Home আঞ্চলিক মৎস্য সপ্তাহে মোংলায় সাংবাদিকদের সাথে মত বিনিময়

মৎস্য সপ্তাহে মোংলায় সাংবাদিকদের সাথে মত বিনিময়

7

 

মোংলা প্রতিনিধি।।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা করেছে মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তর। রবিবার (২৪ জুলাই) দুপুরে মৎস্য অফিসে এই সভার আয়োজন করা হয়। সহকারী মৎস্য কর্মকর্তা এ জেড তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় মূল আলোচনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, মৎস্য চাষীদের উদ্ভুদ্ধ করতে সরকারের নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। চাষীরা যাতে সঠিক নির্দেশনা পেয়ে মাছ চাষ করতে পারে সে লক্ষেই কাজ করা হচ্ছে। এসব সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরতে তিনি অনুরোধ করেন।

আগামী ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ এর মূল্যায়ন করতে সফল মৎস্যচাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হবে বলেও অনুষ্ঠিত সভায় মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আহসান হাবিব হাসান, আবু হোসাইন সুমন, আবুল হাসান, নুর আলম শেখ, এনমুল হক, মাহমুদ হাসান ও আমির হোসেন আমু।