কয়রা (খুলনা) প্রতিনিধি।।
কয়রা উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় কয়রা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সহস্রাধীক নারী ও পুরুষ এসব কর্মসূচিতে যোগ দেয়। মিছিল কারীরা এক দফার দাবীতে কয়রা ইউনিয়ন বাসীর প্রিয় নেতা চেয়ারম্যান বাহারুল ইসলামকে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা থেকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবী জানিয়েছেন। এদিকে মিছিল শেষে দলের সকল পর্যায়ের নেতাকর্মী সহ আমজনতার উপস্থিতিতে উপজেলা সদরে তিন রাস্তার মোড়ে অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা লুৎফর রহমান সহ যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, বিল্লাল হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা রোকনুজ্জামান কাজল, আকতারুল ইসলাম, আঃ হান্নান, যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা মিলি, ইউপি সদস্য কোহিনুর আলম, সোহরাব আলী, ছাত্রলীগ নেতা যোবায়ের, আশিক, প্রমুখ। বক্তারা জানান, উপজেলা জামাতে ইসলামের সাবেক সেক্রেটারি ও উত্তর চক কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ মাসুদুর রহমান প্রায়ই মাদ্রাসায় বসে জামায়াত শিবিরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন। খবর পেয়ে আওয়ামীলীগ নেতা ও কয়রা সদর ইউপি চেয়ারম্যান বাহারুল তার প্রতিবাদ করায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন মাসুদের স্ত্রী সাদিয়া সুলতানা এবং এ ঘটনায় চেয়ারম্যানকে পুলিশ আটক করে। এছাড়া বাহারুলকে দ্রুত মুক্তি না দিলে হরতাল সহ বড় ধরনের কর্মসুচি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।










































