুলিশ ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পারিচালনা করছে।
ভুক্তভোগী সুনগর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রিক্তা রানী দেবনাথ জানান, বিকাল পোঁনে ৩টার তিনি ক্লিনিকটি বন্ধ করে নিজ মটর সাইকেল যোগে সুকদাড়া পাওয়ার ফিলিং ষ্টেশন থেকে তেল নিয়ে তিনি পুনরায় ঐএকই রাস্তা দিয়ে দরী রসুলপুর গ্রামের নিজ বাড়ীতে ফিরছিলেন। এসময় তিনি মটর সাইকেল যোগে ক্লিনিকের পার্শ্বে বাঁশ বাগানের কাছে আসলে অপর একটি মটর সাইকেলে আসা দু’জন ছিনতাইকারী তাদের মটর সাইকেল দিয়ে পথ আটকিয়ে ভক্তভোগীর কাছে থাকা ভ্যানেটি ব্যাগটি কেড়ে নিয়ে পিলজংগের মধ্যদিয়ে পালিয়ে যায়। তার আত্নচিৎকারে এলাকাবাসি ছুটে আসার আগের তারা পালিয়ে যায়। রিক্ত দেবনাথ বলেন, ব্যাগের মধ্যে নগদ ৭.৫০০/-হাজার টাকা, ৩১হাজার টাকা মূলের দু’টি মোবাইল ফোন, জরুরী কাগজপত্র ও কমিউনিটি ক্লিনিকের চাবি ছিল। এরিপোট লেখা পর্যন্ত বাগেরহাট সদর থানায় কোন অভিযোগ দায়ের হয়নী।

ফকিরহাটে এ্যাস্ট্রোলজীতে গোল্ড মেডেল পেলেন পার্থ প্রতীম
ফকিরহাট প্রতিনিধি।
ঢাকা আইনজীবী সমিতিতে বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির উদ্যোগে বাংলাদেশ ন্যাশনাল একাডেমী অব এ্যাস্ট্রোলজীর তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা ও সনদপত্র বিতরণ সহ বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির দ্বিতীয় অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে এ্যাস্ট্রোলজীতে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বাগেরহাটের ফকিরহাটের কৃতি সন্তান পার্থ প্রতীম কাজুড়ী স্বর্ণপদকে ভূষিত হলেন। পার্থ প্রতীম কাজুড়ী মূলঘর নিবাসী ডা. আশীষ কুমার কাজুড়ী ও রানী বালা কাজুড়ী দম্পত্তির একমাত্র পুত্র। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে অধ্যয়নরত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএমএল থেকে ইংরেজী বিভাগেও পড়াশোনা করেছেন। এছাড়াও সে তার শিক্ষা জীবনের প্রতিটি স্তরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। পার্থ প্রতীম কাজুড়ীর সাথে আলাপকালে তিনি বলেন, “মূলত জানবার ইচ্ছা থেকেই এ্যাস্ট্রোলজীতে পড়াশোনা করেছি। পেশা হিসাবে এ্যাস্ট্রোলজীকে নেবার তেমন কোনো ইচ্ছা নেই। “তিনি তার এই সাফল্যের জন্য তার এ্যাস্ট্রোলজি বিষয়ক শিক্ষক, বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির মহাসচিব, উপমহাদেশের বিখ্যাত এ্যাস্ট্রোলজিস্ট ড. কে সি পাল এবং বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির সভাপতি ড. নুরুল ইসলাম বখতিয়ারের কথা বিশেষভাবে উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ##

মোংলায় বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি নির্মাণ, ১৫ আগস্ট উদ্বোধন করবেন পৌর কর্তৃপক্ষ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা পৌর মার্কেট কাম কমিউনিটি সেন্টার ও পৌর কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় ভবনের সম্মুখ দেয়ালে বঙ্গবন্ধুর বিশাল প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। বর্তমানে প্রতিকৃতির সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। ১৬ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্তের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাদাকালো এ প্রতিকৃতিটি নির্মাণ করেছেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। তিনি বলেন, আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী, তাই বঙ্গবন্ধুর স্মরণে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশাল এই প্রতিকৃতিটি নির্মাণ করা হয়েছে। প্রতিকৃতিটিকে ঘিরে আরো সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আগামী ১৫ আগস্ট তা না হলে তার একদিন আগে প্রতিকৃতিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তিনি। মোংলায় বঙ্গবন্ধুর এত বড় প্রকৃতি নির্মাণ এই প্রথম।

ডুমুরিয়ায় বোরো ধান বীজ সংগ্রহ’র উদ্বোধন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র আয়োজনে কৃষক পর্যায়ে উৎপাদিত বোরো ধান বীজ সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা’র উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান।এ সময় উপ¯ি’ত ছিলেন অতিরিক্ত পরিচালক মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক মোঃ মোছাদ্দেক হোসেন, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন,সম্প্রসারণ কর্মকর্তা ওয়ালিদ হোসেন, উপ-সহকারী হাসিবুল হাসান, তুষার কান্তি বিশ্বাস, ইকবাল হোসেন, আশুতোষ দাশ, সুভাষ চন্দ্র গাইন,নিভা রানী কবিরাজ,করুনা মন্ডল, শিখা রানী, সঞ্জয় মল্লিক, প্রকাশ রায়, গোবিন্দ দাস,নিরাবেন্দু মল্লিক, কৃষক বোরহান উদ্দিন সরদার, মঞ্জুর রহমান, রবীন্দ্রনাথ পাল, সরোয়ার হোসেন,ইমন খান ও প্রকাশ মন্ডল। উল্লেখ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরাসরি কৃষকের কাছ ৪২ টাকা কেজি দরে ৪ হাজার ৭ শত ২২ মেট্রিক টন বীজ ধান ক্রয় করেন।

বাগেরহাটে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকালে শরণখোলা প্রেসক্লাবে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন খোন্তাকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন সিদ্দিক গাজী সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। এসময়, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান স্বপন, অওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, প্রভাষক সাব্বির আহম্মেদ মুক্তা, জেলা আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকনসহ খোন্তাকাটা ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ এখন শরণখোলা নিয়ন্ত্রন করছে। তারা দলীয় নেতৃবৃন্দকে নির্যাতন করছে। সভাপতি হওয়ার পর এই আসাদ খোন্তাকাটা ইউনিয়নসহ শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে বিভিন্ন জাগায় ভাড়ায় গিয়ে জমি দখল করেছে। আওয়ামী লীগের লোকজনকে লাঞ্চিত এবং মারধর করেছে কয়েকবার। পাশাপাশি পরিবারের লোকজন দিয়েও নির্যাতন চালাচ্ছে সে। শরণখোলা উপজেলার প্রত্যেকটা জাগায় তারা নৈরাজ্যের সৃষ্টি করেছে। আজকে শরণখোলায় ছাত্রলীগের কাছে আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার জিম্মি।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন সিদ্দিক গাজী বলেন, ছাত্রলীগ সভাপতি আসাদ হাওলাদার বিএনপি পরিবারের সদস্য। তাঁর আত্মীয়-স্বজন, বোন-ভগ্নিপতি ও ভাগিনারা বিএনপির কর্মী সমর্থক। এছাড়া সে হত্যাসহ একাধিক মামলার আসামী। ছাত্রলীগ সভাপতি আসাদের নির্দেশে গত শুক্র ও শনিবার একটি নারী ঘটিত বিষয় নিয়ে তার বোন ভগ্নিপতি ও ভাগিনারা ধানসাগর এলাকার বাবুল হাওলাদার ও তার ভাই ছিদ্দিক হাওলাদারকে বেধরক মারপিট করে। ঠেকাতে গেলে আমাকেও মারপিট করে তারা। আহত অবস্থায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে ছাত্রলীগ সভাপতি আসাদ মোবাইল ফোনে হুমকি দেয়। পরে পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তারা।
শরনখোলা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, উদ্যেশ্য মূলকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করতে মিথ্যা অভিযোগ দিচ্ছেন তারা। আমি ও আমার পরিবার শুরু থেকে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। জেলেদের চাল আত্মসতসহ খোন্তাকাটা ইউনিয়ন চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে কথা বলায় তারা আমাকে এবং ছাত্রলীগকে জড়িয়ে অভিযোগ দিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ করেন ছাত্র নেতা আসাদ।
শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা বলেন, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বিষয়টি জানিয়েছেন। এব্যাপারে অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত নেয়া হবে।

২৮ জুলাই নতুন করারোপ ছাড়াই খুলনা সিটি কর্পোরেশনের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৮ জুলাই নতুন করারোপ ছাড়াই খুলনা সিটি কর্পোরেশনের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট এবং ২০২১-২০২২ অর্থবছরের সম্পূরক বাজেট ঘোষণা করা হবে। সোমবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত ১১তম বিশেষ সভায় (বাজেট) এ সিদ্ধান্ত গৃহীত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তৃতায় সিটি মেয়র আগামী অর্থবছরে কেসিসি’র বাজেটের আকার বৃদ্ধির বিষয়টি তুলে ধরে বলেন, আসন্ন বাজেটে নতুন নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক নির্মাণ ও পুণ:নির্মাণ, খাল খননসহ বাস্তবভিত্তিক অনেক প্রকল্প হাতে নেয়া হচ্ছে। প্রকল্পগুলি বাস্তবায়িত হলে নগরবাসীর আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটবে। বিগত নির্বাচন প্রাক্কালে নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতিসমূহ স্মরণ করে তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। করোনা সংক্রমণ উন্নয়ন কাজের ধারাবাহিকতায় অনেকখানি বিঘ্ন ঘটালেও বর্তমানে নগরজুড়ে কর্মযজ্ঞ চলমান রয়েছে।
বাজেট বিষয়ে তিনি বলেন, কেসিসি’র আসন্ন বাজেট হবে বরাবরের মতই বাস্তবভিত্তিক। কল্পনাপ্রসূত অথবা অবাস্তব প্রতিশ্রুতি প্রদান অপছন্দনীয় উল্লেখ করে তিনি বলেন, অনেক প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে। করোনা মহামারী, নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি, যুদ্ধের কারণে প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতি উন্নয়ন কাজে বাধার সৃষ্টি হচ্ছে। সামগ্রিক এ সকল পরিস্থিতি মোকাবেলা করে উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত করা হবে বলে সিটি মেয়র দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। খুলনাকে সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে তিনি জনপ্রতিনিধিসহ নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু ও এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কবির হোসেন কবু মোল্লা, শেখ মোহাম্মদ আলী, শেখ শামসুদ্দিন আহমেদ প্রিন্স, মোঃ ডালিম হাওলাদার, এমডি মাহফুজুর রহমান লিটন, মুন্সী আব্দুল ওয়াদুদ, এস.এম খুরশীদ আহমেদ টোনা, শেখ মোসারাফ হোসেন, শেখ হাফিজুর রহমান হাফিজ, মোঃ হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, ইমাম হাসান চৌধুরী ময়না, জেড এ মাহমুদ ডন, ফকির মোঃ সাইফুল ইসলাম, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, শেখ আমেনা হালিম বেবী, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলি, সচিব মোঃ আজমুল হক, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।
সভায় কেসিসি’র ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেটের উপর বক্তব্য উপস্থাপন করেন অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজম এবং সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদ-এর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
রবিবার রাত ৮.০০ ঘটিকায় খুলনা বাজার ব্যবসায়ী ঐক্য সমন্বয় পরিষদ-এর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অত্র সমন্বয় পরিষদের আহবায়ক মোঃ মনিরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সোহাগ দেওয়ান এর পরিচালনায় হোটেল এ্যাম্বাসেডরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৪৫টি ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত হন। ব্যবসায়ী কর্মকর্তারা স্ব-স্ব বক্তব্যে বলেন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কাজি আমিনুল হকের পরামর্শে সকল ব্যবসায়ী সমিতির ঐক্য, উন্নয়ন, শৃঙ্খলা ও জনসেবা প্রদান করার নিমিত্তে সমন্বয় পরিষদকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্যামল হালদার, মোঃ কামরুল ইসলাম, মোঃ ইসলাম খান, মোঃ আযম খান, নুরুল হক কচি, আলহাজ্ব মোঃ জামিরুল হুদা জহর, সমরেশ সাহা, মোঃ শফিকুর রহমান, আজিজুল হক মৃধা, রফিকুল ইসলাম মোড়ল, মোঃ আবুল হাসান, মোঃ আলমগীর হোসেন, শেখ জাহাঙ্গির, মোঃ মফিজুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মোঃ মোজাফফর মোল্লা, মোঃ মোশারেফ হোসেন, সরদার আশরাফুল টুয়েল, এস. এম আনামুল হোসেন, কবির মৃধা, মোঃ রেজাউল হায়দার পাটোয়ারী, শেখ মোঃ জুয়েল, মোঃ বোরহান উদ্দিন লাভলু, শেখ আনোয়ারুল হক লাভলু, সৈয়দ নুরুল ইসলাম, মাহাবুবুর রহমান স্বপন, শংকর কর্মকার, জাহাঙ্গীর কবির বিশ্বাস, এজাজ খান, মোঃ হায়দার আলী, মোঃ ফারুক হোসেন, শেখ জুলফিকার, ইন্দ্রজিৎ কুমার কুন্ডু, সত্যপ্রিয় সোম বলাই, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাইফুল আলম, মোঃ আব্দুর রাজ্জাক প্রমূখ।

কারা কর্মকর্তাদের মাদক নির্ভরশীলতার চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু
সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা আহ্ছানিয়া মিশন বাস্তবায়িত জেপিআরপিএইচআরপিসি প্রকল্পের আওতায় কারা কর্মকর্তাদের মাদক নির্ভরশীলতার চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের প্রশিক্ষণ কক্ষে চট্টগ্রাম বিভাগের ৫টি কারাগারের কর্মকর্তা ও ঢাকা আহ্ছানিয়া মিশনের বিভিন্ন কেন্দ্রসহ ১৮ জন চার দিনব্যাপি “মাদক নির্ভরশীলতার চিকিৎসা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণে” অংশগ্রহণ করেন। জার্মান উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড এর কারিগরি সহায়তা এবং কারা অধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণটির আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক এ.কে.এম. ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় মাদক বিরোধী কমিটির সদস্য ইকবাল মাসুদ।
এসময় কারা উপ-মহাপরিদর্শক এ.কে.এম. ফজলুল হক বলেন, কারাগারে সেবার মান বৃদ্ধিতে এই প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। কারাগারের মান উন্নয়নে সরকার যে কাজ করছে তাকে কার্যকর করার জন্য এই ধরণের প্রশিক্ষণ আয়োজনের বিকল্প নেই।
প্রশিক্ষণের উদ্দেশ্য উল্লেখ করে ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ বলেন, প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীরা নিজেরাই একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে গড়ে উঠবে যা তারা নিজ নিজ কর্মস্থলে প্রয়োগ করতে পারবে। এছাড়া কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের নিয়ে যে সকল অসুবিধা হয় তা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দুর করতে পারবে বলে আমাদের বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন জিআইজেড এর প্রতিনিধি খান মো: ইলিয়াস এবং এ্যডিকশন প্রফেশনাল ডা: মো: আখতারুজ্জান সেলিম।
প্রশিক্ষণটিতে মাদকাসক্তি বিষয়ে বিশেষজ্ঞ প্রশিক্ষক এবং রিসোর্স পার্সনের সেশন গ্রহণ করবেন ইন্টারন্যাশনাল সার্টিফাইড এডিকশন প্রফেশনাল এবং জাতীয় মাদক বিরোধী কমিটির সদস্য ইকবাল মাসুদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কেন্দ্রীয় মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের সাবেক আবাসিক মনোচিকিৎসক এবং এডিকশন প্রফেশনাল ডা. মো: আখতারুজ্জামান এবং ইন্টারন্যাশনাল সার্টিফাইড এডিকশন প্রফেশনাল ও আমার হোম ড্রাগ এডিকশন ট্রিটমেন্ট সেন্টার এর প্রোগ্রাম ডিরেক্টর মো: তানভীর আহমেদ। এছাড়া সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন জেপিআরপিএইচআরপিসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আইয়ুব খান।

দাকোপে সরকারের নির্ধারিত মূল্যে মিলছে না ভোজ্য তেল
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
সম্প্রতি বিশ্ববাজারে কমছে ভোজ্য তেলের দাম। এরই প্রেক্ষিতে সয়াবিন তেলের দাম ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে সরকার। যা চলতি মাসের ১৮ তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু দাম কমানোর ৮ দিনেও বাজারে এর কোনো প্রভাব পড়েনি আগের দামেই কিনতে হচ্ছে ভোজ্য তেল। এমনকি দাম কমানো সয়াবিন তেলের সরবরাহ বাজারে এখনো আসেনি বলে জানিয়েছে খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন, কোম্পানিগুলো সর্বশেষ যে সয়াবিন তেল সরবরাহ করেছে তাতে আগের মূল্য লেখা রয়েছে। এ জন্য আগের দামেই বিক্রি করতে হচ্ছে। তবে আগামী দুই-তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি করা যাবে বলে জানিয়েছেন তারা। এদিকে গতকাল সোমবার সরজমিনে দাকোপ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দোকানে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল মিলছে না। এক লিটার বোতলের সয়াবিন তেল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ১০৫০ থেকে ১০৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু দোকানে লুচ সয়াবিন তেল ১৮০ টাকায়ও পাওয়া যাচ্ছে। বাজুয়ার ব্যবসায়ী অরবিন্দু বলেন, কোম্পানি থেকে নতুন করে পাওয়া এক লিটার সয়াবিনের বোতলে দাম উল্লেখ আছে ২০৫ টাকা। অন্যদিকে পাঁচ লিটারের বোতলে ১০৫০ টাকা। এ জন্য আমরা কম দামে সয়াবিন তেল বিক্রি করতে পারছি না। একই কথা বলেন বাজুয়া কোম্পানি বাঁধের ব্যবসায়ী সজল সাহা। তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বোতলের এক লিটার সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা এবং পাঁচ লিটারের দাম ৯১০ টাকা হওয়ার কথা। তবে নির্ধারিত মূল্যের তেল আমাদের কাছে এখনো আসেনি। কোম্পানি কম দামে তেল না দিলে আমরা কীভাবে দাম কমিয়ে বিক্রি করবো? নতুন মূল্যের তেল পেলে অবশ্যই নির্ধারিত দামে বিক্রি করবো। তবুও আমরা আগের থেকে কিছুটা কম দামে বিক্রি করছি জানিয়ে তিনি জানান, এক লিটার সয়াবিন তেল ১৯৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৫০ টাকা বিক্রি করছি। এলাকার বাজার ঘুরে দেখা যায় সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী এক লিটার খোলা সয়াবিন তেল ১৬৬ টাকা আর এক লিটার খোলা পাম তেল ১৫২ টাকায় বিক্রি হওয়ার কথা। তবে এ দামে খোলা সয়াবিন বা পাম তেল কিনতে পারছেন না ক্রেতারা। খুচরা পর্যায়ে খোলা সয়াবিন তেল ও পাম তেল কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি খোলা সয়াবিন তেল কিনতে ১৮০ থেকে ২০০ টাকা আর প্রতি কেজি পাম তেল কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা। এদিকে সরকার নির্ধারিত দামে তেল কিনতে চাইলেও ক্রেতাদের আগের দামেই কিনতে হচ্ছে বলে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। সয়াবিন তেল কিনতে আসা দীনমজুর জগো দাশ বলেন, দাম বাড়লে আগেই ব্যবসায়ীরা দাম বাড়ায়। কিন্তু দাম কমলে এরা নানা অজুহাত দেখায়। কি করবো সব কিছুর শিকার আমাদের মতো গরীবদেরই হতে হয়। বাজুয়া-খুটাখালি বাজার কমিটির সাধারণ সম্পাদক সৌমেন দত্ত মিঠু বলেন বাজারের কোন কিছুই নিয়ন্ত্রনের মধ্যে নাই কোন কিছুর দাম বাড়ার কথা শুনলে রাতারাতি বেড়ে যায় আর কমের কথা শুনলে তা সাথে সাথে কমতে চায় না কয়েক দিন দেড়ি করে দোকানদাররা বলে কমের মাল এখনও আসেনি। এলাকাবাসীর দাবি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে বাজার মনিটরিং সহ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য।

লিডার্স এর উদ্যোগে ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প
শ্যামনগর প্রতিনিধি, সাতক্ষীরা
সোমবার(২৫ জুলাই ২০২২) লিডার্স এর আয়োজনে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এবং রেনাটা বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চরামুখায় দিন ব্যাপী ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবার আয়োজন করা হয়। সকাল ১০.৩০ টায় উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক তপন মন্ডল, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য অচ্যুৎ মন্ডল, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের মেডিকেল অফিসার ডাঃ সোহেলী আফরোজা (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য, পিজিটি-গাইনী এ্যান্ড অবস), রেনাটা বাংলাদেশ লিমিটেড এর ডিসট্রিক্ট সেলস্ ম্যানেজার মোঃ শাহীন ইসলাম, লিডার্স এর এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, সহকারী মেডিকেল অফিসার সুব্রত রায় প্রমূখ।

সভাপতি বলেন, এই প্রত্যন্ত গ্রামে লিডার্স এর উদ্যোগে ফ্রি স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবার আয়োজন করা হয়েছে। আমরা গ্রামের মানুষ খুবই খুশি। এই গ্রামে স্বাস্থ্য সেবা নিতে ৩০ কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় একজন নারীকে এত দূরে যেয়ে স্বাস্থ্য সেবা নেওয়া খুবই কষ্টকর। এমন মহতী কাজ করার জন্য আমরা লিডার্সকে ধন্যবাদ জানাচ্ছি।

দাকোপে স্থানীয় মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ এর তৃতীয় দিন সোমবার বেলা ১১ টায় দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন পরিষদে স্থানীয় মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি মৎস্য অফিসার বাদল কৃষ্ণ সাহা, প্যানেল চেয়ারম্যান উৎপল দাস, অন্যান্য মেম্বার সহ স্থানীয় মৎস্য চাষী ও মৎস্যজীবী বৃন্দ। মতবিনিময় সভায় নদী, খাল, বিলে অবৈধ জালের ব্যবহারকে নিরুৎসাহিত করা এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এবারের প্রতিপাদ্য বিষয় “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।

শ্যামনগরে ডাবল মার্ডার মামলার ৪ আসামির আত্মসমর্পণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের টেংরাখালী পল্লীর ডাবল মার্ডার মামলার চার আসামি আত্মসমর্পণ করেছেন। রোববার দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণকারী চার আসামি হলেন – আব্দুস সোবহান, আব্দুল আলিম, জালাল ও খলিল। এ মামলার প্রধান আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল হামিদ লাল্টুসহ ১১ জন কারাগারে রয়েছেন।

গত ৮ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল বারী ও বর্তমান ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দু’পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন ও আব্দুল কাদের মারা যান।

এঘটনায় আব্দুল বারী তার প্রতিপক্ষ আব্দুল হামিদ লাল্টুসহ ৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামি করে শ্যামনগর থানায় মামলা করেন।

এদিকে গত শুক্রবার রাতে মামলার প্রধান আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল হামিদ লাল্টুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ লুটপাটের অভিযোগ উঠেছে। তার স্ত্রী সাকিরুন্নেছা বেগম অভিযোগ করেছেন, বাড়িটি পুরুষ শুন্য হওয়ার সুযোগে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ভাঙচুরসহ লুটপাট চালায়। তিনি জানান, রাত দেড়টার দিকে ৮/৯ জন মুখোশধারী ব্যক্তি বাড়িতে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। এসময় তারা সবগুলো কক্ষে ভাঙচুর চালিয়ে মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।

খুলনায় করোনায় একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। মৃত অমর চন্দ্র বিশ্বাস (৬০) খুলনার বটিয়াঘাটা উপজেলার দেবীতলা গ্রামের বাসিন্দা ছিলেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাষ রঞ্জন বিশ্বাস আজ সোমবার জানান, অমর চন্দ্র বিশ্বাস গত ১৮ জুলাই বিকেল ৪টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১৬ জন। এর মধ্যে ২ জন রেড জোনে, ১ জন আইসিইউতে ও ১৩ জন ইয়োলো জোনে চিকিৎসাধীন।

ভুয়া ডাক্তারের কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে এক ভুয়া চিকিৎসককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমী এ দণ্ডাদেশ দেন। এ সময় অনুমোদন না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলা সাধুহাটি বাজারে দীর্ঘদিন ধরে রাহেলা জেনারেল হাসপাতাল অনুমোদন না নিয়ে চিকিৎসা দিয়ে আসছিল। হাসপাতালের মালিক সৌরভ হোসেন নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে এতদিন চিকিৎসা দিচ্ছিলেন।

বিষয়টি জানাজানি হলে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিথিলা ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী সেখানে অভিযান চালান। ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় সৌরভকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনহীন হাসপাতালটি সিলগালা করা হয়।

নিজ বাড়ির আঙিনায় শায়িত ফজলে রাব্বী মিয়া
খুলনাঞ্চল রিপোর্ট
তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নিজ বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত হলেন গাইবান্ধা-৫ আসনের টানা সাতবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। বাবা, মা ও দুই ছেলের কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধার সাঘাটার হেলেনচা গ্রামে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন এলাকা থেকে আসা তার রাজনৈতিক সহচর, শুভাকাঙ্ক্ষীসহ হাজারো মুসল্লি অংশ নেন।

এর আগে ফজলে রাব্বী মিয়ার মরদেহ দুপুর দেড়টায় হেলিকপ্টারে করে নিজ গ্রামে এসে পৌঁছায়। এরপর মরদেহ স্বজন ও দলীয় নেতাকর্মীরা নিয়ে যান ভরতখালী উচ্চবিদ্যালয় মাঠে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

গত ২২ জুলাই দিনগত রাতে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান ফজলে রাব্বী মিয়া। দীর্ঘ ৯ মাস ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

পেশায় আইনজীবী ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ আসনের সাতবারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি জাতীয় সংসদের পরপর দুবারের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ১১ নং সেক্টরে যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। বর্ষীয়ান রাজনীতিবিদ ও সফল জনপ্রতিনিধি ফজলে রাব্বীর মৃত্যুতে শোক বিরাজ করছে সাঘাটা-ফুলছড়িসহ গোটা গাইবান্ধায়।

বয়লার বিস্ফোরণে প্রাণ গেলো শ্রমিকের
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে বয়লার বিস্ফোরণে ফয়সাল হোসেন নামে (২২) এক শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২৪ জুলাই) উপজেলার পিয়ারাতলা নামক স্থানে মা-বাবা অ্যাগ্রো ফুডে এ ঘটনা ঘটে। নিহত ফয়সাল হোসেন লক্ষ্মীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে এবং মা-বাবা অ্যাগ্রো ফুডের শ্রমিক।

প্রত্যক্ষদর্শী রাকিব হাসান বলেন, ফয়সাল হোসেন মা-বাবা অ্যাগ্রো ফুডের পুরনো একটি বয়লার মেরামতে কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ফয়সাল হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।

জীবননগর থানার ওসি আব্দুল খালেক বলেন, উপজেলার পিয়ারাতলা গ্রামে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

যশোরে মাদক মামলায় দুই আসামির যাবজ্জীবন
যশোর প্রতিনিধি
যশোরে পৃথক দুই মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই রায়ে খালাস পেয়েছেন আরেক আসামি।

সোমবার (২৫ জুলাই) স্পেশাল জজ ও অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতে এ রায় ঘোষণা করা হয়।

স্পেশাল পিপি সাজ্জাদ মোস্তফা রাজা ও এপিপি খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শার্শা উপজেলার আমড়াখালী গ্রামের সিদ্দিকের ছেলে নজরুল ইসলাম ও একই উপজেলার সরদার বারীপোতা গ্রামের সিরাজ আলীর ছেলে শামীম হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৩১ মে ভোর সাড়ে ৫টার দিকে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পতেঙ্গালী গ্রামে মাদকবিরোধী অভিযানে যান। এ সময় ওই গ্রামের কাবিল হোসেনের বাড়ির সামনে থেকে ঝিকরগাছার ছুটিপুরের দিক থেকে আসা একটি গাড়ি (ঢাকা মেট্রো-গ-১১-১৮০৩) থামিয়ে তল্লাশি করা হয়। গাড়ি থেকে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধারসহ নজরুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় এসআই কামরুজ্জামান কোতোয়ালি থানায় মামলা করেন।

একই বছরের ৩১ আগস্ট নজরুল ইসলাম ছাড়াও তার সহযোগী বেনাপোলের দিঘিরপাড় গ্রামের আব্দুর রহমানের ছেলে বাবুল হোসেনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামি নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যশোরের বিশেষ দায়রা জজ ও স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

রায়ে অপর আসামি বাবুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

অন্যদিকে ২০১৭ সালের ২ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে নাভারণ-বাড়আঁচড়া সড়কের ভুট্টো মিয়ার হোটেলের সামনে অভিযান চালান এসআই ইমরুল হোসাইন। এ সময় ৬০০ গ্রাম হেরোইনসহ শামীম হোসেনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

শার্শা থানার এসআই কানু চন্দ্র বিশ্বাস তদন্ত শেষে ২০১৮ সালের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত) ফাহমিদা জাহাঙ্গীর আসামি শামীমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

পেনশনের টাকা ছিনতাই, শোকে বৃদ্ধের মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে গণেশ বাঁশফোড় (৮০) নামে এক বৃদ্ধের পেনশনের টাকা ছিনতাইয়ের পর তার মৃত্যু হয়েছে। সোমবার (২৫ জুলাই) কুমারখালী সোনালী ব্যাংক লিমিটেড উপজেলা শাখায় এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তি পৌরসভার শেরকান্দির সুইপারপট্টি এলাকার বাসিন্দা। তিনি একজন অবসরপ্রাপ্ত পরিছন্নতাকর্মী ছিলেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করেছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজে দেখা যায়, সোমবার সকাল ১০টা ১০ মিনিটের দিকে সোনালী ব্যাংকের ওই শাখায় পেনশনের টাকা তুলতে গিয়েছিলেন গণেশ বাঁশফোড়। এসময় একটি চক্র তার পিছু নেয়। এরপর ১০টা ২৬ মিনিটের দিকে ২৫ হাজার টাকা উত্তোলন করে ব্যাংকের গলি দিয়ে বের হচ্ছিলেন তিনি। এসময় চক্রের একজন তার কাছে যান এবং তার জামার পেছনে কিছু একটা লাগিয়ে দেন। এরপর ওই বৃদ্ধ ব্যাংকের প্রধান প্রবেশ পথের সামনে থাকা টিউবওয়েলের কাছে যান। তার পিছে পিছে প্রতারক চক্রের একজন সেখানে যান। প্রায় পাঁচ মিনিট পর গণেশ খালি গায়ে টিউবওয়েলের কাছ থেকে বের হয়ে পুনরায় ব্যাংকের দিকে ফিরে যান। এসময় প্রতারক চক্রের ছয়জনকে দ্রুত চলে যেতে দেখা যায়।

আরও জানা গেছে, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে গণেশ ব্যাংকের ব্যবস্থাপকের কাছে যান এবং তার ২৫ হাজার টাকা ছিনতাইয়ের কথা বলতে বলতে অসুস্থ হয়ে ফ্লোরে পড়ে যান। এর পর ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্বিতীয় তলায় পাঠান। দ্বিতীয় তলায় উঠতে গিয়ে সিঁড়িতে তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

এ বিষয়ে নিহতের বড় ছেলে তুলশী বাঁশফোড় বলেন, বাবা ব্যাংক থেকে পেনশনের টাকা তুলে ফেরার পথে ব্যাংকের নিচে প্রতারক চক্রের কবলে পড়েন। প্রতারক চক্র তার ২৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। টাকার শোকে হয়তো স্ট্রোক করে মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. মশিউল আরেফিন বলেন, ব্যাংকে ঘটনাটি ঘটেছে। প্রাথমিক চিকিৎসা শেষে দ্বিতীয় তলায় উঠতে গিয়ে সিঁড়িতে তিনি মারা যান। ময়নাতদন্ত করা হলে প্রকৃত কারণ জানা যাবে।

সোনালী ব্যাংক লিমিটেড উপজেলা শাখার জ্যৈষ্ঠ ব্যবস্থাপক প্রসাদ বিশ্বাস বলেন, টাকা ছিনতাইয়ের পর ওই বৃদ্ধ বিষয়টি আমাকে জানাতে এসেছিলেন। এ কথা বলতে বলতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে পাঠানো হয় এবং কিছু সময় পরে মারা যান।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, টাকা ছিনতাইয়ের কারণে স্ট্রোক করে ওই বৃদ্ধ মারা যেতে পারেন। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় দলনেতা শরীফ হাসানুল বান্নাসহ ছয়জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৫ জুলাই) ভোররাতে শরীফ বান্নাকে সদর উপজেলার মাগুরা বৌবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, হ্যান্ডক্যাপসহ ডাকাতি করার অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। এর আগে অপর পাঁচ ডাকাতকে শনিবার বিকেলে সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাকিরা হলেন- সদর উপজেলার কাশেমপুর গ্রামের সাব্বির হোসেন, পাথরঘাটা গ্রামের হাফিজুর রহমান, গোবিন্দকাটি গ্রামের জাহিদ হোসেন ও আকরামুল মোড়ল এবং কালিগঞ্জ থানার সোনাতলা এলাকার রাশিদুল ইসলাম।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, সাতক্ষীরা পৌরসভার মধুমোল্লারডাঙ্গী এলাকার গরু ব্যবসায়ী শেখ আনোয়ারুল ইসলাম ও তার ছেলে রিফাত হোসেন গরু বিক্রির ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাড়িতে ফিরছিলেন। পথে যশোর-সাতক্ষীরা সড়কের ওয়ারিয়া পূজা মণ্ডপের সামনে তাদের গতিরোধ করে পুলিশ পরিচয়ে একদল ডাকাত। মাদকদ্রব্য থাকার মিথ্যা অভিযোগ তুলে তাদের মাইক্রোবাসে তুলে টাকা কেড়ে নেয় ডাকাতরা।

তিনি বলেন, পরে মাইক্রোবাস থেকে নামিয়ে দেওয়ার সময় তাদের চিৎকারে স্থানীয়দের সহায়তায় পাঁচ ডাকাতকে আটক করে পুলিশ। তবে পালিয়ে যায় দলনেতা শরীফ হাসানুল বান্না। এ ঘটনায় ভুক্তভোগী শেখ আনোয়ারুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পরে দলনেতা শরীফ হাসানুল বান্নাকে সোমবার ভোরে সদর উপজেলার মাগুরা বৌবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলেও জানান পুলিশ সুপার।

যশোর শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ: ৮ শিক্ষক-কর্মচারীকে চাকরিতে বহাল রাখার নির্দেশ হাইকোর্টের
যশোর অফিস
যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ পাওয়া ৭ শিক্ষকসহ ৮ জনের চাকরি চলমান রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কেন তাদের চাকরি জাতীয়করণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

যে ৮ জনকে চাকরিতে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তারা হলেন- গণিত বিভাগের প্রভাষক সিরাজুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক হোমায়রা আখতার, ফিন্যান্স ব্যাংকিং ও বিমা বিভাগের প্রভাষক মতিউর রহমান, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক মতিয়ার রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সামছুন নাহার, চারু ও কারুকলা বিভাগের সহকারী শিক্ষক উৎপল কুমার বিশ্বাস, ইসলাম ও নৈতিক শিক্ষা সহকারী শিক্ষক মাহবুবুল্লাহ ও সহকারী গ্রন্থাগারিক নন্দিতা নন্দী।

রোববার (২৪ জুলাই) এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এম আতিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী এম আতিকুর রহমান। তিনি বলেন, ‘যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগপ্রাপ্ত ৮ শিক্ষক-কর্মচারীর চাকরি চলমান বা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে কেন তাদের চাকরি জাতীয়করণ বা আত্মীকরণ প্রক্রিয়ায় অন্তুর্ভুক্ত করা হবে না, সেই মর্মে চার সপ্তাহের রুল জারি করেছেন।’

তিনি বলেন, ‘নিয়ম মেনে ৮ শিক্ষক-কর্মচারীকে ২০১৫-২০২২ সালের মধ্যে নিয়োগ দেওয়া হয়। প্রথমে তাদের অস্থায়ী ও খণ্ডকালীন ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। পরে তাদের চাকরি পূর্ণকালীন ও চুক্তভিত্তিক করা হয়। তখন ওই প্রতিষ্ঠানের শুধুমাত্র আর্থিক সামর্থ না থাকায় তাদের চাকরি পূর্ণকালীন ও স্থায়ী করা হয়নি।’

‘পরে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর এ শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ বা সরকারিকরণ করা হয়। এ প্রক্রিয়ার চূড়ান্ত পর্বে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের লক্ষ্যে স্থায়ী ও চুক্তিভিত্তিক ৫৭ জনের নামের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। তবে শিক্ষা মন্ত্রণালয় এসব প্যাটর্নভুক্ত শূন্যপদ এবং পদসমূহের বিপরীতে নিয়োগপ্রাপ্ত পূর্ণকালীন চুক্তিভিত্তিক শিক্ষক-কর্মচারীদের নাম বাদ দিয়ে শুধু স্থায়ী ৩৪ জনের নাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।’

আইনজীবী আতিকুর রহমান বলেন, ‘অথচ শিক্ষাপ্রতিষ্ঠানটি জাতীয়করণ হওয়ার আগে থেকে স্থায়ী শিক্ষক-কর্মচারীদের মতো পূর্ণকালীন চুক্তিভিত্তিক শিক্ষকও কর্মরত রয়েছেন। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে পূর্ণকালীন চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের চাকরি জাতীয়করণ বা আত্মীকরণ প্রক্রিয়া থেকে বাদ পড়েন।’

তিনি আরও বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি তাদের চাকরি জাতীয়করণ প্রক্রিয়ায় আত্মীকরণের ব্যবস্থা গ্রহণ করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চেয়ারম্যান এবং যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বরাবর লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশের পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ২৯ জুন পূর্ণকালীন চুক্তিভিত্তিতে নিয়োগপ্রাপ্ত ৮ শিক্ষক-কর্মচারী হাইকোর্টে রিট আবেদন করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত তাদের চাকরি চলমান রাখার নির্দেশ দিয়ে রুল জারি করেছেন।’

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১৮০ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, ৬০০ গ্রাম গাঁজাসহ ৬জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করার অপরাধে এক জনসহ মোট ৭জন গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর বড় বয়রা মহিলা কলেজ মোড়ের শেখ আব্দুর রহমান লালু’র ছেলে শেখ রবিউল ইসলাম বাপ্পী (২২), খালিশপুর কাস্টম হাউজ মোড়ের মো. কুদ্দুস মোল্লার ছেেেমা. শাহরিয়ার আহম্মেদ ফাহাদ (২৩), রায়েরমহল মধ্যপাড়ার মৃত. ইউনুচ শেখের ছেলে মো. ওসমান শেখ (২৩), দৌলতপুর পাবলা আবু সুফিয়ান সড়কের মিলন শেখের ছেলে মো. ফয়সাল (১৯), দৌলতপুর বিএল কলেজ রোডের মৃত. আব্দুল মান্নানের ছেলে মো. ইমাম ওরফে কানা ইমাম (৩৬) ও যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া মানিটিয়া গ্রামের আহাদ আলীর ছেলে মো. মনিরুল ইসলাম মন্টু (৩৫)। এছাড়া সেবন করার অপরাধে রেলিগেট হামিদা মঞ্জিলের মৃত. সামসুল শেখের ছেলে মো. তারিফ (২৪)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ১৮০ পিস ইয়াবা, ১০ বোতল ফেন্সিডিল, ৬০০ গ্রাম গাঁজাসহ ৬জন মাদক ব্যবসায়ী এবং সেবন করার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬টি মামলা দায়ের করা হয়েছে।

ঝিনাইদহে র্যাবের অভিযানে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১
স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন পার্বতীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও নগদ ২৯০০ টাকাসহ এক শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
২৪ জুলাই দিবাগত রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সন্ত্রাসী হলেন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার সানোয়ার হোসেন ওরফে সনু’র ছেলে আবু সাঈদ (৩৩)।
র্যাব-৬ জানায়, ২৪ জুলাই দিবাগত রাত সোয়া ১টার দিকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানাধীন পার্বতীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও নগদ ২৯০০ টাকাসহ আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হরিণাকুন্ডু থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
উল্লেখ, আসামী একজন কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ তার বিরুদ্ধে হরিনাকুন্ডু থানায় হত্যা, নাশকতা, চাঁদাবাজি, ডাকাতি এবং অস্ত্র মামলাসহ সর্বমোট ৮টি মামলা রয়েছে। গত ৩ জানুয়ারি র্যাব-৬, ঝিনাইদহ কর্তৃক পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ও ১৩টি মামলার আসামী পেশাদার খুনি আবু হানিফ গ্রেপ্তার হয়। আবু হানিফের সহযোগী আবু সাঈদ তার গ্রেপ্তারের পর থেকেই হরিণাকুন্ড উপজেলায় সন্ত্রাসী ও চাঁদাবাজী কার্যক্রম আরো ব্যাপকভাবে চালিয়ে যায়। বিশেষ করে হরিণাকুন্ডে অবস্থিত কাইকপাড়া বাওড়ের হতদরিদ্র ও নিরীহ চাষীদের উপর অস্ত্র ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সে তার অবৈধ আধিপত্য বজায় রাখে।

নগরীতে দি লীগ্যাল এইড ফর ট্রাফিকিং সাপভাইভর এন্ড ইনক্রিজ এক্সেস টুজাস্টির্স শীর্ষক শীর্ষক ডিভিশনাল কনসালটেশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে দি লীগ্যাল এইড ফর ট্রাফিকিং সাপভাইভর এন্ড ইনক্রিজ এক্সেস টুজাস্টির্স” শীর্ষক ডিভিশনাল কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় খুলনা জেলা ও দায়রা জজ আদালতের কন্ফারেন্স রুমে উইনর কইনটান্যোশনাল ওএসডিসি এর সহায়তায় এ কনসালটেশন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীবৃন্দ, জেলা জজ, পিপি, আইনজীবী সরকারী-বেসরকারী সংস্থা সমূহের প্রতিনিধিগণ ও আইনজীবীগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র সভাপতি এ্যাডভোকেট সালমা আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সমস্বয়কারী জান্নাতুল ফেরদৌস। তিনি মানবপাচার ভিকটিমদের আইন সহায়তা প্রদান এবং আসামীদের বিচারের আওতায় আনতে প্রতিবন্ধকতাসমূহ এবং উত্তরনের উপায় নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এডভোকেট সালমা আলী ভিকটিম উদ্ধারসহ মানবপাচার মামলার বিচারকার্য সমূহ ফাষ্ট ট্র্যাক র্কোটে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে বলে জানান। খুলনা জুডিশিয়ারী, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, রাজশাহী, ঢাকা, যশোর, নড়াইল, সাতক্ষীরাসহ খুলনা জেলার আইনজীবীগণ সভায় উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন।
খুলনা জেলা ও দায়রা জজ মীর সফিকুল আলম বলেন, যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করলে মানবপাচার মামলাসমূহ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। তিনি বিচারকগনকে সহমর্মীতার সাথে মামলা পরিচালনার জন্য আহ্বান জানান। সভায় সমাপনি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সহ সভাপতি, এডভোকেট সিমাজহুুর।