Home আঞ্চলিক যশোরে পুলিশের সচেতনতায় চুরি হওয়া দেড় বছরে বাবু ফিরে পেল তার মাকে

যশোরে পুলিশের সচেতনতায় চুরি হওয়া দেড় বছরে বাবু ফিরে পেল তার মাকে

15

যশোর অফিস।।
চুরি হওয়া ছেলে শিশু বাবু ঝিনাইদাহ জেলা শৈলকুপা উপজেলার চরগোলনগর গ্রামের কামাল হোসেন ও মা ববিতা বেগম।
মা ববিতা জানান , গত ২২ জুলাই ( শুক্রবার) বেলা ১২ দিকে বাবু বাড়ির সামনে খেলা করছিল। আধা ঘন্টা পর থেকে তাকে আর খুজে পায়নি।আমি ও আমার পরিবার ছেলেকে না পেয়ে দিশে হারা। আজ ( গতকাল শনিবার) পুলিশ বাড়িতে খরর দেয় ছেলেকে যশোর কোতোয়ালি থানায় আছে। শৈলকুপাতে যশোর কোতোয়ালি থানায় আসতে আসতে দেরি হয়ে গেল।
রাত ১ টার দিকে থানা থেকে পুলিশ শিশুটি ছেলেটি কোলে ফিরিয়ে দিল।
কোতায়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, গোপন সুত্রে খবর পাই সদরের আরিচপুর গ্রামে রনি নামে এক মানশিক প্রতিবন্ধী দেড় বছরের শিশুকে নিয়ে এলোমেল চলাফেরা করছে।এস আই মাইদুল ইসলাম খানকে ছেলেটিকে থানায় এনে ব্যাবস্থা নিতে বলা হয়।
এসআই খান মাইদুল ইসলাম বলেন শিশুটিকে উদ্ধার করে থানায় আনি।পরে বিভিন্ন থানায় বেতার বার্তায় খবর নিয়ে ছেলেটির পরিচয় নিশ্চিত হই ঝিনাইদাহ শৈলকুপার ববিতা- কামাল দম্পত্তির ছেলে বাবু।পরে ছেলের মাকে খবর দিয়ে আনায় এনে রাতে শিশুটিকে তার মায়ের কাছে বুঝে দেই।